বঙ্গভবন
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
শপথ গ্রহণের পর আজ প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (২২ আগস্ট) বেলা ১১টায় রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়।
১৬ দিন আগে
বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে বিদায় জানিয়েছে বঙ্গভবন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতির কার্যালয়ে শেষ দিনের আনুষ্ঠানিকতা শেষে গার্ড অব অনার গ্রহণ করে বঙ্গভবন ত্যাগ করেন তিনি।
বিদায়ের আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সুসজ্জিত একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত ব্যান্ড দল বিদায়ের সুর পরিবেশন করে।
বিদায় অনুষ্ঠানের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের অশ্বারোহী দলের আরেকটি দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে এগিয়ে নিয়ে যায়।
পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বঙ্গভবনে আয়োজিত এ অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদায়বেলায় হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সার্বিক সাফল্য কামনা করেন। আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবন ত্যাগ করেন তিনি।
১৯ দিন আগে
স্পিকারের সরকারি বাসভবনে থেকেই বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে বঙ্গভবনে অফিস করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে, এই সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবনেই তিনি অবস্থান করবেন।
শনিবার (২৫ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানিয়েছেন।
গতকাল শুক্রবার বিকেল থেকেই সংসদ প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন এবং এর আশপাশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
গতকাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল রবিবার বেলা ১১টায় হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন তিনি।
সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়।
এ বিষয়ে আজ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
তিনি বলেন, ‘গতকাল ছিল ২৪ জুলাই। সে হিসেবে ২৪ অক্টোবর পর্যন্ত সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। যেহেতু ১৫ জুলাই থেকে ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে। আশা করি, সেই অধিবেশনে এটা নিষ্পত্তি করা সম্ভব হবে।’
৪৫ দিন আগে
বাংলাদেশ বিপুল সম্ভাবনা অর্জনে সক্ষম: জার্মান রাষ্ট্রদূত
সংস্কার ও পুনর্গঠনের এই সময়ে বাংলাদেশ তার বিপুল সম্ভাবনা অর্জন করতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জামার্নির নতুন রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।
৭ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় তার স্ত্রী ইভানা লোটজও সঙ্গে ছিলেন।
সোমবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জার্মান দূতাবাস।
রাষ্ট্রদূত বলেন, জার্মানি ও বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এই পথ আমরা একসঙ্গে চলতে থাকব।
তিনি আরও বলেন, বাংলাদেশের আতিথেয়তার মূলে রয়েছে আস্থা, উদারতা এবং অন্যের প্রতি দৃঢ় অঙ্গীকার। বাংলাদেশের মানুষের মনোবল সত্যিই অনুপ্রেরণাদায়ক।
আরও পড়ুন: বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির ভারপ্রাপ্ত সভাপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
৩৯৩ দিন আগে
বঙ্গভবনের কাছে ট্রাকচাপায় কিশোর নিহত
রাজধানীর পল্টন থানাধীন বঙ্গভবন মোড়ে ট্রাকচাপায় প্রান্ত পাল (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) গত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় প্রান্তপালকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত প্রান্ত সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গোনাকরকাঠি গ্রামের উজ্জ্বল পালের ছেলে।
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে ফুটবল খেলার মাঠে ঢুকে পড়ল বাস, নিহত ১
উজ্জ্বল পাল বলেন, রাতে ঝালমুড়ি বিক্রি শেষে আমি আর আমার ছেলে সাইকেলে বাসায় ফিরছিলাম। বঙ্গভবনের মোড় পার হওয়ার সময় হঠাৎ একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে পড়ে আমার ছেলে মাথায় গুরুতর আঘাত পায়। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত কিশোরের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
৪০৮ দিন আগে
রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘিরে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বঙ্গভবনের আশেপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার দিন-রাত আন্দোলনের পর বঙ্গভবনের সামনে বুধবার সকাল থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রাতে বঙ্গভবনে প্রবেশের চেষ্টার ঘটনা ও পুলিশ সদস্যদের ওপর হামলার পর আজ নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বঙ্গভবনের সামনের রাস্তায় বসানো হয়েছে কড়া নিরাপত্তা বেষ্টনী। চার স্তরের বেষ্টনীর পাশাপাশি রাখা হয়েছে ব্যারিকেড ও তিন স্তরের কাঁটাতারের বেড়াও।
আরও পড়ুন: রাষ্ট্রপতির অপসারণের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ
সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হলেও এখন পর্যন্ত আন্দোলনকারীদের তেমন কোনো জমায়েত দেখা যায়নি। তবে বিক্ষিপ্তভাবে জড়ো হওয়ার চেষ্টা করছেন তারা।
বঙ্গভবনের প্রধান ফটকের সামনে সশস্ত্র অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক এপিবিএন, বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী সদস্য। প্রস্তুত রাখা হয়েছে এপিসি, জলকামানসহ রায়ট কারও।
রাষ্ট্রপতি কার্যালয় জানায়, বিক্ষোভ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার ব্যাপারে কোনো চিন্তাভাবনা নেই।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে গতকাল থেকে নানা সংগঠন বঙ্গভবনের সামনে জড়ো হয়।
দিনভর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলেও গতকাল রাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার গ্যাস, গুলি বিনিময় হয়।
উল্লেখ্য, বাংলাদেশের সংবিধান অনুযায়ী ৫২, ৫৩ ও ৫৪ অনুচ্ছেদে রাষ্ট্রপতির অপসারণ বা পদত্যাগ প্রসঙ্গে বলা আছে। সেক্ষেত্রে অবশ্যই সংসদ কার্যকর থাকতে হবে। সংসদ সদস্যরাই কেবল রাষ্ট্রপতি অপসারণ বা অভিসংশন করার ক্ষমতা রাখেন। রাষ্ট্রপতি দেশের একমাত্র নাগরিক যার নিয়ন্ত্রণে তিন বাহিনী (সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহী)।
আরও পড়ুন: রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৬৮৫ দিন আগে
রাষ্ট্রপতির অপসারণের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের অপসারণের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করেছেন একদল আন্দোলনকারী।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে স্বাধীনতা ও সুরক্ষা প্রতিরোধ কমিটির ব্যানারে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন: বিসিএস কর্মকর্তাদের অপসারণের দাবিতে চট্টগ্রামে নার্সদের কর্মবিরতি
পরে হাইকোর্ট মাজার মোড়ের কাছে পুলিশি বাধার সম্মুখীন হন। তবে বাধা অতিক্রম করে তারা বঙ্গভবন পর্যন্ত অগ্রসর হন।
এক পর্যায়ে আন্দোলনকারীরা বঙ্গভবনের ভেতরে অবস্থান ধর্মঘটের চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সেখানে যেতে বাধা দেন। এরপর বিক্ষোভকারীরা বঙ্গভবনের বাইরে আধা ঘণ্টা সমাবেশ করে বক্তব্য দেন।
দাবি মানা না হলে বুধবার বিকাল ৪টায় আবারও বঙ্গভবনের সামনে জড়ো হবেন বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা।
রাষ্ট্রপতির অপসারণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাম্প্রতিক গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কল্যাণে কাজ করা ‘রক্তিম জুলাই ২৪’ নামে আরেকটি গ্রুপ। রাষ্ট্রপতির অপসারণের দাবি জানিয়ে কয়েকজন আহত ও ভুক্তভোগীদের নিয়ে পৃথক অবস্থান ধর্মঘটের আয়োজন করে তারা।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির মন্তব্যের পর সোমবার (২১ অক্টোবর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্টার শেয়ার করে গণসমাবেশ কর্মসূচির ঘোষণা দেন।
সম্প্রতি দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাঃ সাহাবুদ্দিন উল্লেখ করেন, তিনি শুনেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, তবে পদত্যাগপত্রসহ এ বিষয়ে নিশ্চিত হওয়ার মতো কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই।
তিনি বলেন, 'আমি অনেক চেষ্টা করেও পদত্যাগপত্র জোগাড় করতে পারিনি। হয়তো তিনি সময় পাননি।’
রবিবার পত্রিকার রাজনৈতিক ম্যাগাজিন 'জনতার চোখ'-এ এই কথোপকথন প্রকাশিত হয়।
নজিরবিহীন গণঅভ্যুত্থানের মধ্যে গত ৫ আগস্ট ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।
আরও পড়ুন: যানজট নিয়ন্ত্রণে প্রধান সড়ক থেকে ছোট যানবাহন অপসারণের দাবি যাত্রী কল্যাণ সমিতির
৬৮৬ দিন আগে
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ
সাক্ষাৎকালে বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান সেনাপ্রধান।
বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর ইউনিটগুলো কাজ করে যাচ্ছে বলে জানান ওয়াকার-উজ-জামান।
এ সময় রাষ্ট্রপতি বলেন, সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে এবং জান-মালের নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করছে।
ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগসহ দেশ ও জনগণের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: ফখরুলের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা-বিনিয়োগ নিয়ে আলোচনা
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ
৭০৩ দিন আগে
কোটা সংস্কার: রবিবার বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা করবে শিক্ষার্থীরা
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আগামীকাল রাষ্ট্রপতির সরকারি বাসভবন অভিমুখে গণপদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন। তারা রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি পেশ করতে চান।
স্মারকলিপিতে নতুন আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে 'কোটা বৈষম্য' দূর করতে জরুরি পার্লামেন্ট অধিবেশনের আহ্বান জানাবে।
আন্দোলনকারীরা এক পুলিশ কর্মকর্তার দায়ের করা মামলা প্রত্যাহার, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মামলাটিকে 'মিথ্যা ও বানোয়াট' আখ্যা দিয়ে দাবি জানান।
শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের' ব্যানারে এক সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেওয়া হয়।
আরও পড়ুন: শিক্ষার্থীদের বিভ্রান্ত করবেন না, কোটা সমাধান আদালতের মাধ্যমেই হবে: পররাষ্ট্রমন্ত্রী
ঢাকার গণপদযাত্রা ছাড়াও রাজধানীর বাইরের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ করবেন।
রবিবার বেলা ১১টায় মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকার অধিভুক্ত কলেজসহ ঢাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রধান ফটক থেকে শুরু হবে বলে সংবাদ সম্মেলনে জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, ‘ক্লাস-পরীক্ষা বর্জনের দাবিতে চলমান শিক্ষার্থীদের ক্লাস বর্জন অব্যাহত থাকবে। এ সমস্যা সমাধানে জাতীয় সংসদে জরুরি অধিবেশন বসার অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপিও দেব।’
আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার পুলিশ ও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে ব্যবহার করে আন্দোলন দমনের পরিকল্পনা করছে। সরকারের উচিত ছিল শুরু থেকেই শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে বসা এবং এই সংকট নিরসনে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া। আমরা বলতে চাই, এ ধরনের পরিকল্পনা আমাদের প্রতিবাদ থামবে না।’
আরও পড়ুন: শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে ভিন্ন দিকে ধাবিত করার অপচেষ্টা করছে সরকার: মির্জা আব্বাস
তিনি আরও বলেন, বৃহস্পতিবারের বিক্ষোভে পুলিশ 'কোনো ক্ষয়ক্ষতির' খবর পায়নি। ‘আমাদের কাছে এ বিষয়ে রেকর্ড আছে। আমরা এই আকস্মিক ঘটনার জন্য পুলিশের কাছে জবাবদিহিতা দাবি করছি। এ ধরনের হুমকি আমাদের দমাতে পারবে না। আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। তারা যদি মামলা করতে চায় তাহলে ব্যক্তির নাম উল্লেখ করে মামলা করতে পারে।’
শিক্ষকদের উদ্দেশে আরেক সমন্বয়ক সারজিস আলম বলেন, 'আপনাদের পেনশন স্কিমের জন্য ক্লাস বর্জন করা হয়েছে। শিক্ষার্থীরা আপনাদের সহযোগিতা করেছে। এখন সময় এসেছে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে সমর্থন করার। আপনাদের দাবি মানা হলেও আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বা পরীক্ষায় অংশ নেব না। আমরা দেখতে চাই না যে আমাদের শিক্ষকরা আমাদের ক্লাস এবং পরীক্ষায় অংশ নেওয়ার জন্য চাপ দিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের অবশ্যই এই আন্দোলন চালিয়ে যেতে হবে এবং তীব্রতর করতে হবে, তবে এর দায় সরকারের। সরকার আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিলে আমরা রাজপথে থাকব না। এ অবস্থার দায় সরকারের, শিক্ষার্থীদের নয়।’
আরও পড়ুন: শাহবাগ থানায় কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা
৭৮৭ দিন আগে
বঙ্গভবনে নতুন মন্ত্রীদের আপ্যায়নে যা থাকছে
নতুন মন্ত্রীদের আপ্যায়নে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নানা বাহারি খাবারের আয়োজনে রেখেছে বঙ্গভবন।
এদিকে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
আরও পড়ুন: বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা
এদিকে রাষ্ট্রপতি কার্যালয়ের খাবারের মেন্যু লিস্ট থেকে জানা যায়, বরাবরের মতো এবারও আনা হয়েছে খাবারের বৈচিত্র।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ইউএনবিকে বলেন, নতুন মন্ত্রীদের আপ্যায়নে নানা রকম খাবারের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, মাংস ও সবজি জাতীয় খাবারে প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ফলেরও ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, খাবারের হিসেবে দেওয়া হবে মাটন শিক কাবাব, চিকেন সাসলিক, ভেটকি মাছের ফিস ফিঙ্গার। এছাড়া বয়েল্ড ভেজিটেবলসের সঙ্গে দেওয়া হবে মাশরুম, পনির সমুচা ও স্পাই।
জয়নাল আবেদীন ইউএনবিকে আরও বলেন, মিষ্টি মুখ করতে পরিবেশন করা হবে পাটিসাপটা পিঠার পাশাপাশি মিষ্টি-বাকলাবা। এছাড়া কমলা, আপেল, আঙ্গুর দিয়ে সাজানো ফলে বাস্কেটও থাকবে সন্ধ্যার আপ্যায়নে।
তিনি বলেন, বঙ্গভবনের সবুজ লনে সাজানো শামিয়ানার নিচে চা আর কফিতে জমবে শেষ সময়ের আড্ডা আর খোশগল্প।
এদিকে নতুন সরকারের মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন ৩৬ জন।
আরও পড়ুন: বঙ্গভবনে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন রাষ্ট্রপতির
মন্ত্রী-
আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আসাদুজ্জামান খান কামাল, ডা. দীপু মনি, মো. তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, ড. হাছান মাহমুদ, মো. আব্দুস শহীদ, সাধন চন্দ্র মজুমদার, র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আব্দুর রহমান, নারায়ন চন্দ্র চন্দ্র, আব্দুস সালাম, মহিবুল হাসান চেীধুরী, ফরহাদ হোসেন, মো. ফরিদুল হক খান, মো. জিল্লুর হাকিম, সাবের হোসেন চেীধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান, ইয়াফেস ওসমান, সামন্ত লাল সেন।
আরও পড়ুন: বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
প্রতিমন্ত্রী-
সিমিন হোসেন (রিমি), নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, মো. মহিববুর রহমান, খালিদ মাহমুদ চেীধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, বেগম রুমানা আলী, শফিকুর রহমান চেীধুরী, আহসানুল ইসলাম (টিটু)।
তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, সেটি এখনও জানানো হয়নি।
আরও পড়ুন: চিরিরবন্দরে রাজমিস্ত্রির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার
৯৭২ দিন আগে