ধামরাই
ইলেকট্রনিকস প্রতিষ্ঠানে ৩.২৮ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন
ঢাকার ধামরাইয়ে একটি ইলেকট্রনিকস প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
রবিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ সেপ্টেম্বর ধামরাইয়ের নবগ্রামে জিনলিয়ান ইলেকট্রনিকস টেকনোলজি বাংলাদেশ কো. লিমিটেড নামে এক প্রতিষ্ঠানের কারখানায় অভিযান চালায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ঢাকা (পশ্চিম)।
প্রতিষ্ঠানটি লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারক হিসেবে নিবন্ধিত। তবে অভিযানের সময় সেখানে প্রস্তুত করা ব্যাটারি ও ব্যাটারি তৈরির কাঁচামাল ও সরঞ্জামের পাশাপাশি আমদানিকৃত মোবাইল ফোন চার্জার, বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন ও ব্লুটুথ হেডফোন সরবরাহের জন্য প্রস্তুত অবস্থায় পাওয়া যায়।
প্রাথমিকভাবে ভ্যাট ফাঁকির সন্দেহ হওয়ায় অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য ভ্যাট ফরম ১২.৩-এর মাধ্যমে প্রতিষ্ঠানে রক্ষিত বিভিন্ন দলিল জব্দ করে কমিশনারেট।
কমিশনারেট জব্দ করা দলিল পর্যালোচনা করে দেখেছে, প্রতিষ্ঠানটি ১৪ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০৭ টাকার বিক্রয় তথ্য গোপন করেছে। এতে ১ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৮৯২ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করা হয়।
এছাড়া ১৫ কোটি ২২ লাখ ৮ হাজার ৭৭৫ টাকার পণ্য ও কাঁচামাল ক্রয়ের তথ্য গোপন করার মাধ্যমে আরও ১ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ১৬১ টাকার ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির মোট ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করা হয়েছে।
সরকারি পাওনা আদায়ে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী দ্রুত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানিয়েছে কমিশনারেট।
৮ দিন আগে
এ দেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান অধিকারসম্পন্ন নাগরিক: চিফ হুইপ
বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই সমান অধিকারসম্পন্ন নাগরিক এবং এ দেশে কোনো সংখ্যালঘু নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
তিনি বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত আত্মত্যাগে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাই রাষ্ট্রে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন বা বৈষম্যের স্থান নেই।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা জেলার ধামরাই উপজেলার কায়েতপাড়ায় শ্রী শ্রী যশোমাধব মন্দিরের মাধব অঙ্গনে আয়োজিত ঐতিহাসিক শ্রী শ্রী যশোমাধব রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে রথমেলার উদ্বোধন করেন তিনি।
চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন, এ দেশে কোনো সংখ্যালঘু নেই; বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই সমান অধিকারসম্পন্ন নাগরিক।
তিনি বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে সরকার কোনো ধরনের বৈষম্য করে না।
তিনি আরও বলেন, অতীতে সংখ্যালঘু ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হতো। দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে প্রতিমা ভাঙচুর, মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটত, যার মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা হতো। বর্তমানে এ ধরনের অপতৎপরতার কোনো স্থান নেই। বিএনপিতে উগ্রবাদ বা সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
চিফ হুইপ বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে এ দেশের জনগণ জুলাইয়ে একটি নতুন সূর্যের উদয় প্রত্যক্ষ করেছে। অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল। বিএনপি জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।
তিনি বলেন, ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের আয়োজন দেশের বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন ও সংসদ সদস্য সুলতানা আহমেদ।
মেজর জেনারেল জীবন কানাই দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মোরাদ এবং ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় গীতা পাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বী নেতারা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন।
শেষে চিফ হুইপ ঐতিহাসিক শ্রী শ্রী যশোমাধব রথযাত্রার উদ্বোধন করেন এবং উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন।
৭৪ দিন আগে
ঢাকা-২০ আসনে বিপুল ভোটে জিতেছেন বিএনপির তমিজ উদ্দিন
ঢাকা-২০ (ধামরাই) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন। তমিজ উদ্দিন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাবিলা তাসনিদের চেয়ে ১ লাখ ৪ হাজার ৮৫ বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে ঢাকা-২০ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব নির্বাচনের এই প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আসনটির ১৪৭টি কেন্দ্রে তমিজ উদ্দিন পেয়েছেন মোট ১ লাখ ৬০ হাজার ৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩ ভোট।
অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আহসান খান পেয়েছেন ৩ হাজার ৭৬ ভোট, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মোটরগাড়ি প্রতীকের প্রার্থী আরজু মিয়া পেয়েছেন ১৯৮ ভোট, খেলাফতে মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী আশরাফ আলী পেয়েছেন ৯ হাজার ৮৩ ভোট এবং এবি পার্টির ঈগল প্রতীকের প্রার্থী হেলাল উদ্দিন আহাম্মদ পেয়েছেন ৪৭৮ ভোট।
এই আসনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট পড়েছে ১ লাখ ৫৮ হাজার ৪১২টি এবং ‘না’-এর পক্ষে ভোট পড়েছে ৫০ হাজার ১১৪টি।
ঢাকা-২০ আসনে মোট ভোটার ৩ লাখ ৭০ হাজার ৯৩৮ জন। এর মধ্যে ভোটে অংশগ্রহণ করেছেন ২ লাখ ৩৫ হাজার ৭২৩ জন ভোটার। এ আসনে মোট ৬ হাজার ১১৭টি ভোট বাতিল ঘোষণা করা হয়। আর প্রদত্ত ভোটের হার ছিল ৬৩ দশমিক ৫৫ শতাংশ।
২২৭ দিন আগে
ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ধামরাইয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক দম্পতিসহ ৩ জন নিহত হয়েছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি ও বালিথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের বাসিন্দা বাবুল হোসেন (৩২) ও তার স্ত্রী শারমিন (২৮)। অপরজন মানিকগঞ্জের সুভাষ লৌহকার (৭৫)।
পুলিশের তথ্যমতে, রবিবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন বাবুল-শারমিন দম্পতি। বাথুলি এলাকায় পৌঁছালে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা।
আরও পড়ুন: ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
পরে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই দম্পতি স্থানীয় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
অন্যদিকে, একইরাতে বাথুলি এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় সুভাস লৌহকার নিহত হন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওসি রূপল চন্দ্র জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৫৮৮ দিন আগে
বিএনপির ঘোষিত ৩১ দফার ওপর জনমত গড়তে ধামরাইয়ে সমাবেশ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার ওপর জনমত গড়তে ঢাকার ধামরাইয়ে সমাবেশ করেছে ধামরাইয়ের সানোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।
শুক্রবার (২৯ নভেম্বর) এই সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।
আরও পড়ুন: ৯ দফা দাবিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মহাসমাবেশের ডাক
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুবদল সভপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, ‘নির্বাচন নিয়ে গড়িমসি মানা হবে না। সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে।’
তিনি বলেন, গণতন্ত্র ফেরাতে যদি আবারও আন্দোলন করতে হয়, তার জন্য ধামরাইয়ের জনগণ প্রস্তুত আছে।
ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্ব এবং আমজাদ হোসেন, খালেদ হোসেন লেবিন ও বেন ইয়ামিনের পরিচালনায় আরও বক্তব্য দেন স্থানীয় নেতা এম এ জলিল, আব্দুর রহমান বাবুল, খন্দকার আইয়ুব, আসিফুর রহমান খান মিলন, আব্দুল জলিল মাস্টার, বজলুর রহমান, নুরুল ইসলাম, সানোয়ার হোসেন, জালাল উদ্দিন, শ্যামল দাস, আবু তাহের মুকুট, আনসার আলী প্রমুখ।
আরও পড়ুন: যশোরে সমাবেশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
৬৬৮ দিন আগে
ধামরাইয়ে গর্তের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ধামরাইয়ে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৪ মার্চ) বিকালে ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের খাতরা গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহত মো. ইয়াছিন (৫) ও মো. হাকিম (৩) পাবনার আব্দুল মালেকের ছেলে।
আরও পড়ুন: সাঁতার শিখতে এসে শাবিপ্রবির পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে বৃষ্টিতে বাড়ির পাশের একটি গর্তে পানি জমেছিল। রবিবার বিকালে ওই দুই শিশু খেলতে বের হলে ওই গর্তে পড়ে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নিহতদের মা সালমা বেগম জানান, তারা স্বামী ও স্ত্রী কর্মস্থল থেকে বিকালে বাড়িতে এসে তাদের দুই ছেলেকে না পেয়ে খুঁজতে থাকেন। এসময় বাড়ির পাশে গর্তের পানিতে তার এক ছেলের জুতা ভাসতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুই শিশুকে ওই গর্ত থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এই বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. সুজন সিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: লালমনিরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
৯১৮ দিন আগে
গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ: আশুলিয়া, সাভার ও ধামরাইয়ের ১৩০ কারখানা বন্ধ
শ্রমিকদের আন্দোলনের কারণে আশুলিয়া, সাভার ও ধামরাইয়ের ১৩০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) কারখানাগুলোর প্রবেশপথে বন্ধের নোটিশ দেখা গেছে।
সাভার শিল্প পুলিশ সুপার মো. সারওয়ার আলম জানান, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের ১৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, রোজ ড্রেসস লিমিটেড, অনন্ত গার্মেন্টস লিমিটেড, পাইওনিয়ার লিমিটেড, এআর জিন্স প্রোডিউসার লিমিটেড, আগমী অ্যাপারেলস লিমিটেড, ক্রসওয়্যার লিমিটেড, সাইন অ্যাপারেলস লিমিটেড, টেক্সটওন লিমিটেড, অর্নেট নিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ রয়েছে।
মূল বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।
গত ৭ নভেম্বর পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে সরকার।
আরও পড়ুন: সাভারে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ১০
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম বেতন ২০,৪০০ টাকা দাবি, মালিকদের ১০,৪০০ টাকা প্রস্তাব
১০৫২ দিন আগে
ধামরাইয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
ধামরাইয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে নিহতের স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার ভোর ৪ টার দিকে যশোরের অভয়নগর থানার ভাঙ্গাগেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিরাজ শেখ (২২) খুলনার ডুমুরিয়া থানার ডুমুরিয়া গ্রামের মো. হান্নান শেখের ছেলে। তিনি ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া এলাকার শামসুল হকের বাড়িতে ভাড়া থেকে থ্রী স্টার নামের একটি ইটভাটায় কাজ করতেন।
নিহত স্ত্রী জুলেখা ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বাস্তা আদর্শ গ্রামের সোনা মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতেন।
আরও পড়ুন: রাজশাহীতে হেরোইনসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
মাগুরায় এতিমখানায় চাঁদা আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৩
এর আগে গত ২৬ অক্টোবর জুলেখার লাশ উদ্ধার করে পুলিশ। এর পর থেকেই নিহতের স্বামী মিরাজ পলাতক ছিলেন।
র্যাব জানায়, প্রায় তিন থেকে ৪ মাস আগে জুলেখার সঙ্গে মিরাজের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আসামি জুলেখাকে সন্দেহ করে গালিগালাজ ও মারধর করতেন। এ ব্যাপারে ভুক্তভোগী তার মায়ের কাছে বেশ কয়েকবার নালিশ করেন। মায়ের কাছে নালিশ করায় মিরাজ ক্ষিপ্ত হয়ে গত ২৬ অক্টোবর জুলেখাকে হত্যা করে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় জুলেখার বড় ভাই মো. আল-আমিন মিরাজসহ অজ্ঞাতনামা একজনকে আসামি করে ধামরাই থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র্যাব-৪। পরে আজ ভোরে র্যাব-৪ ও ৬ এর যৌথ অভিযানে মিরাজকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি তার স্ত্রী জুলেখা’কে হত্যার কথা স্বীকার করেছেন।
তাকে ধামরাই থানায় হন্তান্তরের করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ৩৬ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ২
১৪২৮ দিন আগে
ধামরাইয়ে আশ্রয়ণ প্রকল্পের গর্তের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ধামরাই সদর ইউনিয়নে এলাকায় আশ্রয়ণ প্রকল্পের গর্তের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে সদর ইউনিয়নের উত্তর পশ্চিম শরীফবাগ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রাজু আহম্মেদ (১০) ধামরাই পৌরসভার কান্দিকুল এলাকার মো. তোতা মিয়ার ছেলে এবং রাজু শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন। নিহত অপর শিশু মো. রিয়াজুল ইসলাম (৮) ধামরাই সদর ইউনিয়নের উত্তর পশ্চিম শরীফবাগ এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে এবং শরীফবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে বাচ্চারা খেলছিলো। পাশেই আশ্রয়ণ প্রকল্পের জন্য ভেকু দিয়ে মাটি কেটে চতুর্দিকে আইল তৈরি করে নদী থেকে বালু উত্তোলন করে ভরাট করছিল। কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সেখানে অনেক পানি জমে ছিল। সেখানে খেলা করার সময় শিশু দুটি পানিতে পড়ে যায়। সন্ধ্যা হয়ে গেলেও বাচ্চারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদেরকে খুঁজতে থাকেন। না পেয়ে আশ্রয়ণ প্রকল্পের ওখানে কাছে জানতে পারেন তারা বিকালে পাশেই খেলা করছিল। তখন পাশের লোকজন সেই গর্তের পানিতে নেমে শিশুদের খুঁজতে থাকেন। সেখান থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়। এরপর শিশু দুটিকে ধামরাই সরকারি হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ধামরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মশিউর রহমান বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের জায়গায় ভরাট করার জন্য ভেকু দিয়ে মাটি কেটে আইল তৈরি করে বালু ফেলে ভরাটের কাজ চলছে। সেখানে বাচ্চারা খেলা করতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।’
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অতিকুর রহমান বলেন, ‘খবর শুনে ঘটস্থল পরিদর্শন করে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন: বাগেরহাটে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
বল তুলতে গিয়ে পদ্মায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু!
১৪৮৮ দিন আগে
এশার নামাজ পড়ে ফেরার পথে মোটরসাইকেল চাপায় ব্যক্তি নিহত
সাভারের ধামরাইয়ে এশার নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে বেপোরোয়া গতির একটি মোটরসাইকেল চাপায় ৫৫ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে আটিমাইঠান আঞ্চলিক সড়কে আটিমাইঠান খেলার মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান একই এলাকার মৃত দিনু বেপাড়ীর ছেলে।
আরও পড়ুন: জামাই বাড়িতে বেড়াতে এসে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আতিকুর রহমান জানান, আব্দুর রহমান এশার নামাজ শেষ হেটেঁ বাড়ি যাওয়ার সময় পেছন থেকে দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়, এতে তার কোমরের হাড়, হাত ও পা ভেঙে যায়। পরে স্থানীয়রা আহত আব্দুর রহমানকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কর্মস্থল থেকে বাড়ি ফেরা হলো না তার!
ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে মোটরসাইকেল চালককে আটকের চেষ্টা চলছে।
১৫২৪ দিন আগে