পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গে নির্বাচনের পর পুশইন ঠেকাতে বিজিবিকে নির্দেশ দিয়েছে সরকার
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়ের পর বাংলাদেশে পুশইন ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের চতুর্থ ও শেষ দিনের তৃতীয় অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। স্বরাষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে এ অধিবেশন হয়।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ কাউকে বাংলাদেশি সন্দেহ করে সরাসরি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা ‘পুশইন’ নামে পরিচিত।
দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে সাম্প্রতিক নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি—বিজেপির বিজয়ের পর বাংলাদেশে মুসলমানদের পুশইন বাড়বে কিনা, সাংবাদিকদের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে আমাদের বর্ডার গার্ড (বিজিবি) যেন একটু অ্যালার্ট (সতর্ক) থাকে, সে ব্যাপারে আমরা গতকাল তাদের নির্দেশ দিয়েছি। (পুশইনের) সেই রকমের সম্ভাবনা দেখি না, তারপরও যদি হয়, তা যেন মোকাবিলা করতে পারে, সেজন্য আমরা আগে থেকে বিজিবিকে সতর্কতা অবলম্বন করতে বলেছি। তবে আমার মনে হয় না, সেরকম কোনো ঘটনা ঘটবে।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকদের কী ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে—জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা তাদের প্রধানতম দায়িত্ব। সেজন্য পুলিশ, জেলা প্রশাসন সবাই সমন্বয় করেই কাজটা করে থাকে এবং ক্ষেত্রবিশেষে বিচার বিভাগের সঙ্গেও তারা সুসমন্বয় করে। এটা কোনো নির্দেশনার বিষয় নয়, এটা তাদের কাজের আওতা পরিধির মধ্যে পড়ে।
মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে আমরা জিরো টলারেন্স এজন্যই ঘোষণা করেছি যে মাদক, বিশেষ করে অনলাইন জুয়া—এগুলো বন্ধ না করতে পারলে সমাজের ভারসাম্য নষ্ট হবে।
‘অনলাইন জুয়ার অ্যাপ তো প্রকাশ্যে চলছে’ উল্লেখ করা হলে তিনি বলেন, এগুলো বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক, সিআইডি সবাই এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা যতই এগিয়ে যাচ্ছি, ইন্টারনেটভিত্তিক, প্রযুক্তিনির্ভর এ দুনিয়ায় অপরাধের ধরনটাও বিভিন্নভাবে রূপ পাল্টাচ্ছে। এগুলোকে মোকাবিলা করার জন্য আমরা একটা আইন প্রণয়নের ব্যবস্থাও গ্রহণ করব।
তিনি বলেন, আমরা ইতোমধ্যে একটা কমিটি করে দিয়েছি। এর আগ পর্যন্ত আমরা যেভাবে পারি, ওইসব ওয়েবসাইটগুলো ব্লক করার চেষ্টা করছি। আর এই সমস্ত অপরাধগুলো তো আগে এত বিস্তৃত ছিল না, সেজন্য হয়তো আগের সরকারগুলো সেভাবে বিষয়টি আমলে নেয়নি। তবে এখন এটা আমাদের অগ্রাধিকার। জুয়া, অনলাইন জুয়া, মাদক—এগুলো অগ্রাধিকারভিত্তিতে বন্ধ করতেই হবে।
১৯ দিন আগে
পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য অযৌক্তিক: ভারত
ওয়াকফ আইন ঘিরে সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে সহিংসতার ঘটনায় বাংলাদেশের দেওয়া বক্তব্য ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে ভারতের বক্তব্য, অনভিপ্রেত মন্তব্য না দিয়ে বাংলাদেশ বরং নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দিক।
গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে শুক্রবার (১৮ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি এই বিবৃতিটি প্রকাশ করেছেন।
জয়সোয়াল বলেন, ‘পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে যে মন্তব্য করা হয়েছে আমরা তা প্রত্যাখ্যান করছি। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়ন নিয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা টানার বিষয়টি প্রায় প্রকাশ্য ও কপট অপচেষ্টা। সংখ্যালঘু নির্যাতনে অভিযুক্ত ব্যক্তিরা এখনো সেখানে অবাধে ঘুরে বেড়াচ্ছেন।’
তিনি বলেন, ‘অযৌক্তিক মন্তব্য এবং ভালোর বেশ না ধরে নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দিলে বাংলাদেশ আরও ভালো করবে।’
গতকাল (বৃহস্পতিবার) মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টার প্রতিবাদ জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যেকোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। বাংলাদেশ সরকার মুসলিমদের ওপর হামলা এবং তাঁদের জানমালের নিরাপত্তাহানির ঘটনার নিন্দা জানায়।’
আরও পড়ুন: মুর্শিদাবাদের সহিংসতা: বাংলাদেশের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান ঢাকার
৪০২ দিন আগে
ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে বলবৎ হবে না: মমতা
ভারতের ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে বলবৎ করা হবে না বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই আইন রাজ্য সরকার সমর্থন করে না বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন। মমতা বলেন, ‘বাংলায় তা বলবৎও হবে না। তা হলে হিংসা কেন? যারা এই হিংসায় উসকানি দিচ্ছেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’
আনন্দবাজার পত্রিকার অনলাইনে এমন খবর দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডকে 'নির্মমতা' বললেন ইউনূস
তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, ‘সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে।’
রাজনৈতিক দলের চক্রান্তের কথাও উল্লেখ করে মমতা, ‘কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে। তাদের প্ররোচনায় পা দেবেন না। আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি।’ এ সময়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বিবিসির খবরে বলা হয়েছে, ভারতের ওয়াকফ আইনের বিরুদ্ধে দেশটির নানা প্রান্তে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ হচ্ছে। পাশাপাশি দেশের শীর্ষ আদালতেও আইনটি বাতিল করার দাবিতে একাধিক পিটিশন জমা পড়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি সাংবিধানিক বেঞ্চ আগামী সপ্তাহেই এই মামলাগুলো শুনবে।
অন্য দিকে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার ওই রাজ্যের হাজার হাজার বিতর্কিত ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করে তা বাজেয়াপ্ত করার জন্য উদ্যোগ শুরু করে দিয়েছে বলেও জানা যাচ্ছে। ভারতে সব চেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি আছে উত্তরপ্রদেশেই।
ওই একই রাজ্যের মুজফফরনগরে গত শুক্রবার জুম্মার নামাজের সময় হাতে কালো আর্মব্যান্ড পরে নতুন আইনটির বিরুদ্ধে প্রতিবাদ করায় তিন শতাধিক ব্যক্তিকে নোটিশ পাঠিয়ে মাথাপিছু ২ লাখ রুপি করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে গুন্ডা ঢোকানো হচ্ছে পশ্চিমবঙ্গে, দাবি মমতার
পশ্চিমবঙ্গের কলকাতায়ও আইনপির বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। গেল বৃহস্পতিবার কলকাতায় এক বিশাল সমাবেশ থেকে ওয়াকফ আইন বাতিল করার দাবিতে কম করে এক কোটি মানুষের স্বাক্ষর ভারতের প্রধানমন্ত্রীর দফতরে পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে মুসলিম সংগঠন জমিয়ত-ই-উলেমা হিন্দ।
৪০৮ দিন আগে
হাসিনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানাতে মোদির প্রতি দুলুর আহ্বান
শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানাতে মোদি সরকারে প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, শেখ হাসিনাকে উৎখাতের পর ভারতের জ্বালা শুরু হয়েছে। এছাড়া তারা জোর করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে চায়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) নাটোরের কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির জনসভায় এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ নিয়ে ভারত অপপ্রচার করছে জানিয়ে দুলু বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ ছেড়ে দেবে না।
আরও পড়ুন: ভারত কুটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে: দুলু
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ভারতে মুখ্যমন্ত্রী বানিয়ে দেখেন কীভাবে দিনের ভোট রাতে করতে হয়। কীভাবে গুম, খুন হয়।
এছাড়া কীভাবে ক্ষমতায় থাকতে হয় শেখ হাসিনা তাও শিখিয়ে দেবে বলে জানান বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি, দেওয়ান শাহীন প্রমুখ।
৫২৮ দিন আগে
গঙ্গা চুক্তির আলোচনায় পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তি নিয়ে বিস্তারিত জানাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
২০২৬ সালের পরে গঙ্গা পানিচুক্তি নবায়ন সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত ৫ এপ্রিল পশ্চিমবঙ্গ থেকে একটি যোগাযোগ পাওয়া গেছে। এতে বলা হয়েছে, ২০২৬ সালের পরে চুক্তিতে তাদের খাবার পানি এবং শিল্পের পানির প্রয়োজনীয়তার কথা অন্তর্ভুক্ত করতে হবে।
চলতি বছরের ৩১ মে অনুষ্ঠিত কমিটির শেষ বৈঠকে যোগ এই প্রয়োজনীয়তার পুনরাবৃত্তি করেছিলেন পশ্চিমবঙ্গের প্রতিনিধি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে চুক্তি নবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ পরিচালনা করে ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়।
পরের ধাপে গঙ্গার পানি চুক্তি নবায়ন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা শুরু করতে মন্ত্রণালয় একটি যৌথ কারিগরি কমিটি গঠন করে।
শুষ্ক মৌসুমে ফারাক্কা বাঁধে গঙ্গা/গঙ্গার পানি বণ্টনের জন্য ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তি সই হয়েছিল।
আরও পড়ুন: প্রমোদতরি ‘এম ভি গঙ্গা বিলাস’: ষাট গম্বুজ মসজিদ পরিদর্শনে ২৫ বিদেশি পর্যটক
এই চুক্তিটি ত্রিশ বছরের জন্য বৈধ এবং তাই ২০২৬ সালে নবায়ণ করার বিষয়টি রয়েছে।
চুক্তির অভ্যন্তরীণ পর্যালোচনার জন্য দেশটির পানিসম্পদ মন্ত্রণালয় ২০২৩ সালের ২৪ জুলাই একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করে। সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মধ্যে বিহার সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারও রয়েছে। যাদের প্রতিনিধিদের এই কমিটিতে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকার ২০২৩ সালের ২৫ আগস্ট কমিটিতে তাদের প্রতিনিধি মনোনীত করে।
অভ্যন্তরীণ কমিটি এ পর্যন্ত চারটি সভা করেছে। ২০২৩ সালের ২২ আগস্ট প্রথমটি, দ্বিতীয়টি ২০২৩ সালের ৩০ অক্টোবর, তৃতীয়টি ২০২৪ সালের১৫ মার্চ এবং ২০২৪ সালের ৩১ মে শেষ বৈঠকটি করে কমিটি। এটি কমিটি ২০২৪ সালের ১৪ জুন তার চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। যেটি পানিসম্পদ মন্ত্রণালয়ে পরীক্ষাধীন।
এ পর্যন্ত চারটি বৈঠকের মধ্যে তিনটিতে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিত্ব করেছেন যুগ্ম সচিব, সেচ ও নৌপথ বিভাগ অথবা প্রধান প্রকৌশলী (নকশা ও গবেষণা), সেচ ও নৌপথ বিভাগ। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি মনোনয়ন পাওয়ার পরে অনুষ্ঠিত তিনটি সভায় অংশ নিয়েছিলেন।
আরও পড়ুন: গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা চুক্তি সই করতে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির আহ্বান
৬৯৬ দিন আগে
ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ভোট চলাকালীন সহিংসতায় নিহত ৯
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গে চলমান পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় শনিবার কমপক্ষে ৯জন নিহত এবং অনেকে আহত হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছে, নিহতরা পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দলের পাঁচজন সদস্য, ভারতীয় জনতা পার্টি (বিজেপি), কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী) এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন কর্মী এবং একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক।
৮ জুন রাজ্যটিতে নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে রাজ্যজুড়ে সহিংসতা ও হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে।
সহিংসতার জন্য রাজনৈতিক দলগুলো একে অপরকে দায়ী করছে।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস শনিবার চলমান ভোটের মধ্যে ব্যাপক সহিংসতার নিন্দা করেছেন।
আরও পড়ুন: ভারতে নির্বাচন, হিলি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
তিনি সাংবাদিকদের বলেন, ‘যা ঘটছে, তা দেশের গণতন্ত্রের ওপর একটি কালো দাগ। সাধারণ মানুষ ভয় ছাড়া তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না।’
তিনি আরও বলেন, ‘তবে তারপরও আমি জনগণকে ঘর থেকে বাইরে বেরিয়ে তাদের অধিকার প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি।’
প্রতিবেদনে বলা হয়েছে যে কর্তৃপক্ষ অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে আধা-সামরিক বাহিনী এবং পুলিশের বিশাল দল মোতায়েন করেছে।
এক ধাপে ভোট অনুষ্ঠিত হবে এবং ১১ জুলাই ভোট গণনা হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: ভারতে তীব্র তাপপ্রবাহের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, হাসপাতালগুলোতে বেড়েই চলেছে মৃতের সংখ্যা
তীব্র ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’: মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ভারত ও পাকিস্তান
১০৫২ দিন আগে
চলে গেলেন কথাসাহিত্যিক সমরেশ মজুমদার
ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। আজ সোমবার (৮ মে) বিকাল ৫টা ৪৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পশ্চিমবঙ্গের প্রথম সারির গণমাধ্যম আনন্দবাজার সূত্রে খবরটি নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, সমরেশ মজুমদার দীর্ঘদিন অসুস্থ ছিলেন। গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সাহিত্য অকাডেমি পুরস্কার জয়ী এই সাহিত্যিককে। পরবর্তীতে বাড়তে থাকে শ্বাসযন্ত্রের সমস্যা।
উত্তরাধিকার, কালপুরুষ ও কালবেলাসহ আরও অনেক কালজয়ী উপন্যাসের লেখক সমরেশ মজুমদার।
১৯৪২ সালে উত্তরবঙ্গে জন্ম তার। শৈশব কেটেছে ভারতের জলপাইগুঁড়ি জেলায়।
১৯৭৫ সালে দেশ পত্রিকায় সমরেশের প্রথম উপন্যাস ‘দৌড়’ প্রকাশিত হয়েছিল। অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান, গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ ইত্যাদি উল্লেখযোগ্য।
জাতীয় ও আন্তর্জাতিক অনেক পুরস্কার অর্জন করেছেন প্রয়াত এই সাহিত্যিক। জয় করেছেন দুই বাংলার কোটি পাঠকের হৃদয়।
আরও পড়ুন: ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই
প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার এমদাদ হক আর নেই
১১১৩ দিন আগে
সিরিজে আমার চরিত্রে এক চমক থাকবে: চঞ্চল চোধুরী
ওটিটি হোক বা বড়পর্দা, সবখানেই দাপিয়ে বেড়াচ্ছেন চঞ্চল চৌধুরী। কাঁটাতার পেরিয়ে পশ্চিমবঙ্গেও তার ভক্তের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। ‘কারাগার’-এর পর আবারও কবে নতুন ওয়েব সিরিজে দেখা যাবে সেই অপেক্ষায় ছিলেন দর্শক। যার অবসান হচ্ছে ‘ওভারট্রাম্প’ দিয়ে।
চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে চঞ্চল চৌধুরীকে বেশ হিসেব কষতে দেখা গেছে। ভিন্ন ভিন্ন গল্পে ভিন্ন ভিন্ন চঞ্চল। এবারও তেমনটাই দেখা যাবে আর সেটিই অভিনেতা নিজেই জানান।
বাশার জর্জিস পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ ‘ওভারট্রাম্প’।
এ নিয়ে চঞ্চল চৌধুরী ইউএনবিকে বলেন, ‘আমাদের সমাজে এধরনের ঘটনা, বিশেষ করে আমাদের নগর জীবনে ঘটছে অহরহ। এই গল্পে যেমন অন্ধকার দিকের কথা আছে তেমন কিছু শিক্ষণীয় দিকও আছে। এই সিরিজে আমার চরিত্রে এক চমক থাকবে, আপাতত এইটুকুই বলতে চাই।’
সিরিজে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি আরও বলেন, ‘আমি একটু পুরোনো মানুষ তো। এই ইন্ডাস্ট্রিতে প্রায় ২০-২৫ বছর কাজ করছি। পরিচালক বাশার আমার প্রায় ২০ বছর পুরোনো বন্ধু। তবে তার পরিচালনায় এই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালাম। সেইসাথে যাদের সঙ্গে এই সিরিজে অভিনয় করেছি তাদের সঙ্গেও বেশ সুসম্পর্ক আগে থেকেই। সব মিলিয়ে কাজটাও বেশ ভালো হয়েছে।’
৬ পর্বের এই সিরিজের মধ্যে দিয়ে চরকিতে প্রথমবারের মতো উপস্থিত হবেন এফ এস নাঈম, আশনা হাবিব ভাবনা ও সামিরা খান মাহি।
পরিচালক বাশার জর্জিস বলেন, ‘ওভারট্রাম্প গল্পটা কোভিডের সময়ের লেখা। এ সময় সবাই থ্রিলার, রোমান্স করছে কিন্তু কেউ ডার্ক কমেডি করছে না। যা কমেডি হয়েছে সেটা ভিন্ন মাত্রার যেটা টিভিতে দেখা যায়। তবে ওটিটির জন্য তো একটু ভিন্ন ধরনের ডার্ক হওয়া উচিত। ওই জায়গা থেকে ওভারট্রাম্প-এর কাজের প্রতি আগ্রহ হয়।’
ওভারট্রাম্পের নির্মাণ নিয়ে অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘টিমের কে কি হবে সেটা নিয়ে টেনশনে ছিলাম। আমি খুব ভাগ্যবান যে ডিওপি খসরুকে বলা মাত্রই তাকে পাওয়া গেছে। দেশসেরা একজন ডিওপি আমার সঙ্গে ওটিটির জন্য প্রথম কাজ করছেন। রঞ্জনদাও আমার সঙ্গে প্রডাকশন ডিজাইন করতে রাজি হয়। সিরিজে অভিনয় শিল্পীদের সঙ্গে কাজ করে চরম মেজাজ খারাপ লেগেছে। মানে ওরা এত বেশি সিরিয়াস যে আমি নিজেই ভরকে গেছি।’
জানা যায় চরকির পর্দায় শিগগিরই দেখা যাবে ‘ওভারট্রাম্প’।
১১৮৬ দিন আগে
পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি কৃষ্ণ ধর আর নেই
ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি, সাংবাদিক ও লেখক কৃষ্ণ ধর আর নেই। বুধবার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে কলকাতার একটি হাসপাতালে তিনি মারা যান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর (১৯২৮-২০২২)। তিনি দুই মেয়ে ও তিন নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কৃষ্ণ ধরের জন্ম ১৯২৮ সালের ১লা ফেব্রুয়ারি ব্রিটিশ শাসিত ভারতের অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জের কমলপুর গ্রামে। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর এইচ ই হাই স্কুল থেকে ১৯৪৩ সালে ম্যাট্রিক, ব্রাহ্মণবাড়িয়ার ফেনী কলেজ থেকে ১৯৪৫ সালে আইএ পাশ করে কলকাতায় চলে যান। স্কটিশ চার্চ কলেজ থেকে অর্থশাস্ত্রে স্নাতক হন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৯ সালে বাংলা সাহিত্যে এমএ পাশ করেন।
আরও পড়ুন: দেশে ক্যান্সার রোগী ১৫ লাখ, প্রতিবছর মারা যান দেড় লাখ
লেখাপড়া শেষ করে কলকাতার দেশবন্ধু গার্লস কলেজে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু হয়। ১৯৫২ সালে কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিক ‘যুগান্তর’ পত্রিকার সহকারী-সম্পাদক হন। পরে তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯০ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি দৈনিক বসুমতীর সম্পাদক ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি সাংবাদিকতা বিষয়ে অধ্যাপনা করেছেন।
তিনি ছিলেন একজন সাহিত্যপ্রেমী মানুষ। সাহিত্যকর্মে তার বিচরণ ছিল অতুলনীয়। বাংলা সাহিত্য নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে পড়াশোনার সময়ই লেখালেখির হাতেখড়ি হয় তাঁর। এমএ পাশের আগেই ১৯৪৮ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অঙ্গীকার’ প্রকাশিত হয়। তারপর অধ্যাপনা ও সাংবাদিকতার সঙ্গে সমানভাবে সাহিত্যচর্চা করেছেন। কবিতার পাশাপাশি কাব্যনাটক, ভ্রমণকাহিনী, সাংবাদিকতার অভিজ্ঞতা, নিজের ধারণা রচনাসম্ভারে ঠাঁই হয়। বিশ শতাব্দীর পাঁচ ও ছয়ের দশকের একজন বিশিষ্ট বাঙালি কবি-সাহিত্যিক ও সাংবাদিক ছিলেন কৃষ্ণ ধর।
তাঁর উল্লেখযোগ্য কবিতা ও কাব্যনাটক - 'অঙ্গীকার' (১৯৪৮), ‘প্রথম ধরেছে কলি' (১৯৫৬), 'এ জন্মের নায়ক' (১৯৬১), 'এক রাত্রির জন্য' (১৯৬৭)
সাহিত্য বিষয়ক গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো- 'আধুনিক কবিতার উৎস' (১৯৬১), 'সাহিত্যের সাজঘর' (২০১৫)।
এছাড়া ভ্রমণকাহিনী নিয়ে তাঁর অন্যতম লেখা বই- 'মস্কো থেকে দেখা' (১৯৭৪), 'অন্য দেশ অন্য নগর' (১৯৮১)।
ইতিহাস নিয়ে লেখালেখিতেও তিনি পিছিয়ে ছিলেন না। ইতিহাস নির্ভর তাঁর উল্লেখযোগ্য লেখা বই -'মুক্তিযুদ্ধে বাংলাদেশ' (১৯৭১), 'ভারতের মুক্তি সংগ্রামে বাঙালি' (১৯৯৭), 'কলকাতার তিন শতক' (১৯৮৯)।
সাংবাদিকতার অঙ্গনেও তিনি ছিলেন অগ্রপথিক। সাংবাদিকতার ওপর লিখেছেন বই। এরমধ্যে উল্লেখযোগ্য হলো - 'সাংবাদিকতার দর্শন: আদর্শ ও বিচ্যুতি' (২০০৩)।
জীবনের নানা কর্মের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন পুরস্কার, সম্মাননা। সাহিত্যচর্চার জন্য কবি কৃষ্ণ ধর বিভিন্ন সময়ে পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০০৪ সালে পশ্চিমবঙ্গ সরকার কবিকে নজরুল পুরস্কার প্রদান করে। আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আট দশক সাতকাহন’ এর জন্য মোজাফফর আহমেদ স্মৃতি পুরস্কার পেয়েছেন তিনি।
আরও পড়ুন: দেশে প্রতিবছর স্তন ক্যান্সারে মারা যান ৭ হাজার নারী
দাফনের পর গোলাপি ফিরে বললেন তিনি মারা যাননি
১৩২১ দিন আগে
‘নবান্ন চলো’ থেকে বিজেপি নেতা শুভেন্দু, লকেট, রাহুল আটক
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা বিজেপির শুভেন্দু অধিকারীসহ তিনজনকে আটক করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকারের ‘দুর্নীতি’ বিরোধী মিছিল ‘নবান্ন চলো’ থেকে তাদের আটক করা হয়। এসময় শুভেন্দু ছাড়াও বিজেপির এমপি লকেট চ্যাটার্জি ও রাহুল সিনহাসহ বেশ কয়েকজনকে আটক করেছে দেশটির পুলিশ।
মঙ্গলবার কলকাতার হেস্টিংস থেকে এই বিজেপি নেতাদের আটক করা হয় বলে ভারতীয় গণমাধ্যম এএনআই-এর এক প্রতিবেদনে জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারের পর তাদেরকে লালবাজারে কলকাতা পুলিশের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
আটকের আগে শুভেন্দু গণমাধ্যমকে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের সমর্থন হারিয়ে পশ্চিমবঙ্গকে উত্তর কোরিয়ায় পরিণত করেছেন।
তিনি ভারতীয় গণমাধ্যম এএনআইকে বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতার প্রতি তার জনগণের সমর্থন নেই এবং তাই তিনি বাংলায় উত্তর কোরিয়ার মতো স্বৈরাচার প্রয়োগ করছেন। সোমবার থেকে পুলিশ যা করছে তার মূল্য দিতে হবে। বিজেপি আসছে।’
বিজেপির নবান্ন চলো মিছিলের আগে কলকাতার হেস্টিংসে রাজ্য সরকারের নতুন সচিবালয়ের কাছে পুলিশ ভারী ব্যারিকেড দিয়েছিল।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের আইনমন্ত্রীর বিরুদ্ধে কয়লা পাচারে জড়িত থাকার অভিযোগে তদন্ত
এ মিছিলে অংশ নিতে কলকাতায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের বহনকারী বেশ কয়েকটি বাস উত্তর ২৪ পরগনায় পুলিশ ফিরিয়ে দেয়ার অভিযোগ করে বিজেপি কর্মীরা।
এর আগে, মঙ্গলবার নবান্ন অভিযানে অংশ নিতে কর্মীরা কলকাতায় যাওয়ার সময় রানিগঞ্জ রেলস্টেশনের বাইরে বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
রানিগঞ্জ থেকেও পুলিশ বিজেপির অনেক কর্মীকে আটক করে।
এছাড়াও, মিছিলে অংশ নেয়ার জন্য কলকাতায় আসতে বাধা দেয়ায় বোলপুর রেল স্টেশনের ভেতরে বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় আটক করা হয় বেশ কয়েকজন কর্মীকে।
বিজেপি নেতা অভিজিৎ দত্ত বলেন, ‘শতাধিক বিজেপি কর্মী ট্রেনে করে বিজেপির নবান্ন মিছিলে যোগ দিতে কলকাতার দিকে যাচ্ছিল, পুলিশ রেলস্টেশনের পথে ব্যারিকেড দিয়েছে। দুর্গাপুর রেলস্টেশনের কাছে আমাদের ২০ জন কর্মীকে পুলিশ আটকে দিয়েছে। আমি অন্য পথ ব্যবহার করে এখানে পৌঁছেছি।’
এদিকে বিজেপির নবান্ন অভিযান বন্ধ করতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজেপির মিছিলকে সামনে রেখে হাওড়াতেও কড়া ব্যারিকেডিং করা হয়েছে।
কলকাতার বিভিন্ন রাস্তা ব্যারিকেড দিয়ে অবরুদ্ধ করা হয়েছে। মিছিল ঠেকাতে পশ্চিমবঙ্গ পুলিশ নবান্নের চারপাশের পাঁচ কিলোমিটার জায়গাকে ঘিরে রেখেছে।
সোমবার বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল জানান, ‘নবান্ন চলো’ অভিযানের প্রস্তুতি নেয়া হয়েছে। এটা শুধু বিজেপির প্রতিবাদ নয়, বাংলার সমস্ত মানুষের প্রতিবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়কে তার সরকার কেন বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছে তার জবাব দিতে হবে।’
আরও পড়ুন: ভারতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ২৪
গুজরাট দাঙ্গা: ১১ দণ্ডপ্রাপ্ত ধর্ষকের মুক্তির বিরুদ্ধে ভারতে বিক্ষোভ
১৩৫০ দিন আগে