বাসযাত্রী
নরসিংদীতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী বাসযাত্রী আটক
নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড কার্তুজসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) ভোর সোয়া ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক স্বপ্না আক্তার (৪২) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রী স্বপ্নার কাছ থেকে ১৪০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, আটক যাত্রীর কাছ থেকে উদ্ধার করা কার্তুজগুলো কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় মামলা দায়ের করে আটক স্বপ্নাকে নরসিংদীর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২ দিন আগে