বিএফএসএ
নিরাপদ খাদ্য আইনে এক সপ্তাহে ২০ লক্ষাধিক টাকা জরিমানা, ১৬ মামলা
নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় ১৬টি প্রতিষ্ঠানকে মোট ২০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সময়ে এসব ঘটনায় ১৬টি মামলা দায়ের করা হয়েছে।
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গত ২৩ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পরিচালিত অভিযান, মোবাইল কোর্ট ও সামারি ট্রায়ালের মাধ্যমে এসব জরিমানা ও মামলা করা হয় বলে রবিবার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএফএসএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। বাধ্যতামূলক নিবন্ধন না করে প্রতিষ্ঠান পরিচালনা, পচা ও বাসি খাবার বিক্রি এবং ট্রেড লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ার মতো অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। এসব ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম, ময়মনসিংহ, পঞ্চগড় ও সিলেট জেলায় ১২টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অনুমোদনহীন রং ব্যবহার, পণ্যের গায়ে লেবেল না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ বা বিক্রি, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন এবং পোড়া তেল ব্যবহারের মতো অপরাধে এসব প্রতিষ্ঠানকে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় ১৩টি মামলা দায়ের করা হয়েছে।
পাশাপাশি গত ২৬ আগস্ট পাবনার চাটমোহর ও সদর উপজেলায় বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা, পাবনার উপস্থিতিতে সামারি ট্রায়াল পরিচালনা করা হয়।
এ সময় নিবন্ধন ছাড়া পনির উৎপাদন এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অন্যটির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিএফএসএ জানায়, আইন প্রয়োগের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সারাদেশে খাদ্যস্থাপনা তদারকি কার্যক্রমও জোরদার করা হয়েছে। গত এক সপ্তাহে বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান এবং খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসহ ২৬৪টি খাদ্যস্থাপনায় তদারকি করা হয়েছে।
এর মাধ্যমে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবেশন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে নিরাপদ খাদ্যবিধি অনুসরণ করা হচ্ছে কি না, তা তদারকি করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়ার পাশাপাশি আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
১৫ দিন আগে
তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের কারণে তিনটি প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
খাদ্যপণ্যগুলো হলো—ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোং লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) প্রতিষ্ঠান তিনটিকে বাজার থেকে সংশ্লিষ্ট খাদ্যপণ্য প্রত্যাহার করে বিপণন বন্ধ করার নির্দেশনা দিয়েছে।
এ অবস্থায় সর্বসাধারণকে উল্লিখিত খাদ্যপণ্যগুলো কেনা বা গ্রহণ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বিএফএসএ।
৬০ দিন আগে
৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ‘নিরাপদ খাদ্য কার্নিভাল ২০২৪’
আগামী ৮ ফেব্রুয়ারি থেকে দেশে প্রথমবারের মতো ‘নিরাপদ খাদ্য কার্নিভাল ২০২৪’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
কার্নিভাল সম্পর্কে বিস্তারিত জানাতে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম সরকার বিস্তারিত তুলে ধরেন।
নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য অনুশীলনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই কার্নিভাল অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: না শোধরালে জেলে যেতে হবে, অবৈধ মজুতদারদের উদ্দেশে খাদ্যমন্ত্রী
আব্দুল কাইয়ুম বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানিতে বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তা চর্চা সম্পর্কে জনগণকে জানানো এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কয়েক বছর ধরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের কথা ভাবছে। সেই পরিপ্রেক্ষিতে ‘নিরাপদ খাদ্য কার্নিভাল’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রমজানে তাদের মনিটরিং কার্যক্রম জোরদার করা হবে।
কার্নিভালে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদর্শনের জন্য মোট ৭০টি স্টল স্থাপন করা হবে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য নাজমা বেগম ও মোহাম্মদ শোয়েব, সেক্রেটারি নাসের খান বৈঠকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
আরও পড়ুন: আইন মেনে ব্যবসা না করলে সরকার কঠোর হবে: খাদ্যমন্ত্রী
সরকার প্রয়োজনে শুল্ক কমিয়ে চাল আমদানি করবে: খাদ্যমন্ত্রী
৯৫১ দিন আগে
বিএফএসএ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু
বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএফএসএ) ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি চত্বরে টুর্নামেন্টের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাডমিন্টন খেলা শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত উপকারী একটি খেলা।
তিনি বলেন, কোভিড-১৯ মহামারির এই সময়ে আমাদের শারীরিক সুস্থতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য চিকিৎসকরা শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের তাগিদ দিচ্ছেন। এক্ষেত্রে ব্যাডমিন্টনের মতো খেলা শারীরিক সুস্থতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। দাপ্তরিক অনেক কাজের মধ্যেও ফরেন সার্ভিস এ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এই টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, কোভিড-১৯ আসার পরে ২০২০ সালে আমাদের উপলব্ধি হয়েছে, কোভিড থেকে নিজেকে নিরাপদ রাখার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে; শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। আর এজন্য শারীরিক ব্যায়াম; বিশেষ করে খেলাধুলার বিকল্প নেই।
আরও পড়ুন: শেখ রাসেল মেমোরিয়াল র্যাপিড দাবা টুর্নামেন্ট আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের
১৬৯০ দিন আগে
সরকারি দায়িত্ব পালনকারীদের নিরাপত্তা জোরদারের দাবি ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের
সরকারি দায়িত্ব পালনরত সবার যথাযথ নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএফএসএ)।
২২০০ দিন আগে
নবনিযুক্ত পররাষ্ট্র সচিবকে বিএফএসএ’র অভিনন্দন
বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএফএসএ) পররাষ্ট্র সচিব হিসেবে প্রথম কর্মদিবসে মাসুদ বিন মোমেনকে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার দপ্তরে অভিনন্দন জানিয়েছে।
২৪৪৯ দিন আগে