ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক
কলাবাগানে ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদককে গুলি
রাজধানীর কলাবাগানে শফিকুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তিনি কলাবাগান ১৬ নাম্বার ওয়ার্ড বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সাড়ে ৯টার দিকে কলাবাগানের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীতে জুতার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
গুলিবিদ্ধ শফিকুর রহমানের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার সিদলাই গ্রামে। তিনি ওই এলাকার মৃত মফিদুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি টঙ্গী মধুমিতা রোড এলাকায় বসবাস করছেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পাশের দোকানদার শাহ পরান জানান, শফিকুর রহমান ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্শ্ববর্তী বিভিন্ন দোকানের জুতা সাপ্লাইয়ের ব্যবসা করেন। হঠাৎ তার বাঁ হাতে এসে একটি গুলি লাগে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের নিয়ে এসেছি। কে বা কারা গুলি করেছে সে বিষয়টি বলতে পারছি না।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, কলাবাগান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগের তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি কলাবাগান থানাকে জানিয়েছি।
১৬ ঘণ্টা আগে