যুবলীগ নেতা
গ্রেপ্তারের এক দিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
গ্রেপ্তারের এক দিন পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুরুল আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে।
বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যুর বিষয়টি জানায় কারাগার কর্তৃপক্ষ।
অসুস্থ হওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আলমের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসকষ্টজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে, মৃত নূরুল আলমের বড় বোন বকুলি বেগম ও ভগ্নিপতি অভিযোগ করেন, ‘রাজনৈতিক কারণে নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়নি। ব্যবসায়িক কারণে এলাকার একটি চক্র পরিকল্পিতভাবে নুরুল আলমকে গ্রেপ্তার করিয়েছে। তাকে আটকের পর ডিবি পুলিশ নির্যাতন করে হত্যা করেছে। তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। এর আগেও তাকে একাধিকবার হত্যার চেষ্টা হয়েছিল। আমারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমার ভাই হত্যার বিচার চাই।’
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, গতকাল (মঙ্গলবার) বিকেলে একটি মামলায় নুরুল আলমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। কারাগারে নেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। আজ (বুধবার) সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১১ দিন আগে
যশোরের যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
যশোরের সদর উপজেলায় নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে রেজাউল ইসলাম (৫০) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার দৌলতদিহি তরফদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে তাকে কৌশলে বাড়ি থেকে ডেকে এনে হত্যা করে ফেলে চলে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে হাজির হয়।
আরও পড়ুন: সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, সার্বিক বিষয়ে তদন্ত চলছে। রেজাউলের নামে একাধিক মামলা রয়েছে। তার মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, অপর একটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে এলাকার ত্রাস হিসেবে পরিচিত ছিলেন রেজাউল ইসলাম। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন। তবে তার পদ-পদবি নিশ্চিত হওয়া যায়নি।
৩২৬ দিন আগে
কুষ্টিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস এম রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ মে) সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত ১০টায় স্থানীয়দের সহযোগিতায় সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্বজনদের ভাষ্য, বৃহস্পতিবার (১ মে) রাত ১০টার দিকে কুমারখালীর শহরতলীর শহীদ গোলাম কিবরিয়া সেতু এলাকা থেকে ৮-১০ জন দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি, রফিককে হত্যার উদ্দেশ্যে অপহরণ করেছিল। পুলিশ তাকে উদ্ধার করেছে।
রফিকের স্ত্রী আছমা খাতুন বলেন, ‘দুর্বৃত্তরা রফিককে হত্যার উদ্দেশ্যে অপহরণ করেছিল। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করেছে। রফিক আওয়ামী লীগ করায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে।’
আরও পড়ুন: ছেলেকে খুঁজতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ২
জানা গেছে, ৫ আগস্টের পর রফিক আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি কুমারখালীর শেরকান্দি এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার রাতে গড়াই নদীর শহীদ গোলাম কিবরিয়া সেতু এলাকায় ঘুরতে গিয়েছিলেন তিনি। হঠাৎ রাত ১০টার দিকে অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার প্রায় দেড় ঘণ্টা পরে তাকে কুমারখালী থানায় পাওয়া যায়। এছাড়া গত ৯ ফেব্রুয়ারি কুমারখালীর পদ্মপুকুর ঘাট এলাকায় নাশকতার মামলায় রফিককে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ‘নাশকতা মামলার রফিককে স্থানীয়দের সহযোগিতায় সেতু এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’
৪২৯ দিন আগে
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় মুরাদপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত মুসলিম উদ্দিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের ছেলে। মুসলিম উদ্দিন মুরাদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানার বাইরে ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মুসলিম উদ্দিনের ওপর অতর্কিত হামলা করে। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার সময় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
নিহতের শ্বশুর আইয়ুব আলী মেম্বার বলেন, ‘বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন মুসলিম। দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে আহত করলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার সময় তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’
৪৫০ দিন আগে
কুড়িগ্রামে যুবলীগ নেতা হাসেম আলী গ্রেপ্তার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় যুবলীগ নেতা হাসেম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বকুলতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল।
হাসেম আলী উপজেলার কিশামত শিমুলবাড়ী এলাকার স্বরে মামুদের ছেলে ও নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি।
আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু, বাসচালক গ্রেপ্তার
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন হাসেম আলী। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং শুক্রবার কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে।
৫৪৮ দিন আগে
যুবলীগ নেতার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, স্ত্রী আটক
শরীয়তপুরে এক যুবলীগ নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে ভোজেশ্বর ফাঁড়ি ও নড়িয়া থানা পুলিশ।
সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনি এলাকায় যুবলীগের ওই নেতার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নড়িয়া থানায় নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
আরও পড়ুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তাকে অস্ত্র ব্যবহারের অনুমতি
যুবলীগ নেতা আলী হোসেন মোল্লা ভোজেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।
ভোজেশ্বর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হারুন বলেন, আলী হোসেনের বাড়িতে বিজয় দিবসের অনুষ্ঠানে গিয়ে দেখা যায়, সেখানে এক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে দৌড়ে পালাচ্ছেন। পরে তার বাড়ি তল্লাশি চালিয়ে রামদা, তলোয়ার, ছুরিসহ ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় আলী হোসেন পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করা হয়।
৫৬৬ দিন আগে
মৌলভীবাজার অগ্নিকাণ্ডে দুই নারীর মৃত্যু
মৌলভীবাজার শহরতলীর মোস্তফাপুর গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ রুমেল আহমেদের বাড়িতে অগ্নিকাণ্ডে দুই নারীর মৃত্যু হয়েছে।
এ সময় ঘরের ভেতর ঘুমিয়ে থাকা রুমেল আহমেদের মা মেহেরুন্নেসা (৬৫) ও চাচি ফুলেছা বেগম (৬০) মারা যান।
শনিবার (৭ ডিসেম্ভর) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১ জনের মৃত্যু
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রাতে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় মেহেরুন্নেসা ও ফুলেছা বেগমকে একটি কক্ষে আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন তারা। পরে তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ডুপলেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠক খানায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন: অগ্নিকাণ্ডের ঝুঁকিতে নারায়ণগঞ্জের বাণিজ্যিক কেন্দ্র নয়ামাটি
৫৭৪ দিন আগে
সিলেটের যুবলীগ নেতা বাবর মিয়া গ্রেপ্তার
সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে যুবলীগ নেতা বাবর মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের বন্দরবাজার এলাকা থেকে বাবরকে গ্রেপ্তার করে এসএমপির কোতোয়ালি থানা পুলিশের একটি টিম।
বাবর মিয়া (৪৫) দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সহসভাপতি ও তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সদস্য এবং দক্ষিণ সুরমার ধরাধরপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের (হাবান মিয়া) ছেলে।
তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
জানা গেছে, বাবর মিয়ার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেট মহানগরের বন্দরবাজারসহ বিভিন্ন স্থানে ও দক্ষিণ সুরমায় আন্দোলনকারীদের ওপর হামলা এবং নাশকতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে করা একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
অন্যদিকে ২০২৩ সালের ৩১ অক্টোবর আওয়ামী সরকারবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় ৩ নম্বর আসামি বাবর মিয়া।
এছাড়াও তিনি সিলেটের শীর্ষ সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দের অন্যতম সহযোগী ছিলেন বলে অভিযোগ রয়েছে।
৬১৯ দিন আগে
নবাবগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে যুবলীগ নেতা নিহত
দিনাজপুরের নবাবগঞ্জে পিকআপ, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে যুবলীগের ইউনিয়ন পর্যায়ের নেতা খন্দকার মনসুর আলী নিহত হয়েছে।
শনিবার (৩ আগস্ট) দুপুরের দিকে ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপ চালকসহ আহত হয়েছে আরও দুইজন।
আরও পড়ুন: সিলেটে জমি-সংক্রান্ত বিরোধের জেরে নিহত ১
নিহত খন্দকার মনসুর আলী (৪৫) কালিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি যুবলীগের পুটিমা ইউনিয়ন কমিটির সহসভাপতি ছিলেন।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ‘বাজেতপুর বাজার এলাকায় বিপরীতমুখী একটি পিকআপ ও বালু বহনকারী ট্রাকের দুর্ঘটনার মাঝে পড়েন যুবলীগের ইউনিয়ন পর্যায়ের নেতা মোটরসাইকেল চালক মনসুর আলী। ঘটনাস্থলে নিহত হন তিনি। পিকআপ চালকসহ আহত হয়েছে আরও দুইজন।’
আরও পড়ুন: খুলনায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহত, আহত ২৫
শরীয়তপুরে মেঘনায় ট্রলারডুবিতে নিহত ২, নিখোঁজ ৩
৭০১ দিন আগে
চট্টগ্রামে যুবলীগ নেতাকে হত্যার ৭ বছর পর ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রামের মীরসরাইয়ে ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম হত্যা মামলার আসামি শাকিল হোসেনকে ৭ বছর পর গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
সোমবার(২৭ মে) বিকালে র্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার(২৬ মে) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর স্টার লাইন ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব।
শাকিল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার চরারকুল এলাকার কামাল হোসেনের ছেলে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মলম পার্টির ৩ ‘সদস্য’ গ্রেপ্তার
নিহত ফজলুল করিম নিজামপুর গ্রামের বাসিন্দা শফিউল আলমের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তার আসামি শাকিল হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তিনি এবং তার সহযোগীরা রাজনৈতিক প্রভাব বিস্তার ও পূর্ব বিরোধের জেরে ফজলুল করিমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। শাকিল হোসেনের বিরুদ্ধে মীরসরাই থানায় একটি হত্যা ও একটি হত্যার চেষ্টা এবং জোরারগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টার মামলাসহ ৩টি মামলা রয়েছে। তাকে মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৩ জানুয়ারি নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল আমিন মুহুরী নিহত হয়।
এ ঘটনার জেরে ৫ সেপ্টেম্বর দুপুরে ফজলুল করিম তার নিজ বাড়িতে খাবার খাওয়ার সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামি শাকিল ১২ থেকে ১৫ জন সহযোগী অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ফজলুল করিমের মৃত্যু হয়।
এ ঘটনায় মীরসরাই থানায় ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন নিহতের বাবা।
আরও পড়ুন: সড়কে চাঁদাবাজির অভিযোগে নওগাঁয় ৩৩ জন গ্রেপ্তার
৭৬৯ দিন আগে