ব্রহ্মপুত্র নদ
জামালপুরে ভাসমান সেতু উল্টে ৫ শিশু নিহত
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু ধসে নিখোঁজ আরও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে করে ওই দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানা মোড় এলাকায় আনন্দভ্রমণে আসা অতিরিক্ত মানুষের চাপে সেতুটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো— দেওয়ানগঞ্জের ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে মায়ামনি (১০) ও ছেলে হাফেজ মিহাদ (১৬); ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৮) ও মেয়ে খাদিজা (১৪) এবং বেলতলি এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৫)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঈদের আনন্দ উপভোগ করতে ব্রহ্মপুত্র নদের ওপর ড্রাম ও বাঁশ দিয়ে নির্মিত ভাসমান সেতুটিতে নারী ও শিশুসহ অসংখ্য মানুষ উঠে পড়ে। অতিরিক্ত মানুষের চাপে সেতুর পশ্চিমাংশের বড় একটি অংশ হঠাৎ উল্টে যায়। এতে শতাধিক মানুষ পানিতে পড়ে যান। তাদের অধিকাংশই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বেশ কয়েকটি শিশু নিখোঁজ হয়।
খবর পেয়ে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দর্ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে জামালপুর থেকে ডুবুরি দল এসে অভিযানে অংশ নেয়। রাত সাড়ে ৯টা পর্যন্ত ছয় শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন। অন্য এক শিশুকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান জানান, আর কোনো নিখোঁজ না থাকায় রাত সাড়ে ৯টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
দুর্ঘটনার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জামালপুরের নবাগত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন। তিনি জানান, ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ সেতুতে ওঠায় এবং কয়েকজন রেলিং ধরে ঝুলে থাকায় ভারসাম্য হারিয়ে সেতুটি উল্টে যায়। তিনি জনসাধারণকে চলাচলে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
এদিকে, দুর্ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারগুলোকে সান্ত্বনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি প্রত্যেক নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন।
একসঙ্গে পাঁচ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১৫ দিন আগে
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ দুই ভাইয়ের লাশ
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ডুবে যাওয়া নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ মে) সকাল ৭টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
নিহত শিশুরা হলো—ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮)। তারা আপন দুই ভাই।
আরও পড়ুন: কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ও ডাল ভেঙে ২ জনের মৃত্যু
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১০ মে) দুপুর ৩টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ হয় দুই ভাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা দীর্ঘ সময় ধরে তাদের খোঁজ করে ব্যর্থ হন।
পরে সোমবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার ভাটিতে পালের ঘাট এলাকায় দুই শিশুর লাশ ভেসে ওঠে। পরে সেখান থেকে স্থানীয়রা লাশগুলো উদ্ধার করেন।
ওসি জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৩৩০ দিন আগে
ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে নেমে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে নেমে নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর লিটন মিয়া (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল চর এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনাটি ঘটে। এর আগে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।
লিটন মিয়া উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা ব্যাপারী এলাকার সুন্দর আলীর ছেলে।
আরও পড়ুন: নিখোঁজের একদিন পর ডাকাতিয়া নদীতে ভেসে উঠল কলেজছাত্রের লাশ
স্থানীয়রা জানান, সুন্দর আলী ও তার ছেলে লিটন ভোরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান। বেলা ১১টার দিকে লিটন নৌকার সামনে দাঁড়িয়ে জাল টানার সময় পড়ে যান। স্রোতে সে আর ওপরে না ওঠায় সুন্দর আশপাশের জেলের নৌকাকে ডাকতে শুরু করেন। পরে তারা এসে জাল টানাসহ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে খোঁজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর লিটনের লাশ উদ্ধার করা হয়।
চিলমারী নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর বলেন, ‘এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা নথিভুক্ত করা হবে।’
৩৪২ দিন আগে
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে মাছ ধরার সময় ৬ জেলে আটক
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের বড়ভিটার চর এলাকায় ইলেকট্রিক শক মেশিন দিয়ে মাছ ধরার সময় ছয় জেলেকে আটক করেছে পুলিশ। এ সময় দুটি ইলেকট্রিক মেশিন জব্দ করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সকালে আটক জেলেদের চিলমারী মডেল থানায় হস্তান্তর করেছে নৌবন্দর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের পরিদর্শক ইমতিয়াজ কবির।
আরও পড়ুন: নৌকাসহ ১৮ বাংলাদেশি জেলেকে আটক করেছে মিয়ানমার
আটকরা হলেন- চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী এলাকার শ্রী শ্রী মিলন চন্দ্র দাশ (৪১), নয়ন চন্দ্র দাশ (৩২), একই ইউনিয়নের ফকিরেরভিটা এলাকার মিলন মিয়া (৩৫) ওই ইউনিয়নের শিমুলতলি বাধ এলাকার আবু বকর সিদ্দিক (২৪) ফকিরেরভিটা এলাকার সাদ্দামসহ (৩০) ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড়ভিটা জেলে পাড়া এলাকার শ্রী চন্দন কুমার বিশ্বাস (৩২)।
এর আগে রবিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে ছয়জন জেলেকে আটক করে। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত দুইটি মেশিনও জব্দ করা হয়।
চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, আটক ছয় জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা প্রক্রিয়াধীন। মামলা সম্পন্ন হলে আসামিদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৬ জেলেকে আটক
৪৯১ দিন আগে
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিরচর নওপাড়া গ্রামের লাটিয়ামারি বাজারসংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে ব্রহ্মপুত্র নদের পাড়ে জমিতে কাজ করতে আসা কয়েকজন কৃষক লাশটি দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
আরও পড়ুন: নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
তারা আরও জানান, উজান থেকে লাশটি ভেসে এসে থাকতে পারে। তাদের ধারণা, আনুমানিক দুই-তিন দিন আগে থেকে লাশটি পানিতে ভাসছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, পাঞ্জাবি পরিহিত ৫৫ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটে কুশিয়ারা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
কুড়িগ্রামে গাছে বৈদ্যুতিক তার পেঁচানো যুবকের লাশ উদ্ধার
৮৯২ দিন আগে
ঘরের চাল ছুঁই ছুঁই পানি তবু পিপাসার্ত কুড়িগ্রামের বন্যাকবলিতরা
ঘরের চাল ছুঁই ছুঁই বন্যার পানি। পানির তোড়ে ভেসে গেছে বাড়ি-ঘর, ক্ষেতের ফসল আর সব। তবু পিপাসার্ত কুড়িগ্রামের বন্যাকবলিত এলাকার মানুষ। সুপেয় পানির অভাব তীব্র হচ্ছে দুর্গতদের মাঝে।
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের পাড়ের খেয়ার আলগা চরের বাসিন্দা সাহেরা বেগম বলেন, 'হামার ঘরত পানি উঠছে, মানুষের বাড়িত আশ্রয় নিছি আজ দুই দিন হলো। নদীর পানি আজ সকালেও এক হাত বাড়ছে। কিন্তু খাওয়ার পানির খুব কষ্ট হইছে।’
সদর উপজেলার চর যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চরের বাসিন্দা মতিয়ার রহমান বলেন, 'আজ পাঁচ দিন থেকে বন্যার পানিত খুব কষ্টে চলাচল করছি। নৌকা ছাড়া বের হতে পারছি না। যে হারে পানি বাড়তেছে জানি না কী হবে।’
সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রামে সবগুলো নদ-নদীর পানি আবার বাড়তে শুরু করছে। জেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে বন্যা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফসলি জমি, আমন ধানখেত পানিতে তলিয়ে গেছে। কী দিয়ে কাটবে বছর, তারই চিন্তায় দিন কাটছে কৃষকদের।
এ ছাড়া, রাস্তা-ঘাট তলিয়ে যোগাযোগ ব্যবস্থা নিয়ে ভোগান্তিতে পড়েছে মানুষ।
আরও পড়ুন: কুড়িগ্রামে তিস্তার ভাঙনে ৫০টি বাড়ি বিলীন
৯৪৯ দিন আগে
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান উৎসবে ঢল
কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী পুণ্যস্নান উৎসব।
বুধবার ভোর থেকে এ উৎসব শুরু হয়েছে।
পিতা-মাতাসহ পূর্বপুরুষ ও নিজেদের পাপমোচনের আশায় উপজেলার থানাহাট ইউনিয়নের রমনা ঘাট থেকে রাজারভিটা পর্যন্ত প্রায় তিন কিলোমিটারব্যাপী এলাকায় গিয়ে এ স্নানে অংশ নেয় লক্ষাধিক নারী ও পুরুষ।
তবে এবারে পূণ্যস্নান বুধবার হওয়ায় পূণ্যার্থীর সংখ্যা দিগুন হয়েছে বলে জানায় আয়োজকরা। স্নান উৎসবে রংপুর বিভাগের সকল জেলা ছাড়াও পাশ্ববর্তী জেলার সনাতন ধর্মের মানুষেরাও অংশ নিয়ে থাকে।
স্নান উৎসব নির্বিঘ্নে করতে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করার পাশাপাশি পূণ্যার্থীদের পোষাক পরিবর্তনে বুথসহ অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: গোয়ালন্দে তিন দিনব্যাপী নাট্য উৎসব শুরু
১১০৪ দিন আগে
ব্রহ্মপুত্র থেকে যুবকের লাশ উদ্ধার
ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে জয়নুল আবেদীন পার্ক এলাকার ব্রহ্মপুত্র নদের ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত তাজমিরের বাড়ি জামালপুর জেলায়।
আরও পড়ুন: চাচার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো সুরভী!
কোতোয়ালি মডেল থানার পুলিশ জানায়, স্থানীয়রা দুপুরে জয়নুল আবেদীন পার্ক এলাকার ব্রহ্মপুত্র নদের ঘাটে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। উদ্ধারের পর লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ মৃত তাজমিরের বাবা আব্দুল্লাহ বাবুর বরাত দিয়ে জানান, তার ছেলে তাজমির কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। সে ময়মনসিংহের মারকাস মসজিদের এস্তেমায় যোগ দিতে এসেছিল। সেখান থেকে শনিবার ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মেলনে আসে। পরে গতকাল থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রবিবার পুলিশের লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে তার লাশ দেখতে পায়।
এ ব্যাপারে তাজমিরের বাবা আব্দুল্লাহ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ।
আরও পড়ুন: তুচ্ছ ঘটনায় ছুরিকাহত শজিমেক ছাত্রের মৃত্যু, বাবা-ছেলে গ্রেপ্তার
জৈন্তাপুরে যুবকের লাশ উদ্ধার
১২১৯ দিন আগে
নৌকাবাইচ দেখতে গিয়ে নিখোঁজ: চাচা-ভাতিজাসহ ৩ জনের লাশ উদ্ধার
নৌকাবাইচ দেখতে গিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে সাহেবচরে নৌকাডুবিতে চাচা-ভাতিজাসহ নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার ব্রহ্মপুত্র নদের সেতুর কাছ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: গড়াই নদীতে নৌকাডুবি, নিখোঁজ ১
নিহতরা হলেন-কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে শামীম মিয়া (৩০), ময়মনসিংহের পাগলা থানার চরশাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সিফাত (১৬) ও একই গ্রামের মনির হোসেনের ছেলে নিহত সিফাতের ভাতিজা মো.ইয়াছিন (৭)।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৩৪ জেলে নিখোঁজ
হোসেনপুর থানার পরিদর্শক আসাদুজ্জামান টিটু জানান, বুধবার সকালে ব্রিজের কাছে দু’জনের লাশ ভেসে ওঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সিলেটে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি: স্ত্রীর মৃত্যু, স্বামী নিখোঁজ
গত ১৯ সেপ্টেমর বিকালে হোসেনপুরের সিদলা ইউনিয়নের সাহেবেরচর পুরাতন ব্রহ্মপুত্র নদে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে নৌকাডুবি ঘটনা ঘটলে তারা নিখোঁজ হন।
১২৯৪ দিন আগে
নৌচলাচল নিশ্চিতে ব্রহ্মপুত্র নদ খননের পদক্ষেপ নেয়া হয়েছে: প্রতিমন্ত্রী
বাংলাদেশকে সুস্থ ও সচল রাখতে হলে নদীর প্রবাহ সচল রাখতে হবে বলে মনে করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। নাব্যতা না থাকায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও উত্তরাঞ্চলে বন্যা হয়েছে। নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশের নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে বঙ্গবন্ধু বেশ কিছু ড্রেজার সংগ্রহ করছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পর সে পদক্ষেপ আর দেখা যায়নি। ব্রহ্মপুত্র নদে একসময় বড় বড় জাহাজ চলত। খননের অভাবে সেগুলো বন্ধ হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরাতন ব্রহ্মপুত্র নদ খননে পদক্ষেপ নিয়েছেন। শুধু পুরাতন ব্রহ্মপুত্র নয়, অন্যান্য নদী খননে পরিকল্পনা নেয়া হয়েছে।
আরও পড়ুন: নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিব: নৌপরিবহন প্রতিমন্ত্রী
মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিআইডব্লিউটিএ আয়োজিত এক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বদ্বীপ পরিকল্পনা প্রণয়ন করেছেন। এর কার্যক্রম এগিয়ে চলছে। ব্রহ্মপুত্র নদে শুষ্ক মৌসুমে প্রবাহ পুনরুদ্ধার এবং সারাবছর নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে বিআইডব্লিউটিএ পুরাতন ব্রহ্মপুত্র নদ খননের একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে ব্রহ্মপুত্র নদকে দ্বিতীয় শ্রেণির রুট হিসেবে উন্নত করলে বাংলাদেশ-ভারত নৌপ্রটোকল রুটে ১১৬ কিলোমিটার দূরত্ব কমে যাবে।
তিনি আরও বলেন, ব্রহ্মপুত্র নদের মুখ খুলে দিলে তুরাগ ও বালু নদের প্রবাহ নিশ্চিত হবে। ঢাকার চারপাশের নদীর দূষণ কমে যাবে, বড় ধরনের সাফল্য আসবে, এটি একটি বড় প্রকল্প চলমান চ্যালেঞ্জ। নিচের দিকে অনেক খনন হয়েছে, মুখ খুলে দিতে পারলে সাফল্য আসবে।বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য সত্যজিৎ কর্মকার, পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত, নেদারল্যান্ডস দূতাবাসের প্রথম সচিব, আইডব্লিউএম 'র নির্বাহী পরিচালক জহিরুল হক খান।প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নদী খননের লক্ষ্যে ২০১৮ সালের নির্বাচনী মেনিফেস্টোতে ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের বিষয়টি উল্লেখ করেন। সে অনুযায়ী কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া কোনো সরকার বা দল নৌপথ খননে পদক্ষেপ গ্রহণ করেনি। চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের সঙ্গে অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহন বেড়ে গেছে। নৌপথে পণ্য পরিবহনে খরচ কম। অভ্যন্তরীণ নৌপথে নাব্য বজায় থাকলে সমুদ্রবন্দরগুলো অনেক বেশি গতিশীল হবে।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরের প্রত্যেক গেইটে স্ক্যানার বসানো হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
দেশে আরও ৩টি মেরিন একাডেমি স্থাপন করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
১২৯৪ দিন আগে