বাতাসের মানের উন্নতি
ঢাকার বাতাসের মানের উন্নতি
রাজধানী ঢাকায় বৃহস্পতিবার বাতাসের গুণমানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬তম স্থানে রয়েছে।
সকাল ৮টা ৫২ মিনিটে বাংলাদেশের রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৭৫।
৫১ থেকে ১০০ এর মধ্যে একিউআই স্কোর 'স্বাভাবিক' বলা হয়, তবে কিছু মানুষের জন্য 'ঝুঁকিরপূর্ণ' বলে বিবেচিত হয়, বিশেষ করে যারা বায়ু দূষণের প্রতি অস্বাভাবিকভাবে সংবেদনশীল।
রাশিয়ার ক্রাসনোয়ারস্ক, ভারতের দিল্লি ও চীনের চেংডু যথাক্রমে একিউআই ১৮২, ১৬৮ এবং ১৬০ স্কোর নিয়ে সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম তিনটি স্থান দখল করেছে।
আরও পড়ুন: ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’
বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে 'খারাপ' বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর 'খারাপ' বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর 'ঝুঁকিরপূর্ণ' বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
আরও পড়ুন: একিউআই: আবারও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।
জাতিসংঘের তথ্যমতে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ু দূষণের কারণে প্রতি বছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে।
১৪০৯ দিন আগে
একিউআই: ঢাকার বাতাসের মানের উন্নতি
এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) বুধবার বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের মানের উন্নতি হয়েছে।
২১৫৯ দিন আগে
একিউআই: ঢাকার বাতাসের মানের উন্নতি
বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের মানের উন্নতি হয়েছে। রবিবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ৭৩ স্কোর নিয়ে ৩০তম খারাপ অবস্থানে ছিল এ শহর।
২১৬৩ দিন আগে
ঢাকার বাতাসের মানের উন্নতি হলেও এখনও ‘অস্বাস্থ্যকর’
বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের মান মঙ্গলবার সকালে সামান্য উন্নতি হলেও এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এখনও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
২১৮৮ দিন আগে