জাল টাকা
হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা রয়েছে: প্রাণিসম্পদমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের বিভিন্ন পশুর হাটে ব্যবসায়ী, খামারি ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, জাল টাকা শনাক্তে হাটে বিশেষ মেশিন স্থাপন করা হয়েছে। পাশাপাশি হাট এলাকায় ব্যাংকিং সেবা রাখা হয়েছে, যাতে বিক্রেতারা নিরাপদে অর্থ জমা দিতে পারেন এবং প্রয়োজনে নতুন হিসাব খুলেও অর্থ সংরক্ষণ করতে পারেন।
রবিবার (২৪ মে) সকালে রাজধানীর দিয়াবাড়ী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানিযোগ্য গবাদিপশুর পর্যাপ্ত সরবরাহ দেশে রয়েছে এবং এ বছর দেশীয়ভাবে উৎপাদিত পশু দিয়েই কোরবানির চাহিদা পূরণ সম্ভব হবে।
তিনি বলেন, দেশের কৃষক ও খামারিরা যে পরিমাণ গরু, ছাগল ও মহিষ উৎপাদন করেছেন, তা কোরবানির চাহিদা পূরণে যথেষ্ট।
পশু হারিয়ে যাওয়া বা চুরির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বড় হাটগুলোতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক কাজ করছে। হারিয়ে যাওয়া পশু উদ্ধারে মাইকিং, তদারকি ও তাৎক্ষণিক সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। অনেক ক্ষেত্রেই হারানো পশু দ্রুত উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে।
ভারতীয় বা সীমান্তপথে আসা গবাদিপশুর বিষয়ে তিনি বলেন, সরকার সীমান্তে অবৈধ পশু প্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে। কোরবানির আগেই আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সীমান্তরক্ষী বাহিনী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
কোরবানির পশুর মূল্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে এখনো মূলত পশুর গঠন, স্বাস্থ্য, আকৃতি ও বাহ্যিক মান বিবেচনায় দরদামের মাধ্যমে ক্রয়-বিক্রয় হয়। ফলে একই ধরনের পশুর দাম ভিন্ন হতে পারে। তিনি বলেন, ভবিষ্যতে ধীরে ধীরে ওজনভিত্তিক বা ‘লাইভ ওয়েট’ পদ্ধতিতে পশু বিক্রির সংস্কৃতি গড়ে উঠলে মূল্য নির্ধারণ আরও স্বচ্ছ ও নির্ধারিত হবে।
মন্ত্রী আরও বলেন, বাজারে হাজারো বিক্রেতা ও ক্রেতার উপস্থিতির কারণে কোনো ধরনের কৃত্রিম সিন্ডিকেট তৈরি করা কঠিন। বাজারের প্রতিযোগিতা ও চাহিদা-সরবরাহের ভিত্তিতেই পশুর দাম নির্ধারিত হয়।
তিনি জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন পশুর হাটে শৃঙ্খলা, নিরাপত্তা ও সুষ্ঠু বেচাকেনা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় জনবল মোতায়েন করেছে এবং ঈদ পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান, প্রকল্প পরিচালক ডা. মো. আবদুর রহিম, ডা. মো. সফিকুর রহমানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
৬ দিন আগে
বরিশালে জাল টাকাসহ ৪ কিশোর আটক
বরিশালে বিপুল অংকের জাল টাকাসহ ৪ কিশোরকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে কয়েক ঘণ্টা বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় জাল টাকা তৈরির একটি কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়।
আটক কিশোররা হলেন— নগরীর হাসপাতাল রোড এলাকার শাওন (১৭), নথুল্লাবাদ এলাকার আলভি (১৮), ভাটিখানা এলাকার তানভীর (১৮) ও আলিফ (১৬)। তারা সবাই শিক্ষার্থী।
গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল রাতে নগরীর বগুড়া রোড এলাকার বেলালের চায়ের দোকানে একশ টাকার একটি নোট দিয়ে শাওন ও আলিফ নামের দুই কিশোর সিগারেট কেনেন। তখন দোকানদারের নোটটি জাল মনে হলে তাৎক্ষণিক স্থানীয়দের জানান।
ঘটনাস্থলে উপস্থিত বগুড়া রোডের বাসিন্দা মুন্না বলেন, ‘একশ টাকার নোটটি দেখে সন্দেহ হয়। এরপর তাদের একজনের শরীর তল্লাশি করে একশ টাকার আরও ৭টি নোট পাওয়া যায়। এ সময় তাদের আটকে রেখে পরে গোয়েন্দা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।’
নগর গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ফিরোজ জানান, ‘বগুড়া রোডের কয়েকজন বাসিন্দা ওই দুই কিশোরকে জাল টাকাসহ আটক করে তাদের হেফাজতে দেন। পরবর্তীতে শাওনের দেওয়া তথ্যে প্রথমে তানভীর নামের আরেক কিশোরের বাসায় অভিযান চালিয়ে বিপুল অঙ্কের জাল টাকার একশ ও ৫০ টাকার নোট উদ্ধার করে পুলিশ। এ সময় জাল টাকা তৈরির একটি কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়।’
তানভীরের দেওয়া তথ্যনুযায়ী নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে আলভিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
১৩৬ দিন আগে
বাগেরহাটে ১৬ লাখ জাল টাকাসহ আটক ১
বাগেরহাটে বিভিন্ন মূল্যমানের ১৬ লাখ জাল টাকার নোট জব্দ করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা শহরের দশানী যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের সামনে জনৈক কামাল হোসেনের ছয়তলা ভবনের ষষ্ঠ তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
চক্রের সদস্য আটক মো. ফয়সাল ইউনুসের (৩৫) কক্ষ থেকে জাল টাকা তৈরির মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ফয়সাল ইউনুস বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বারদাড়িয়া গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে।
বাগেরহাট জেলা ডিবি পুলিশের ওসি স্বপন কুমার রায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই ভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে বিভিন্ন মূল্যমানের ১৬ লাখ জাল টাকার নোট এবং টাকা তৈরির মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় জাল টাকা তৈরির চক্রের সদস্য ফয়সাল ইউনুসকে আটক করা হয়।
ওসি আরও জানান, প্রায় চার মাস আগে ওই বাড়িতে ভাড়া নিয়ে জাল টাকা তৈরির কারখানা গড়ে তোলেন ফয়সাল। জাল টাকা তৈরি করে চক্রের সদস্যের মাধ্যমে বাজারে সরবরাহ করে আসছিলেন তিনি।
বিশেষ করে ঈদকে সামনে রেখে জাল টাকা তৈরির এই চক্রটি সক্রিয় হয়ে উঠে বলে জানান ওসি।
তিনি বলেন, জাল টাকা তৈরির অন্য সদস্যদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
৮০৬ দিন আগে
ঢাকায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৯
রাজধানীর লালবাগ এলাকায় একটি জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ সরঞ্জামসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (২৫ জুন) রাতে লালবাগ থানার কাশ্মীরি লেন এলাকার একটি ছয়তলা ভবনের তৃতীয় ও ষষ্ঠ তলায় জাল টাকা তৈরির ওই কারখানার সন্ধান মেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাবুল, ইব্রাহিম, আফাজুল, রাসেল, হাবিবুল্লাহ, দুলাল হোসেন, মিনারা খাতুন ও সাইফুল ইসলাম।
আরও পড়ুন: ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী আহত, গ্রেপ্তার ৩
ডিবির লালবাগ বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঈদুল আযহাকে কেন্দ্র করে জাল টাকা কেনা-বেচার জন্য একটা সংঘবদ্ধ চক্র সক্রিয় হয়েছে এ খবরের ভিত্তিতে সহকারী জেলা প্রশাসক কামালের নেতৃত্বে একটি দল লালবাগ এলাকায় অভিযান চালায়। এসময় কাশ্মীরি লেনের স্বপ্ন শপিং মার্কেটের পাশের গলি থেকে চারজনকে আটক করে তাদের শরীর তল্লাশি করে প্রায় ২৫ লাখ জাল টাকা জব্দ করা হয়। পরবর্তীতে তাদের দেখানো মতে বাড়িটির তৃতীয় ও ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে এই জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাবুল, মিনারা ও সাইফুল একই অপরাধে বেশ কয়েকবার বিভিন্ন মেয়াদে হাজত বাস করেছে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। এছাড়া চক্রের বাকিদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে হাতকড়া নিয়ে পালানোর ৩২ দিন পর আসামি গ্রেপ্তার
রাজধানীতে পলাতক হিযবুত তাহরীর নেতা গ্রেপ্তার: র্যাব
১০৬৯ দিন আগে
জাল টাকাসহ ঝিনাইদহে দুই ভুয়া সাংবাদিক আটক
ঝিনাইদহের মহেশপুরে জাল টাকাসহ দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে উপজেলার শরিষাঘাটা গ্রামের বটতলা মোড় থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার টিকারী নতুনপাড়া গ্রামের আবু বকর খানের ছেলে সাইদ খান ও মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর এলাকার কালুপাড়া গ্রামের ইকরাম মোল্লার ছেলে মেহেদী হাসান।
আরও পড়ুন: চট্টগ্রামে দুই নারীসহ ৪ ভুয়া সাংবাদিক আটক
মঙ্গলবার বিকালে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তাসলিম মোহাম্মদ তারেকের ই-মেইল বার্তায় জানানো হয়, আটক ব্যক্তিরা নিজেদেরকে ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার সাংবাদিক বলে দাবি করেন। বিজিবি কর্তৃক তাদের আচারণে সন্দেহ হলে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং পরিচয়পত্র দেখাতে বললে তারা ভূয়া পরিচয়পত্র দেখান। এক পর্যায়ে তারা ভূয়া সাংবাদিক পরিচয় দিয়েছেন বলে বিজিবির কাছে স্বীকার করে। এই সময় তাদের দেহ তল্লাশি করে তাদের ২২ হাজার ৫০০ টাকার জাল নোট, মোটরসাইকেল এবং মোবাইল জব্দ করে মহেশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
১৩৭৫ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে জাল রুপি ও টাকাসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক লাখ ৮৭ হাজার ৫০০ জাল রুপি এবং ১১ হাজার ৯৫০ জাল টাকাসহ একজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার শহবাবাজপুরে সোনামসজিদ ডিগ্রী কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক শামীম (৪০) উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পাকদুলালপুর এলাকার মুনসুর আলীর ছেলে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাত ১০টার দিকে শাহাবাজপুরে সোনামোসজিদ ডিগ্রী কলেজের মূল ফটকের সামনে অভিযান চালায়। এসময় ভারতীয় এক লাখ ৮৭ হাজার ৫০০ জাল রুপি ও বাংলাদেশি ১১ হাজার ৯৫০ জাল টাকাসহ শামীমকে আটক করা হয়।
র্যাব জানায়, সীমান্ত এলাকায় গরু আমদানিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় রুপির প্রচলন বেশি। আটক শামীমের বাড়ি সীমান্তবর্তী হওয়ায় সে সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় চক্রের মাধ্যমে ভারত ও বাংলাদেশি জাল নোটের ব্যবসা করে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন: চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলা, আইনজীবীদের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামে মাকে গুলি করে হত্যা: পলাতক ছেলে অস্ত্রসহ গ্রেপ্তার
১৩৮০ দিন আগে
সিলেটে জাল টাকাসহ যুবক আটক
সিলেটের কানাইঘাট থেকে জাল টাকাসহ এক যুবককে আটকের কথা জানিয়েছে র্যাব।
২২১৬ দিন আগে
বিপুল পরিমাণ জাল টাকাসহ রোহিঙ্গা যুবক আটক
কক্সবাজার, ১৫ সেপ্টেম্বর (ইউএনবি)- উখিয়ার পালংখালী বাজার থেকে বিপুল পরিমাণ জাল নোটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
২৪৪৯ দিন আগে