শ্রম বাজার
গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে তাড়াহুড়া করতে চায় না সরকার: ড. জাহেদ
গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে সরকার তাড়াহুড়া করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এ বিষয়ে আগে গঠিত কমিশনের প্রতিবেদনকে গুরুত্ব দেওয়া হলেও সেটির সব সুপারিশের সঙ্গে সরকার শতভাগ একমত নয়।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারে সরাসরি ‘গণমাধ্যম কমিশন’ গঠনের প্রতিশ্রুতি ছিল না। তবে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা, শিশু, নারী ও সংখ্যালঘুদের সুরক্ষা এবং গণমাধ্যমের নৈতিকতা ও পেশাদারত্ব নিশ্চিত করতে একটি স্বাধীন, শক্তিশালী ও জবাবদিহিমূলক মিডিয়া রেগুলেটরি কাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছিল।
তিনি বলেন, আগের কমিশনের প্রতিবেদনটি যোগ্য ব্যক্তিদের পরিশ্রমের ফল এবং সেখানে অংশীজনদের মতামতও নেওয়া হয়েছে। তবে রাজনৈতিক সরকার হিসেবে বর্তমান সরকারের নিজস্ব কিছু ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, কমিশনের প্রতিবেদনে কিছু ঘাটতিও রয়েছে বলে সরকারের কাছে মনে হয়েছে। তাই বিভিন্ন পক্ষের মতামত এবং নতুন বিষয়গুলো অন্তর্ভুক্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে।
ড. জাহেদ বলেন, আরও বিস্তৃত আলোচনা এবং নতুন বাস্তবতা বিবেচনায় নিয়ে একটি কার্যকর, স্বাধীন ও জবাবদিহিমূলক নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলতে সরকার সময় নিচ্ছে।
এ সময় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর দেশটির শ্রমবাজার বাংলাদেশের জন্য দ্রুত উন্মুক্ত হতে পারে বলেও আশা প্রকাশ করেন তথ্য উপদেষ্টা।
মালয়েশিয়া বাংলাদেশের জন্য শ্রমবাজার খুলছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ব্যাপারটা আসলে আমার পক্ষে জবাব দেওয়া কঠিন। এটা আসলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেবে, কারণ তারা মিটিংয়ে ছিল। কিন্তু আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি, এই ব্যাপারটা ভালোভাবে আলোচনা হয়েছে এবং আমি কিছু ব্যক্তিগত কথাবার্তার ক্ষেত্রে খেয়াল করেছি, আমার কাছে মনে হলো—আমি এটাও আবারও বলছি, আমি খুব নিশ্চিতভাবে বলছি না—এটা খুব দ্রুতই উন্মুক্ত হবে। আমরা এটা আশা করতে পারি, নিশ্চয়ই।
৩ দিন আগে
দেশ-বিদেশের শ্রম বাজার মাথায় রেখে শিক্ষা কাঠামো তৈরি করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশ ও বিশ্বের শ্রম বাজার মাথায় রেখে শিক্ষা কাঠামো তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শুধু পরিবর্তন নয় রুপান্তর ঘটানো হচ্ছে। সে অনুযায়ী সামনের বছর থেকেই নতুন শিক্ষাক্রম শুরু হবে।
মঙ্গলবার সকালে বিজয় দিবস উপলক্ষে নাটোরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন: প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী
তিনি বলেন, নানা প্রতিকূলতার মাঝেও নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিএনপি ও অন্যদলগুলো। দেশের ভেতরে এসব অপশক্তিকে ছাড় দেয়ার কোনো সুযোগ নাই।
দীপু মনি বলেন, দেশে রাজনীতি থাকবে, পক্ষ বিপক্ষ থাকবে কিন্তু স্বাধীনতাবিরোধী কেউ থাকবে না এবং রাজনীতি করার সুযোগও পাবেনা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন-সংসদ সদস্য আব্দুল কুদ্দুস ও শফিকুল ইসলাম মিমুল, মুক্তিযোদ্ধা শিরিন আক্তার, প্রো-ভাইস চ্যান্সেলর নিজাম উদ্দিনসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার সরকারি বেসরকারি কলেজ ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
আরও পড়ুন: কলেজে ভর্তির চেয়ে গুরুত্বপূর্ণ পড়ালেখার মান নিশ্চিত করা: শিক্ষামন্ত্রী
বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
১২৮৪ দিন আগে
জর্ডানে শ্রম বাজার সুরক্ষায় দূতাবাসের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে চলমান কারফিউর মধ্যেই বাংলাদেশিদের খাদ্য সহায়তা দেয়ার পাশাপাশি শ্রম বাজার সুরক্ষায় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস।
২২৪৪ দিন আগে
ন্যূনতম খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে: মন্ত্রী
বাংলাদেশের জন্য খুব শিগগিরই মালয়েশিয়ার শ্রম বাজার আবারো খুলে দেয়া হবে আশা করে মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ন্যূনতম অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানো হবে।
২৪১৮ দিন আগে