এশিয়া-প্যাসিফিক গ্রুপ
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ
তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
একই সঙ্গে এপিজির পক্ষ থেকে আইপিইউর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য ও জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
সোমবার (৫ অক্টোবর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এপিজির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
অন্যদিকে এশিয়া-প্যাসিফিক গ্রুপের ৩৭টি সদস্য দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে জহরত আদিব চৌধুরী মঙ্গোলিয়ার প্রার্থীকে পরাজিত করে আইপিইউর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।
এই দুই অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।
স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দলের সঙ্গে তানজানিয়া সফররত জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুইয়া পৃথক তথ্যবিবরণীতে বিষয়টি নিশ্চিত করেছেন।
১৪ ঘণ্টা আগে