জাবি
মারা গেলেন সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জাবি ছাত্রদল নেতা রনি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-সংলগ্ন ইসলামনগর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রনি মৃত্যুবরণ করেছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রনি নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি (মঙ্গলবার) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ইসলামনগর এলাকায় এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা আব্দুস সোবহান রায়হান পারিবারিক কলহের জেরে নিজের ঘরে অকটেন ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে রনিসহ আশপাশে অবস্থান করা কয়েকজন শিক্ষার্থী ও প্রতিবেশী তাকে বাধা দিতে সেই ঘরে প্রবেশ করেন। তারা রায়হানকে শান্ত করার চেষ্টা করতেই তিনি লাইটার দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে রনিসহ সেখানে উপস্থিত রায়হান, রাহাত ও হাসিনুর নামের চারজন দগ্ধ হন।
গুরুতর আহত রনি ও হাসিনুরকে সেদিন রাতেই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রায় এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে দায়িত্বরত চিকিৎসক ডা. জহির উদ্দিন বলেন, রনির শারীরিক অবস্থা শুরু থেকেই অত্যন্ত আশঙ্কাজনক ছিল। তার শ্বাসনালীসহ শরীরের বড় একটি অংশ দগ্ধ হওয়ায় হার্ট, কিডনি ও ফুসফুসের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো অকেজো হয়ে পড়েছিল।
আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু শেষ দিকে রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়ায় লাইফ সাপোর্টে রেখেও তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানান এ চিকিৎসক।
রনির মৃত্যুতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছাত্র সংগঠনগুলো শোক জানিয়েছে।
১২ দিন আগে
জাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোস্তাফিজুর, সেক্রেটারি মাজহারুল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন দেওয়া হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান। পরে শাখা সেক্রেটারি হিসেবে মাজহারুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি।
জাবি ছাত্রশিবিরি সূত্রে জানা যায়, নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। এছাড়া সেক্রেটারি মাজহারুল ইসলাম ২০১৮–১৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাধারণ সেক্রেটারি (জিএস) হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আরও জানা যায়, কমিটি ঘোষণা উপলক্ষে জাবি শাখা ছাত্রশিবিরের কার্যালয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনটির কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সেক্রেটারি হাফেজ আবু মুসার সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
সভাপতি নির্বাচন কেন্দ্রীয় সভাপতির সই করা ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত হিসেবে মোস্তাফিজুর রহমানকে সভাপতি ঘোষণা করেন নূরুল ইসলাম। এ সময় নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করানো হয়।
পরবর্তীতে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান শাখা সেক্রেটারি হিসেবে মাজহারুল ইসলামকে মনোনীত করেন। এরপর দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের কার্যক্রম শেষ হয়।
১৯ দিন আগে
জাবির তিন ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (৫৫তম ব্যাচ) ভর্তি পরীক্ষার ‘বি’, ‘সি’ ও ‘ই’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফল ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিফটভিত্তিক মেধাতালিকার আলোকে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। পূর্বের বছরগুলোর মতো এবারও প্রকাশিত ফলাফলের ভিত্তিতে শিফটভিত্তিক মেধাক্রম অনুসরণ করে ভর্তি ও মাইগ্রেশন কার্যক্রম পরিচালিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব ধরনের বিস্তারিত তথ্য ও ফলাফল জাবির ভর্তি বিষয়ক ওয়েবসাইট ‘ju-admission.org’–এ পাওয়া যাবে।
উল্লেখ্য, ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে জাবির প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয় গত ২১ ডিসেম্বর এবং তা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত।
৫৩ দিন আগে
জাবির ভর্তি পরীক্ষায় মুঠোফোন ব্যবহার করে নকল, পরীক্ষার্থী আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে নকল করার অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (৫৫তম ব্যাচ) সমাজবিজ্ঞান অনুষদের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের ২ নম্বর কক্ষ থেকে ওই পরীক্ষার্থীকে আটক করেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।
আটকের পর তাকে প্রক্টর অফিসে নেওয়া হয় এবং সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নাম সাদিয়া আমির মাহি। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে পরীক্ষার হলের দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষক বলেন, পরীক্ষা চলাকালে প্রথমে ওই পরীক্ষার্থীর আচরণে আমাদের সন্দেহ হয়। পরে তাকে পেছনের আসন থেকে সামনের আসনে বসানো হয়। কিন্তু সেখানে বসেও সে মোবাইল ফোন ব্যবহার করে চ্যাটজিপিটির মাধ্যমে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করছিল। এ ঘটনা দেখার পর আমরা তাকে হাতেনাতে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা সংশ্লিষ্ট অনুষদের ইউনিট প্রধানকে বিষয়টি জানিয়েছি। ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলসহ ভবিষ্যতে যেন তিনি আর কখনো জাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
৫৪ দিন আগে
জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন সহ-সভাপতি (ভিপি) পদ থেকে বাদ পড়া প্রার্থী অমর্ত্য রায় জন।
সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এই রিটটি দায়ের করেন।
অমর্ত্য রায় জন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাকে অন্যায়ভাবে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে জাকসুর গঠনতন্ত্র অনুযায়ী, কোনো অনিয়মিত শিক্ষার্থী ভোটার হতে পারে না।
এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরে পেতে জাবির ভিসি, রেজিস্ট্রার ও জাকসু নির্বাচনের প্রধান কমিশনারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে মোট ২৫টি পদের বিপরীতে ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ১০ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন প্রার্থী রয়েছেন।
নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ৭টি প্যানেল ঘোষণা করেছে।
আরও পড়ুন: জাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের ৮ দফা ইশতেহার ঘোষণা
এর মধ্যে ছাত্রদল সমর্থিত প্যানেল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আবদুর রশিদ জিতুর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’, বামপন্থি সংগঠনগুলোর ‘সম্প্রীতির ঐক্য’ এবং ছাত্রশিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে মনে করছেন শিক্ষার্থীরা।
এ ছাড়া, বামপন্থি সংগঠনগুলোর অপর অংশের ‘সংশপ্তক পর্ষদ’ নামে ৫ সদস্যের আংশিক প্যানেল ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের একাংশের মুখপাত্র মাহফুজ ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ নামে আরেকটি আংশিক প্যানেল রয়েছে। স্বতন্ত্র হিসেবেও অনেক প্রার্থী লড়ছেন।
গত ১ সেপ্টেম্বর এক রিট আবেদনের শুনানি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে সেদিনই হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে এ বিষয়ে শুনানির পর হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন আপিল বিভাগ। ফলে আগামীকাল (মঙ্গলবার) পূর্বনির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন।
১৫৯ দিন আগে
নির্মাণাধীন ভবন থেকে পড়ে জাবিতে শ্রমিক নিহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নির্মাণাধীন লাইব্রেরি ভবন থেকে পড়ে মো. আরিফুল ইসলাম (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (১ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসে রাত ১০টার দিকে।
নিহত আরিফুল ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন লাইব্রেরি ভবনের লেকচার থিয়েটারের চতুর্থ তলা থেকে পড়ে তিনি গুরুতর আহত হন।
এরপর তাকে দ্রুত উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নিংতম বলেন, ‘গতকাল (শুক্রবার) বেলা ১১টার দিকে কয়েকজন শ্রমিক আরিফুলকে নিয়ে মেডিকেলে আসা হয়। তারা জানান, তিনি একটি ভবনের ওপর থেকে পড়ে গেছেন। তার মুখে আঘাত ছিল ও দাঁত পড়ে গিয়েছিল। অবস্থা গুরুতর দেখে আমি তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে দ্রুত এনাম মেডিকেলে পাঠিয়ে দেই।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, লাইব্রেরির ভবনটির নির্মাণকাজ বাস্তবায়নে দায়িত্ব পালন করছে অনিক ট্রেডিং করপোরেশন লিমিটেড।
শ্রমিক নিহতের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী মোমিনুল করিম বলেন, ‘আপাতত সেখানে আমাদের কাজ বন্ধ আছে। আর আমি বর্তমানে ঢাকায় আছি। তবে কিছু শ্রমিক সেখানে অবস্থান করছিলেন বলে জেনেছি। আজকে আমাকে ফোন করে জানানো হয়, একজন শ্রমিক পড়ে গিয়ে মারা গেছেন। এর বাইরে আমি বিস্তারিত কিছু জানি না।’
আরও পড়ুন: প্রভোস্টবিহীন জাবির কাজী নজরুল হল, ভোগান্তিতে শিক্ষার্থীরা
বিষয়টি বিস্তারিত জেনে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভেতরে এমন একটি ঘটনা ঘটেছে; এটি অত্যন্ত দুঃখজনক। এত বড় ঘটনা ঘটেছে, অথচ আমাকে কেউ জানায়নি। সকালে যেটি ঘটেছে, সেটি আমি রাতে জানতে পারলাম।’
তিনি বলেন, ‘শনিবার সকাল ১০টায় জরুরি প্রশাসনিক মিটিং ডেকেছি। ভুক্তভোগীর জন্য শুধু ক্ষতিপূরণই নয়, বরং এর সঙ্গে জড়িতদের যেন বিচারের আওতায় আনা হয়— সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
১৯৬ দিন আগে
প্রভোস্টবিহীন জাবির কাজী নজরুল হল, ভোগান্তিতে শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে প্রভোস্ট না থাকায় সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে বিলম্ব এবং অভ্যন্তরীণ নানা অব্যবস্থাপনায় ভোগান্তিতে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা।
জানা যায়, গত ১৪ মে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মামুন হোসেন কাজী নজরুল হলের প্রভোস্টের দায়িত্ব গ্রহন করেন। কিন্তু দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি হলে আসেন না বলে অভিযোগ করেন আবাসিক শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রভোস্ট নিয়োগের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ থাকলেও তা উপেক্ষা করা হয়েছে। নিয়মিত হলে থাকার শর্তে প্রভোস্ট নিয়োগ করা হয়। কিন্তু অধ্যাপক মামুন নিয়মিত ঢাকা থেকে যাতায়াত করার পরেও তিনি প্রভোস্ট হিসেবে দায়িত্ব পান।
হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, হলে প্রভোস্ট না থাকায় হলের অভ্যন্তরীণ সমস্যাগুলোও প্রকট আকার ধারণ করছে। হলের লিফট মাঝে মধ্যেই বন্ধ থাকা, লোকবল সংকট, নিয়মিত বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন না করা, রিডিং রুমে অব্যবস্থাপনা, রিডিং রুম, গেস্টরুমের টেবিল চেয়ার শিক্ষার্থীদের রুমে নিয়ে যাওয়াসহ আরও নানান সমস্যার কথা জানান তারা।
হলের আবাসিক শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের হলে প্রভোস্ট স্যার নেই। সার্টিফিকেট উত্তোলনসহ অন্যান্য যেকোনো কাজে স্যারকে পাওয়া যায় না। দিনের পর দিন অপেক্ষা করতে হয়। স্যার হলে আসেন না।’
আরও পড়ুন: বাসের ধাক্কায় জাবি শিক্ষার্থীর বাবা নিহত, ক্ষতিপূরণ দাবিতে ১০ বাস আটক
তিনি আরও বলেন, আমাদের হলে অনেক সমস্যা। মাঝে মধ্যেই লিফট বন্ধ হয়ে যায়, প্রয়োজনের সময়ে সিঁড়ি ব্যবহার করতে হয়। হলের ক্যান্টিনে খাবারের দাম তুলনামূলক বেশি, খাবারের মানও অতোটা ভালো নয়। হলের ওয়াশরুমগুলো সময়মতো পরিচ্ছন্ন করা হয় না। টেবিল ল্যাম্প দেওয়ার কথা থাকলেও এখনো পায়নি।’
আরেক আবাসিক শিক্ষার্থী নীরব মিয়া বলেন, ‘আমাদের হলে গ্যাস সংযোগ না থাকায় এখানে ক্যান্টিনে খাবারের দাম বেশি। খাবারের মানও তেমন ভালো নয়। তাই আমাদের খাওয়ার জন্য ভাসানী বা কামাল উদ্দিন হলে যেতে হয়, যা অনেকটাই কষ্টকর এবং সময়সাপেক্ষ ব্যাপার।’
তিনি আরও বলেন, ‘মনিটরিং না করায় অনেকেই লিফটে সিগারেট খায় এবং অবশিষ্টাংশ লিফটেই ফেলে রাখে, এটা আমাদের জন্য অনেক বিপদজনক। হলে প্রভোস্ট না থাকায় এই সমস্যাগুলো হচ্ছে বলে জানান তিনি।’
হল কর্তৃপক্ষের বরাতে জানা যায়, সম্প্রতি হলের একটি কক্ষে ছাত্রীর প্রবেশ এবং সেখানে কয়েকজন ছাত্রের অবস্থান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল, যার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের কথা থাকলেও প্রভোস্ট না থাকায় আজও সেই কমিটি গঠন হয়নি।
এছাড়াও কিছুদিন আগে হলে একজন ভুয়া শিক্ষার্থীকে আটক করার ঘটনা ঘটেছে, যিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের একাধিক নারী শিক্ষার্থীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন।
এই ঘটনাগুলো থেকে কাজী নজরুল ইসলাম হলের অব্যবস্থাপনার চিত্র স্পষ্ট হয়। হলের নিরাপত্তা ব্যবস্থা, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং কর্তৃপক্ষের নজরদারির অভাব এই ধরনের ঘটনার পুনরাবৃত্তির সুযোগ তৈরি করে বলে আশঙ্কা করেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: জাবিতে চালু হয়েছে ইলেকট্রনিক কার্ট, ভোগান্তি কমেনি শিক্ষার্থীদের
এ বিষয়ে হলের দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ডেন সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডল বলেন, ‘আমাদের হলে প্রভোস্ট স্যার না থাকায় এই সমস্যাগুলো হচ্ছে। আমরা কতৃপক্ষকে জানিয়েছি বিষয়টি। কিন্তু কতৃপক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘হলের রুমগুলোতে টেবিল ল্যাম্প বসানোসহ আরও কিছু পরিকল্পনা আছে আমাদের। হলে নতুন প্রভোস্ট নিয়োগ হলে সকল সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ ইউএনবিকে বলেন, ‘প্রভোস্ট নিয়োগের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা হয়, নিয়মিত হলে অবস্থান নিশ্চিত করতে হবে। কিন্তু এই নীতিটা অনুসরণ হচ্ছে না। কেউ যদি হলে অবস্থান নিশ্চিত করতে না পারে তাহলে তার প্রভোস্ট হওয়ার সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘আমাদের উপাচার্য স্যারকে সমন্বয় করতে হয়। সিন্ডিকেটে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। নতুন করে প্রভোস্ট নিয়োগের বিষয়টি উপাচার্য স্যার ভালো বলতে পারবেন। প্রভোস্ট নিয়োগের বিষয়টি উপাচার্য দেখেন বলে জানান তিনি।’
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান ইউএনবিকে জানান, ‘এই হলে সমস্যা চলতেছে বিষয়টি আমরা অবগত আছি। ভিসি স্যার যুক্তরাষ্ট্রে থাকায় আমি রুটিন দায়িত্ব পালন করছি। আমার এখানে কিছু করার সুযোগ নেই। সামনে ফিস্টসহ আরও কিছু প্রোগ্রাম আছে সেজন্য হলে প্রভোস্ট থাকা জরুরি।’
তিনি আরও বলেন, ‘নতুন প্রভোস্ট নিয়োগের বিষয়ে কথা চলছে। উপাচার্য স্যার দেশে আসলে নিয়োগটা নিশ্চিত হবে বলে জানান তিনি।’
২০৪ দিন আগে
জাবি ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি অংকুর, সম্পাদক ফাইজান
‘যৌবন তুমি মিলিয়ো না তাল রাষ্ট্রীয় কোনো নাচে, রাষ্ট্র তোমার মজ্জা-মগজ-রক্ত খেয়ে বাঁচে’ এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ ছাত্র ইউনিয়নের (একাংশ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের অদ্রি অংকুর এবং সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ফাইজান আহমেদ অর্ক দায়িত্ব পেয়েছেন।
বুধবার (১৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে সংগঠনটির ৩৩তম সম্মেলনের কাউন্সিল অধিবেশনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসাবে মাইশা মনি, সহ-সভাপতি হিসাবে সাবেরীন নওশাদ, সাদিয়া ইসলাম মুন, সহকারী সাধারণ সম্পাদক হিসাবে সীমান্ত বর্ধন, জারিন তাসনিম প্রমি, কোষাধ্যক্ষ হিসাবে ইসফার সাদী, দপ্তর সম্পাদক হিসাবে মো. রেদওয়ান সিকদার, শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসাবে ইমরান হাসান শুভ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে রিফাত রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসাবে আনিকা তাবাসসুম ফারাবী, সাংস্কৃতিক সম্পাদক হিসাবে নুশরিকা অদ্রি, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসাবে জানিব হাসান মাটিয়া, ক্রীড়া সম্পাদক হিসাবে ইশতিয়াক বিন ইকবাল নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও কমিটিতে সদস্য হিসাবে ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি, অমর্ত্য রায়, আনিকা ইবনাত আঁচল, আয়েশা নাজ তানহা, নাহিদুল ইসলাম নাঈম, সাজিদ রহমান, আদৃতা রায় ও সিয়াম মাহমুদ নির্বাচিত হয়েছেন।
উদ্বোধনী সভায় সদ্যসাবেক সভাপতি অমর্ত্য রায়ের সভাপতিত্বে স্বৈরাচার আমলে আয়নাঘরে নির্যাতিত আদিবাসী নেতা মাইকেল চাকমা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন এবং বক্তৃতা দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার।
উদ্বোধনী সভা শেষে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। কাউন্সিলে আগামী এক বছর দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতিক্রমে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ২৩ জন সদস্যের নাম ঘোষণা করা হয় এবং ২টি সদস্যপদ ফাঁকা রাখা হয়, যা পরবর্তীতে কাজের ভিত্তিতে কো-অপ্ট করা হবে বলে জানা যায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে সম্মেলনের দ্বিতীয় দিনে, ক্যাম্পাসের সেলিম আল দীন মুক্তমঞ্চে গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপন ও ফ্যাসিবাদবিরোধী কনসার্টে নতুন কমিটি আত্মপ্রকাশ করে।
২১১ দিন আগে
বাসের ধাক্কায় জাবি শিক্ষার্থীর বাবা নিহত, ক্ষতিপূরণ দাবিতে ১০ বাস আটক
ঢাকার বকশীবাজারে মৌমিতা পরিবহনের বাসের ঢাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ওই পরিবহনের ১০টি বাস আটকে রেখেছেন একদল শিক্ষার্থী।
বুধবার (৯ জুলাই) দুপুর থেকে বিকাল পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক-সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) থেকে বাসগুলো আটক করে ক্যাম্পাসে নিয়ে আসা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিহত জহুরুল হক সেলিম (৫২) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাতের বাবা। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা ছিলেন।
মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে মৌমিতা পরিবহনের দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন রিফাতের বাবা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জাবি শিক্ষার্থীদের অভিযোগ, মৌমিতা পরিবহনের দুটি বাস যাত্রী তুলতে গিয়ে প্রতিযোগিতা করার সময় দুই বাসের মাঝে পিষ্ট হয় ভুক্তভোগী।
আরও পড়ুন: চকবাজারে দুই বাসের চাপায় পথচারী নিহত
রিফাতের সহপাঠীরা জানান, তিনি পরিবারের বড় ছেলে। তার ক্যান্সারে আক্রান্ত একটা ছোট ভাই আছে, যার বয়স ১৩। রিফাতের বাবাই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি তার ছোট ছেলে জুবায়েরের চিকিৎসা ও টাকা সংগ্রহের জন্য ঢাকায় এসেছিলেন।
এর আগে, জুবায়েরের চিকিৎসার জন্য জাবিতে কয়েক দফায় টাকা সংগ্রহের কথাও জানান শিক্ষার্থীরা।
রিফাতের সহপাঠী হাসিবুল হাসান ইউএনবিকে বলেন, ‘আমরা পদার্থবিজ্ঞান বিভাগ রিফাতের বাবার অকালমৃত্যুতে মর্মাহত। রাষ্ট্রের কাছে এই হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার দাবি করছি। রিফাতের ছোট ভাই ব্লাড ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এজন্য ঘাতক মৌমিতা পরিবহনের বাস মালিকপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করছি।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও বাস সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। এতে বিভাগের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মৌমিতা পরিবহনের ১০টি বাস আটক করেছে। দ্রুত সমাধান না হলে আমরা আরও কঠোর কর্মসুচিতে যাব।’
জব্দ হওয়া একটি বাসের চালক আব্দুল কাদের ইউএনবিকে বলেন, ‘ডেইরি গেইটে যখন আমাদের বাসগুলো আটকাচ্ছিল তার আগ পর্যন্ত কিছুই জানতাম না। পরে জানতে পারলাম, এক ছাত্রের বাবা মারা গেছেন আমাদের একটি বাসের চাপায়, তাই আটকাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘প্রথমে শিক্ষার্থীরা আমাদের মোবাইল ফোন ও চাবি নিয়েছিল, কিন্তু বিকেল ৫টার দিকে ফোনগুলো ফিরিয়ে দিয়েছে। তারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি আর এখন পর্যন্ত টাকাও দাবি করেনি। এগুলো আমাদের বিষয় না। মালিকের সঙ্গে কথা বলে তারা সমস্যা সমাধান করুক।’
মৌমিতা পরিবহনের সাভার অঞ্চলের লাইনম্যান সুমন মিয়া ইউএনবিকে জানান, তাদের মালিক বিশ্ববিদ্যালয়ে এসে প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমস্যাটি সমাধান করবেন। সবাইকে ধৈর্য ধরার অনুরোধও জানান তিনি।
আরও পড়ুন: মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রশিদুল আলম বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা যে, আমাদের একজন শিক্ষার্থীর বাবা ঢাকায় বাসচাপায় নিহত হয়েছেন। ঘটনাটি ক্যাম্পাসের বাইরে ঘটলেও শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে এখানে বাস আটক করেছে। বাসমালিকদের সঙ্গে এখনও আমাদের যোগাযোগ হয়নি। কীভাবে বিষয়টি মীমাংসা করা যায় তা ভাবা হচ্ছে।’
বাস মালিকদের সঙ্গে যোগাযোগ হলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে কার্যকরী একটা সমাধানে যাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
২১৯ দিন আগে
ফের পেছাল জাকসু নির্বাচন, নতুন তারিখ ঘোষণা
ফের পিছিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো পেছাল নির্বাচনের তারিখ। সেইসঙ্গে ১১ সেপ্টেম্বর নির্বাচনের সম্ভাব্য নতুন তারিখ হিসাবে ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত টানা ১০ ঘণ্টার জাকসু নির্বাচন সংক্রান্ত পরিবেশ পরিষদের মিটিং শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এসব জানান।
এ সময় শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে জাকসু নির্বাচন ও বিচারকার্য সম্পন্ন করার নতুন রোডম্যাপ ঘোষণা করেন উপাচার্য।
নতুন রোডম্যাপ অনুযায়ী, আগামী ৪ আগস্টের মধ্যে জুলাই হামলায় জড়িত ছাত্রলীগের সাময়িক বহিষ্কৃতদের চূড়ান্ত বিচার নিশ্চিত করা হবে, একই দিনে জাকসুর তফসিল ঘোষিত হবে। এ ছাড়া, ৩১ আগস্ট হামলায় মদদদাতা শিক্ষকদের চূড়ান্ত বিচার নিশ্চিত হবে এবং আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান উপাচার্য।
আরও পড়ুন: জাকসুর তফসিল: নিরাপত্তা জোরদারে জাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
এদিকে, নতুন করে তারিখ ঘোষণায় অকার্যকর হয়েছে আগের নির্বাচন কমিশন। এখন নতুন নির্বাচন কমিশন গঠন করে পুনরায় তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন বার বার জুলাই গণঅভ্যুত্থানে হামলাকারীদের বিচার আর জাকসু নির্বাচন মুখোমুখি করার চেষ্টা করেছে। এর আগেও একই ইস্যুতে কয়েক দফা জাকসু নির্বাচন পেছানো হয়েছে, আবারও পেছাল।’
তিনি আরও বলেন, ‘শেষবারের মতো গণঅভ্যুত্থান পরবর্তী এই প্রশাসনের উপর আমরা আস্থা রাখতে চাই। আমরা মনে করি, এই প্রশাসন বিগত স্বৈরাচারী সরকারের মদদপুষ্ট প্রশাসনের মতো শিক্ষার্থীদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না।’
এর আগে গত ২১ মে এবং ৩১ জুলাই জাকসু নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও টানা দ্বিতীয়বারের মতো তারিখ পরিবর্তন করা হলো।
বার বার উদ্দেশ্যমূলকভাবে জাকসু নির্বাচন পেছানোর জন্য প্রশাসনকে দায়ী করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়াও বিচার কাজ শেষ না করার জন্যও প্রশাসনকে দায়ী করেন তারা।
২৩২ দিন আগে