পঞ্চগড়ে
পঞ্চগড়ে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেল ও ট্রাক্টর সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বুধবার সকালে উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকার বোদা-দেবীগঞ্জ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- বোদা পৌরসভার তিতোপাড়া গ্রামের আলমাস আলীর ছেলে তৌহিদুল ইসলাম (৩৫), একই এলাকার রজব আলীর ছেলে আমিন শেখ (৪৮) এবং মোজাম্মেল হকের ছেলে আলমাস আলী (৫৫)। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহত আমিন শেখের ভাই সালেকুল ইসলাম (৩৫)।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষের সময় রেস্তোরাঁর বাবুর্চি গুলিবিদ্ধ
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার সকালে একই মোটরসাইকেলে চারজন বোদা থেকে দেবীগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট-লক্ষীরহাট এলাকায় পৌঁছালে একই দিক গামী একটি কাঠবোঝাই ট্রাক্টরে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
পরে গুরুতর আহত দুইজনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। এ সময় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
এদিকে ঘটনার পরপরই ট্রাক্টরটি ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যায়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
১১০০ দিন আগে
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকান কর্মচারী শিশুর মৃত্যু
জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের পূর্বমালকাডাঙ্গা এলাকায় শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকান কর্মচারী এক শিশুর মৃত্যুর হয়েছে।
২১২৭ দিন আগে
পঞ্চগড়ে ৪০০ ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পঞ্চগড়ে মাধ্যমিক পর্যায়ের ৪০০ ছাত্রীর মধ্যে বাইসাইকেল এবং ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পে ১৮৫ জন ভিক্ষুকের মাঝে দোকান, ছাগল ও মুরগি বিতরণ করা হয়েছে।
২১৫২ দিন আগে
পঞ্চগড়ে পাকিস্তানি মর্টার শেল ধ্বংস করল সেনাবাহিনী
পঞ্চগড়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় অব্যবহৃত একটি পাকিস্তানি মর্টার শেল ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
২২৭৬ দিন আগে