জালভোট
চাঁদপুরে জালভোট দেওয়ায় ৫ জনের কারাদণ্ড
চাঁদপুরের কচুয়া, শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় জাল ভোট দেওয়ার কারণে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। কারাদণ্ড প্রাপ্তদের মধ্যে পিতা-পুত্রও রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সংসদীয় ভোট চলাকালীন পৃথক পৃথক স্থানে এসব ব্যাক্তিদের কারাদণ্ড প্রদান করেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁদপুর-(১) কচুয়া আসনের তেগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে ব্যালট পেপার চাওয়ায় মো. ছফিউল্লাহর ছেলে মো. হেলালকে দুই বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান কারাদণ্ড।
একই ঘটনায় ওই কেন্দ্রের একজন আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কচুয়া থানায় সোপর্দ করে নিয়মিত মামলার নির্দেশ দেন বিচারক।
অন্যদিকে, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের শাহরাস্তিতে জাল ভোট প্রদান-চেষ্টার অভিযোগে পিতা-পুত্রসহ ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দুপুরে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৃথক ঘটনায় এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় বড়তুলা গ্রামের ইয়াকুব আলীর পুত্র মো. সাইফুল ইসলাম (৫৯) ও তার পুত্র মো. সাফায়েত হোসেনকে (২৭) আটক করেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরিন বানু সাফায়েত হোসেনকে ১ মাস ও তার বাবা সাইফুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
এছাড়া খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে ওই গ্রামের আবু সৈয়দের পুত্র মো. সজিবকে ১ মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
অপরদিকে, দুপুরে একই আসনের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে এসে মো. নাহিদ (২৫) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ হিমাদ্রী খীসা।
২ দিন আগে
উপজেলা নির্বাচন: ফরিদপুরে জালভোট দেওয়ায় যুবকের ৬ মাসের কারাদণ্ড
ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক হাজার টাকা জরিমানাসহ আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৯ মে) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শাওন হোসেন এই রায় দেন।
আরও পড়ুন: গাইবান্ধায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত আসামি আরিফ মাতুব্বর উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের মুজির চরকান্দি গ্রামের দাদন মাতুব্বরের ছেলে।
বিচারক মো. শাওন হোসেন বলেন, সদরপুরের চরনাসিরপুর ইউনিয়নের আব্দুল হাকিম মাতুব্বর ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগে আরিফ মাতুব্বরকে আটক করা হয়। পরে তাকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া বুধবার দুপুর ১টার দিকে আরিফ মাতুব্বরকে ফরিদপুর জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান বিচারক শাওন হোসেন।
আরও পড়ুন: জাল ভোট দিতে গিয়ে রিকশাচালকের ১৫ দিনের কারাদণ্ড
নড়াইলে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
৬২৬ দিন আগে
কুড়িগ্রাম-৩ আসন: জালভোট দেওয়ায় যুবকের ৫ বছর কারাদণ্ড, প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি
কুড়িগ্রাম-৩ আসনে নৌকায় জালভোট দেওয়ার অভিযোগে মাহাতাব হোসেন রুদ্র (২২) নামে এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে তাকে তিন হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: ভোট দেওয়ার পর সাকিব
রবিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় এ রায় দেন।
এর আগে উলিপুরের বড়াবুড়ি ইউনিয়নের মন্ডলের হাট উচ্চ বিদ্যালয়ের ১১১ নম্বর কেন্দ্রে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে।
ভয়ভীতি প্রদর্শন করে উলিপুরের রামেশ্বর গ্রামের ওহিয়ার রহমানের ছেলে মাহাতাব হোসেন রুদ্র নৌকা মার্কায় জাল ভোট দিতে গেলে পুলিশ আটক তাকে করে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টা, ২ জনের কারাদণ্ড
খবর পয়ে তাৎক্ষণিক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় ঘটনাস্থলে এসে আদালত বসিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করেন।
আদালতের সামনে দোষ স্বীকার করায় মাহাতাব হোসেনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন।
একইসঙ্গে ওই কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা মোখলেছুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তজা জানান, মাহাতাব হোসেন রুদ্র ও প্রিসাইডিং কর্মকর্তা পুলিশ হেফাজতে রয়েছেন।
আরও পড়ুন: সিলেটে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, আগুন
৭৬৯ দিন আগে