জাল নথি
জাল নথিতে যৌতুক মামলা, বাদীর কারাদণ্ড
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাল জন্মনিবন্ধন ও কাবিননামা তৈরি করে এক যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় বাদীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গালিব হাসান এ দণ্ডাদেশ দেন।
গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সহকারী সরকারি কৌঁসুলি মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কৌঁসুলি জানান, গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইড় আমবাড়ি গ্রামের হামিদুর হক সরকারের মেয়ে মোছা. নুরহাত জাহান লিজা (১৮) ভুয়া জন্মনিবন্ধন ও কাবিননামা তৈরি করে তৌফিক হাসানসহ তিনজনের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেছিলেন। শুনানির সময় জন্মনিবন্ধন ও কাবিননামা ভুয়া প্রমাণিত হয়।
কাবিননামার ১৫ নম্বর কলামে তাৎক্ষণিক দেনমোহর পরিশোধের পরিমাণ অঙ্কে দুই হাজার টাকা এবং কথায় ২০ হাজার টাকা লেখা ছিল।
এছাড়া কাবিননামায় বিতর্কিত কথা উল্লেখ এবং কাজীর স্বাক্ষর না থাকায় দাখিল করা সব প্রমাণাদি ভুয়া প্রমাণিত হয়।
পরে মামলাটি বাতিল করে আসামি তৌফিক হাসান (২১), মো. আনোয়ার হোসেন (৫০) ও মোছা. টপি বেগমকে (৪৫) বেকসুর খালাস দেন আদালত। তাদের সবার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ মিয়াপাড়া গ্রামে।
অন্যদিকে জাল নথি তৈরি করে প্রতারণামূলকভাবে মিথ্যা মামলা দায়ের করায় বাদী লিজাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া বাদীপক্ষের আইনজীবী ক্ষমা প্রার্থনা করায় তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
১ দিন আগে
যাবজ্জীবনের বদলে ৭ বছরের কারাদণ্ড দেখিয়ে জাল নথি দাখিল, মামলার নির্দেশ
ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিলেও সাত বছর কারাদণ্ড দেখিয়ে জাল নথি দাখিল করায় ঝিনাইদহ কারাগারের দুই রক্ষীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২২৩৬ দিন আগে