জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর
আহত জুলাই যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মিতুকে কাছে ডেকে আন্তরিকভাবে কথা বলেন।
এদিন আহত জুলাই যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে সরাসরি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন। এ সময় প্রধানমন্ত্রী মিতুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং তার সাহস ও আত্মত্যাগের প্রতি সম্মান জানান।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের একজন ছিলেন মিতু, যিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে এখনও চিকিৎসাধীন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি হাসপাতাল থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার আন্তরিক সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
২ ঘণ্টা আগে
অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করতে পারে: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টি করা হলে তা পতিত, পরাজিত ও পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করতে পারে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন শেষে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন
আজ (বুধবার) সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে অবস্থিত সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে উৎসর্গীকৃত এই জাদুঘরটির মাধ্যমে এ সংক্রান্ত আনুষ্ঠানিকতার সূচনা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধানমন্ত্রী বলেন, আমি আজ দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে কিছু লোক অহেতুক ইস্যু তৈরি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমাদের ভেবে দেখতে হবে যে, জেনে বা না জেনে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে পরাস্ত, অপসারিত ও পলাতক স্বৈরাচারী শক্তির পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে কি না।
৩ ঘণ্টা আগে