পুঁজিবাজার
পুঁজিবাজারে আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পুঁজিবাজারে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও কারসাজির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা হবে। বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সরকার বদ্ধপরিকর।
তিনি বলেছেন, সরকার ইতোমধ্যে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি, পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে বাজারের গভীরতা বৃদ্ধি, বিনিয়োগ শিক্ষার প্রসার ইত্যাদির মাধ্যমে উন্নত ও টেকসই পুঁজিবাজার গঠনের উদ্যোগ গ্রহণ করেছে।
বুধবার (৮ জুলাই) বিকেল ৩টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারীর এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।
সংসদ সদস্য এস কে আজিজুল বারীর পক্ষে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন প্রশ্ন উত্থাপন করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শেয়ার মার্কেটের ধারাবাহিক পতনের প্রধান কারণগুলো কী কী ছিল, শেয়ার মার্কেটের ধারাবাহিক পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করাসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা সরকারের আছে কিনা?
জবাবে প্রধানমন্ত্রী বলেন, শেয়ার মার্কেট কেলেঙ্কারির অভিযোগ দুদকের মাধ্যমে অনুসন্ধান ও কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মামলাসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। শেয়ার মার্কেট কেলেঙ্কারির সঙ্গে আরও অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত কিনা তা উদঘাটনের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শেয়ার বাজারের ধারাবাহিক পতনের কারণ উদঘাটনে বিভিন্ন সময় বিশেষজ্ঞ, বিনিয়োগকারী সংগঠন এবং বিভিন্ন তদন্ত সংস্থা কার্যক্রম পরিচালনা করেছে। পরিচালিত কার্যক্রমে শেয়ার বাজারের ধারাবাহিক পতনের পেছনে নিম্নোক্ত কারণগুলো সক্রিয় ছিল।
সংসদ নেতা বলেন, বাজার কারসাজি ও কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো-কমানো, কিছু কোম্পানির আইপিও, বন্ড ও অন্যান্য ইস্যুতে অনিয়ম, নিয়ন্ত্রক সংস্থার দীর্ঘমেয়াদি দুর্বল তদারকি এবং সময়মতো ব্যবস্থা না নেওয়া, কর্পোরেট সুশাসনের ঘাটতি ও আর্থিক তথ্যের স্বচ্ছতার অভাব, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সীমিত অংশগ্রহণ এবং বাজারে আস্থার সংকট, নীতিগত অসঙ্গতি ও বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা ও পুঁজিবাজার বান্ধব করনীতির অভাব ইত্যাদি কারণ রয়েছে।
তিনি বলেন, শেয়ার মার্কেট কারসাজি, অনিয়ম ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এক হাজার ৪৯৭ কোটি টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এছাড়া দায়ী বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের চিহ্নিতকরণে গঠিত তদন্ত কমিটির গঠন ও প্রদত্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে উন্নত ও টেকসই পুঁজিবাজার গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। এরপর তিনি পুঁজিবাজার সংস্কারে সরকারের ১৭টি অগ্রাধিকারমূলক কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।
পুঁজিবাজার সংস্কারে সরকারের পদক্ষেপ
১. বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার ৪ জুন পুঁজিবাজার বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞতাসম্পন্ন একজন চেয়ারম্যান ও তিনজন কমিশনারকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নিয়োগ প্রদান করেছে।
২. নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পরপরই বাজারে বিদ্যমান ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছে।
৩. লাভজনক সরকারি মালিকানাধীন কোম্পানিসমূহের শেয়ার স্টক এক্সচেঞ্জে অফলোডের মাধ্যমে সরাসরি তালিকাভুক্তিকরণে উদ্বুদ্ধ করা। এ ছাড়াও, বহুজাতিক কোম্পানিসহ উচ্চ মূলধনসম্পন্ন কোম্পানিসমূহের শেয়ারও স্টক এক্সচেঞ্জে অফলোডের মাধ্যমে সরাসরি তালিকাভুক্তিকরণের সুযোগ সৃষ্টি করা।
৪. এসএমই কোম্পানিসহ ভাল মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিসমূহকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা।
৫. পুঁজিবাজার কারসাজি বন্ধে অনিয়ম সংক্রান্ত তথ্য প্রকাশ ও প্রদানকারীর (হুইসেলব্লোয়ার) প্রয়োজনীয় সুরক্ষা ও উৎসাহ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা।
৬. তালিকাভুক্ত কোম্পানি ও বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানসমূহের হিসাব নিরীক্ষা, উপর্যুক্ত অডিটরের মাধ্যমে নিরীক্ষার নিমিত্ত ‘এনলিস্টমেন্ট অব প্যানেল অব অডিটরস অ্যান্ড অডিট ফার্মস’ নীতিমালা প্রণয়ন করা।
৭. ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট (এফপিআই) অনবোর্ডিং পোর্টাল চালু, আন্তর্জাতিক মানদণ্ডে সংশ্লিষ্ট বিধি-বিধান সংস্কার, ওয়ান স্টপ সিকিউরিটিজ কাস্টডিয়ান সার্ভিস চালু, ক্যাপিটাল গেইন ট্যাক্স হ্রাসকরণ, লভ্যাংশ আয়ে দ্বৈত কর বাতিল এবং বিও অ্যাকাউন্ট খোলা ও মূলধন প্রত্যাবসান প্রক্রিয়া ডিজিটাল করা।
৮. পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালে সরাসরি মামলা দায়ের সংক্রান্ত বিধান সিকিউরিটিজ আইনে অন্তর্ভুক্ত করা।
৯. পুঁজিবাজারের সংস্কারকল্পে একটি 'পুঁজিবাজার সংস্কার কমিশন' এবং অনিয়ম তদন্তে একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করা।
১০. পুঁজিবাজারে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে মার্কেট ও পণ্য উভয়ই সম্প্রসারিত করা।
১১. ই-কেওয়াইসি-এর মাধ্যমে অনলাইন ও মোবাইল ভিত্তিক বিও হিসাব খোলা ও ট্রেডিং সুবিধা চালু করা।
১২. বিনিয়োগবান্ধব ও যুক্তিসঙ্গত করনীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া।
১৩. ব্যাংক ও এমএফএসের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে টাকা জমা ও উত্তোলনের সুবিধা প্রদান করা।
১৪. এআইভিত্তিক শক্তিশালী নজরদারির মাধ্যমে বাজারের অনিয়ম ও জালিয়াতির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্তকরণ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ চলমান রাখা।
১৫. তালিকাভুক্ত ইস্যুয়ার কোম্পানিসমূহে সুশাসন জোরদারকরণে সমন্বিত গ্রাহক হিসাবে অর্জিত সুদ আয়ের অংশ বিশেষ বিনিয়োগকারী সুরক্ষা তহবিলে জমা করার বিধান প্রণয়ন করা।
১৬. আইনকানুন যুগোপযোগী করার মাধ্যমে বিনিয়োগকারীদের সম্পদ আরও সুরক্ষিত করা।
১৭. সরকারি সিকিউরিটিজসমূহের (ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল ও সরকারি সুকুক) লেনদেন স্টক এক্সচেঞ্জের মাধ্যমে নিষ্পন্ন করার মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের অন্তর্ভুক্ত করা ইত্যাদি।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং দেশের পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত হবে।
১৭ দিন আগে
পুঁজিবাজারকে শক্তিশালী করতে সংস্কারকাজ চলছে: অর্থমন্ত্রী
দেশের অভ্যন্তরীণ মূলধন বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে প্রাতিষ্ঠানিক ও আইনি সংস্কারের মাধ্যমে পুঁজিবাজারকে শক্তিশালী করার কাজ চলছে বলে সংসদকে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (৯ জুন) সংসদে প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-২ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘পুঁজিবাজারের উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এর কার্যকর অবদান নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে।’
আমির খসরু মাহমুদ চৌধুরী স্বীকার করেন যে বর্তমানে দেশের পুঁজিবাজার দুর্বল অবস্থায় রয়েছে।
বাজারের বিকাশ ও সম্প্রসারণে সহায়ক বেশ কয়েকটি আর্থিক পণ্য এখনও পুরোপুরি বিকশিত হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
সংস্কার কার্যক্রমের প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী জানান, বাজার তদারকি ও কার্যকারিতা বাড়াতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন করা হয়েছে। সংস্থাটির সক্ষমতা বৃদ্ধি করতে কমিশনে অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো ও চলমান সংস্কার কার্যক্রমের ফলে আগামী দিনে পুঁজিবাজারে নতুন গতি সঞ্চার হবে এবং এর মাধ্যমে জনগণের সঞ্চয়কে উৎপাদনশীল বিনিয়োগে রূপান্তরের ক্ষেত্রে পুঁজিবাজার আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে।
অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে পুঁজিবাজারকে একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য অর্থায়নের উৎস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
৪৬ দিন আগে
মিথ্যা প্রতিবেদনের মাধ্যমে দুর্বল কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে: অর্থমন্ত্রী
মিথ্যা প্রতিবেদনের মাধ্যমে দুর্বল কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে, যার ফলে যোগ্য ও মৌলিক কোম্পানিগুলো বাজারে আসার আগ্রহ হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
দেশে সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে এবং পুঁজিবাজার ও আর্থিক খাতের প্রতি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বুধবার (২০ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল কর্তৃক ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) যৌথ সহযোগিতায় আয়োজিত এফএআর সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবারের সামিটের মূল প্রতিপাদ্য ছিল— ট্রাস্টওয়ার্দি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং: হোয়াট রিয়েলি ম্যাটার্স।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতি একটি অস্থির সময় পার করেছে। নিয়ন্ত্রণকারী সংস্থা, তদারকি ব্যবস্থা ও পর্যবেক্ষণকারী সংস্থাসমূহ প্রায় অকার্যকর হয়ে পড়ায় আর্থিক খাতে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। এছাড়া মিথ্যা প্রতিবেদনের মাধ্যমে দুর্বল কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে, যার ফলে যোগ্য ও মৌলিক কোম্পানিগুলো বাজারে আসার আগ্রহ হারিয়ে ফেলেছে।
আর্থিক খাতের বর্তমান সংকট উত্তরণে প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, আমরা এখন একটি ক্রসরোডে (মোড়ে) দাঁড়িয়ে আছি। বর্তমান সরকার এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে।
তিনি বলেন, এফআরসি, আইসিএবি এবং আইসিএমএবির মতো প্রতিষ্ঠানগুলো কীভাবে কাজ করছে, তার ওপরই অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। কোনো নিয়ন্ত্রণকারী সংস্থার পক্ষে প্রতিদিন ভুল বের করা সম্ভব নয়। তাই হিসাববিদদের নিজেদের এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সবার আগে ‘সেলফ-রেগুলেট’ বা স্বপ্রণোদিত নিয়ন্ত্রণের ভূমিকা নিতে হবে।
বাণিজ্যমন্ত্রী হিসেবে নিজের অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বেসরকারি খাতের ওপর বিশ্বাস রেখে অতীতে বিজিএমইএকে যেভাবে ইউডি সার্টিফিকেট প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা সফল হয়েছিল, ঠিক তেমনি আইসিএবি এবং আইসিএমএবি-কে কেবল বার্ষিক সাধারণ সভা বা ডিনারের আয়োজক হিসেবে সীমাবদ্ধ না থেকে তাদের সদস্যরা কীভাবে কাজ করছে এবং সঠিক অডিট করছে কি না, তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
মন্ত্রী আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতি তৈরি হওয়া নতুন সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, বিশ্বের বড় বড় ফান্ড ম্যানেজার এবং বিনিয়োগকারীরা এখন বাংলাদেশের প্রতি ব্যাপক আগ্রহ দেখাচ্ছে। জেপি মরগ্যানসহ বিশ্বখ্যাত ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো বাংলাদেশে আসতে চায়। আমরা হংকং ও লন্ডনে বাংলাদেশ ডেডিকেটেড ফান্ড ফ্লোট করার পরিকল্পনা করছি, পাশাপাশি ডোমেস্টিক বন্ড চালু করতে যাচ্ছি।
তিনি বলেন, এই বিশাল বিদেশি বিনিয়োগ বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) আকর্ষণের প্রথম শর্তই হলো নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন। বিনিয়োগকারীরা যদি অডিট প্রতিবেদনের ওপর আস্থা না পায়, তবে কোনো সংস্কারই কাজে আসবে না।
স্বল্পমেয়াদি সুবিধা নয়, দেশের বৃহত্তর স্বার্থে একটি বৈশ্বিক মানদণ্ডের ভিত্তিতে আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলার জন্য পুঁজিবাজার, এনবিআর এবং আর্থিক খাতের চলমান সংস্কার কার্যক্রমে সংশ্লিষ্ট সকল অংশীজনদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, সংসদ সদস্য মো. আবুল কালাম ভাইস প্রেসিডেন্ট বিটিএমএ। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন এফআরসির চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া।
৬৬ দিন আগে
রমজানে পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি
আসন্ন রমজান মাসে দেশের প্রধান পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এ সময় লেনদেনের সময় প্রায় ১ ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ডিএসইর ব্যবস্থাপক (প্রকাশনা ও জনসংযোগ) মোহাম্মদ শাখাওয়াত-ই-এলাহি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে ডিএসইর লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত চলবে। পোস্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত।
তবে ডিএসই অফিসিয়াল কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রমজান মাস এবং ঈদুল ফিতরের ছুটির পর ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিস আগের নিয়মে চলবে। স্বাভাবিক সময়ে পুঁজিবাজারে লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।
এর আগে রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে ব্যাংকে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আর শুক্রবার ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।
১৫৯ দিন আগে
পতনের মুখে পুঁজিবাজার, দাম কমেছে বেশিরভাগ কোম্পানির
টানা দুই দিন উত্থানের পর পতনের মুখে পড়েছে ঢাকার পুঁজিবাজার। এতে কমেছে প্রধান সূচক এবং বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
মঙ্গলবার(২৬ আগস্ট) সারা দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬ পয়েন্ট।
বাকি দুই সূচক শরিয়াভিত্তিক ডিএসইএস শূন্যের ঘরে থাকলেও বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ কমেছে ৫ পয়েন্ট।
লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১৩৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২১৫ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৪৫ কোম্পানির শেয়ারের দাম।
এ, বি এবং জেড- তিন ক্যাটাগরিতেই দাম কমেছে বেশিরভাগ কোম্পানির। সর্বোচ্চ লভ্যাংশ দেওয়া এ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ২১৮ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৬, কমেছে ১২৪ এবং অপরিবর্তিত আছে ২৮ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসই ব্লক মার্কেটে ৪৩ কোম্পানির ১৯ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স সর্বোচ্চ ৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
ডিএসইতে ১২০০ কোটি টাকার ওপর শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ১১০০ কোটি টাকার ওপরে।
১০ শতাংশ দাম বেড়ে ঢাকার বাজারে শীর্ষে আছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। ১০ শতাংশ দাম কমে তলানিতে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
পড়ুন: পুঁজিবাজারে লেনদেনের প্রথম ঘণ্টায় সূচকের উত্থান
উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই), সার্বিক সূচক বেড়েছে ১৫ পয়েন্ট।
লেনদেন হওয়া ২৪২ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৭ কোম্পানির, কমেছে ৯৭ এবং অপরিবর্তিত আছে ২৮ কোম্পানির শেয়ারের দাম।
লেনদেন কমেছে সিএসইতে; ১৫ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৫০ কোটি টাকা।
ঢাকার মতো ১০ শতাংশ দাম বেড়ে সিএসইতেও শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। অন্যদিকে ৯ শতাংশের ওপর দাম কমে তলানিতে নেমেছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি।
ইউএনবি/জেএ
৩৩৩ দিন আগে
পুঁজিবাজারে লেনদেনের প্রথম ঘণ্টায় সূচকের উত্থান
লেনদেনের প্রথম ঘণ্টায় উত্থান হয়েছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে, বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম এবং সবকটি সূচক।
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪০ পয়েন্ট।
বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ১১ এবং বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১৪ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ২১৮টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত আছে ৭৫টি কোম্পানির শেয়ারের দাম।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ারবাজার নিয়ে প্রতারণা, সাবধান করল ডিএসইসি
প্রথম ঘণ্টায় ডিএসইতে ৪০০ কোটি টাকার ওপরে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সূচকের উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই), সার্বিক সূচক বেড়েছে ৭২ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ১০১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৯টি কোম্পানির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত আছে ১২টি কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় সিএসইতে ৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
৩৩৩ দিন আগে
উত্থানে ভালো সপ্তাহ কেটেছে পুঁজিবাজারে, বেড়েছে সূচক
গত সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনের উত্থানে ভালো সপ্তাহ কেটেছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে। এতে বেশিরভাগ কোম্পানির বেড়েছে সূচক, শেয়ারের দাম এবং সামগ্রিক লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পুরো সপ্তাহের লেনদেনে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৪ পয়েন্ট। ৫৩৫০ পয়েন্ট নিয়ে লেনদেনে শুরু হয়ে সপ্তাহ শেষে সূচক বেড়ে হয়েছে ৫ হাজার ৩৭৪ পয়েন্ট।
উত্থান হয়েছে ডিএসই'র বাকি দুই সূচকেও; বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১৫ পয়েন্ট এবং শরিয়াভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে ১৭ পয়েন্ট।
সপ্তাহ জুড়ে লেনদেনে দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। ২৪১ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ১২৯ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ২৪ কোম্পানির শেয়ারের দাম।
এক সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৩১ শতাংশ। ৬৮৯ কোটি টাকার গড় লেনদেন বেড়ে হয়েছে ৯০৭ কোটি টাকা। বাজার ভালো করায় আস্থা ফিরে পাচ্ছেন বিনিয়োগকারীরা, বেড়েছে বাজার মূলধন। সপ্তাহ ব্যবধানে বাজার মূলধন বেড়েছে সাড়ে ৩ হাজার কোটি টাকা।
মিউচুয়াল ফান্ড, টেলিকম, চামড়া শিল্প এবং পর্যটন খাত ছাড়া সবকটি খাতে দাম বেড়েছে শেয়ারের। বিশেষ করে ব্যাংকখাতে শেয়ারের দাম বেড়েছে ৯ শতাংশের বেশি, লেনদেন বেড়েছে ১৩ শতাংশ।
পড়ুন: পুঁজিবাজারে লেনদেন শুরু সূচকের উত্থান দিয়ে
অন্যদিকে ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠান খাতে শেয়ারের দাম বেড়েছে ৪০ শতাংশ, লেনদেন বেড়েছে ২৬ শতাংশ। সাধারণ বীমাখাতে উত্থান হয়েছে ৮৬ শতাংশ এবং জীবন বীমা খাতে উত্থানের পরিমাণ ৩ শতাংশ।
গত সপ্তাহে ঢাকার বাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে বেক্সিমকো ফার্মা, তৃতীয় ওরিয়ন ইনফিউশন। শীর্ষ পাঁচে আছে সিটি ব্যাংক এবং বিচ হ্যাচারি।
সূচকের উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই), সার্বিক সূচক বেড়েছে ৫২ পয়েন্ট।
সিএসইতে লেনদেন হওয়া ৩১৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে বেশিরভাগের। ১৯২ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর হারিয়েছে ১১০ কোম্পানি। দামে পরিবর্তন আসেনি ১৬ কোম্পানির শেয়ারের।
সিএসইতে সপ্তাহজুড়ে লেনদেনে শীর্ষে আছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, সালভো কেমিকেল ইন্ডাস্ট্রি এবং সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।
অন্যদিকে সিএসইতে দরপতনে তলানিতে এক্সিম ব্যাংক, মেট্রো স্পিনিং, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
৩৩৬ দিন আগে
পুঁজিবাজারে লেনদেনের প্রথম ঘণ্টায় সূচকের পতন
লেনদেনের প্রথম ঘণ্টায় পতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে, কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম এবং সবকটি সূচক।
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৯ পয়েন্ট।
বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস কমেছে ১ এবং বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ কমেছে ৩ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ১২৩টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত আছে ৯১টি কোম্পানির শেয়ারের দাম।
আরও পড়ুন: পুঁজিবাজারে লেনদেনের প্রথম ঘণ্টায় সূচকের উত্থান
প্রথম ঘণ্টায় ডিএসইতে ১৭০ কোটি টাকার ওপরে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সূচকের পতন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই), সার্বিক সূচক কমেছে ৩৪ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ৫২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৫টি কোম্পানির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত আছে ৫টি কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় সিএসইতে ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে
৩৩৮ দিন আগে
পুঁজিবাজারে লেনদেনের প্রথম ঘণ্টায় সূচকের উত্থান
লেনদেনের প্রথম ঘণ্টায় উত্থান হয়েছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে, বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম এবং সবকটি সূচক।
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪ পয়েন্ট।
বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ২ এবং বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ২০১টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত আছে ৮৭টি কোম্পানির শেয়ারের দাম।
আরও পড়ুন: বড় পরিবর্তন এনে মিউচুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন
প্রথম ঘণ্টায় ডিএসইতে ২০০ কোটি টাকার ওপরে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সূচকের উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই), সার্বিক সূচক বেড়েছে ৭১ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ৪৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৯টি কোম্পানির, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত আছে ৪টি কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় সিএসইতে ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
৩৩৯ দিন আগে
পুঁজিবাজারে লেনদেন শুরু সূচকের উত্থান দিয়ে
সূচকের উত্থান দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন শুরু হয়েছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে, বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৬ পয়েন্ট।
বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ৭ এবং বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৯ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ২৩২টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত আছে ৬৫টি কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইতে ১৭০ কোটি টাকার ওপরে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
আরও পড়ুন: ১৫ দিন পর পুঁজিবাজারে লেনদেন ৯৫০ কোটি টাকা ছাড়াল
সূচকের উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই), সার্বিক সূচক বেড়েছে ৩২ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ৪৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৪টি কোম্পানির, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত আছে ৭টি কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ৩০ মিনিটে সিএসইতে ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
৩৪০ দিন আগে