ইউপি মেম্বার
নড়াইলে দুপক্ষের সংঘর্ষে ইউপি মেম্বারসহ আহত ১৫
নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে লক্ষীপাশা ইউপি মেম্বার জিরু কাজীসহ ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বাঁকা গ্রামে জিরু কাজী ও আক্তার মোল্যা গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন— জিরু কাজী, লুৎফুন্নাহার, রেখা বেগম, সেলিম বিশ্বাস, হেমায়েত হোসেন, আনোয়ার, আক্তার মোল্যা, লিটন, ফিরোজ, শরিফুল, হাসান মোল্যা, কাদের, মিরাজ মোল্যা। এর মধ্যে জিরু কাজীর লোকজন বেশি আহত হয়েছেন।
এছাড়া বাঁকা গ্রামের রাস্তায় ভ্যান চালিয়ে যাওয়ার সময় আমাদা গ্রামের তবিবর মৃধাকে আক্তার মোল্যার লোকজন কোনো কারণ ছাড়াই মারধর করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
স্থানীয়রা জানান, গতকাল (শুক্রবার) বিকেলে আক্তার মোল্যার লোকজন মসজিদের ভেতরে গিয়ে জিরু কাজীর লোকজনকে মারধর করেন।
আহতদের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাঁকা গ্রামের জিরু কাজী গ্রুপের সঙ্গে একই গ্রামের আক্তার হোসেন গ্রুপের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে বিরোধ চলে আসছিল। এরপর গতকাল দুপুরে একটি স্যালোমেশিনের পাম্প চুরির ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। পরে বিকেলে মসজিদের ভেতরে গিয়ে আক্তারের গ্রুপের লোকেরা জিরু কাজীর লোকজনকে মারধর করেন। এর জের ধরেই আজ (শনিবার) সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, সংঘর্ষে আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
২ দিন আগে
কুমিল্লায় ৩ শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ এনে ইউপি মেম্বারের বিরুদ্ধে মামলা
কুমিল্লায় চুরির অপবাদে তিন শিশুকে মারধরের পর ট্রাকচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ এনে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।
এর আগে গত রবিবার লালমাই উপজেলায় ভূলইন দক্ষিণ ইউপির আমুয়া গ্রামে ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এই ঘটনায় বুধবার (৮ মে) লালমাই থানায় অভিযোগ দায়ের করেন শিশুর মা।
আরও পড়ুন: চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৩
শিশুর মা বলেন, এ ঘটনায় লালমাই থানায় অভিযোগ দায়ের করেছি।
ভাইরাল হওয়া ৩ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ভূলইন দক্ষিণ ইউপির ১নং ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়ালসহ দুইজন পুরুষ তিনজন শিশুকে মারধর করছেন। এসময় মেম্বারের চাচা সামছুল হককেও তাদের মারধর করতে দেখা যায়।
একপর্যায়ে মেম্বার আব্দুল আউয়াল শিশুদের ট্রাকচাপা দেওয়ার জন্য পা ধরে ট্রাকের চাকার সামনে নিয়ে আসেন এবং ট্রাক চালককে উপর দিয়ে চালিয়ে দিতে বলে।
এসময় তিন শিশু কান্নাকাটি করতেছিল।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, এ ঘটনায় দুইজনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা সামছুল হককে গ্রেপ্তার করেছি।
এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ভোট কেনার অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক
ভোটকেন্দ্রে প্রকাশ্যে টাকা বিতরণ, ভিডিও ভাইরাল
৬৭০ দিন আগে
শরীয়তপুর ইউপি মেম্বারের ছেলে ও পুত্রবধূর নামে ভিজিএফ চাল!
শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মালেক সরদার নিজের মেয়ে, পুত্রবধূ ও কাল্পনিক নাম ব্যবহার করে ভিজিএফের চাল আত্মসাত করছেন বলে অভিযোগ উঠেছে।
২০২৪ দিন আগে
চৌগাছায় ইউপি মেম্বারের বিরুদ্ধে ভাতা কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ
যশোরের চৌগাছার নারী-পুরুষদের কাছ থেকে বিভিন্ন সহায়তার কার্ড ও কাজ দেয়ার নাম করে অর্থ-আত্মসাতের অভিয়োগে এক ইউপি সদস্যেরে বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমণ কমিশন (দুদক)।
২০৮৭ দিন আগে