ডেঙ্গুতে মৃত্যু
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ১,৬৭৪
দেশে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৬৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯১ জনে।
অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা বিভাগে ছয়জন এবং চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
২৩ ঘণ্টা আগে
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ১,৬৭৪
দেশে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৬৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮ জনে।
অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা বিভাগে দুজন ও বরিশাল বিভাগে একজন মারা গেছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৪৭ হাজার ৫৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৪১ হাজার ২৯৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৮২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে।
৭ দিন আগে
ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪১৯
দেশে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৬৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৯ জনে।
নতুন করে মারা যাওয়া ব্যক্তির মৃত্যু খুলনা বিভাগে হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৩৫ হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ২৮ হাজার ৩৪৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ২৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে।
১৪ দিন আগে
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
দেশে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে এক হাজার ২৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৮ জনে।
অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন করে মারা যাওয়া দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মারা গেছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ৬০ হাজার ৩৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ৫৬ হাজার ৭০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
৫৬ দিন আগে
ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১৪৩
দেশে আজ শনিবার সকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জনে।
অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ঘটেছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ৫০ হাজার ২৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ৪৬ হাজার ৬৯৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
৬৩ দিন আগে
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৫
এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৪৫ জন রোগী।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যু হয়েছে বলে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পড়ুন: ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩
নতুন করে আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৬ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৯৯জন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১২৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৫ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪৪ দশমিক ৯ শতাংশ নারী।
এতে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৩২ হাজার ৯৪৬ জন। এর মধ্যে ৫৯ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ২ শতাংশ নারী।
৪৩৭ দিন আগে
ডেঙ্গুতে আরও ১১ জন আক্রান্ত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে বুধবার (১ মে) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে আরও ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৫ জন রোগী।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের। এদের মধ্যে পুরুষ ১১ জন ও নারী ১৩ জন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২৮ জন আক্রান্ত
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ মে পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ২ হাজার ২২০ জন।
এদের মধ্যে পুরুষ ১ হাজার ৩৬৫ জন ও নারী ৮৫৫ জন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২৪ জন আক্রান্ত
৯২৭ দিন আগে
প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার অভাবে ডেঙ্গুতে মৃত্যু হার বেশি: মেয়র তাপস
যথাযথ স্বাস্থ্যসেবা না পাওয়ায় পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মৃত্যু হার বেশি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (২০ মার্চ) দুপুরে ভূতের গলি সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
ডেঙ্গু রোগী ও মৃত্যু হার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, স্বাস্থ্যসেবাকে আরও নিশ্চিত করতে হবে। গত বছর মৃত্যুর হার খুবই বেড়ে গিয়েছিল। কারণ সে সময় প্রাথমিক পর্যায়ে অনেক রোগীকে হাসপাতালে ভর্তি না হয়ে বাসায় চিকিৎসা নিতে বলা হয়েছিল। পরবর্তীতে সেই রোগীদের পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে আসলেও তাকে সেভাবে স্বাস্থ্যসেবা দেওয়া যায় না। এতে মৃত্যুর হার বেড়ে যায়।
এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানান তিনি।
মেয়র তাপস বলেন, ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বেই রয়েছে। বিশেষ করে বর্ষা প্রবণ অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে এডিস মশা বেশি হয়। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে রয়েছে। তবে মৃত্যুর সংখ্যা অনেক বেশি। এতে বুঝা যায় যে রোগীরা স্বাস্থ্যসেবাটা সঠিকভাবে পাচ্ছে না।
আরও পড়ুন: সিন্ডিকেট রোধে কোটি মানুষকে টিসিবি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী: তাপস
মেয়র আরও বলেন, ‘২০১৯ সালে ঢাকা শহরে ডেঙ্গু রোগীর সংখ্যা ১ লাখ ৫৫ হাজারের মতো হলেও মৃতের সংখ্যা ছিল ২০০-এর নিচে। আর গতবছর ঢাকা শহরে রোগীর সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার। কিন্তু মৃত্যু ১ হাজার ৭০০-এর বেশি। পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট যে, স্বাস্থ্যসেবাকে আমাদের আরও গুরুত্ব দিতে হবে।’
রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সিটি করপোরেশন কাজ করছে জানিয়ে মেয়র তাপস বলেন, ‘আমাদের পরিধি অনেক বৃদ্ধি করেছি। নিয়ন্ত্রণ কক্ষের সময় বৃদ্ধি করেছি। কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছে কিনা, কর্মপরিকল্পনা পরিপালন করছে কিনা সেসব বিষয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে তদারকি করছি। আমাদের প্রয়াস বা কর্মপরিকল্পনা ঠিক আছে কিন্তু আমাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। যাতে করে একটি মৃত্যুও না ঘটে।’
আক্রান্ত ও মৃত্যুর হার কমাতে আরও সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এছাড়াও ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে আরও বেশি কঠোরতা দেখানো হবে বলে জানান মেয়র।
আরও পড়ুন: ঈদের পর বঙ্গবাজার মার্কেটের নির্মাণ কাজ শুরু হবে: মেয়র তাপস
পরে মেয়র তাপস ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম বাবুলের সৌজন্যে ওয়ার্ডের ২১টি মসজিদের ১৫০ জন ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমের মাঝে ২৫ কেজি চাল, ৩ কেজি পোলাও চাল, ৩ কেজি চিনি, ৫ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা, ১ কেজি খেজুরসহ ২৪ ধরনের ইফতার সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও শ্যামপুর এলাকায় ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাসুদের সৌজন্যে ওয়ার্ডের ২ হাজার ৫০০ বাসিন্দার মাঝে ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১ কেজি ডালসহ ৮ ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করেন ডিএসসিসি মেয়র।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ড. আওলাদ হোসেন, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, সংরক্ষিত আসনের কাউন্সিলর নারগিস মাহতাব প্রমুখ।
আরও পড়ুন: বেইলি রোড অগ্নিকাণ্ডের বিচার হলে ভবিষ্যতে এ ধরনের প্রাণহানি আর ঘটবে না: তাপস
৯৬৯ দিন আগে
ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯০০
ঢাকা, ২৪ সেপ্টেম্বর (ইউএনবি)- চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৯০০।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ সময়ে ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩ হাজার ৮ জন।
নতুন আক্রান্তদের মধ্যে ৮১২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং বাকিরা রাজধানীর বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।
রাজধানীর ৩ হাজার ৭৯৪ জনসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১০ হাজার ৪৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু ১০, আক্রান্ত ২২০২
চলতি বছর এ পর্যন্ত ১ লাখ ৮৭ হাজার ৭২৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৩৪৬ জন।
চলতি মাসে সারাদেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ৩১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট ৬৩ হাজার ৯১৭ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৯, আক্রান্ত ২২৮৮
১১৪৭ দিন আগে
ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার (১২ আগস্ট) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ হাজার ৪৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল
নতুন রোগীদের মধ্যে ৯৪০ জনকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালের ৪ হাজার ৪২৩ জনসহ মোট ৯ হাজার ৮৩০ জন ডেঙ্গু রোগী এখন সারাদেশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত ৮২ হাজার ৫০৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ২৮৯ জন।
এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যুর পরে দেশে ২০২২ সালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড সৃষ্টি হয়েছিল। ওই বছর ২৮১ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়াও, এটি গত বছর ৬২ হাজার ৪২৩ জন আক্রান্ত হয়েছিলেন এবং ৬১ হাজার ৯৭১ জন সুস্থ হয়েছিলেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু ১০, আক্রান্ত ২২০২
১১৯০ দিন আগে