প্রধান তথ্য কর্মকর্তা
প্রধান তথ্য কর্মকর্তা হলেন সাংবাদিক আবদাল আহমদ
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ।
রবিবার (২৬ এপ্রিল) তাকে চুক্তিতে এক বছরের জন্য গ্রেড-১ পদমর্যাদায় এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনি অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে।
নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
সৈয়দ আবদাল আহমেদ বর্তমানে দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক। তিনি জাতীয় প্রেসক্লাবের দুই মেয়াদের সাধারণ সম্পাদক।
২৯ দিন আগে
প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডে প্রধান তথ্য কর্মকর্তার সই জালিয়াতি; লিখিত জবাব চেয়েছে অধিদপ্তর
আর্থিকসহ নানা অনিয়মের কারণে মোহাম্মদ আলী (আবির) নামে এক সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে তথ্য অধিদপ্তর।
পরে অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তার (পিআইও) সই জালিয়াতি করে একই নম্বরের নকল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড তৈরি করেন তিনি।
আরও পড়ুন: খাগড়াছড়িতে সব হত্যাকাণ্ডের বিচার ও সহায়তার আশ্বাস তথ্য উপদেষ্টার
অভিযুক্ত মোহাম্মদ আলী (আবির) নিউজটুনারায়ণগঞ্জডটকমের প্রধান প্রতিবেদক।
এ ঘটনায় রবিবার (২০ অক্টোবর) নিউজটুনারায়ণগঞ্জডটকমের সম্পাদক ও প্রকাশকের কাছে লিখিত জবাব চেয়েছে তথ্য অধিদপ্তর।
চিঠির অনুলিপি অতিরিক্ত উপপুলিশ কমিশনারসহ (সচিবালয়) সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টাস ফোরামের (বিএসআরএফ) লিখিত অভিযোগ, বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও তথা অধিদপ্তরের ফটোগ্রাফারসহ বিভিন্ন ব্যক্তির মৌখিক, লিখিত ও আর্থিক লেনদেনের অভিযোগ যাচাই করে গত ২ অক্টোবর নিউজটুনারায়ণগঞ্জডটকমের চিফ রিপোর্টার মোহাম্মদ আলীর (আবির) প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড (অস্থায়ী ৬৪৩৫) বাতিল করা হয়।
৫৮১ দিন আগে