সীমান্ত এলাকা
চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পর শওকত আলী (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) মধ্যরাতে উপজেলার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।
নিহত শওকত আলী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঁঠাপাড়া এলাকার মৃত মিজানের ছেলে ছিলেন।
নিহতের স্বজনরা জানান, গত ৯ মে অন্যদের সঙ্গে গরু আনার জন্য ভারতের দিকে যান শওকত আলী। তবে তার সঙ্গীরা ফিরে এলেও নিখোঁজ ছিলেন তিনি। গতরাতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা উদ্ধার করে গোপনে দাফনের প্রস্ততি নিলে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
তবে স্থানীয়দের দাবি, গরু নিয়ে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ হত্যা করে শওকতের মরদেহ নদীতে ফেলে দিয়েছে। এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে বিএসএফ।
ওসি মতিউর রহমান বলেন, মরদেহটি অর্ধগলিত থাকায় মৃত্যুর কারণ এখনও শনাক্ত করা যায়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
গোদাগাড়ী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন রায় বলেন, মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। বিশেষ করে হাত, পা ও বুকের জখম গুরুতর। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, মরদেহের ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাবে না। ঘটনাটি তদন্তে বিজিবি কাজ করছে বলে জানান তিনি।
২৯ দিন আগে
দিনাজপুরে সীমান্ত এলাকা থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার
দিনাজপুরের চিরিরবন্দরের সাহাপুর কামারপাড়া সীমান্তে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।
খবর পেয়ে বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, মঙ্গলবার মধ্যরাতে নিহত হয়েছে সে। তবে বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) গুলিতে কি না তা নিশ্চিত হতে পারেননি বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) কর্মকর্তারা।
আরও পড়ুন: রাজশাহীতে স্ত্রী হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামির লাশ উদ্ধার
নিহত বাংলাদেশি যুবক মঞ্জুরুল ইসলাম (২৩) চিরিরবন্দরের পুনট্টি ইউনিয়নের (বি-আমতলীর শাহাপাড়া) পাথারীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
জানা গেছে, বাংলাদেশি আমতলী ক্যাম্পের সীমান্ত পিলার ৩৯৫ এবং ৩০৬ নম্বরের মধ্যবর্তী স্হানে শাহাপুর কামারপাড়া বাংলাদেশি সীমান্ত এলাকায় নিহতের লাশ পড়েছিল।
আইন প্রয়োগকারী সংস্হার সদস্যরা পৌঁছানোর আগেই লাশ বাড়িতে নিয়ে গিয়েছিল স্বজনরা।
বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির জানান, মঙ্গলবার রাতে সীমান্তের সাহাপুর কামারপাড়া এলাকায় হত্যাকাণ্ড ঘটেছে।
তিনি জানান, সকালে গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখতে পান স্হানীয়রা।
তবে সীমান্তে বিএসএফের রায়গঞ্জ ২৬ ব্যালিয়নের সংশ্লিষ্ট ক্যাম্পের সদস্যদের গুলিতে নিহত কি না তা নিশ্চিত হতে পারেননি তারা।
এদিকে নিহতের বাড়িতে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, নিহতের হাত এবং কোমরে চারটি গুলির আলামত দেখতে পেয়েছেন তারা।
লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো।
আরও পড়ুন: নাটোরে বিল থেকে কৃষকের লাশ উদ্ধার
গাজীপুরে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার
১১২৫ দিন আগে
সীমান্ত এলাকায় চামড়া পাচার রোধে পদক্ষেপ নেয়া হয়েছে: শিল্প সচিব
দেশের সীমান্তবর্তী এলাকায় কাঁচা চামড়া পাচার রোধে সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা।
বুধবার বিসিকের ট্যানারি শিল্প এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘ইতোমধ্যেই সরকার রাজধানীর বাইরে কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে এবং কাঁচা চামড়া পাচার রোধে সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করেছে।’
সচিব জানান, এ বছর ঈদুল আজহায় সারাদেশে ৯৭ থেকে ৯৮ লাখ পশু কোরবানি হতে পারে।
তিনি জানান, ইতোমধ্যে ১ দশমিক ২১ কোটি কাঁচা চামড়া প্রস্তুত করা হয়েছে এবং একই পরিমাণ সাভারের সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে প্রক্রিয়াজাত করা হবে।
জাকিয়া সুলতানা জানান, মন্ত্রণালয় ধলেশ্বরী নদী ও এর ট্যানারি শিল্প এলাকা সংলগ্ন এলাকাকে দূষণমুক্ত রাখতেও পদক্ষেপ নিয়েছে।
আরও পড়ুন: কোরবানির ঈদ: জমে উঠেছে চুয়াডাঙ্গার পশুর হাটগুলো
১৪৩৯ দিন আগে
অক্টোবরে ৮০ কোটি ১১ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ: বিজিবি
ঢাকা, ০২ নভেম্বর (ইউএনবি)-চলতি বছরের অক্টোবর মাসে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) অভিযানে ৮০ কোটি ১১ লাখ ৪৯ হাজার টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিজিবি গত অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ৮০ কোটি ১১ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে এক কোটি ২৮ লাখ ৬ হাজার ৯৫১ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি ৭৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২২ হাজার ৩৯৮ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ৭৭ বোতল বিদেশি মদ, ১ হাজার ৬১৪ ক্যান বিয়ার, ১ হাজার ৪৯৬ কেজি গাঁজা, ৪ কেজি ৮৭৩ গ্রাম হেরোইন, ১৭ হাজার ৩৪৬টি ইনজেকশন, ৪ হাজার ৩৩৭টি ইস্কাফ সিরাপ, ১ হাজার ৪৩ বোতল এমকেডিল, ৩৮ হাজার ৩৭৩টি এ্যানেগ্রা ট্যাবলেট এবং ৬৮ হাজার ২২০টি অন্যান্য ট্যাবলেট।
আরও পড়ুন: ঢাকায় মাদক সিন্ডিকেটের অন্যতম হোতাসহ আটক ২
জব্দকৃত অন্যান্য চোরাচালানের মধ্যে রয়েছে ৪৬৬ গ্রাম স্বর্ণ, ২৬ কেজি ৪১১ গ্রাম রুপা, এক লাখ ৫১ হাজার ৬৭৪টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৭৩০টি ইমিটেশন গহনা, ৬ হাজার ৮১৮টি শাড়ী, ৩ হাজার ৫১৪টি থ্রিপিস, ১১১ মিটার থান কাপড়, ৫ হাজার ৫৮০টি তৈরি পোশাক, ২ হাজার ১০৬ ঘনফুট কাঠ, ৫ হাজার ৫৩৫ কেজি চা পাতা, ১৫ হাজার ৮৩৫ কেজি কয়লা, দুটি কাভার্ডভ্যান, ৬টি প্রাইভেটকার, ৪টি পিকআপ, ৩৯টি সিএনজি চালিত অটোরিকশা এবং ৭৫টি মোটরসাইকেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল, ৭টি বিভিন্ন প্রকার গান, ৩টি ম্যাগাজিন, ৩১টি মর্টার শেল এবং ২৬ রাউন্ড গুলি। এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩০২ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩১ জন বাংলাদেশি নাগরিক ও তিনজন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: রাঙ্গুনিয়ায় যুবক আটক, সাড়ে ৩ কেজি আফিম জব্দ
উখিয়ায় বিজিবির অভিযানে ১ কোটি ৮০ লাখ টাকার ইয়াবা জব্দ
১৬৮৬ দিন আগে
যশোরে ১১ পিস্তলসহ আটক ৩
যশোরের সীমান্ত এলাকা থেকে ১১ পিস্তল, ২২ ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি ও ১৪ কেজি গাঁজাসহ তিন ‘অস্ত্র চোরাকারবারিকে’ আটক করেছে বিজিবি।
২১০৯ দিন আগে
অবৈধভাবে পারাপার: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক ৯
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার বাখের আলী সীমান্ত এলাকা থেকে রবিবার রাতে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
২১৬৩ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ, ১৬ সেপ্টেম্বর (ইউএনবি)-সদর উপজেলার পোলাডাংগা সীমান্ত এলাকা থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৪৬৪ দিন আগে