বায়তুল মুকাররম
বায়তুল মুকাররমে ঈদুল আজহার প্রথম জামাত সকাল ৭টায়
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। ঈদুল আজহায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
সোমবার (২৪ মে) ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে থাকবেন মসজিদের মুয়াজ্জিন ক্বারী ইসহাক।
দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বির হিসেবে থাকবেন চিফ খাদেম মো. নাসির উল্লাহ।
তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির হিসেবে থাকবেন খাদেম মো. রুহুল আমিন।
সকাল ১০টায় অনুষ্ঠিতব্য চতুর্থ জামাতের ইমামের দায়িত্বে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির হিসেবে থাকবেন খাদেম মো. আব্দুল হাদী।
পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এই জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির হিসেবে থাকবেন খাদেম মো. আমির হোসেন।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, কোনো কারণে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শাহিদুল ইসলাম। এছাড়া বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন খাদেম মো. শামসুল হক।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকল ইমাম, মুকাব্বির এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ের আগেই জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
১২৩ দিন আগে
ঢাকায় সংঘর্ষ: ৩ মামলায় আসামি ৪ হাজারের বেশি
কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ পাওয়াকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে মুসল্লি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনটি পৃথক মামলা হয়েছে। এসব মামলায় ৪ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগ পল্টন, রমনা ও চকবাজার থানায় এসব মামলা করা হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া জানান, ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২ হাজার ৫০০ জনের নামে একটি মামলা হয়েছে। এ মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১ হাজার ৫০০ জনের নামে একটি মামলা হয়েছে। ইতোমধ্যে এই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পড়ুন: কোরআন অবমাননা: বায়তুল মোকাররম এলাকায় মুসল্লি-পুলিশ সংঘর্ষ
১৮০৪ দিন আগে
বায়তুল মোকাররমে ঈদ জামাত শুরু সকাল ৭টায়
পবিত্র ঈদ-উল-ফিতরের দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার জাতীয় মসজিদ কর্তৃপক্ষের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
জাতীয় মসজিদের প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৭ টায়। এর পরবর্তী জামাতগুলো যথাক্রমে সকাল ৮ট, ৯টা, ১০টা এবং সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাত হচ্ছে না
এদিকে পবিত্র ঈদ-উল-ফিতরের তারিখ নির্ধারণে বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।
বৈঠকে ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক
ঈদের নামাজ আদায়ের সময়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে কাতারে দাঁড়াতে হবে। মসজিদের ওযুর স্থানে সাবান ও স্যানিটাইজার রাখতে হবে।
মুসুল্লিদের বাসা থেকে ওযু করে এবং মাস্ক পরে মসজিদে আসতে হবে। জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো যাবে না। মসজিদে কার্পেট বিছানো যাবে না। মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে এবং মুসুল্লিরা বাসা থেকে নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন।
আরও পড়ুন: খুলনায় ঈদের প্রধান জামাত টাউন মসজিদে সকাল ৮টায়
মসজিদের টুপি এবং জায়নামাজ ব্যবহার করা যাবে না। শিশু, বয়োবৃদ্ধ, যে কোন অসুস্থ ব্যক্তি, অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন না।
১৯৬১ দিন আগে