বই পড়া
শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে উঠুক: ডা. জুবাইদা রহমান
শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে উঠলে তাদের মাঝে মূল্যবোধ, ন্যায়পরায়ণতা, সততা, নিষ্ঠা ও অধ্যবসায় বদ্ধমূলভাবে প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত জিয়া স্মৃতি বইমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. জুবাইদা রহমান বলেন, শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে উঠুক। শিশু-কিশোরদের মাঝে মূল্যবোধ, ন্যায়পরায়ণতা, সততা, নিষ্ঠা ও অধ্যবসায় বদ্ধমূলভাবে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে তার প্রতিফলন ঘটবে। সহনশীলতা, সহমর্মিতা, অন্যকে সম্মান দেওয়ার প্রবণতাও বৃদ্ধি পাবে। ধৈর্যশীল মানুষ হিসেবে সমাজে বর্তমান শিশু-কিশোররা প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বইমেলায় উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। ইনশাআল্লাহ, বাংলাদেশের ৯০ হাজার ৪৯টি গ্রামে ছড়িয়ে পড়ুক এই পাঠাগার।
জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনী নিয়ে লেখা বইগুলো তাদের জীবনের সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য, সাহসিকতা, দেশপ্রেমের কথা বলে। তাদের আদর্শ, দিক-নির্দেশনা আমাদের চলার পথের পাথেয়। আমি অনুষ্ঠানের আয়োজকবৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ। এই বইমেলার সার্বিক সাফল্য কামনা করছি এবং আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধন ঘোষণা করছি।
এরপর তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির উদ্দেশ্যে লেখা তার কবিতা ‘তুমি নির্ভীক’-এর কিছু অংশ আবৃত্তি করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও গবেষক জাতীয় অধ্যাপক প্রফেসর ড. মাহবুব উল্লাহ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম, কলামিস্ট, ছড়াকার ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, আবৃতি ও বাচিক শিল্পী মুন্সি মো. রেজাউল হোসেইন টিটো।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন জিয়া স্মৃতি বইমেলা-২০২৬-এর উপ-কমিটির সদস্য সচিব ও জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আমান উল্লাহ আমান।
১ দিন আগে
বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এবং মেধা বিকাশে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ও বিশ্বসাহিত্য কেন্দ্র।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা হয়। এতে সিদ্ধান্ত হয়, শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্র একসঙ্গে কাজ করবে।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ডা. জাহেদ উর রহমান।
১৩৪ দিন আগে