ভারতীয় পণ্য
সিলেটে প্রায় সোয়া ১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ, বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রীসহ প্রায় এক কোটি ২৩ লাখ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩১ অক্টোবর) ভোররাতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর দপ্তরের বিশেষ টহল দল এবং বাংলাবাজার, উৎমা, বিছনাকান্দি, লাফার্জ, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও তামাবিল বিওপির নিয়মিত টহল দল এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় মদ ও বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রী ছাড়াও মাল্টা, কম্বল, মহিষ, চকলেট, গরু, জুস, বিস্কুট, বিড়ি, সুপারি, বাসমতি চাল, সোনপাপড়ি, জিরাসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়।
এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, রসুন ও সোয়েটার এবং অবৈধভাবে পাথর বহনের কাজে ব্যবহৃত বাংলাদেশি ঠেলাগাড়ি জব্দ করা হয়।
জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য এক কোটি ২৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
১৪ দিন আগে
সিলেটে ভারতীয় পণ্যসহ ৩ যুবক আটক
সিলেটে চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মেহেদি জব্দ করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারসহ ৩ জনকে আটক করা হয়।
সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর শাহপরান থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— সুমন সাহা (২৬), মনির কাজী (৩০) ও মো. রুবেল (৩২)। তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে সিলভার রঙের একটি টয়োটা প্রাইভেটকার এবং আনুমানিক ১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ভারতীয় ‘কাভেরি মেহেদি’-এর কন।
পুলিশ জানায়, গতকাল (সোমবার) সিলেট তামাবিল মহাসড়কের দাসপাড়া মুসলিম হ্যান্ডস স্কুলের সামনে চেকপোস্ট পরিচালনা করে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে অবৈধ ভারতীয় কাভেরি মেহেদির কন জব্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় শাহপরান থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।
২৫৭ দিন আগে
বেনাপোল সীমান্তে ২ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদক জব্দ
বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি সাত লাখ ৪২ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২০ মে) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
জব্দ করা মাদক ও পণ্য জব্দগুলো হলো— দেশি মদ, ভারতীয় ফেনসিডিল, শাড়ি, কম্বল, থ্রি-পিস, টর্চ লাইট, পান মসলা, তামাক, জর্দা, ট্রান্সমিটার ইকুইপমেন্ট, ফায়ার ইকুইপমেন্ট, কারেন্ট জাল, জিরা, সিগারেট, চকলেট, বিভিন্ন প্রকার ওষুধ, কসমেটিক্স সামগ্রী এবং একটি সিএনজি।
সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘সোমবার (১৯ মে) রাতে আমড়াখালী চেকপোস্ট সীমান্ত, হিজলী বিওপি ও বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।’
আরও পড়ুন: পালানোর সময় বেনাপোল থেকে গ্রেপ্তার যুবলীগের কেন্দ্রীয় নেতা
শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচার করা হয় বলে জানান তিনি।
সাইফুল্লাহ সিদ্দিকী আরও বলেন, ‘জব্দ পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি সাত লাখ ৪২ হাজার টাকা। এসব পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা দেওয়া হবে।’
এ ছাড়া, সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
৫৪৪ দিন আগে
সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ মে) দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক। বিজিবি সূত্রে জানা যায়, শনিবার সকালে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তামাবিল, সংগ্রাম, দমদমমিয়া এবং সোনালীচেলা বিওপির টহল টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, অরিস সিগারেট, সনপাপড়ি, বিস্কুট, চকলেট ও গরু জব্দ করে। এ ছাড়া, অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশী বারকী নৌকাও জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা।
আরও পড়ুন: সুন্দরবনে তিনজন ভারতীয়সহ পুশ ইন করা ৭৮ জন উদ্ধার
এ বিষয়ে কর্নেল নাজমুল হক জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ‘এ অভিযানেরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমানে চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।’
আটক করা মালামাল নিয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
৫৪৬ দিন আগে
সিলেটে প্রায় পৌনে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সিলেটে প্রায় পৌনে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৭৪ লাখ ২৬ হাজার ৫০ টাকা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, বৃহস্পতিবার (৩ এপ্রিল) সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় সংগ্রাম, দমদমিয়া, লবিয়া, কালাইরাগ, তামাবিল, বাংলাবাজার, শ্রীপুর ও বিছনাকান্দিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে ভারতীয় পণ্য জব্দ করা হয়।
আরও পড়ুন: সুনামগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে— মোবাইল ডিসপ্লে, মেলনোর ক্রিম, ক্লোবিটা ক্রিম, গোমেলা ক্রিম, ফোমিং ফেস ওয়াশ, স্কিন সানরাইজ ক্রিম, আল্ট্রা ব্রাইট ক্রিম, স্কিন সাইন ক্রিম, হোয়াইট টোন ক্রিম, চকলেট, ক্লোপ জি ক্রিম, হেয়ার ফল সিরাম, চিনি, গ্লোটাবেট সি ক্রিম, সানস্কিন জেল, গরু, শুটকি, সুপারি, বিয়ার, মদ। বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও ইজিবাইক জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত চোরাচালানী মালামালগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
৫৯০ দিন আগে
সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে গরুসহ কোটি টাকারও বেশি ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, সিলেট এবং সুনামগঞ্জ জেলার তাদের ৪৮ ব্যাটালিয়নের সীমান্তবর্তী বাংলাবাজার, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট, তামাবিল, কালাইরাগ, কালাসাদেক, উৎমা এবং সংগ্রাম বিওপির সদস্যরা মঙ্গলবার (৭ জানুয়ারি) এসব পণ্য জব্দ করে।
জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে, বড় সংখ্যার ভারতীয় গরু, বিপুল পরিমাণ চিনি, গার্নিয়ার ক্রিম, সুপারি ও মদ। তাছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ আটক করা হয়।
আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৬ লাখ ৬৯ হাজার টাকা বলে জানায় বিজিবি।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত চোরাচালানী মালামালগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ
৬৭৭ দিন আগে
ভারতীয় পণ্য পাচারকালে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক
ভারতীয় পণ্য পাচারকালে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন খায়রুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পাটগ্রাম সীমান্ত থেকে বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যান।
খায়রুল ইসলাম (২৮) শ্রীরামপুর ইউনিয়নের খেংটি গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
স্থানীয়রা জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ৮৪৩ ও উপ-পিলার ৪ নম্বরের পানিশালা সীমান্তে ৪-৫ জনের একটি দল ভারতীয় পণ্য পাচারের কাজ করছিল। এ সময় জলপাইগুড়ি ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া দেয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও খায়রুলকে আটক করে বিএসএফ।
পরে বিকালে মামলা দিয়ে তাকে ভারতের মেখলিগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
রংপুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, ‘পানিশালা সীমান্ত এলাকায় ভারতের ভেতরে (বিএসএফের হাতে) আটক হন খায়রুল। তিনি একজন চোরাকারবারি।’
আরও পড়ুন: বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ
৭০৩ দিন আগে
সিলেট সীমান্তে প্রায় সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ও শুক্রবার (২১-২২ নভেম্বর) গোয়াইনঘাটের পান্তুমাই, বিছনাকান্দি, প্রতাপপুর ও তামাবিল বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যগুলো হলো- ভারতীয় শাড়ি, শীতের কম্বল, চিনি, শুটকি, চকলেট, বিস্কুট, সনপাপড়ি, গরুর মাংস, সাবান, মদ, বাংলাদেশি রসুন, শিং মাছ, মাহিন্দ্রা ট্রাক্টর এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য।
এসব পণ্যের বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২১ লাখ ৬৩ হাজার ৭৭০ টাকা।
আরও পড়ুন: ফেনী সীমান্তে কোটি টাকার পণ্য জব্দ
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে চোরাচালানের মালামাল জব্দ করা হয়।
এছাড়া জব্দ করা মালামালগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বিজিবিরে এই অধিনায়ক।
৭২২ দিন আগে
সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আরও পড়ুন: মেহেরপুর সীমান্তে ৩৬ কেজি গাঁজা জব্দ, আটক ১
জব্দ করা পণ্যগুলোর আনুমানিক ৫৩ লাখ ৭১ হাজার ৭৫০ টাকা।
জব্দ হওয়া ভারতীয় পণ্যগুলো মধ্যে রয়েছে- ভারতীয় ১০৮টি শাড়ি, ১৬টি লেহেঙ্গা, ৫ হাজার ৪১০টি স্কিন সাইন ক্রিম, ৩৭৪ মিটার মকমলের থান কাপড়, ৮টি গরুসহ চিনি, রসুন ও পাথর উত্তোলনকারী নৌকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আটক ভারতীয় পণ্য কাস্টমসে জমা করে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানান বিজিবির অধিনায়ক।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৫১৭ বোতল ফেনসিডিল জব্দ
৭৭৮ দিন আগে
ভারতীয় পণ্য বর্জনে বিএনপি দেশের অর্জন ধ্বংস করতে চায়: কাদের
ভারতীয় পণ্য বর্জনের নামে দেশের অর্জনকে বিএনপি ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, ‘পণ্য বর্জন এটা কি সম্ভব? বাংলাদেশ ও ভারতের যে অবস্থা, নিত্য প্রয়োজনীয় পণ্যের যে লেনদেন ও আদানপ্রদান হয়, এর মধ্যে এই ধরনের বর্জনের প্রস্তাব কি বাস্তবসম্মত?’
রবিবার (২৪ মার্চ) সকালে সচিবালায় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্লাইওভার উন্মুক্ত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে মন্ত্রী এ কথা বলেন।
আরও পড়ুন: পরিবহন খাতে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ হবে না: কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির নেতারা আসলে এখন ব্যর্থতার জন্য নিজেরাই ক্লান্ত। তাদের কর্মীরা হতাশ। নেতাদের কারো সঙ্গে কারো কথার মিল দেখি না। মঈন খান বললেন, গণতন্ত্র উদ্ধারে ভারতকে সহযোগিতা করার জন্য। আবার রিজভী তার চাদর ফেলে দিয়ে আগুনে পুড়িয়ে ভারত বিরোধিতা করছে। তারা আসলে বর্জনের নামে আমাদের অর্জনকে ধ্বংস করতে চায়। আর এটা কি সম্ভব?’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপির একেক নেতা একেক রকম কথা বলেন। আমি এখন শুনতে চাই বিএনপির মহাসচিব তিনি এখন কী বলবেন। দলের মুখপাত্র হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলেন, আমির খসরু কী বললেন, রিজভী কী বললেন, আবার মঈন খান কী বললেন।’
তিনি বলেন, একেক জন একেক কথা বললে কোনো জায়গা থেকে নির্দেশিত হয়ে বলছেন। লন্ডন থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে আদিষ্ট হয়ে বলছেন?
মধ্যবর্তী নির্বাচনের কোনো চিন্তা আছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকার এ ধরনের চিন্তাভাবনা কেন করবে? এর কোনো যুক্তি নেই, বাস্তবতা নেই।
তিনি বলেন, ‘নির্বাচন যখন হওয়ার তখন হবে সংবিধান অনুসারে। আমাদের সংবিধানে মধ্যবর্তী নির্বাচন বলতে কিছু নেই।’
ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, সবাইকে যার যার কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। সবাই যার যার কাজ নিষ্ঠার সঙ্গে পালন করবেন প্রত্যাশা করছি।
এবার ঈদযাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে বলে আশা করছি।
আরও পড়ুন: ঈদের ছুটিতে থ্রি-হুইলার ও মোটরসাইকেল চলাচলে নজরদারি বাড়ান: কাদের
ঈদের ছুটিতে থ্রি-হুইলার ও মোটরসাইকেল চলাচলে নজরদারি বাড়ান: কাদের
৯৬৫ দিন আগে