পাট প্যাভিলিয়ন
কপ-৩১-এ বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শন প্রধানমন্ত্রীর
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, তুরস্কের আনতালিয়ায় স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে প্যাভিলিয়নটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
এ সময় সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বিভিন্ন পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন তিনি।
প্যাভিলিয়ন পরিদর্শনে আসা যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গেও কথা বলেন তারেক রহমান।
বাংলাদেশের পাটজাত পণ্য সম্পর্কে তাদের আগ্রহের কথা জানতে চান তিনি। শিক্ষার্থীরা এসব পরিবেশবান্ধব পণ্যের প্রতি আগ্রহ প্রকাশ করেন।
৪ দিন আগে