পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কর্মসংস্থান বাড়াতে কর্মমুখী শিক্ষায় জোর রাষ্ট্রপতির
দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষার ওপর আরও বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে উপাচার্য তার বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় রাষ্ট্রপতি বলেন, বেকারত্ব তৈরি করে এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করে না—এমন শিক্ষাব্যবস্থা থেকে আমাদের ধীরে ধীরে সরে আসতে হবে।
তিনি আরও বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার মান উন্নত করতে হবে, যাতে দেশের শিক্ষার্থীরা এগিয়ে যেতে পারে।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আসন্ন সমাবর্তনে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন।
৪ ঘণ্টা আগে
হেফাজতের কাঁধে ভর করে বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করছে: হানিফ
রাজনীতির মাঠে ব্যর্থ হয়ে হেফাজতের কাঁধে ভর করে বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, ২০১৩ সালে একই কায়দায় মাদরাসা ছাত্রদের বিভ্রান্ত করে বিএনপি ও জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশের উন্নয়নের বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করেছিল। সরকার জনগণকে সাথে নিয়ে তাদের কঠোরভাবে করে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা সফল হতে দেয়া হবে না।’
মঙ্গলবার দুপুরে পাবনা সার্কিট হাউজে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পরে মাহবুব উল আলম হানিফ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মারক ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়’র উদ্বোধন করেন।
এ সময় বিএনপি-জামায়াত ও হেফাজতের উদ্দেশে হানিফ বলেন, ‘ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়, ইসলাম শান্তির ধর্ম। অথচ আপনারা ধর্মকে ব্যবহার করে নিজেদের সুবিধা হাসিলে অপধর্মের কাজ করছেন। গরীব, অসহায় এতিম শিশুদের ব্যবহার করে নিজেদের ফায়দা লোটার অপচেষ্টা বন্ধ করুন। না হলে সরকার কঠোরভাবে আপনাদের দমন করবে।’
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. রোস্তম আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে পাবনা-১ আসনের সাংসদ অ্যাভোকেট শামসুল হক টুকু, পাবনা-৫ সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৪ আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবির, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ, কুষ্টিয়া-১ আসনের এমপি আ ক ম সরোয়ার জাহান, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল প্রমুখ বক্তব্য দেন।
২০০২ দিন আগে