আশুলিয়া
আশুলিয়ার অগ্নিকাণ্ড তদন্তে কমিটি গঠন
সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুনে আটজন নিহতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ কমিটি গঠন করে।
এর আগে গতকাল (রবিবার) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়ায় প্রীতি কম্পোজিট কারখানার সামনে অগ্নিকাণ্ড হয়। এতে আটজন নিহত ও ৩৫ জন আহত হন।
একটি কাভার্ড ভ্যান থেকে গ্যাস সিলিন্ডার নামানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আগুনের সূত্রপাত হয়। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আগুনের ঘটনায় চারটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, রবিবার রাতেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেন। এছাড়া বিস্ফোরণের সময় একটি সিলিন্ডার ছিটকে পড়লে পাশের একটি টেইলারিং দোকানের সামনে দাঁড়িয়ে থাকা জয়নব বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়।
পরদিন সোমবার নজরুল ইসলাম নামের আরেকজন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান বলে জানায় পুলিশ।
এদিকে আহত ৩৫ জনের মধ্যে ২৬ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। ছয়জন বিভিন্ন হাসপাতালে এবং আরও পাঁচজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।
৩ দিন আগে
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তার দাদা মার্কেট এলাকায় প্রীতি গ্রুপের একটি কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস, ডিইপিজেড, সাভার ও উত্তরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর বিকট শব্দে একটি বয়লার বিস্ফোরিত হয়। এতে আশপাশের কয়েকটি ভবনের থাই গ্লাস ভেঙে পড়ে।
প্রীতি গ্রুপের লাইনম্যান লিটন মিয়া মুঠোফোনে বলেন, তাদের কারখানায় শিপমেন্টের জরুরি কাজ চলছিল। মাগরিবের নামাজের পর হঠাৎ অগ্নিকাণ্ড হলে তারা সবাই আতঙ্কিত হয়ে নিচে নেমে আসেন।
তিনি আরও বলেন, একটি বয়লার বিস্ফোরিত হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে সে সম্পর্কে তিনি কিছুই জানেন না।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ভাঙা রাস্তা ও যানজট পেরিয়ে দীর্ঘ সময় পর ঘটনাস্থলে পৌঁছাতে পেরেছি। আপাতত আগুন নেভানোর কাজ শুরু করেছি, এর বেশি কিছু বলা যাচ্ছে না।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বলেন, ৬টা ৫০ মিনিটের দিকে আমাদের কাছে অগ্নিকাণ্ডের খবর আসে। তবে বাইপাইল সড়কে অনেক যানজট হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে আমাদের ৮টা বেজে গেছে। বেশ দেরি হয়ে গেছে। আমরা কাজ শুরু করেছি।
৪ দিন আগে
আশুলিয়ায় স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ উদ্ধার
সাভারের আশুলিয়ায় মধ্য জামগড়া এলাকার একটি তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী, স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাতে মরদেহগুলো উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য সেগুলো ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, মধ্য গাজীরচট এলাকায় হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলায় নতুন ভাড়াটিয়া হিসেবে ওই পরিবারটি বসবাস করছিল। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে তালাবদ্ধ একটি কক্ষ থেকে অজ্ঞাতনামা এক পুরুষ, এক নারী ও সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো ছিল। এ কারণে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। স্বামী-স্ত্রী সেখানে নতুন ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। শুক্রবার কক্ষটি থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
এদিকে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পুলিশের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি তরিকুল ইসলাম জানান, নিহতদের পরিচয় শনাক্ত এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।
১৯ দিন আগে
সাভার ও আশুলিয়ায় শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার
সাভার পৌর এলাকা ও আশুলিয়ার শ্রীপুর থেকে পৃথকভাবে এক অজ্ঞাত যুবক ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সাভার মডেল থানা পুলিশ জানায়, শুক্রবার (২৯ আগস্ট) রাতে সাভার পৌর কমিউনিটি সেন্টারের একটি পরিত্যক্ত ভবনের দোতলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত যুবকের পরনে প্যান্ট ও গেঞ্জি ছিল। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
অন্যদিকে, আশুলিয়ার শ্রীপুর এলাকায় অপহরণের ১৩ দিন পর পাঁচ বছর বয়সী শিশু জোনাইদ হোসেনের হাড়গোড় উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
আরও পড়ুন: শরীয়তপুরে বিএনপি নেতা হত্যা: প্রধান আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার
র্যাব-৪ এর সাভার নবীনগর ক্যাম্পের কমান্ডার মেজর নাজমুল ইসলাম জানান, গত ১৬ আগস্ট আশুলিয়ার শ্রীপুর এলাকায় ভাড়া বাসা থেকে শিশু জোনাইদকে অপহরণ করে তার প্রতিবেশী মোরছালিন। পরে ৪০ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে এবং লাশ একটি জঙ্গলে ফেলে দেয়।
অপহরণের ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করা হলে, তদন্তে নামে র্যাব-৪। পরে গতকাল (শুক্রবার) সন্ধ্যায় শ্রীপুরের ফারুকনগর এলাকা থেকে অপহরণকারী মোরছালিনকে গ্রেপ্তার করে র্যাব। এরপর আসামির দেওয়া তথ্যে রাতেই শ্রীপুরের একটি জঙ্গল থেকে শিশু জোনাইদের হাড়গোড় উদ্ধার করা হয়।
৩৯০ দিন আগে
আশুলিয়ায় সেফটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার
সাভারের আশুলিয়ায় একটি নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংক থেকে বায়জিদ ইসলাম (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুলাই) মধ্যরাতে রাতে এই ঘটনা ঘটে।
বায়জিদ আশুলিয়ার জিরানী এলাকার কোনাপাড়া এলাকার রোজেল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে শিশু বায়জিদ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ৪ তরুণের মৃত্যু
পরে স্থানীয়রা পাশের বিকেএসপি পাবলিক স্কুলের শিক্ষিকা নাসরিন খানমের নির্মাণাধীন বাড়ির সেফটিক ট্যাংকের ভেতরে শিশুটির লাশ দেখতে পান। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য তা রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত শিশুর বাবা রোজেল মিয়া দাবি করেছেন, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তার সন্তানকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে সেফটিক ট্যাংকে ফেলে গেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটনে আমরা তদন্ত শুরু করেছি।’
৪৩৯ দিন আগে
আশুলিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার
আশুলিয়ায় সৎ বাবার বিরুদ্ধে ১৪ বছর বয়সি কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ মার্চ) অভিযুক্ত সৎ বাবা শাবলু মাতাব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শাবলু মাতাব্বর ফরিদপুর জেলার দরগা বাজার নাছিরাবাদ এলাকার মৃত রফিক মাতাব্বরের ছেলে। সে কাজের সুবাধে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার কেছু মুন্সির ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর মা পেশায় একজন পোশাক কারখানার কর্মী। ৫ বছর আগে সৎ বাবা শাবলু মাতাব্বরের সঙ্গে তার মায়ের বিয়ে হয়। এটা তার মায়ের দ্বিতীয় সংসার।
আরও পড়ুন: মাগুরায় ধর্ষণে মারা যাওয়া শিশুটির দাফন সম্পন্ন, প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন
আর অভিযুক্ত শাবলু মাতাব্বরের কোনো কাজ কর্ম না থাকায় বাসায় সন্তানদের দেখাশুনা করতেন। সেই সুযোগে তার স্ত্রী চাকরিতে চলে গেলে মায়ের অনুপস্থিতে সৎ মেয়েকে ধর্ষণ করতো সে। পরে ওই কিশোরী একাধিকবার ধর্ষণের কথা তার মাকে জানায়।
এ ঘটনায় বুধবার রাতে স্বামীর বিরুদ্ধে ওই কিশোরীর মা বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা শাবলু মাতাব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওই কিশোরীকে পরীক্ষার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, চা দোকানি গ্রেপ্তার
৫৬০ দিন আগে
আশুলিয়ায় গ্যাস থেকে অগ্নিকাণ্ডে ৪ শিশুসহ দগ্ধ ১১
সাভার আশুলিয়ায় আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন।
দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে আশুলিয়ার গুমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে ৪টি শিশু রয়েছে। এরা হলো— মোছা. সুরাহা (৩), সোয়ায়েদ (৪), মাহাদী (৭) ও ছামিন মাহমুদ (১৫)।
অন্য দগ্ধরা হলেন— মোছা. সূর্য বানু, মোছা. জহুরা বেগম, মো. মনির হোসেন, সোহেল, সুমন মিয়া, শিউলি আক্তার ও শারমিন।
স্থানীয়রা জানান, দুইতলা বাড়ির উপরের তলায় সুমন দুই সন্তন নিয়ে বসবাস করতেন। শবে বরাত উপলক্ষে রাতে যখন সবাই রান্নার কাজে ব্যস্ত ছিলেন, সেই সময় সুমনের ছেলে ছামিন কম্পিউটার চালু করেতে যায়। কম্পিউটার চালু করার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় শিশু ও নারীসহ মোট ১১ জন অগ্নিদগ্ধ হয়। ঘটনার প্রায় আধঘণ্টা পর স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন।
আরও পড়ুন: সাভারে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ হয়ে নিহত ৪
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকী জানান, গ্যাস সিলিন্ডারটি অক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে। তারা এ মর্মে একটি প্রতিবেদন জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার বরাবর দাখিল করেছেন।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘রান্না ঘরের গ্যাস সিলিন্ডার আগে থেকেই লিক ছিল। তাই কম্পিউটার চালুর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।’
৫৮৬ দিন আগে
আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলে ছাত্রদল-যুবলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ ১
সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদল ও যুবলীগের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। রবিবার (৯ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটে। এ সময় কাপ্তান মিয়া নামে একজন গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ কাপ্তান মিয়াকে উদ্ধার করে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজন ইটের আঘাতে আহত হন, তিনিও পথচারী।
কাপ্তান মিয়া হবিগঞ্জ জেলার বোসিন্দা ও জাগড়া চৌরাস্তা এলাকার আলমগীর চৌধুরীর ভাড়া বাড়িতে থাকেন। আহত অপরজন হলেন নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লোহাগড়া গ্রামের শেখ আবু জাফর।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে আশুলিয়ার জামগড়ার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানার ঝুট ব্যাবসা দখলকে কেন্দ্র ছাত্রদলের আশুলিয়া থানা শাখার সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ঝুট ব্যবসায়ী শরীফ চৌধুরীর সমর্থক ও জুট ব্যবসায়ী বকুল চৌধুরীর ছেলে যুবলীগ নেতা রনি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ৬ রাউন্ড গুলির শব্দে এলাকা গড়ম হয়ে ওঠে।
দীর্ঘ সময় উভয়পক্ষে রামদা মহড়া ও পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল বিনিময় হয় ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক বলেন, ‘গোলাগুলির ঘটনায় দুই পক্ষকে ধরতে পুলিশ অভিযানে রয়েছে। এছাড়া এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
৫৯২ দিন আগে
আশুলিয়া প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩
সাভার আশুলিয়ার পলাশবাড়ীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবা, মা ও ছেলেসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পলাশবাড়ীর হাজী জামাল উদ্দিন মটরপার্টস মার্কেট সংলগ্ন হাবীব সিএনজি পাম্পে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঢাকার মোহাম্মদপুর কাটাসুর কাদেরাবাদ এলাকার ইমরাম হাসান সানি, তার স্ত্রী মুক্তা আক্তার ও তাদের ১১ বছরের ছেলে কাজী মিনহাজ। তবে তারা গুরুতর নয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: সাভারে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ হয়ে নিহত ৪
স্থানীয়রা জানায়, প্রাইভেটকারটি গ্যাস নিতে পাম্পে প্রবেশ করলে সবাই গাড়ি থেকে নেমে পাশে দাঁড়িয়েছিলেন। গ্যাস নেওয়া শুরু করতেই সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে প্রাইভেটকারের পাশে থাকা তিনজন আহত হলে তাদের উদ্ধার করে সোহেল স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক বলেন, গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৫৯৪ দিন আগে
সাভারে ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে আহত ৩
সাভারে ওয়াজ মাহফিলে ইমরুল নামে এক যুবকের ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ওয়াজ মাহফিলে প্রবেশের সময় স্বেচ্ছাসেবকরা বাধা দিলে তিনি এই ঘটনা ঘটান।
আহতরা হলেন- রাহাত, মনি ও নাজমুল হোসেন। তাদের সাভার থানা রোডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছুরি হামলার পর স্থানীয়রা ইমরুলকে হাতেনাতে ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদ ও আল আমিন জানান, স্বেচ্ছাসেবকদের বাধার মুখে ওয়াজ মাহফিলে ঢুকতে না পেরে পকেট থেকে ছুরি বের করে তিনি (ইমরুল) স্বেচ্ছাসেবক তিন যুবককে আহত করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ‘এ ঘটনায় ইমরুলের বিরুদ্ধে মামলা হয়েছে।’
আরও পড়ুন: খুলনার দুঃখ বিল ডাকাতিয়া, জীবন-জীবিকার ঝুঁকিতে এলাকাবাসী
৬৪২ দিন আগে