উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসির স্থগিত বাংলা পরীক্ষা ২৯ আগস্ট
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬-এর স্থগিত বাংলা (আবশ্যিক) প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে।
বাউবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, বাউবির এইচএসসি পরীক্ষা-২০২৬ গত ২৪ জুলাই থেকে শুরু হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, গত ১৭ জুলাই বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা দুটি স্থগিত করা হয়। স্থগিত ওই পরীক্ষাগুলো আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে।
এছাড়া ব্যবহারিক বিষয়ের পরীক্ষা আগামী ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
১২ দিন আগে
৩টি বিশ্ববিদ্যালয় ও ঢাবি অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষা চলবে
জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২১ জানুয়ারি করোনা সংক্রমণ রোধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
আরও পড়ুন: করোনা পরিস্থিতির অবনতি: শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও ২ সপ্তাহ বাড়ল
এদিকে, দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ দুই সপ্তাহ বাড়িয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত করেছে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ইউএনবিকে বলেন, স্কুল-কলেজ বন্ধের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।
এর আগে করোনা সংক্রমণ রোধে মন্ত্রিপরিষদ বিভাগ গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের জরুরি নির্দেশনা দেয়।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
১৬৬২ দিন আগে