গ্রিড
ঢাকা মহানগরীতে আংশিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
রাজধানীর মানিকনগর ও হাসনাবাদ গ্রিড সাবস্টেশনের অধীনে ঢাকা মহানগরীর কিছু এলাকায় এবং সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহের বেশ কয়েকটি জেলায় সন্ধ্যা ৭টায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়েছে। কিন্তু উলন গ্রিড সাবস্টেশনের আওতাধীন এলাকায় সরবরাহ চালু করা যায়নি।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) কর্মকর্তাদের মতে, ঢাকা ও নারায়ণগঞ্জ শহরের সব এলাকায় এবং অন্যান্য জেলার বিদ্যুৎ সরবরাহে আরও দুই ঘণ্টা সময় লাগতে পারে।
মঙ্গলবার পিজিসিবির জনসংযোগ কর্মকর্তা বদরুদ্দোজা সুমন ইউএনবিকে বলেন, ‘আমরা আশা করছি রাত ৯টা থেকে ১০টার মধ্যে বিদ্যুৎ সরবরাহের স্বাভাবিক অবস্থা পুরোপুরি ফিরে আসবে।
আরও পড়ুন: সন্ধ্যা ৭টায় পুরোপুরি বিদ্যুৎ চালু হতে পারে: নসরুল হামিদ
তিনি বলেন, সন্ধ্যা ৭টার মধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জ এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের সব জেলায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি চালু হয়েছে।
এর আগে জাতীয় পাওয়ার গ্রিড বিকল হওয়ার পর আজ বিকাল ৫টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনসহ ঢাকার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সন্ধ্যা ৭টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছিলেন।
দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিড ব্যর্থ হলে দেশের উত্তরাঞ্চলের কিছু অংশ ছাড়া সারা বাংলাদেশে ব্ল্যাকআউট সৃষ্টি করে।
আরও পড়ুন: বিদ্যুৎ বিপর্যয়: রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে বিশৃঙ্খলা
জাতীয় পাওয়ার গ্রিডে বিপর্যয়: দেশের অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন
১২৩৬ দিন আগে
সন্ধ্যা ৭টায় পুরোপুরি বিদ্যুৎ চালু হতে পারে: নসরুল হামিদ
জাতীয় পাওয়ার গ্রিড বিকল হওয়ার পর আজ বিকেল ৫টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনসহ ঢাকার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি চালু হতে পারে বলে আশা করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ ইউএনবিকে বলেন, ‘আমরা ইতোমধ্যে বঙ্গভবন ও গণভবন এবং মিরপুর ও ঢাকার অন্যান্য এলাকার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ পুণরায় চালু করেছি।
তিনি বলেন, বিদ্যুৎ কোম্পানিগুলোর কর্মকর্তারা সারা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কঠোর পরিশ্রম করছেন।
ইতোমধ্যে ঢাকার বাইরে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘তবে ঢাকা শহরের জন্য আমি স্থিরভাবে কাজ করার নির্দেশ দিয়েছি যাতে আর কোনো বিঘ্ন না ঘটে।’
নসরুল হামিদ আরও বলেন, ‘তারা তাড়াহুড়ো করলে তা আরও বিঘ্ন ঘটাতে পারে।’
দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিড ব্যর্থ হলে দেশের উত্তরাঞ্চলের কিছু অংশ ছাড়া সারা বাংলাদেশে ব্ল্যাকআউট সৃষ্টি করে।
১২৩৬ দিন আগে
বাংলাদেশে সবুজ জ্বালানি: মিনি সৌর গ্রিডগুলো বাঁচাতে চায় সরকার
বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো অফ-গ্রিড অঞ্চলে (বিশেষ করে দ্বীপ অঞ্চলে) তাদের কার্যক্রম সম্প্রসারণ করছে।এতে ক্ষতিগ্রস্ত মিনি সৌর গ্রিডগুলোকে বাঁচিয়ে সবুজ জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার।
১৮৮৫ দিন আগে