পুলিশ হেডকোয়ার্টার্স
নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু
দেশে নারীর প্রতি সব ধরনের নির্যাতন ও হয়রানি বন্ধে হটলাইন চালু করেছে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন। সোমবার (১০ মার্চ) এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।
এতে বলা হয়, নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভটিজিং, হেনস্থা, যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে এই হটলাইন সেবা চালু করা হয়েছে। দেশের যেকোনো স্থানে এরূপ ঘটনা ঘটলে এ হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে।
হটলাইন নম্বরসমূহ হলো: ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২। এগুলো দিবারাত্রি ২৪ ঘণ্টা চালু থাকবে।
আরও পড়ুন: ধর্ষণ-নির্যাতনের অভিযোগ জানাতে খোলা হচ্ছে ‘হটলাইন’: আইন উপদেষ্টা
এছাড়া, সাইবার অপরাধের শিকার নারীদেরকে আইনি সেবা ও সুরক্ষা দিতে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ পূর্বের মতই চালু রয়েছে।
বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ।
৪৮২ দিন আগে
পুলিশ সুপারদের ‘চেঞ্জ মেকার’ হিসেবে কাজ করতে হবে: আইজিপি
জেলার পুলিশ সুপারদের (এসপি) ‘চেঞ্জ মেকার’ হিসেবে দেশ ও জনগণের জন্য কাজ করতে আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
২০২২ দিন আগে