নদী
মধুমতি নদী থেকে চুরি করে বালু উত্তোলন, গ্রেপ্তার ৩
মাগুরার মহম্মদপুরে মধুমতী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি বালুবাহী বলগেট জব্দ করা হয়।
রবিবার (২৯ মার্চ) পৌনে ২টার দিকে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) গাজী ইকবাল হোসেনসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় অপরাধীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন: মো. খলিল ফকির (৬০), মো. ইয়াসিন শেখ (২৫) ও মো. ইয়াসিন হাওলাদার (৪৫)।
এ বিষয়ে ওসি আশরাফুজ্জামান জানান, মধুমতী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মহম্মদপুর থানা পুলিশ। গতকাল (রবিবার) রাতে বীরেন ঘাট এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি বালুবাহী বলগেট জব্দ করা হয়েছে। আসামিদের থানায় রাখা হয়েছে। জব্দ করা বলগেটটি পুলিশের হেফাজতে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর তীরে ক্ষয় বেড়েছে। পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে মনে করছেন তারা।
অভিযানের বিষয়ে ওসি আরও বলেন, ‘নদীতে অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি জানান, অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে। নিয়ন্ত্রণহীন বালু উত্তোলনের ফলে নদীতীরবর্তী এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে এবং ফসলি জমি হুমকির মুখে রয়েছে। তাই এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
১ ঘণ্টা আগে
ডাকাতিয়া নদীর ওপর ডাকাতি হয়ে গেছে, নদী উদ্ধার করা হবে: কৃষিমন্ত্রী
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, নদী ও খাল যারা দখল করেছেন, তারা সাবধান হয়ে যান। আপনি যেই হোন, সরকারের চেয়ে, ১৮ কোটি জনগণের চেয়ে প্রভাবশালী কেউ নন।
সোমবার (১৬ মার্চ) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার শাসনপাড়া-দোশারীচোঁ থেকে ডাকাতিয়া নদীর শাখা খাল উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, যারা দখল করেছেন, এরা জোচ্চোর, দুষ্কৃতকারী। আপনারা দখল করেছেন, ছেড়ে দেন। আপনাদের ছেড়ে দিতেই হবে।
এর আগে, দোশারীচোঁ মাঠে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচনের আগে হগলে (সবাই) অনেকে অনেক কথা বলে, পরে বাস্তবায়ন করে না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রমাণ করেছে, আমরা কথায় কাজে এক। নির্বাচনের কালির দাগ মোছার আগেই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু করেছে। পহেলা বৈশাখ বা তারও আগে কৃষি কার্ড চালু করা হবে। বিএনপি চেয়ারপারসন বলেছিলেন, আপনারা বিএনপিকে নির্বাচিত করলে আমরা খাল খনন কর্মসূচি শুরু করব। আমরা আজ শুরু করেছি। কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এরইমধ্যে ইমাম, মুয়াজ্জিনদের সম্মানী দেওয়া শুরু হয়েছে। এক মাসের মধ্যেই সরকার সব কাজ বাস্তবায়ন শুরু করেছে। এতেই প্রমাণিত হয়, বিএনপি কথায় ও কাজে এক।
কৃষিমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। দেশের ৭০ ভাগ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। ৭০ ভাগ মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হলে অন্য ৩০ জনের অবস্থা অটোমেটিকেলি ভালো হয়ে যাবে। ডাকাতিয়া নদীর ওপর ডাকাতি হয়ে গেছে। নদী ভরাট করে বাড়িঘর করা হয়েছে। এই ডাকাতিয়া নদী উদ্ধার করা হবে।
আলোচনা সভায় কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, অতিরিক্ত সচিব বিএডিসি চেয়ারম্যান আজিজুল ইসলাম, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশেদুল হক। এ সময় স্বাগত বক্তব্য রাখেন বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জাহাঙ্গীর আলম সরকার।
১৪ দিন আগে
নদী শুকিয়ে চর জেগেছে, সবুজে ভরেছে ধরলা–বারোমাসিয়া
এক সময় উত্তাল স্রোত আর গর্জনে তীরবর্তী মানুষের মনে আতঙ্ক ছড়ানো ধরলা ও বারোমাসিয়া নদীর চিরচেনা রূপ এখন আর নেই। জলবায়ু পরিবর্তন ও পলি জমে নদীর নাব্যতা কমে যাওয়ায় নদীর বুকে জেগে উঠেছে প্রায় আড়াই শতাধিক চর। এতে একদিকে যেমন জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে, অন্যদিকে ধু-ধু বালুচরে সবুজ ফসলের সমারোহে নতুন করে স্বপ্ন দেখছেন চরাঞ্চলের কৃষকেরা।
সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা এলাকায় ধরলা–বারোমাসিয়া ও নীলকমল নদীসহ বিভিন্ন নদীর বুকে জেগে ওঠা চরগুলোতে কৃষকরা বোরো ধান, ভুট্টা, তামাক, বাদামসহ নানামুখী ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করছেন। নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরজুড়ে এখন চোখে পড়ে সবুজের এক অপরূপ দৃশ্য।
নদীতে পানি না থাকায় অনেক স্থানে মানুষজন পায়ে হেঁটে এক পাড় থেকে অন্য পাড়ে যাতায়াত করছেন। স্থানীয়রা জানান, গত ১০ থেকে ১৫ বছর ধরে এসব চরাঞ্চলে নিয়মিত ফসল চাষ হচ্ছে এবং প্রতি বছরই ভালো ফলন পাওয়া যাচ্ছে।
ধরলা নদী পাড়ের সোনাইকাজী এলাকার কৃষক আলতাফ হোসেন ও মজিবর রহমান বলেন, এক সময় এই ধরলা নদীই আমাদের ঘরবাড়ি ও আবাদি জমি গিলে নিয়েছিল। অসংখ্য মানুষ নদীভাঙনে নিঃস্ব হয়েছেন। সেই নদীই এখন শুকিয়ে গেছে। আমরা প্রতি বছর ধরলার বুকে জেগে ওঠা পলিমাটিতে বোরো চাষ করি। এবারও প্রতি বিঘায় ২৫ থেকে ২৮ মণ ধান পাওয়ার আশা করছি। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বাজারদর ভালো না পেলে লোকসানের আশঙ্কা রয়েছে।
একই এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মজসেদ আলী জানান, দীর্ঘদিন ধরেই ধরলার বুকে বোরো ও ভুট্টা চাষাবাদ হচ্ছে এবং ফলনও ভালো হচ্ছে। চলতি বছরও ভালো ফলনের আশা করছেন তারা।
৩০ দিন আগে
নিখোঁজের ৩ দিন পর শ্রমিকের লাশ ভেসে উঠল নদীতে
সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারিতে নৌকা ডুবে নিখোঁজের তিনদিন পর ভেসে উঠেছে পাথর শ্রমিকের লাশ।
সোমবার (২৮ এপ্রিল) ভোর ৬টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জুয়েল আহমেদ দিলু (২৭) উপজেলার রূপচেং গ্রামের আব্দুস সালামের ছেলে।
আরও পড়ুন: জুলাই আন্দোলনে শহীদের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
জানা যায়, তিনি নৌকায় বালু-পাথর লোড-আনলোডের কাজ করতেন। গত ২৫ এপ্রিল শ্রীপুর পাথর কোয়ারিতে নৌকাডুবিতে নিখোঁজ হন তিনি।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন ‘২৫ এপ্রিল শ্রীপুর কোয়ারিতে নৌকা ডুবে জুয়েল নিখোঁজ হয়েছিলেন। আজ (সোমবার) ভোরে ওই এলাকায়ই তার লাশ ভেসে উঠে। পরে আমরা গিয়ে লাশটি উদ্ধার করি।’
৩৩৬ দিন আগে
মায়ের সঙ্গে নদীতে শাক ধুতে গিয়ে লাশ হলো শিশু
মায়ের সঙ্গে নড়াইলে লোহাগড়া উপজেলায় নবগঙ্গা নদীর পানিতে শাক ধুতে গিয়ে ফাতেমা খানম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রানা শিকদারের মেয়ে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা খানমের চাচা আব্দুল্লাহ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ফাতেমা তার মায়ের সঙ্গে বাড়ির পাশে নবগঙ্গা নদীতে শাক ধুতে যায়। এ সময় তার মায়ের অগোচরে সে নদীর পানিতে ডুবে যায়। পরে তাকে না পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ঘটনাস্থলের কিছুটা দূর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: যশোরে ফুচকা খেয়ে অসুস্থ ২ শতাধিক, বিক্রেতা গ্রেপ্তার
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই শিশুটি মারা গিয়েছিল।’
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
৩৪১ দিন আগে
নদীতে নেমে নিখোঁজ দুই বন্ধুর লাশ উদ্ধার
নরসিংদীতে বন্ধুদের নিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজের এক দিনের ব্যবধানে দুই যুবকেরই লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১৪ মার্চ) আসাদুজ্জামান আসাদের লাশ এবং আজ (শনিবার) নিহাদ ইসলামের লাশ উদ্ধার করা হয়।
গতকাল (শুক্রবার) উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন চার বন্ধু। এরপর দুজন তীরে উঠে আসতে পারলেও অন্য দুজন তলিয়ে যান।
আসাদ সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুড়ি এলাকার কামরুল হাসানের ছেলে এবং নিহাদ ভোলার সদর উপজেলার কোরালিয়া এলাকার শাহজাহানের ছেলে।
দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা দুজন হলেন— রেজাউল তানভীর ও সামির খান। তারা পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর এলাকার প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে চাকরি করেন।
সামির ও নিহাদ ঢাকা থেকে তাদের কাছে ঘুরতে এসেছিলেন। ছোটবেলায় তারা চারজন রাজধানীর পল্লবী এলাকায় একসঙ্গে ছিলেন বলে জানিয়েছেন।
রেজাউল ও সামির জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে চারজন শীতলক্ষ্যা নদীর পাড়ে ইফতার করতে যান। ৪টার দিকে তারা নদীর পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে স্রোতের টানে একজন তলিয়ে যাচ্ছে দেখে আরেক বন্ধু হাত বাড়িয়ে দেন। এ সময় দুজনই তলিয়ে যান। পরে অন্য দুজন সাঁতার না জানায় দ্রুত তীরে উঠে স্থানীয় লোকজনকে ঘটনাটি জানান। খবর পেয়ে বিকাল ৫টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সীমানাপ্রাচীর ধসে ২ শ্রমিক নিহত
নদীতে নেমে তারা নিহাদের লাশ উদ্ধার করেন। পরে রাত পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ আসাদুজ্জামানকে উদ্ধার করা যায়নি। এরপর শনিবার সকাল ৮টা থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ফের নিখোঁজ আসাদুজ্জামানকে উদ্ধারের জন্য অভিযান শুরু করে। পরে বেলা ১১টার দিকে আসাদুজ্জামানের লাশ উদ্ধারে সক্ষম হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।’
৩৭৯ দিন আগে
রূপসা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ
খুলনার রূপসা নদীতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) নগরীর ১ নম্বর কাস্টমস ঘাট থেকে খান জাহান আলী সেতু পর্যন্ত অনুষ্ঠিত নৌকাবাইচ হয়।
প্রতিযোগিতায় প্রথম হয় কয়রার সুন্দরবন টাইগার্স নামের একটি নৌকা। দ্বিতীয় ও তৃতীয় হয় জয় মা কালী ও মোবাইল নামের নৌকাবাইচের দল।
প্রথম স্থান অর্জনকারীদের পুরস্কার হিসেবে ৭৫ হাজার টাকা, দ্বিতীয় ৫০ হাজার টাকা ও তৃতীয় স্থান অর্জনকারীদের ৩০ হাজার টাকা দেওয়া হয়।
খুলনা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।
তিনি বলেন, ‘নৌকাবাইচ গ্রামবাংলার একটি ঐতিহ্য। উৎসবমুখর পরিবেশে খুলনাবাসীকে নির্মল বিনোদন উপভোগের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন।’
আরও পড়ুন: নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা
তিনি বলেন, ‘নৌকাবাইচ হচ্ছে তারুণ্যের উৎসবের অংশ। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সবার প্রচেষ্টায় বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ার লক্ষ্যে আমরা তারুণ্যের উৎসব উদ্যাপন করছি।’
তিনি আরও বলেন, ‘আমরা চাচ্ছি তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন করে দেশটাকে সাজাতে, যেখানে সহযোগিতার নীতি প্রচার করা হবে। একে অপরের কাজে আমরা সহযোগিতা করব। তারুণ্যের শক্তিকে প্রকাশ ঘটিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলব।’
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ করে প্রধান অতিথি বলেন, ‘আপনারা যারা নৌকাবাইচে অংশগ্রহণ করবেন, আপনাদের সুশৃঙ্খল অংশগ্রহণের মাধ্যমে আজকের এই উৎসবটি আরও সুন্দর হয়ে উঠবে।’
খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৎস উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আক্তার জাহান, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
৪১৭ দিন আগে
সিরাজগঞ্জে নদীতে নিখোঁজ অপর দুই বন্ধুরও লাশ উদ্ধার
সিরাজগঞ্জের কামারখন্দে ফুলজোর নদীতে শনিবার গোসল করতে নেমে তিন বন্ধু নিখোঁজ হওয়ার ঘটনায় ওইদিন সন্ধ্যা ৬টার দিকে কলেজছাত্র রাফিমের লাশ উদ্ধার করা হয়েছিল। রবিবার (২ ফেব্রুয়ারি) অপর ২ বন্ধুর লাশ উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিস। এ নিয়ে তিনজনকেই নিহত অবস্থায় উদ্ধার করা হলো।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের বাহিরগোলা ঘোষপাড়া মহল্লার কৃষ্ণ নিয়োগী, সয়াধানগড়া নতুনপাড়া মহল্লার সারজিল ও ঝাঁটিবেলাই গ্রামের রাফিম।
এরা সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নারীসহ দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, দুই বন্ধু সিরাজগঞ্জে রাফিমের বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে কামারখন্দে ফুলজোর নদীতে গোসল নেমে তারা তিনজন নিখোঁজ হয়।
উদ্ধার হওয়া স্কুলছাত্র রাফিমের লাশ রাতে ও অপর দুজনের লাশও উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।
৪২০ দিন আগে
সিরাজগঞ্জে নদীতে ডুবে ৩ কলেজছাত্র নিখোঁজ, একজনের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের কামারখন্দে ফুলজোর নদীতে গোসল করতে নেমে তিন কলেজছাত্র নিখোঁজ হওয়ার পর একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঝাটিবেলাই গ্রামে এ ঘটনা ঘটে। এরপর সন্ধ্যা ৬টার দিকে কলেজছাত্র রাফিমের লাশ উদ্ধার করা হয়।
তার অপর ২ বন্ধুর সন্ধানে এখনও অভিযান অব্যাহত রয়েছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, দুই বন্ধু সিরাজগঞ্জে রাফিমের বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে কামারখন্দে ফুলজোর নদীতে গোসল নেমে তারা তিনজন নিখোঁজ হয়।
আরও পড়ুন: দুই বছর পর ২ ভারতীয়র লাশ সৎকার, সরকারের ব্যয় ২৪ লাখ টাকা
তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে সন্ধ্যায় একজনের লাশ উদ্ধার করা হলেও অপর দুজনের সন্ধান এখনও পাওয়া যায়নি।’
৪২১ দিন আগে
ঘন কুয়াশায় ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে ৪ ফেরি
ঘন কুয়াশায় মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকে আছে চারটি ফেরি। চার ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন।
আরিচা সেক্টরের ডিজিএম নাসির চৌধুরী জানান, মধ্য রাত থেকে পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় ঘণ কুয়াশার প্রকোপ বাড়তে থাকায় নৌ দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে আটকে পড়ে বরকত ও কপোতী নামে দুইটি ফেরি। এছাড়া ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটেও রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয় খান জাহান আলী ও চিত্রা নামে দুইটি ফেরি।
ঘাট কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়ায় ৬টি ও দৌলতদিয়া ৪টি এবং আরিচাঘাটে ৩টি ফেরি যাত্রী ও যানবাহন বোঝাই করে আটকে রাখা হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুর-শরীয়তপুর ফেরি চলাচল স্বাভাবিক
৪৩০ দিন আগে