ভিডিপি
আনসার-ভিডিপিকে দেশ গঠনমূলক কাজে আরও ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
এ সময় বিগত গণঅভ্যুত্থান-পরবর্তী জননিরাপত্তা বিধান ও ত্রয়োদশ সাধারণ নির্বাচনসহ রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডে আনসার বাহিনীর কাজের প্রশংসা করেন রাষ্ট্রপতি।
এছাড়া বাহিনীর সদস্যদের পেশাদারত্ব, শৃঙ্খলা, জনসম্পৃক্তি বৃদ্ধির পাশাপাশি বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে আনসার ও ভিডিপি মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানান।
এ সময় তিনি বাহিনীর বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে আনসার সদস্যের মানসম্মত প্রশিক্ষণ, সদস্যদের ডেটাবেজ তৈরি, ক্ষুদ্রঋণ প্রদান কার্যক্রম ও সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রান্তিক পর্যায়ে বাহিনীর গৃহীত কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান।
আনসার ও ভিডিপি মহাপরিচালক দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আনসার ও ভিডিপি দেশের সব থেকে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী।
তিনি এ সময় আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন এবং বাহিনীর আধুনিকায়ন, বিভিন্ন আইন প্রণয়ন ও আনসার ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
রাষ্ট্রপতি এ সময় সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অর্জন এবং জনমুখী কার্যক্রমে বাহিনীর অবদানের প্রশংসা করে আগামী দিনে আরও কর্মসূচি ও তৎপরতা গ্রহণের আহ্বান জানান।
দায়িত্ব পালনকালে বাহিনীর উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আনসার ও ভিডিপি প্রধানকে আশ্বস্ত করেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৪ দিন আগে
আনসার-ভিডিপির ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর; উন্নয়নে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের দেশপ্রেম এবং পেশাদারত্বের প্রশংসা করেছেন। এ বাহিনীর উন্নয়নের জন্য সমর্থন অব্যাহত রাখার আশ্বাসও দিয়েছেন তিনি।
বুধবার (৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তারা শুভেচ্ছা বিনিময় করেন এবং বাহিনীর চলমান বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী আনসার ও ভিপিডির সদস্যদের শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং জনগণের স্বার্থে অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি বাহিনীর প্রতি নির্দেশ দেন, জাতীয় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে জনগণের সেবা যেন তারা অব্যাহত রাখেন।
এ সময় আনসার-ভিডিপি মহাপরিচালক প্রধানমন্ত্রীর কাছে বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন।
রুমন জানান, আনসার ও ভিপিডির চলমান উন্নয়ন কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা যেন সর্বদা প্রস্তুত থাকেন সে ব্যাপারে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান তিনি।
১৮৫ দিন আগে
বিজয় দিবস হ্যান্ডবল: বাংলাদেশ আনসার ও ভিডিপি দল বিজয়ী
শহীদ মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বিজয় দিবস হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৩ এর পুরুষ ও নারী উভয় খেলায় বাংলাদেশ আনসার ও ভিডিপি দল বিজয়ী হয়েছে।
মঙ্গলবার সকালে পুরুষদের গ্রুপের খেলায় আনসার ও ভিডিপি দল টিম হ্যান্ডবল, ঢাকাকে ৫২-১৮ গোলে পরাজিত করে এবং বিকেলে পুরুষদের অন্য প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের আইডিয়াল হ্যান্ডবল গার্ডেনকে ৪০-১৪ গোলে পরাজিত করে।
আরও পড়ুন: জাল্লিকাট্টুর অনুমতি দিল ভারতের উচ্চ আদালত, প্রাণী অধিকার গোষ্ঠীর সমালোচনা
নারীদের প্রতিযোগিতায় আনসার ও ভিডিপি দল মঙ্গলবার সকালে বাদলগাছি হ্যান্ডবল অ্যাসোসিয়েশনকে ৫৫-১২ গোলে পরাজিত করে।
পুরুষদের প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ ৪৫-২৬ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে পরাজিত করে এবং নারীদের প্রতিযোগিতায় টিএইচটি লায়ন্স, জামালপুর ৪৩-২৯ গোলে হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ঢাকাকে পরাজিত করে।
আরও পড়ুন: সিলেটে ১২০০ দৌড়বিদ নিয়ে হাফ ম্যারাথন অনুষ্ঠিত
মহিলা ফিদে রেটিং দাবা: রাউন্ড-৩-এর পর শীর্ষস্থানে চার খেলোয়াড়
৯৯১ দিন আগে
সীতাকুণ্ডে আনসার ভিডিপির প্রশিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিয়ের প্রলোভনে এক প্রশিক্ষণার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা আনসার ও ভিডিপি দপ্তরের উপজেলা প্রশিক্ষক কেএম হাফিজুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসী তাকে বুধবার সারাদিন অবরুদ্ধ করে রাখে।ওই প্রশিক্ষণার্থী তাকে বিয়ে করার কথা বললে দুইজনের মধ্যে বাদানুবাদ শুরু হয়। এসময় স্থানীয়রা ওই আনসার প্রশিক্ষককে আটক করে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আনসার ভিডিপির জেলা পরিচালক ও জেলা কমান্ডার। এক পর্যায়ে বিকাল ৫টার দিকে ওই তরুণীকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিলে তাকে ছেড়ে দেয়া হয়।
আরও পড়ুন: গৃহশিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ওই তরুণীর ভাষ্যমতে জানা যায়, কে এম হাফিজুর রহমান বিয়ে ও চাকরি দেয়ার নাম করে প্রায় দেড় বছর ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। ওই তরুণী তাকে বিয়ে করতে বললে হাফিজুর রহমান নানা চল-চাতুরী করতে থাকে। বুধবার দুপুরে দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে হাফিজকে মারতে উদ্যত হয়। পরিস্থিতি বেগতিক দেখে আনসার ভিডিপির উপজেলা কমান্ডার মুজিবুর রহমানের নির্দেশে কার্যালয়ের একটি কক্ষে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে দুপুর ২ টার দিকে আনসার ভিডিপির চট্টগ্রাম জেলা পরিচালক ও জেলা কমান্ডার আশরাফ হোসেন সিদ্দিক ঘটনাস্থলে যান।তিনি বলেন, তারা দুজনে আলোচনা করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তবে হাফিজের বিরুদ্ধে এই ঘটনা ও আগের কিছু অভিযোগের কারণে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
অপহরণের পর ধর্ষণ: বরিশালে ২ যুবক গ্রেপ্তার
১৬৫৫ দিন আগে
পূজায় ফরিদপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি
দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে ফরিদপুর জেলা আনসার ও ভিডিপি স্ট্রাইকিং ফোর্স ও কুইক রেসপন্স টিম।
২১৪০ দিন আগে
জননিরাপত্তা নিশ্চিতে অশুভ শক্তিকে পরাজিত করুন: আনসার ও ভিডিপিকে প্রধানমন্ত্রী
জননিরাপত্তা নিশ্চিতের জন্য অশুভ শক্তিকে পরাজিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের সততা, সাহস ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৩৯৬ দিন আগে