পেট্রোল
মাগুরায় মুদি দোকান থেকে অবৈধ পেট্রোল উদ্ধার
মাগুরায় এক মুদি দোকান থেকে অবৈধভাবে ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পেট্রোল মজুদ ও বিক্রির দায়ে এক দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে মোট ১২ লিটার অবৈধ পেট্রোল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মহম্মদপুর উপজেলার একটি মুদি দোকানে অভিযান চালিয়ে এই অবৈধ তেল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, আজ (বৃহস্পতিবার) মহম্মদপুর উপজেলার একটি মুদির দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযোগ ছিল, ওই দোকানে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই দাহ্য পদার্থ মজুদ রাখা এবং তা সাধারণ মানুষের কাছে উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছিল।
অভিযানের সময় দোকানের মালিক বাকী মোল্লাকে হাতেনাতে ধরা হয় এবং তার কাছ থেকে ১২ লিটার অবৈধ পেট্রোল জব্দ করা হয়। জননিরাপত্তা ঝুঁকি ও আইন অমান্য করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ১ হাজার টাকা জরিমানা করেন।
আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দাহ্য পদার্থ বিক্রির জন্য নির্দিষ্ট লাইসেন্স ও নিরাপত্তা ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
৩ দিন আগে
নাটোরে জ্বালানি সংকট ঘিরে বিশৃঙ্খলা: পাম্প ব্যবস্থাপককে মারধর, মহাসড়ক অবরোধ, সাংবাদিক লাঞ্ছিত
জ্বালানি সংকট ঘিরে নাটোরে একাধিক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তেল সংগ্রহকে কেন্দ্র করে একটি পেট্রোল পাম্পের ব্যবস্থাপককে মারধর করে আহত করা হয়েছে, তেল না পেয়ে মহাসড়ক অবরোধ করেছেন একদল মোটরসাইকেল-চালক এবং পৃথক ঘটনায় পেট্রোল মজুদের ছবি তুলতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন এক সাংবাদিক।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতের বিভিন্ন সময় নাটোর শহরের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
গতকাল (মঙ্গলবার) ৯টার দিকে নাটোর শহরের হাফরাস্তা এলাকায় অবস্থিত নাটোর পেট্রোলিয়াম এজেন্সিতে জারকিনে পেট্রোল না দেওয়ায় পাম্প ম্যানেজার সানু সাহাকে পিটিয়ে জখম করেছেন শাহীন নামে স্থানীয় এক যুবক। পরে জনতার ধাওয়ায় পালিয়ে যায় ওই যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওই ঘটনার প্রায় একই সময়ে শহরতলীর মোকরামপুর এলাকায় রিভু পেট্রোল পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল-চালকরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি মাহাবুর রহমান।
এছাড়া, গতকাল রাতেই লালপুর উপজেলার সাদিয়া পেট্রোল পাম্পে ড্রামে পেট্রোল মজুদের ছবি তুলতে গেলে ওমর ফারুক নামে এক স্থানীয় সাংবাদিককে মারধর করেছে দুর্বৃত্তরা। ওমর ফারুক অভিযোগ করেন, হামলাকারীরা একটি রাজনৈতিক দলের কর্মী।
৫ দিন আগে
রংপুরে পেট্রোল মজুদ রেখে বেশি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
রংপুরের গংগাচড়ায় অবৈধভাবে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন গংগাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার। এর আগে শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার বেতগাড়ি, আলমবিদিতর ও বড়বিল ইউনিয়নের বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের ‘সবুজ স্টোর’-এর মালিক প্লাস্টিকের ড্রামে পেট্রোল মজুদ করে নিজ বাসায় লুকিয়ে রাখতেন। পরে চলমান জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মোটরসাইকেল-চালকদের কাছে বিক্রি করতেন তিনি।
এ খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালিয়ে তার বাসা থেকে মজুদ করা জ্বালানি তেল জব্দ করে উপজেলা প্রশাসন। এ ঘটনায় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সেইসঙ্গে তার বিরুদ্ধে একটি মামলাও করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জেসমিন আক্তার বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
৭ দিন আগে
নড়াইলে পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে কুয়েত প্রবাসীকে কুপিয়ে জখম
নড়াইলে পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে কুয়েত প্রবাসী মো. আকাশ মোল্যাকে (২২) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সমাইজপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
আহত আকাশ মোল্যা (২২) নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মো. জিহাদুল মোল্যার ছেলে।
স্থানীয় এক ব্যক্তি বলেন, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে মাইজপাড়া ইউনিয়ন পরিষদের সামনে চায়ের দোকানে বন্ধুদের নিয়ে চা খাচ্ছিলেন আকাশ। এ সময় মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের ৪০ থেকে ৫০ জন এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যান।
এ ঘটনার পর স্থানীয়রা আহত আকাশকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ঈদের পরের দিন মাইজপাড়া পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে হোসেনপুর গ্রামের কয়েকটি ছেলের সঙ্গে আকাশের কথা কাটাকাটি হয়। এর জের ধরেই তার ওপর হামলা করা হয়েছে।
আহত আকাশ মোল্যার বাবা মো. জিহাদুল মোল্যা বলেন, আমি এখন কথা বলার মতো অবস্থায় নেই। ছেলেকে নিয়ে ঢামেক হাসপাতালে যাচ্ছি। ছেলের অবস্থা ভালো না। তার শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত। শুনেছি তার ফুসফুস ছিদ্র হয়ে গেছে।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
১১ দিন আগে
ঠাকুরগাঁওয়ে পাম্পে পেট্রোল নেই, বাজারে ৩৫০ টাকা লিটার
ঠাকুরগাঁওয়ে প্রায় তিন সপ্তাহ ধরে ফিলিং স্টেশনগুলোতে পেটোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রতিদিন জ্বালানির জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন ক্রেতারা। কোথাও সীমিত পরিমাণ এলেও দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও তা পাওয়া যাচ্ছে না। দীর্ঘ চেষ্টা সত্ত্বেও পেট্রোল না পেয়ে গ্রাহকরা ফিরে যাচ্ছেন।
তবে পাম্পে পেট্রোল না মিললেও একই সময়ে স্থানীয় বাজারগুলোতে অতিরিক্ত দামে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ডিজেল, পেট্রোল ও অকটেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তা। বিশেষ করে কৃষক ও মোটরসাইকেলের চালকদের ভোগান্তি অনেক বেশি।
সরেজমিনে দেখা গেছে, জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত পেট্রোল ও অকটেন পাচ্ছেন না গ্রাহকরা। অধিকাংশ পাম্পেই ‘তেল নেই’ লেখা নোটিশ ঝুলছে। কোথাও সীমিত সরবরাহ এলেও তা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ফলে অনেক যানবাহন পেট্রোল না নিয়েই ফিরে যাচ্ছে। এ নিয়ে কোথাও কোথাও বাগবিতণ্ডা ও উত্তেজনার ঘটনাও ঘটছে।
জেলার বিভিন্ন হাট-বাজার থেকে পাওয়া তথ্যে দেখা যায়, রুহিয়া রামনাথ হাটে প্রতি লিটার পেট্রোল ২৭০ টাকা, সেনিহারী বাজারে ৩৫০ টাকা, ঢোলারহাটে ৩১০ টাকা, আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি বাজারে ২৫০ টাকা, রাণীশংকৈল চেকপোস্ট বাজারে ২৩০টাকা, ধনিরহাটে ৩০০ টাকা, ভরনিয়া বাজারে ৩২০ টাকা, বাদামবাজারে ২৮০ টাকা, সনগাঁও বাজারে ৩০০ টাকা, লাহিড়ী বাজারে ২৬০ টাকা, কাচকালী বাজারে ৩০০ টাকা, পল্লীবিদ্যুৎ বাজারে ২৮০ টাকা এবং কাউন্সিল বাজারে ২৫০ টাকায় পেট্রোল বিক্রি হচ্ছে। অথচ সরকার নির্ধারিত দামে পেট্রোল প্রতি লিটার ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা থাকার কথা।
গত বৃহস্পতিবার রাতে শহরের একটি ফিলিং স্টেশনে তেল সংগ্রহকে কেন্দ্র করে দীর্ঘ লাইনে দাঁড়ানো গ্রাহকদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ৫০-৬০ জনের অজ্ঞাত পরিচয় একটি দল স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে স্টেশনটির অন্তত দুজন স্টাফ আহত হন।
একই রাতে শহরের বিসিক এলাকায় একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে তেল কম দেওয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। অভিযোগ ছিল, মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল না দিয়ে গড়িমসি করা হচ্ছিল।
এ ছাড়াও শহরের আরেকটি ফিলিং স্টেশনে তেল না দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ছবি ধারণে বাধা দেওয়া হয়। একপর্যায়ে তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ রয়েছে।
মোটরসাইকেলচালক রাশেদ বলেন, পাম্পে গেলেই বলা হচ্ছে তেল নেই, অথচ একটু দূরে গেলেই একই তেল বোতলে করে বেশি দামে বিক্রি হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এই তেলগুলো আসছে কোথা থেকে? পাম্পে যদি সত্যিই পেট্রোল না থাকে, তাহলে বাজারে এত পেট্রোল কীভাবে পাওয়া যাচ্ছে? বিষয়টা সাধারণ মানুষের কাছে খুবই সন্দেহজনক মনে হচ্ছে। আমাদের কাছে এটি স্পষ্ট—এখানে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট কাজ করছে। তারা পরিকল্পিতভাবে ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ সীমিত রেখে বা বন্ধ দেখিয়ে বাইরে বেশি দামে তেল বিক্রি করছে। এতে করে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা লুটে নেওয়া হচ্ছে।
কৃষক আব্দুল মালেক বলেন, এখন সেচের মৌসুম চলছে। এই সময়টায় জমিতে নিয়মিত পানি দিতে না পারলে ধানসহ অন্যান্য ফসল বাঁচানো একেবারেই কঠিন হয়ে পড়ে। কিন্তু ডিজেল সংকটের কারণে আমরা ঠিকমতো সেচ দিতে পারছি না। ফিলিং স্টেশনগুলোতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যাচ্ছে না, খালি হাতে ফিরে আসতে হচ্ছে। অন্যদিকে, খোলা বাজারে তেল পাওয়া গেলেও সেখানে দাম এত বেশি যে আমাদের মতো সাধারণ কৃষকদের পক্ষে তা বহন করা খুবই কষ্টকর। তারপরও ফসল বাঁচানোর জন্য বাধ্য হয়ে বেশি দামে তেল কিনতে হচ্ছে।
আরেক ভুক্তভোগী সেলিম উদ্দিন বলেন, সরকার নির্ধারিত দাম অনুযায়ী পেট্রোল ও ডিজেল প্রতি লিটার কত হবে, সেটা কাগজে ঠিক করা হলেও মাঠে সেটার কোনো প্রভাব নেই। ফিলিং স্টেশনগুলোতে নিয়মিত তেলের সরবরাহ নেই, তাই সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা হচ্ছে। আমরা পাম্পে যাই, সেখানে তেল নেই বলে ফেরত আসতে হয়। তারপরও খোলা বাজারে সেই একই তেল অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে।
তবে একাধিক ফিলিং স্টেশন মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, তেলের সরবরাহ স্বাভাবিক নয়। চাহিদা বেশি হওয়ায় যা আসে তা দ্রুত শেষ হয়ে যাচ্ছে।
এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম বলেন, যেখানে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে, সেখানে অভিযান চালানো হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না। অবৈধভাবে তেল মজুদ ও বেশি দামে বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি হেলমেট ও মাস্ক পরে ছদ্মবেশে মোটরসাইকেলে গ্রামের বাজারের দোকানে দোকানে অভিযান চালাচ্ছেন। এতে কিছুটা সুফল পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।
১৪ দিন আগে
নতুন বছরে জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমল
নতুন বছরের শুরুতেই ভোক্তাদের জন্য স্বস্তির খবর এসেছে জ্বালানি খাতে। ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ২ টাকা করে কমানো হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন দাম কার্যকর হবে বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জানুয়ারি মাসে ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে কমে হয়েছে ১০২ টাকা। একইভাবে অকটেনের দাম ১২৪ টাকা থেকে কমে ১২২ টাকা এবং পেট্রোলের দাম ১২০ টাকা থেকে কমে হয়েছে ১১৮ টাকা। এছাড়া কেরোসিনের দাম প্রতি লিটার ১১৬ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১১৪ টাকায়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুসরণ করেই তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, সর্বশেষ গত ১ ডিসেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বাড়ানো হয়েছিল।
৯৫ দিন আগে
গৃহবধূকে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ
নওগাঁর পত্নীতলায় হালিমা খাতুন ওরফে মিষ্টি (২২) নামে এক গৃহবধূকে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে আমদাদপুর কমলাবাড়ী গ্রামে এ ঘটনায় গৃহবধূকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন তার স্বামী রিপন মিয়া (২৪)।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঘরের বাইরে থেকে জানালা দিয়ে দুর্বৃত্তের দেয়া আগুনে প্রথমে গৃহবধূ হালিমার শরীরে আগুন ধরে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার স্বামী রিপন দগ্ধ হন।
পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ বলছেন, বুধবার রাত ১১টার দিকে ওই দম্পতিকে হাসপাতালে নেয়া হয়। দুইজনের অবস্থাই আশঙ্কাজনক ছিল। অগ্নিদগ্ধ রোগীর মধ্যে নারী রোগীর (হালিমা খাতুন ওরফে মিষ্টি) শরীরের ৮০ শতাংশের ওপরে পুড়ে গেছে এবং পুরুষ রোগীটার (রিপন মিয়া) প্রায় ৬৫ শতাংশ পুড়ে গেছে। দুইজনেরই শ্বাসনালী দগ্ধ হয়েছে।
আমরা তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তৎক্ষণাৎ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) বার্ন ইউনিটে রেফার্ড করে দেই।
আরও পড়ুন: বরিশালে চাঁদা না পেয়ে গৃহবধূ হত্যার অভিযোগ
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রামেক হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে হালিমা মারা যান। তবে রিপন বর্তমানে রামেক হাসপাতালের বার্ন ইউনিটে রয়েছেন।
রিপনের ফুফাতো ভাই শাহিনুর রহমান মুঠোফোনে বলেন, রামেক হাসপাতাল থেকে গৃহবধূ হালিমা খাতুন ওরফে মিষ্টিকে ঢাকা নেয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী-নাটোর সড়কের বানেশ্বর এলাকায় তার মৃত্যু হয়। রিপনের অবস্থাও আশঙ্কাজনক। তিনি বর্তমানে রামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরেও কিছু সময় পর্যন্ত রিপন কথা বলতে পারছিলেন।
ওই সময় তার ভাই জানান, ঘরে আগুন ধরার সময় তারা জেগেছিলেন। রাত ১০টার দিকে তার স্ত্রী ঘরের জানালার পাশে দাঁড়িয়েছিলেন এ সময় ঘরের জানালা দিয়ে বাইরে থেকে কে বা কারা তার শরীরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। তখন রিপন স্ত্রীর শরীরের আগুন নেভাতে গেলে তার শরীরেও আগুন ধরে যায়।
পরে চিৎকার শুনে স্থানীয়রা তাদেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান তিনি।
এ ব্যাপারে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। তবে বিষয়টি সর্বাত্মক গুরুত্ব দিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। এটা নাশকতা নাকি দুর্ঘটনা না আত্মহত্যার চেষ্টা তার সত্যতা খুঁজে বের করতে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী বাইরে থেকে পেট্রোল ছিটিয়ে আগুন দেয়ার কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাতে তাঁরা দগ্ধ হতে পারেন।
আবার প্রতিবেশিরা বলছেন, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ প্রথমে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে তার স্বামীও দগ্ধ হন।
প্রতিবেশিদের বক্তব্য অনুযায়ী, এটা আত্মহত্যার চেষ্টার ঘটনাও হতে পারে।
নওগাঁর পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন বলেন, অগ্নিদগ্ধ রিপন মিয়ার বক্তব্যের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনের পর কোন মিল পাওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করে এই ঘটনাটিকে আমাদের কাছে নাশকতা বলে মনে হয়নি।
ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে সূত্রপাত হওয়া আগুনে তাঁরা দগ্ধ হতে পারেন।
বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: রাজশাহীতে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার অভিযোগ
লক্ষ্মীপুরে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী পলাতক
১২৯১ দিন আগে
বাস ভাড়া কমল ৫ পয়সা!
সরকার আন্তজেলা ও দূরপাল্লার বাস ভাড়ায় প্রতি কিলোমিটারে কমিয়েছে পাঁচ পয়সা। এর আগে মঙ্গলবার ম্যধরাত থেকে সকল প্রকার জ্বালানিতে প্রতি লিটারে ৫ টাকা কমিয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী বলেন, বুধবার রাজধানীর বনানীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) প্রধান কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, নতুন এই ভাড়ার হার বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
সিদ্ধান্তানুযায়ী আন্তজেলা ও দূরপাল্লার বাসভাড়া প্রতি কিলোমিটার পূর্বের ২ টাকা ২০ পয়সার পরিবর্তে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়।
এছাড়া ঢাকা মহানগরে চলাচলকারী বাসগুলোর ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৫০ পয়সার পরিবর্তে ২ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়।
একইভাবে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা ও ৮ টাকা নির্ধারণ করা হয়।
এর আগে সোমবার সকল প্রকার জ্বালানির মূল্য ৫১ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধির ২৩ দিন পর প্রতি লিটারে কমালো মাত্র পাঁচ টাকা।
এর আগে জ্বালানি মূল্য কমানো হবে বলে জানিয়েছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ইউএনবিকে তিনি বলেছিলেন, এখন ডিজেল ও কেরোসিন প্রতি লিটার ১০৯ টাকা, পেট্রোল ১২৫ টাকা এবং অকটেন ১৩০ টাকা।
পড়ুন:বিশ্ববাজারে জ্বালানির দাম কমলে সরকার হ্রাস করবে: নসরুল হামিদ
বিশ্ববাজারে রেকর্ড পরিমাণ জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে গত ৬ আগস্ট স্বল্প ও দূর পাল্লার আন্তজেলার বাসভাড়া ২২ শতাংশ আর ঢাকার অভ্যন্তরে বৃদ্ধি করে ১৬ দশমিক ২৭ শতাংশ বৃদ্ধি করে সরকার।
এর আগে গত ৬ আগস্ট সরকার রেকর্ড পরিমাণ সকল প্রকার জ্বালানির মূল্য বৃদ্ধি করে। ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটার ১১৪ টাকা, পেট্রোল ১৩০ টাকা এবং প্রতি লিটার অকটেন ১৩৫ টাকা।
আরও পড়ুন: ৫ টাকা কমল জ্বালানির মূল্য, বুধবার মধ্যরাত থেকে কার্যকর
১৩১৩ দিন আগে
৫ টাকা কমল জ্বালানির মূল্য, বুধবার মধ্যরাত থেকে কার্যকর
সরকার সকল প্রকার জ্বালানির মূল্য ৫১ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধির ২৩ দিন পর প্রতি লিটারে কমালো মাত্র পাঁচ টাকা।
এর আগে জ্বালানি মূল্য কমানোর হবে বলে জানিয়েছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ইউএনবিকে তিনি বলেছিলেন, এখন ডিজেল ও কেরোসিন প্রতি লিটার ১০৯ টাকা, পেট্রোল ১২৫ টাকা এবং অকটেন ১৩০ টাকা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রকার প্রজ্ঞাপন জারি করা হয়নি।
মঙ্গলবার মধ্যরাত থেকে জ্বালানির নির্ধারিত মূল্য কার্যকর হবে।
দুই এক দিনের মধ্যে জ্বালানির মূল্য নতুন করে নির্ধারণ করবে সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের এমন মন্তব্যের পর এই ঘোষণা আসল।
এর আগে গত ৬ আগস্ট সরকার রেকর্ড পরিমাণ সকল প্রকার জ্বালানির মূল্য বৃদ্ধি করে। ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটার ১১৪ টাকা, পেট্রোল ১৩০ টাকা এবং প্রতি লিটার অকটেন ১৩৫ টাকা।
আরও পড়ুন: সরকার জ্বালানি খাতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে জনগণের টাকা লুটপাট করছে: বিএনপি
জ্বালানি সংকট কাটিয়ে উঠার আশা তৌফিক-ই-ইলাহীর
১৩১৫ দিন আগে
পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট ১৩ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত
দেশের পেট্রোল পাম্প মালিকেরা তাদের পূর্বঘোষিত ‘পেট্রোল পাম্প ধর্মঘট’ আগামী ৩১ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।
সোমবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট ও পেট্রোল পাম্প মালিকদের সংগঠনের নেতাদের বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়েছে।
তারা জানায়, পেট্রোল পাম্প মালিকরা বিপিসি’র অনুরোধে ধর্মঘট স্থগিত করেছে।
পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক বলেন, ‘আমরা ১৫ দিনের জন্য ধর্মঘট স্থগিত করেছি। যদি এই সময়ের মধ্যে দাবি আদায় না হয়, তাহলে আমরা ১৪ তারিখ থেকে আবারও ধর্মঘট পালন করবো।’
এর আগে গত ২৪ আগস্ট সংগঠনটির নেতারা সাত দিনের মধ্যে তাদের বিক্রয় কমিশন বাড়ানো সহ পাঁচ দফা দাবি আদায়ে ৩১ আগস্ট থেকে ধর্মঘটে যাওয়ার হুমকি দেয়।
বিপিসি চেয়ারম্যান এবিএম আজাদ বলেন, তিনি পেট্রোল পাম্প মালিকদের বিষয়টি সমাধানে মন্ত্রণালয়ে আলোচনা করবেন।
আরও পড়ুন: ধর্মঘটের হুমকি পেট্রোল পাম্প মালিকদের
খুলনায় জ্বালানি তেল ব্যবসায়ীদের ১২ ঘণ্টার ধর্মঘট
১৩১৫ দিন আগে