বাংলাদেশের নিউজিল্যান্ড সফর
নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজও হারল বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচ মঙ্গলবার ২৮ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
বৃষ্টির কারণে ডিএল মেথডে ১৬ ওভারে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭১। তবে সফরকারীরা নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান করে।
বাংলাদেশের পক্ষে সৌম্য সরকার সর্বোচ্চ ৫১ রান করেন। ২৭ বলে খেলা তার ইনিংসটি ৩টি বিশাল ছক্কা ও ৫টি চারে সাজানো। এছাড়া মোহাম্মাদ নাঈম ৩৫ বলে ৪টি চারে খেলেন ৩৮ রানের ইনিংস। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ২১ রান। ১২ বল মোকাবিলায় ৪টি চারে এই রান করেন রিয়াদ।
কিউইদের পক্ষে এডাম মিলনে, হামেশ বিনেট ও টিম সাউদি ২টি করে এবং গ্লেন ফিলিপস ১টি উইকেট লাভ করেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করে। এরপর দ্বিতীয় দফা বৃষ্টি শুরু হয়। এর আগে ১২.২ ওভারে নিউজিল্যান্ডের রান যখন ৪ উইকেটে ১০২, তখন প্রথম দফা বৃষ্টি শুরু হয়।
নিউজিল্যান্ডের পক্ষে ফিলিপস মাত্র ৩১ বলে ২টি ছয় ও ৫টি চারে ৫৮* এবং ড্যারেল মিচেল ১৬ বলে ৬টি চারে খেলেন ৩৪ রানের অপরাজিত ইনিংস।
বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান ২টি, সাঈফউদ্দিন, তাসকিন ও শরিফুল ১টি করে উইকেট লাভ করেন।
এই জয়ের ফলে ৩ ম্যাচের টি২০ সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের করে নিল স্বাগতিকরা।
প্রসঙ্গত, প্রথম টি২০ ম্যাচে ৬৬ রানের বিশাল ব্যবধানে হেরে টি২০ সিরিজ শুরু করেছে সফরকারীরা।
এর আগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজেও ধবলধোলাই হয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন: সিরিজ হারল বাংলাদেশ
বড় হার দিয়ে টি২০ সিরিজ শুরু করল বাংলাদেশ
শচীন টেন্ডুলকার করোনায় আক্রান্ত
২০২৬ দিন আগে
দ্বিতীয় টি২০: ১৭১ রানের টার্গেট পেল বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে মঙ্গলবার জয়ের জন্য বাংলাদেশ ১৭১ রানের টার্গেট পেয়েছে।
দুই দফা বৃষ্টির কারণে ম্যাচ নেমে এসেছে ১৬ ওভারে। বাংলাদেশকে ১৬ ওভারে এই রান করতে হবে।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
নিউজিল্যান্ড ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করলে দ্বিতীয় দফা বৃষ্টি শুরু হয়। এর আগে ১২.২ ওভারে নিউজিল্যান্ডের রান যখন ৪ উইকেটে ১০২, তখন প্রথম দফা বৃষ্টি শুরু হয়।
প্রসঙ্গত, প্রথম টি২০ ম্যাচে ৬৬ রানের বিশাল ব্যবধানে হেরে টি২০ সিরিজ শুরু করেছে সফরকারীরা।
এর আগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয় বাংলাদেশ।
আরও পড়ুন: সিরিজ হারল বাংলাদেশ
বড় হার দিয়ে টি২০ সিরিজ শুরু করল বাংলাদেশ
শচীন টেন্ডুলকার করোনায় আক্রান্ত
বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মোহাম্মাদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মাদ সাঈফউদ্দিন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
২০২৬ দিন আগে
দ্বিতীয় টি২০: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে মঙ্গলবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এর আগে প্রথম টি২০ ম্যাচে ৬৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে সফরকারীরা।
বাংলাদেশের একাদশে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ।
এর আগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয় বাংলাদেশ।
আরও পড়ুন: সিরিজ হারল বাংলাদেশ
বড় হার দিয়ে টি২০ সিরিজ শুরু করল বাংলাদেশ
শচীন টেন্ডুলকার করোনায় আক্রান্ত
বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মোহাম্মাদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মাদ সাঈফউদ্দিন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
২০২৬ দিন আগে
সিরিজ হারল বাংলাদেশ
টম ল্যাথামের শতরানের উপর ভর করে বাংলাদেশকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।
বাংলাদেশের দেয়া ২৭২ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখেই টপকে যায় স্বাগতিকরা। ল্যাথাম ১১০ রানে অপরাজিত থাকেন। এছাড়া ডেভন কনওয়ে ৭২ রানের ইনিংস খেলেন।
২৭২ রান ফাইটিং স্কোরই ছিল। বাংলাদেশের বোলাররা শুরুর দিকে কিউই ব্যাটসম্যানদের চেপে ধরেন। দলীয় ৫৩ রানের মধ্যে প্রথম সারির তিন ব্যাটসম্যানকে তুলে নেন মেহেদী ও মুস্তাফিজ। তবে কনওয়ে এবং ল্যাথাম বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন।
বাংলাদেশের পক্ষে মেহেদী ও মুস্তাফিজ ২টি করে উইকেট লাভ করেন।
এর আগে মঙ্গলবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক নিউজিল্যান্ডকে ২৭২ রানের টার্গেট দেয় বাংলাদেশ।
আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালেও অধিনায়ক তামিম ইকবাল এবং মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মাদ মিঠুনের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭১ রান করে সফরকারীরা।
২০৩৩ দিন আগে
তামিম-মিঠুনের ব্যাটে ভর করে বাংলাদেশের সংগ্রহ ২৭১
স্বাগতিক নিউজিল্যান্ডকে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মঙ্গলবার ২৭২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।
২০৩৩ দিন আগে
পরের ম্যাচে ব্যাটসম্যানদের ঘুরে দাঁড়ানোর আহ্বান তামিমের
ডানেডিনে শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বড় ধরনের হারের পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ব্যাটসম্যানরা বড় সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে। তিনি পরের ম্যাচে ব্যাটসম্যানদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
২০৩৬ দিন আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজে থাকছেন না তামিম
বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে অংশ নেবেন না।
২০৩৮ দিন আগে
জেসিন্ডা আরডার্নের প্রতি কৃতজ্ঞ তামিম ইকবাল
নিউজিল্যান্ডে ২০১৯ সালে সন্ত্রাসী হামলার পর দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন যে ভূমিকা পালন করেছেন তার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। খবর ক্রিকইনফোর।
২০৪৬ দিন আগে
এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যেতে পারে বাংলাদেশ ক্রিকেট দল
চলতি বছরের মধ্য এপ্রিলে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে যেতে পারেন বলে শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামুদ্দীন চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন।
২০৬৪ দিন আগে
করোনার টিকা নিলেন তামিম-সৌম্যরা
করোনাভাইরাসের টিকা নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালসহ জাতীয় দলের অনেক ক্রিকেটার।
২০৬৫ দিন আগে