জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তিনি দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করে আদালতের রায় কার্যকর করা হবে।
বুধবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আজকে ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা একটি দেশে, তার অবশ্য নিজ দেশে, যে আশ্রয় গ্রহণ করেছে, ওখান থেকে বড় বড় কথা বলছে। তার আত্মসমর্পণের কোনো সুযোগ নাই। তাকে প্রথমেই গ্রেপ্তার করা হবে তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং রায় কার্যকর করা হবে।’
তিনি বলেন, অনেকে বলছে, মুর্দাহ কাফন ফুঁড়ে কথা বলছে; সেটা জায়েজ নাই। তিনি বলছেন, বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আইনানুগ পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তো তার প্রত্যাবর্তন চেয়েছি আইনানুগভাবে। এক্সট্রাডিশন চুক্তি অনুসারে, ইন্টারিম গভর্মেন্টের সময় পত্র দেওয়া হয়েছে, আমরা তাগাদাপত্র দিয়েছি। আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে, ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হোক।’
তিনি আরও বলেন, ‘গতকালের পার্লামেন্টেও আমি স্পষ্টভাবে বলেছি, তার আত্মসমর্পণের কোনো সুযোগ নাই। তাকে প্রথমেই গ্রেপ্তার করা হবে তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং রায় কার্যকর করা হবে। যদি তার আপিল করার কোনো অধিকার থাকে, সেটা আইন আদালত দেখবে।’
পলাতক অন্য আসামিদের বিষয়ে তিনি বলেন, ‘আর যারা বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণ করেছে—ফ্যাসিবাদী দোসর মন্ত্রী, এমপি যারা, বিভিন্ন সরকারি কর্মকর্তা ফ্যাসিবাদের দোসর ছিল, তাদের ফিরিয়ে আনার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করিয়েছি। তার পরিপ্রেক্ষিতেই বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘আশা করি খুব শিগগিরই তাকে (শেখ হাসিনা) ফিরিয়ে আনতে পারব এবং বিচারের মুখোমুখি করতে পারব। আমরা চাই, সবাই ন্যায়বিচার পাক। যারা গণহত্যায় জড়িত ছিল, যারা এদেশের সাধারণ মুক্তিকামী মানুষের ওপর পাক হানাদার বাহিনীর মতো আক্রমণ করে গণহত্যা চালিয়েছে, তাদেরও ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে, তাদের আমরা বিচারের মুখোমুখি করব।’
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে ছাত্রসমাজ সব সময় গণতন্ত্র ও স্বাধীনতার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি লড়াইয়ে ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে।
১ দিন আগে
শাহবাগের সমাবেশে দলে দলে জড়ো হচ্ছে ছাত্রদল
বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) হাজার হাজার নেতাকর্মী সকাল থেকেই রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্রসমাবেশে যোগ দিতে জড়ো হতে শুরু করেছেন।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এই সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হচ্ছেন।
সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে বিকেল ২টা ৩০ মিনিটে, পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা এই সমাবেশে ভাষণ দেবেন।
শাহবাগ মোড় ও আশপাশের সড়কগুলো এখন ছাত্রদলকর্মীদের উপস্থিতিতে সরগরম, যার কারণে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। ছাত্রদল ইতিমধ্যে শাহবাগ মোড়ে একটি বড় মঞ্চ স্থাপন করেছে এবং সমাবেশের জন্য লাউডস্পিকার বসিয়েছে।
স্থানটিতে কয়েকটি প্রজেক্টর ও বড় স্ক্রিনও বসানো হয়েছে। সমাবেশে আগতদের প্রাথমিক চিকিৎসাসেবা দিতে একটি মেডিকেল বুথ স্থাপন করা হয়েছে।
এর আগে বুধবার ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্বনির্ধারিত সমাবেশটি শাহবাগে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়, যদিও তারা শহীদ মিনারে সমাবেশের জন্য পূর্বেই অনুমতি পেয়েছিল।
আরও পড়ুন: যেসব সড়কে আজ যান চলাচল সীমিত থাকবে
৩৪৮ দিন আগে
বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের নাসির উদ্দিন গ্রেপ্তার
বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থী-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে খিলগাঁও থানা পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, ১৯ জুলাই মেরাদিয়া বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতার একটি শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি বের করা হয়।
আওয়ামী লীগ সমর্থকরা আন্দোলনকারীদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালালে আহাদুল ইসলাম নামে একজন আহত হন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ১৫ পুলিশ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ বকর বাদী হয়ে ১৭ অক্টোবর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি মিডিয়া) তালেবুর রহমান জানান, মামলায় গ্রেপ্তার আসামির নাম উল্লেখ করা হয়েছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই উপকমিশনার।
৫৮৭ দিন আগে