পুলিশের লাঠিচার্জ
সচিবালয়ে পুলিশের লাঠিচার্জে আহত ৭০ শিক্ষার্থী
সচিবালয় এলাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জে ৭০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের অনেকেই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছেন।
ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগের দেওয়া তথ্যানুযায়ী, দুপুরের পর থেকে শিক্ষার্থীরা আহত অবস্থায় মেডিকেলে আসতে শুরু করেন। এখন পর্যন্ত ৭০ জনের মতো শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কারও অবস্থা গুরুতর না।
মঙ্গলবার(২২ জুলাই) উত্তরার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের বিচারের দাবি এবং সারাদিন কালক্ষেপণ করে রাত তিনটায় এইচএসসি পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে জড়ো হয় হাজার হাজার শিক্ষার্থী। এক পর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয়ের এক নাম্বার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালালে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এতে ঘটনাস্থলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
আহতদের একজন লালবাগ মডেল কলেজের শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, ‘পুলিশ আমাকে বন্ধুকের বাট দিয়ে পিটিয়েছে। হেঁটে হাসপাতালে যাওয়ার অবস্থা নেই আমার।’
আরও পড়ুন: সচিবালয় ছেড়ে শিক্ষার্থীরা স্টেডিয়াম মার্কেট এলাকায়, পুলিশ জিরো পয়েন্টে
ঢাকা কলেজের আরেক আহত শিক্ষার্থী সোহাগ বলেন, ‘আমার পায়ের কাছে টিয়ার শেল পড়েছে। চোখ-মুখ জ্বলছে। পায়ে ভীষণ ব্যথা পেয়েছি।’
সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অবস্থান করায় দুপুরের পর থেকে সচিবালয়ের দুপাশে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে সচিবালয়ের মূল সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
শুরুতে সচিবালয় সড়ক থেকে সরে শিক্ষার্থীরা গুলিস্তান জাতীয় স্টেডিয়াম মার্কেটের সামনে অবস্থান করলেও পুলিশ কয়েক দফা ধাওয়া দিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দেন। বর্তমানে এ এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
৪৪০ দিন আগে
বাকেরগঞ্জে বিএনপির জনসংযোগে পুলিশের লাঠিচার্জের অভিযোগ, আহত ১০
বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নে মঙ্গলবার বিএনপির জনসংযোগ,লিফলেট বিতরণ ও পথসভায় পুলিশের লাঠিচার্জে ১০ জন আহত হওয়ার অভিযোগ করেছে বিএনপি।
স্থানীয় বিএনপি নেতারা জানান,৫ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আবুল হোসেন খানের নেতৃত্বে কলসকাঠি বাজারে লিফলেট বিতরণ,পথসভা ও জনসংযোগ করা হয়।
আরও পড়ুন: বিএনপির সমাবেশে বিপুল জনসমাগম মানেই তারা গণতন্ত্র ফিরে চায়: ফখরুল
এসময়, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আলাউদ্দীন মিলনের নেতৃত্বে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে বাকেরগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন আর রশিদ জোমাদ্দার ও কলসকাঠি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আল আমিনসহ ১০ জন আহত হয়।
সাবেক সাংসদ আবুল হোসেন খান বলেন,আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে,হামলায় প্রায় ১০ জন আহত হয়েছে।
লাঠিচার্জের ব্যাপারে বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দীন মিলন জানান, কলসকাঠিতে বিএনপির আবুল হোসেন খান গ্রুপ ও হারুন শিকদার গ্রুপ একই স্থানে সভা করলে তাদের মধ্যে সংঘর্ষের আশংকা থাকায় পুলিশ তাদেরকে সরিয়ে দেয়।
আরও পড়ুন: আ.লীগ নেতারা ছিন্নমূল থেকে বিত্তশালী হয়েছে: ফখরুল
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
১৪৩৪ দিন আগে
চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে অবরোধ-বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগ মোড়ে অবরোধকারীদের ওপর পুলিশের লাঠিচার্জে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
বয়সসীমা বর্তমান ৩০ থেকে ৩৫-এ উন্নীতসহ বিভিন্ন দাবিতে শুক্রবার দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ে জড়ো হয়ে আন্দোলনকারীরা ‘চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম’-এর ব্যানারে অবস্থান করলে পুলিশ তাদের চলে যেতে বলে।
আরও পড়ুন: শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধে পুলিশের বাধা
১৪৮৭ দিন আগে
বায়তুল মোকাররমের সামনে ভাস্কর্যবিরোধী মিছিলে পুলিশের লাঠিচার্জ
ঢাকার বায়তুল মোকাররম মসজিদ থেকে শুক্রবার দুপুরে বের হওয়া একটি ভাস্কর্যবিরোধী মিছিল পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে।
২১৩১ দিন আগে
খুলনায় পুলিশ ও পাটকল শ্রমিকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫
খুলনা নগরীর খুলনা-যশোর মহাসড়কে সোমবার সকালে পুলিশ ও পাটকল শ্রমিকদের মধ্যে সংঘর্ষে পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
২১৭৭ দিন আগে