আইনপ্রণেতা
তাইওয়ান সফরের করায় নিউজিল্যান্ডের ৪ আইনপ্রণেতার ওপর চীনের নিষেধাজ্ঞা
তাইওয়ান সফর করায় নিউজিল্যান্ডের চার আইনপ্রণেতার ওপর এক বছরের জন্য চীন, হংকং ও ম্যাকাওয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে চীন। একইসঙ্গে তাইওয়ান সফরের জন্য চীনের কাছে সংশ্লিষ্ট আইনপ্রণেতাদের ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ জুন) পাঠানো এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ওয়েলিংটনে অবস্থিত চীনের দূতাবাস। পরে সংসদীয় কর্মকর্তাদের মাধ্যমে বার্তাটি নিউজিল্যান্ডের চার আইনপ্রণেতার কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানতে পেরেছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
নিউজিল্যান্ড সরকার জানিয়েছে, তাইওয়ানের সঙ্গে যোগাযোগের কারণে অতীতে অন্যান্য দেশের আইনপ্রণেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। তবে নিউজিল্যান্ডের আইনপ্রণেতাদের বিরুদ্ধে এই প্রথম চীন এমন পদক্ষেপ নিল। গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপ তাইওয়ানকে চীন নিজেদের অংশ বলে দাবি করে। ফলে সাম্প্রতিক বছরগুলোতে দেশটির ওপর চাপ বাড়িয়ে আসছে চীন।
এদিকে, নিউজিল্যান্ডের চার আইনপ্রণেতার মধ্যে দুজন এপিকে জানিয়েছে, তারা চীনের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। অন্য দুইজনের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। একই সঙ্গে নিউজিল্যান্ড সরকার জানিয়েছে, তারা এই ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে চীনের সঙ্গে কথা বলবে।
এ বিষয়ে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সের এক মুখপাত্র জানান, চীন ভ্রমণে নিষেধাজ্ঞা পাওয়া আইনপ্রণেতারা গত মে মাসে তাইওয়ানের রাজধানী তাইপেই সফর করেছিলেন। নিউজিল্যান্ডের আইনপ্রণেতারা কয়েক দশক ধরেই এ ধরনের সফর করে আসছেন।
চীনের দাবি, তাইপেইয়ের নিজস্বভাবে কোনো ধরনের বিদেশি সম্পর্ক পরিচালনার কোনো অধিকার নেই। এছাড়া বিদেশি আইনপ্রণেতাদের তাইওয়ান সফরকে চীনের সার্বভৌমত্বের প্রতি বাধা হিসেবে দেখছে তারা।
নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সের মুখপাত্র জানান, ‘ওয়ান চায়না’ নীতির আওতায় তাইওয়ানকে চীনের একটি প্রদেশ হিসেবে দাবি করা হয়। নিউজিল্যান্ডের আইনপ্রণেতার ওই সফর ‘ওয়ান চায়না’ নীতির সঙ্গে সাংঘর্ষিক নয়। এছাড়া তাইওয়ান সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, এমন ১২টি দেশের মধ্যে নিউজিল্যান্ড অন্তর্ভুক্ত নয়।
এপি জানিয়েছে, ওয়েলিংটনে অবস্থিত চীনের দূতাবাস নিউজিল্যান্ডের পার্লামেন্টারি সার্ভিসে একটি বার্তা পাঠায়। ওই বার্তার মাধ্যমে তাইওয়ানে সফর করা চার আইনপ্রণেতাকে এক বছরের জন্য চীন, ম্যাকাও ও হংকংয়ে প্রবেশ নিষিদ্ধের বিষয়টি জানানো হয়। নিউজিল্যান্ডের পার্লামেন্টারি সার্ভিস থেকে এই বার্তাটি জানিয়ে সংশ্লিষ্ট আইনপ্রণেতাদের একটি ইমেইলে পাঠানো হয়।
চীনা দূতাবাসের বার্তায় আরও বলা হয়, সংশ্লিষ্ট আইনপ্রণেতারা যদি তাইওয়ান সফরের জন্য চীনের কাছে ক্ষমা চান, তাহলে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
বৃহস্পতিবার চীনা দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাসের এক মুখপাত্র জানান, নিউজিল্যান্ডসহ যেসব দেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে, অনেকদিন ধরেই সেসব দেশের আইনপ্রণেতাদের তাইওয়ান সফরের বিরোধিতা করে আসছে চীন। এই ঘটনাও তার ব্যতিক্রম নয়। নিউজিল্যান্ডের এ বিষয়ে বিস্মিত হওয়ার কোনো কারণ নেই।
এদিকে, নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জানান, বিষয়টি নিয়ে বেইজিং ও ওয়েলিংটনে দায়িত্বপ্রাপ্ত নিউজিল্যান্ডের কর্মকর্তারা চীনের সঙ্গে আলোচনা করবেন। তারা চীন সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ জানাবেন।
তিনি আরও জানান, বিদেশ সফরে নিউজিল্যান্ডের আইনপ্রণেতারা কোন অঞ্চলে ভ্রমণ করবেন, সে সিদ্ধান্ততা তারা স্বাধীনভাবে নিয়ে থাকেন। এসব সফরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অংশ নেন।
লিবার্টারিয়ান অ্যাক্ট পার্টির আইনপ্রণেতা লরা ম্যাকক্লুর জানান, চীনের কাছে ক্ষমা চাওয়ার এই দাবি স্পষ্টতই অপমানজনক। তিনি কোনোভাবেই ক্ষমা চাইবেন না।
অন্যদিকে, মধ্য-বামপন্থি লেবার পার্টির আইনপ্রণেতা ডানকান ওয়েব জানান, নিউজিল্যান্ড গণতান্ত্রিক মূল্যবোধ ও বিদেশি অংশীদারদের সঙ্গে যোগাযোগের অধিকারকে গুরুত্ব দেয়। এ কারণে যদি আমাকে এক বছরের জন্য চীনে প্রবেশ করতে না দেওয়া হয়, তাহলে সেই মূল্য দিতেও আমি প্রস্তুত।
তবে সাম্প্রতিক বছরগুলোতে নিউজিল্যান্ড ও চীনের সম্পর্ক ইতিবাচক ছিল। চীন বর্তমানে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। এছাড়া নিউজিল্যান্ডই প্রথম চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করেছিল।
অপরদিকে, নিউজিল্যান্ডের নিকটতম প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং জানিয়েছেন, নিউজিল্যান্ডের আইনপ্রণেতাদের ওপর চীনের আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে তাদের সরকারও উদ্বেগ প্রকাশ করবে। এ বিষয়ে বেইজিং এবং ক্যানবেরায় চীনা মিশনের সঙ্গে কথা বলবে অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার ক্যানবেরায় সিনেট কমিটির এক বৈঠকে ওয়ং জানান, নিউজিল্যান্ড যে অবস্থান নিয়েছে, অস্ট্রেলিয়াও তার সঙ্গে একমত। তিনি বলেন, অস্ট্রেলিয়ার সংসদ সদস্যদের মতো নিউজিল্যান্ডের আইনপ্রণেতারাও সরকারের হস্তক্ষেপ ছাড়াই নিজেদের বিদেশ সফরের সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারেন।
এ বিষয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ‘আইনপ্রণেতাদের ওপর ভ্রমণ-সংক্রান্ত বিষয়ে চাপ প্রয়োগ করা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়।’
১১ দিন আগে
ভারতে মোদি সরকারের বিরুদ্ধে বিরোধী দলের আইনপ্রণেতাদের বিক্ষোভ মিছিল
সংসদীয় বাজেট অধিবেশন শেষ হওয়ার পরে বৃহস্পতিবার ভারতের কংগ্রেস দলের সদস্যসহ ১০০ জনেরও বেশি বিরোধী আইনপ্রণেতা মোদি সরকারের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল করেছে।
এসময় বিক্ষোভকারীরা বিশাল জাতীয় পতাকা বহন করে এবং স্লোগান দিয়ে বলতে থাকে, ভারতের গণতন্ত্র হুমকির মধ্যে রয়েছে এবং মোদির প্রশাসন বিরোধী নেতাদের ভয় দেখানোর জন্য কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোর ‘অপব্যবহার’ করছে।
সংসদ ভবন থেকে কিছুদূর যাওয়ার পর পুলিশ তাদের বাধা দেয় এবং ছত্রভঙ্গ হতে বাধ্য করে।
এক ডজনেরও বেশি বিরোধী দলের নেতারা সংবাদ বিক্ষোভ শেষে সমাবেশ করেন।
কংগ্রেস দলের প্রধান মল্লিকার্জুন খার্গ তার দলের নেতা রাহুল গান্ধীকে একটি মানহানির মামলায় আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে সংসদ সদস্য হিসেবে অযোগ্য ঘোষণার সমালোচনা করেছেন।
রাহুল গান্ধী ২০২৪ সালের জাতীয় নির্বাচনে মোদীর বিরুদ্ধে বিরোধী শিবিরের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।
গত সোমবার আপিল আদালতে রাহুল তার বিরুদ্ধে দেওয়া রায়কে চ্যালেঞ্জ করেন।
প্রধানমন্ত্রীর উপাধি নিয়ে ‘বিদ্রুপ’ করার অপরাধে দোষী সাব্যস্ত করে দেওয়া কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের পর আদালত রাহুলের কারাদণ্ড স্থগিত করেছেন।
আরও পড়ুন: ভারতে মোদি সরকারের বিরুদ্ধে বিরোধী দলের আইনপ্রণেতাদের বিক্ষোভ মিছিল
খার্গে বলেছেন, ‘সংসদীয় বাজেট অধিবেশনটি একটি বিপর্যয় ছিল, যথাযথ বিতর্ক ছাড়াই সরকার ১২ মিনিটের মধ্যে ২০২৩-২৪ এর বাজেট পাশ করেছে।’
এদিকে, আইনমন্ত্রী কিরণ রিজিজু সংসদের কার্যক্রম ব্যাহত করার জন্য বিরোধীদের দায়ী করেছেন।
অন্যদিকে মোদি বলেন, ‘জনগণের মধ্যে জনপ্রিয়তার থাকায় আগামী বছরের জাতীয় নির্বাচনে টানা তৃতীয়বারের মতো পাঁচ বছরের জন্য বিজয়ী হবে তার দল।’
তিনি তার হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীদের পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করার আহ্বান জানান।
মোদি আরও বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি আনার জন্য ভারতের জনগণ বিজেপিকে সমর্থন করেছিল, কেননা বেশিরভাগ বিরোধী দল রাজনৈতিক পরিবার দ্বারা পরিচালিত।
রাহুল গত মাসে বলেছিলেন যে তিনি আদানি গ্রুপের প্রধান গৌতম আদানির সঙ্গে মোদির সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন বলেই তাকে টার্গেট করা হয়েছে।
রাহুল আরও বলেন, পার্লামেন্ট থেকে তাকে বহিষ্কারের উদ্দেশ্য ছিল গৌতম আদানির নেতৃত্বে আদানি গ্রুপের মালিকানাধীন শেল কোম্পানিগুলোতে তিন বিলিয়ন ডলারের হিসাববিহীন বিনিয়োগের অভিযোগের বিষয়ে তাকে সংসদে কথা বলা থেকে বিরত রাখা।
ভারতের শীর্ষ আদালত সম্প্রতি আদানি গ্রুপের সঙ্গে সম্পর্কিত তদন্ত করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটিকে নির্দেশ দিয়েছেন।
মার্কিন শর্ট-বিক্রেতা হিন্ডেনবার্গ রিসার্চের একটি প্রতিবেদনে প্রকাশিত আদানি কোম্পানিগুলোর বাজারের কারসাজি এবং অন্যান্য প্রতারণামূলক কাজে জড়িত থাকার অভিযোগ সামনে আসার নপর থেকেই এ ব্যাপারে তদন্তের বিষয়টি সামনে আসে।
হিন্ডেনবার্গ রিপোর্ট জারি করার পর থেকে গ্রুপের নামধারী আদানি এন্টারপ্রাইজ এবং অন্যান্য অনুমোদিত কোম্পানির শেয়ারগুলো কয়েক বিলিয়ন ডলারের বাজার মূল্য হারিয়েছে।
আরও পড়ুন: এবার কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করবেন রাহুল গান্ধী
কারাদণ্ডের পর এবার লোকসভার সদস্যপদ হারালেন রাহুল গান্ধী
১১৬৬ দিন আগে
শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনে আইনপ্রণেতাদের বৈঠক
শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন শুরু করতে শনিবার বৈঠক করেছেন দেশটির আইনপ্রণেতারা।
চরম অর্থনৈতিক সংকটের জেরে গণবিক্ষোভের মুখে দেশ থেকে পালানো ও পদত্যাগ করা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের মেয়াদের বাকি সময় দায়িত্ব পালন করবেন নতুন প্রেসিডেন্ট।
এর আগের দিন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং দেশটির সংসদ যতদিন পর্যন্ত গোটাবায়া রাজাপাকসের উত্তরসূরি নির্বাচন না করে তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। রাজাপাকসের মেয়াদ ২০২৪ সালে শেষ হবে।
লঙ্কান সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধন দ্রুত ও স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যা এক সপ্তাহের মধ্যে করা উচিত।
আরও পড়ুন: শ্রীলঙ্কার অন্তর্বর্তী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে
নতুন প্রেসিডেন্ট একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন যাকে সংসদ কর্তৃক অনুমোদিত হতে হবে।
সংসদের মহাসচিব ধম্মিকা দাসানায়েক শনিবার এক সংক্ষিপ্ত অধিবেশন চলাকালে বলেছেন, মঙ্গলবার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়নের ওপর শুনানি হবে এবং যদি একাধিক প্রার্থী থাকে তবে আইনপ্রণেতারা বুধবার ভোট দেবেন।
সংসদে গোটাবায়ের পদত্যাগপত্রও উচ্চস্বরে পড়ে শোনান দাসানায়েক।
শনিবার রাজধানী কলম্বোর সংসদ ভবনের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়।
১৪৩০ দিন আগে
মার্কিন আইনপ্রণেতার কাশ্মীর সফরের নিন্দা ভারতের
পাকিস্তান-শাসিত কাশ্মীরে একজন বিশিষ্ট মার্কিন আইনপ্রণেতার সফরের নিন্দা করেছে ভারত।
মার্কিন কংগ্রেসওম্যান ইলহান ওমর বর্তমানে প্রতিবেশি পাকিস্তানে চার দিনের সফরে রয়েছেন। তিনি ইতোমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তার পূর্বসূরি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু তার পাক-অধিকৃত কাশ্মীর সফরের কারণে ভারত বিরক্ত হয়েছে।
আরও পড়ুন: ভারতে ব্রিটিশ প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি দিল্লিতে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘যদি এই ধরনের রাজনীতিবিদ নিজের বাড়িতে তার সংকীর্ণ মানসিকতার রাজনীতি অনুশীলন করতে চান, তবে এটি তার ব্যবসা হতে পারে। তবে এ উদ্দেশ্যে আমাদের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করলে আমাদের ভাবতে হবে।’
কাশ্মীর দীর্ঘকাল ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদের বিষয়। দুই দেশই বিতর্কিত এই ভূখণ্ডের দাবিদার। বিগত ৭০ বছরে দুই দেশই বিতর্কিত ভূখণ্ড নিয়ে কমপক্ষে তিনটি বড় যুদ্ধে লিপ্ত হয়েছে।
৩৯ বছর বয়সী আইনপ্রণেতা ইলহান ওমর মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে মিনেসোটার প্রতিনিধিত্ব করেন।
আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জনের মৃত্যু
জাফলংয়ের ডাউকি নদী থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার
১৫১৬ দিন আগে
রোহিঙ্গা প্রত্যাবাসন: মার্কিন আইনপ্রণেতাদের ভূমিকা রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রাখাইন রাজ্যে নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে এবং বাংলাদেশে অস্থায়ীভাবে অবস্থানরত মিয়ানমারের সব নাগরিককে তাদের দেশে ফিরিয়ে নিতে সম্ভাব্য সব উপায়ে মিয়ানমারকে রাজি করাতে মার্কিন আইনপ্রণেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সিনেটর জন অসফ (ডেমোক্র্যাট-জর্জিয়া) এবং এশিয়া, প্রশান্ত মহাসাগরীয়, মধ্য এশিয়া ও অপ্রসারণ পররাষ্ট্র বিষয়ক উপকমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান অমি বেরার (ডেমোক্র্যাট-ক্যালিফোর্নিয়া) সঙ্গে বৈঠক করেছেন।
১৫৩০ দিন আগে