দিনাজপুর বোর্ড
সাত বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার দিনাজপুর বোর্ডে
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলে বড় পতন হয়েছে। চলতি বছর এ বোর্ডে পাসের হার নেমে এসেছে ৫৮ দশমিক ৫ শতাংশে, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর পাসের হার ছিল ৬৭ দশমিক ৩ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ।
শুধু পাসের হার নয়, এবার উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও কমেছে। বোর্ডের গত সাত বছরের ফলাফল বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।
বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। অর্থাৎ ৭৮ হাজার ৭৬৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। এ ছাড়া ২ হাজার ৯৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল।
গত বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৮২ হাজার ২৩৪ জন। উত্তীর্ণ হয়েছিল ১ লাখ ২২ হাজার ১৪৬ জন। সে হিসাবে এবার উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৭ হাজার ২২১ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সাত বছরের ফলাফল পর্যালোচনা করলে এবারের পতনের চিত্র আরও স্পষ্ট হয়। ২০২১ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ। ২০২২ সালে তা কমে দাঁড়ায় ৮১ দশমিক ১৬ শতাংশে। ২০২৩ সালে পাসের হার ছিল ৭৬ দশমিক ৮৭ শতাংশ। ২০২৪ সালে সামান্য বেড়ে হয় ৭৮ দশমিক ৪৩ শতাংশ। এরপর ২০২৫ সালে তা নেমে আসে ৬৭ দশমিক ৩ শতাংশে। এবার আরও কমে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৫ শতাংশে।
অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২০২৬ সালে পাসের হার কমেছে ৩৬ দশমিক ৭৫ শতাংশ। আর গত বছরের তুলনায় কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ।
পাসের হারের পাশাপাশি সর্বোচ্চ ফল জিপিএ-৫ পাওয়ার সংখ্যাতেও পতন হয়েছে। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ৪৮৭ জন এবং ছাত্রী ৭ হাজার ১৫২ জন।
২০২৫ সালে এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ৬২ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১ হাজার ৪২৩ জন। জিপিএ-৫ প্রাপ্তিতে অবশ্য এবারও ছাত্রীরা এগিয়ে রয়েছে। মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ৭ হাজার ১৫২ জন।
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ মোবাইল ফোনে বলেন, ‘চেয়ারম্যান হিসেবে আমি এখনও দুই মাসও পূর্ণ করিনি। আমি শুধু ফলাফল প্রকাশ করেছি। ফলাফল কেন কমেছে, এর কারণ জানতে হলে বিষয়টি খতিয়ে দেখতে হবে। কোথায় সমস্যা হচ্ছে, তা পর্যালোচনা না করে এখনই বলা সম্ভব নয়। আমরা আগে ফলাফল পর্যালোচনা করব। মোটামুটি এবার সব শিক্ষা বোর্ডেই ফলাফল কিছুটা কমেছে।’
১৩ দিন আগে
দিনাজপুর বোর্ডে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৯৩৭ পরীক্ষার্থী
দিনাজপুর শিক্ষাবোর্ডে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৯১ হাজার ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯৩৭ জন অনুপস্থিত ছিল। এছাড়া একই দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ঠাকুরগাঁও জেলায় একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ইমেইলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানিয়েছেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ বোরহান উদ্দিন।
এই শিক্ষাবোর্ডে সবচেয়ে বেশি সংখ্যক ৩৬৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল দিনাজপুর জেলায়।
অভিন্ন প্রশ্নপত্রে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এবার রংপুর বিভাগের ৮ জেলার ৬৬৫টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ১৩ হাজার ৪৭৯জন পরীক্ষার্থী। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। তবে পরীক্ষাকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলেও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছে বডি-ওন ক্যামেরা দেখা যায়নি।
মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ৫৯ হাজার ৪৩ জন এবং ছাত্র সংখ্যা ৫৪ হাজার ৪৩৬ জন। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি।
৫২ দিন আগে
এসএসসি পরীক্ষা : দিনাজপুর বোর্ডে স্থগিত চার পরীক্ষা ১০-১৩ অক্টোবর
দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত চারটি পরীক্ষা গ্রহণে সংশোধিত নতুন রুটিন ঘোষণা করা হয়েছে। আগামী ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত টানা চারদিন গণিত, কৃষি শিক্ষা, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার দুপুরে এই নতুন রুটিন ঘোষণা করেছেন শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
পাশাপাশি প্রশ্ন ফাঁসের ঘটনায় কাজ শুরু করেছে তদন্ত কমিটি
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম জানান, আগের সূচি অনুযায়ী সঠিক সময়ে ফলাফল ঘোষণার সুবিধার্থে সংশোধিত রুটিন প্রণয়ন করেছেন তারা।
আরও পড়ুন: দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৭১.৭৮ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৪,০৪৯ জন
সূচি অনুযায়ী- ২২ সেপ্টেম্বরে গণিত ( আবশ্যিক ব্ষিয়ের পরীক্ষা ১০ অক্টোবর, ২৫ সেপ্টেম্বরের কৃষি শিক্ষা (তত্ত্বীয়) পরীক্ষা ১১ অক্টোবর, ২৪ সেপ্টেম্বরের পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা ১২ অক্টোবর এবং ২৬ সেপ্টেম্বরের রসায়ন (তত্ত্বীয়) পরীক্ষা ১৩ অক্টোবর গ্রহণ করা হবে।
পরীক্ষা শুরু হবে সকাল ১১টায়েএবং শেষ হবে দুপুর ১টায়। পাশাপাশি ব্যবহারিক পরীক্ষ ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে পরিবর্তীত সময়সূচি অনুযায়ী ১৫ -২০ অক্টোবরের মধ্যে গ্রহণ করবেন তারা।
এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ফারাজ উদ্দিন তালুকদারকে আহ্বায়ক, শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর হারুন উর রশিদ এবং রংপরের অঞ্চলিক শিক্ষা অফিসের উপপরিচালক আশরাফুজ্জামানকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার কমিটির সদস্যরা ঘটনাস্থল কুড়িগ্রাম পরিদর্শন করছেন। জেলা ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে প্রয়েজনীয় তথ্য সংগ্রহ করবেন তারা। এতে জড়িত প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন তারা।
আরও পড়ুন: দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫
এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার কমেছে
১৪৩১ দিন আগে
দিনাজপুর বোর্ডের ৪ বিষয়ের এসএসসি পরীক্ষা স্থগিত
চলমান এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ২০২২ সালের চলমান এসএসসি পরীক্ষার গণিত (১০৯), পদার্থবিজ্ঞান (১৩৬), কৃষিবিজ্ঞান (১৩৪) এবং রসায়ন (১৩৭) বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিত বিষয়গুলোর পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত বিষয়গুলো বাদে অন্য সব বিষয়ের পরীক্ষা রুটিনে উল্লেখ করা সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে গত বৃহস্পতিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
যানজটের কথা বিবেচনা করে সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষা: নড়াইলে বাংলা ১ম পত্রের পরিবর্তে ২য় পত্রের প্রশ্ন সরবরাহ!
এসএসসি পরীক্ষা: যশোর শিক্ষাবোর্ডের বাংলা ২য় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত
নতুন সিলেবাসে ২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
১৪৩২ দিন আগে