আড়িয়াল খাঁ
নরসিংদীতে আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদ থেকে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, নদের তীরে হলুদ রঙের একটি বস্তার ভেতর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ বস্তাবন্দি লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধারের সময় যুবকের দুই হাত স্কচটেপ দিয়ে এবং দুই পা কাপড় দিয়ে বাঁধা ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে।
মুখ ও শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিন থেকে চার দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে দেহ নদীর তীরে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় পচা-গলা লাশটি উদ্ধার করে। লাশের গলা ও শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে এবং উদ্ধারের সময় তার হাত-পা বাঁধা ছিল।
তিনি আরও বলেন, অন্য কোথাও হত্যা করে লাশটি এখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু
নরসিংদীর বেলাব উপজেলার আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে আড়িয়াল খাঁ নদ থেকে ওই তিন শিশুর লাশ উদ্ধার করা হয়।
তারা হলো- উপজেলার বীরকান্দা গ্রামের কাশেম মিয়ার মেয়ে ঝুমা আক্তার (৮), প্রবাসী কাউসার মিয়ার স্কুলপড়ুয়া মেয়ে শিপা আক্তার (১০) এবং মৃত ফারুক মিয়ার মেয়ে হালিমা খাতুন (৮)।
শিপা বীরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে, ঝুমা একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে এবং হালিমা বীরকান্দা মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করতো।
তারা বান্ধবী এবং একই এলাকার প্রতিবেশী।
আরও পড়ুন: খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
নিহতদের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার দুপুরে তিন বান্ধবী একসঙ্গে বাড়ির পার্শ্ববতী আড়িয়াল খাঁ নদে গোসল করতে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজে বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে।
অবশেষে রবিবার রাত নয়টার দিকে আড়িয়াল খাঁ নদের বীরকান্দা এলাকায় দিলীপের গোদারাঘাট নামক স্থানে তাদের ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসী।
মৃত শিপার বাবা কাউছার মিয়া এবং ঝুমার বাবা কাশেম মিয়া জানান, ওই তিন শিশু সাঁতার জানত না।
স্থানীয় ইউপি সদস্য আঙ্গুর মিয়া বলেন, খোঁজাখুঁজি করে দিলীপের গোদারাঘাট নামক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের আপত্তি ও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে সোমবার দুপুরে তিন শিশুর নামাজে জানাজা শেষে বিন্নাবাইদ কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ডোবায় ডুবে শিশুর মৃত্যু
মতলবে মেঘনায় ডুবে শিশুর মৃত্যু
১৪৮৬ দিন আগে
আড়িয়াল খাঁ নদ ভাঙন: ঘর বাঁধার নতুন স্বপ্ন দেখছেন তীরের বাসিন্দারা
ফরিদপুরের সদরপুরে আড়িয়াল খাঁ নদের ভাঙন রোধে নদী তীর সংরক্ষণ ও ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে। এই কাজ সম্পন্ন হলে নদের ভাঙন রোধ করা সম্ভব হবে। এতে কয়েক হাজার একর ফসলি জমি রক্ষার পাশাপাশি বসতবাড়ি-রাস্তাঘাট রক্ষা পাবে।
২৪৪০ দিন আগে