ক্রিকেট
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ শুরু বৃহস্পতিবার
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। আর খেলা শুরু হবে বৃহস্পতিবার (৬ জুলাই)। এদিন সকাল ৯টায় মাঠে গড়াবে যুবাদের প্রথম ওয়ানডে ম্যাচ।
বুধবার (৫ জুলাই) দুপুরে খুলনা আবু নাসের স্টেডিয়ামে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে।
ট্রফি উন্মোচন করেন বাংলাদেশের অধিনায়ক আহরার আমিন ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেভিড টিগার। সিরিজ ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন উভয় দলের অধিনায়ক।
আরও পড়ুন: বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন: তামিম ইকবাল
এর আগে আজ সকাল থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল প্রথম ওয়ানডের অনুশীলন করেছে। আর বিকালে দক্ষিণ আফ্রিকার যুবাদের অনুশীলন।
সিরিজের প্রথম ৩ ওয়ানডে ম্যাচ হবে খুলনাতে, আর শেষ দুই ম্যাচের ভেন্যু রাজশাহী। সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ৯টা থেকে।
এদিকে প্রথম ওনানডে মাঠে গড়ানোর আগে আজ শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা।
যুবাদের এই দলের সামনে একেবারেই নতুন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সবশেষ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ফলাফল ভালো হয়নি টাইগারদের।
তবে এবার নিজেদের আরও বেশী প্রস্তুত করে নিয়েছে যুবারা। নতুন প্রতিপক্ষ হলেও এই সিরিজে ভালো করার আশা ক্রিকেটারদের। আগামী বছর বিশ্বকাপের আগে এ ধরনের সিরিজ বিশ্বকাপের প্রস্তুতিতেও কাজে দিবে বলে আশা তাদের।
আর দীর্ঘ চার বছর পর খুলনায় কোনো বিদেশি ক্রিকেট দলকে আতিথিয়েতা দিতে প্রস্তুত শেখ আবু নাসের স্টেডিয়ামও।
খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামের ভেন্যু ইনচার্জ মোস্তাফিজুর রহমান রাসেল বলেন, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সিরিজকে সামনে রেখে ভেন্যুর বিভিন্ন স্থানে সংস্কার করা হয়েছে।
দর্শকদের জন্য উম্মুক্ত রাখা গ্যালারিতে নতুন করে রং করা হয়েছে। সংস্কার করা হয়েছে ড্রেসিং রুমসহ ভেন্যুর অন্যান্য বিভিন্ন স্থাপনাও।
সূচি অনুযায়ী, আগামী ৬, ৯ ও ১১ জুলাই সিরিজের প্রথম তিনটি ওয়ানডে শেখ আবু আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আর শেষ দু’টি ওয়ানডে অনুষ্ঠিত হবে রাজশাহীতে ১৪ ও ১৭ জুলাই। পাঁচ ম্যাচের এই সফর শেষ করে প্রোটিয়া যুবা দল বাংলাদেশ ছাড়বে ১৮ জুলাই।
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে সিরিজের উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ
আফগানিস্তান সিরিজের উদ্বোধনী ম্যাচে ফিটনেস নিয়ে শঙ্কা থাকা সত্ত্বেও খেলতে বদ্ধপরিকর তামিম
১০৬৫ দিন আগে
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ
চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বুধবার টস হেরে প্রথমে ব্যাট করতে বলা হয়েছে বাংলাদেশকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে থেকে নিজেদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। এবাদত হোসেন, রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরীর জায়গায় দলে এসেছেন আফিফ হোসেন, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।
ইনজুরির শঙ্কা সত্ত্বেও প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেছেন, তিনি শতভাগ ফিট নন, তবে সিরিজের উদ্বোধনী ম্যাচে খেলবেন।
আরও পড়ুন: টফিতে লাইভ দেখুন বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ ২০২৩: বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ ওডিআই ক্রিকেট সিরিজ লাইভ সম্প্রচারিত হবে টফি অ্যাপে
জুনে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশ সফর করেছিল আফগানিস্তান এবং এখন তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে দলটি।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহীম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, আজমতুল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকি ও সেলিম সাফি
আরও পড়ুন: বাংলাদেশ বনাম আফগানিস্তান ওডিআই ২০২৩ ম্যাচ কোথায় দেখবেন: টিভি চ্যানেল ও লাইভ স্ট্রিমিং, সম্ভাব্য একাদশ
১০৬৫ দিন আগে
টফিতে লাইভ দেখুন বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ ২০২৩: বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ ওডিআই ক্রিকেট সিরিজ লাইভ সম্প্রচারিত হবে টফি অ্যাপে
যেকোনো নেটওয়ার্ক থেকে টফি অ্যাপ ও ওয়েবসাইটে বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সব ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে দেশের ডিজিটাল বিনোদন অ্যাপ টফিতে।
বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে ম্যাচের লাইভ স্ট্রিমিং
ম্যাচগুলো টফি ওয়েবসাইটে পাওয়া যাবে; আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম আফগানিস্তান ওডিআই ২০২৩ ম্যাচ কোথায় দেখবেন: টিভি চ্যানেল ও লাইভ স্ট্রিমিং, সম্ভাব্য একাদশ
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ম্যাচগুলো অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল ডিভাইসের যে কোনো নেটওয়ার্ক এবং অ্যান্ড্রয়েড টিভিতে টফি অ্যাপ্লিকেশন থেকে দেখা যাবে।
এরপর ১৪ ও ১৬ জুলাই সিলেট স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
টফি অ্যাপে লাইভ স্পোর্টসের জন্য একটি নির্দিষ্ট চ্যানেল রয়েছে এবং দর্শকরা এই চ্যানেলে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ সরাসরি দেখতে পারবেন।
যেভাবে টফি অ্যাপ ডাউনলোড করবেন
টফি অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোন ও টিভি ব্যবহারকারীদের জন্য গুগল প্লে স্টোরে এবং আইওএস ব্যবহারকারীদের জন্য অ্যাপ স্টোরে পাওয়া যাবে।
আরও পড়ুন: আফগানিস্তান সিরিজের উদ্বোধনী ম্যাচে ফিটনেস নিয়ে শঙ্কা থাকা সত্ত্বেও খেলতে বদ্ধপরিকর তামিম
১০৬৫ দিন আগে
বাংলাদেশ বনাম আফগানিস্তান ওডিআই ২০২৩ ম্যাচ কোথায় দেখবেন: টিভি চ্যানেল ও লাইভ স্ট্রিমিং, সম্ভাব্য একাদশ
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হাশমতউল্লাহ শাহিদির আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ।
বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে ২০২৩ ম্যাচ টিভি চ্যানেল এবং লাইভ স্ট্রিমিং কোথায় দেখতে পারবেন সে সম্পর্কে এখানে বিস্তারিত রয়েছে।
বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে ২০২৩ লাইভ: কোথায় দেখা যাবে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ
আরও পড়ুন: আফগানিস্তান সিরিজের উদ্বোধনী ম্যাচে ফিটনেস নিয়ে শঙ্কা থাকা সত্ত্বেও খেলতে বদ্ধপরিকর তামিম
বাংলাদেশ
বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে সিরিজের সরাসরি সম্প্রচার গাজী টিভি এবং টি-স্পোর্টসে পাওয়া যাবে।
টফিতে বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট সিরিজ সরাসরি সম্প্রচার করা হবে
বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সকল ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে দেশের জনপ্রিয় ডিজিটাল বিনোদন অ্যাপ টফিতে।
র্যাবিটহোল অ্যাপে বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্ট্রিমিং
বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম ওয়ানডে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে র্যাবিটহোল অ্যাপে।
ভারত
আরও পড়ুন: বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন: তামিম ইকবাল
বাংলাদেশ-আফগানিস্তান ওডিআই সিরিজটি ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে, তবে ভারতের কোনো টিভি চ্যানেলে সিরিজটির সরাসরি সম্প্রচার করা হবে না।
আফগানিস্তান
ওডিআই সিরিজটি আফগানিস্তানের আরটিএ স্পোর্টে দেখা যাবে।
ভারত ও আফগানিস্তানের বাইরে বিশ্বের বাকি ভক্তরা র্যাবিটহোলবিডি’র ইউটিউব চ্যানেলে ম্যাচটি দেখতে পারবেন।
এছাড়াও বিভিন্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ম্যাচটির লাইভ দেখাবে।
বাংলাদেশ বনাম আফগানিস্তান ওডিআই সম্ভাব্য একাদশ
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোহাম্মদ নাইম, লিটন দাস (উইকেটরক্ষক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ-২০২৩ সূচি প্রকাশ: প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, সৈয়দ শিরজাদ/জিয়া উর রহমান।
১০৬৫ দিন আগে
আফগানিস্তান সিরিজের উদ্বোধনী ম্যাচে ফিটনেস নিয়ে শঙ্কা থাকা সত্ত্বেও খেলতে বদ্ধপরিকর তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন যে তিনি শতভাগ ফিট না হলেও বুধবার থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে অংশ নিতে চান।
মঙ্গলবার সকালে বাংলাদেশ দলের একটি অনুশীলন সেশন ছিল, যেখানে তামিম উপস্থিত থাকলেও ব্যাটিং বা ফিল্ডিং থেকে বিরত ছিলেন।
মঙ্গলবার চট্টগ্রামে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি ১০০ শতাংশ ফিট নই, তবে আগামীকাল খেলার সিদ্ধান্ত নিয়েছি। আমি এখন ভালো বোধ করছি।’
আরও পড়ুন: বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন: তামিম ইকবাল
তামিম অবশ্য জানিয়েছেন, ফিটনেস নিয়ে মেডিকেল টিমের সঙ্গে পরামর্শ করেই পরবর্তী ম্যাচে খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।
তিনি বলেন, ‘আমি এমন কোনো সিদ্ধান্ত নেব না যা দলকে সমস্যায় ফেলতে পারে। তবে আমি বিশ্বাস করি আগামীকালের ম্যাচ খেলার জন্য আমি ফিট।’
সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল এবং বাকি ম্যাচগুলো একই ভেন্যুতে ৮ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই দিবা-রাত্রির এবং প্রতিদিন দুপুর ২টায় শুরু হবে।
আফগানিস্তান সম্প্রতি জুনে একটি টেস্ট খেলেছে এবং তারা এখন যথাক্রমে চট্টগ্রাম ও সিলেটে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
আরও পড়ুন: সাকিব ও আমি যখন মাঠে নামি, তখন আমাদের জন্য অন্য কিছু গুরুত্ব রাখে না: তামিম
১০৬৬ দিন আগে
বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন: তামিম ইকবাল
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ তার দলের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ। কারণ এটি এমন একটি আয়োজন, যেখানে কোনও ম্যাচই সহজ নয়।
বাংলাদেশ আগামী ৭ই অক্টোবর ভারতের ধর্মশালায় তাদের এশিয়ান প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।
আরও পড়ুন: আমাদের বড় কিছু পার্টনারশিপ দরকার: তামিম ইকবাল
বিশ্বকাপের লিগ পর্বে পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ফাইনাল ম্যাচসহ বাংলাদেশের মোট ৯টি ম্যাচ খেলার কথা রয়েছে।
বিশ্বকাপে বাংলাদেশের খেলাগুলো ছয়টি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিনটি ভেন্যু- ধর্মশালা, কলকাতা ও পুনে।
প্রথমবারের মতো বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন তামিম।
তিনি মনে করেন, এই সংস্করণের বিশ্বকাপ সাদা বলে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ, ‘এটাই সর্বোচ্চ ইভেন্ট। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কোনোকিছুর তুলনা চলে না; কারণ, সাদা বলে এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং, যা আপনার ম্যাচ সচেতনতা ও টেম্পারামেন্টের পরীক্ষা নেবে।’
তবুও তিনি ভালো পারফরম্যান্সের জন্য আশাবাদী, কারণ ভারতের কন্ডিশন বাংলাদেশ দলের কাছে বেশ পরিচিত।
তিনি বলেন, ‘বিশ্বকাপে আমাদের দল নিয়ে আমরা আশাবাদী। আমরা ওয়ানডেতে খুব ভালো করছি এবং বাছাইপর্বেও নেতৃত্বস্থানীয় দলগুলোর মধ্যে ছিলাম। দলে অভিজ্ঞতা ও প্রতিভার ভালো মিশেল আছে আর কন্ডিশনও আমাদের চেনা।’
গত তিন বছরে বাংলাদেশ দেশে ও বিদেশে মোট ৩৬টি ওয়ানডে খেলেছে, যার মধ্যে টাইগাররা ২৩টি ম্যাচ জিতেছে।
অন্যদিকে, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড একই সময়ে ৩৩টি ম্যাচ খেলে ১৭টিতে জয়লাভ করেছে। যেখানে রানার্সআপ নিউজিল্যান্ড ৩২টি ম্যাচ খেলে ১৮টিতে জয়ী হয়েছে।
আরও পড়ুন: এক ফরম্যাট থেকে অবসর নিতে চান তামিম ইকবাল
জেসিন্ডা আরডার্নের প্রতি কৃতজ্ঞ তামিম ইকবাল
১০৭৩ দিন আগে
আইসিসি বিশ্বকাপ-২০২৩ সূচি প্রকাশ: প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একদিনের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ-২০২৩-এর বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে, যা চলতি বছরের অক্টোবর এবং নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে।
৭ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে হিমাচল প্রদেশের ধর্মশালায় ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশের উদ্বোধনী ম্যাচের দুই দিন আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ। একই ভেন্যুতে ১৯ নভেম্বর চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হবে।
ক্রিকেট বিশ্বকাপের রাউন্ড রবিন পর্বে মোট নয়টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। ১০ অক্টোবর ধর্মশালায় ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। পরবর্তী ম্যাচগুলিতে, বাংলাদেশ পুনে, মুম্বাই এবং কলকাতায় যথাক্রমে ১৯, ২৪ এবং ২৮ অক্টোবর ভারত, দক্ষিণ আফ্রিকা এবং কোয়ালিফায়ার-১ এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।
আরও পড়ুন: আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি মুশফিক ও সাকিবের
৩১ অক্টোবর কলকাতায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শেষ দুটি ম্যাচে, বাংলাদেশ বাছাইপর্ব -২-এ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে যথাক্রমে ৬ ও ১২ নভেম্বর দিল্লি এবং পুনেতে।
বাংলাদেশের ম্যাচগুলো পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে: ধর্মশালা, চেন্নাই, পুনে, মুম্বাই এবং কলকাতা। এর মধ্যে ধর্মশালা, পুনে এবং কলকাতা বাংলাদেশের হয়ে দু’টি করে ম্যাচ আয়োজন করবে।
এবারের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে মোট ১০টি দল অংশগ্রহণ করবে। স্বাগতিক দেশ ভারতসহ বিশ্বকাপ সুপার লিগের শীর্ষ ৮টি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এদিকে, বর্তমানে জিম্বাবুয়েতে চলমান টুর্নামেন্টে তাদের স্থান অর্জনের জন্য একটি বাছাইপর্বের ইভেন্টে দু’টি অতিরিক্ত দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
ভারতে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো:
৭ অক্টোবর: হিমাচল প্রদেশের ধর্মশালার ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ বনাম আফগানিস্তান
১০ অক্টোবর: হিমাচল প্রদেশের ধর্মশালায় ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ইংল্যান্ড
১৪ অক্টোবর: চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
আরও পড়ুন: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু রবিবার
১৯ অক্টোবর: পুনের গাহুঞ্জে,মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ভারত
২৪ অক্টোবর: মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা
অক্টোবর ২৮: কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার-১
৩১ অক্টোবর: কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ বনাম পাকিস্তান
৬ নভেম্বর: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার-২
১২ নভেম্বর: পুনের গাহুঞ্জে, মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়াি
আরও পড়ুন: ২০২২ আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপের সেরা ৬ ক্যাপ্টেন
১০৭৩ দিন আগে
আগামী নির্বাচনের পর বিপিএলের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে
বিপিএল গভর্নিং বডির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, ২০২৩ সালের ডিসেম্বরে বা ২০২৪ সালের শুরুর দিকে অনুষ্ঠিতব্য বাংলাদেশের সাধারণ নির্বাচনের পরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী মৌসুম অনুষ্ঠিত হবে। শনিবার এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানান।
বিবৃতিতে ইসমাইল জানান, এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছিল যে ২০২৪ সালের ৬ জানুয়ারি বিপিএল শুরু হবে। তবে, নির্বাচনের তারিখকে ঘিরে অনিশ্চয়তার কারণে, বিপিএলের সময়সূচির পুনর্নির্ধারণ করা হতে পারে।’
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের
তিনি বলেন, ‘ফেব্রুয়ারির মধ্যে আমাদের বিপিএল শেষ করতে হবে, কারণ এর পরে আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ আছে।’
তিনি আরও উল্লেখ করেছেন যে বিপিএলের আসন্ন মৌসুমের জন্য প্লেয়ার ড্রাফট সেপ্টেম্বরে হওয়ার কথা রয়েছে।
তিনি নিশ্চিত করেছেন যে ‘গত মৌসুমে আমরা শুধুমাত্র শেষ কয়েকটি ম্যাচে ডিআরএস প্রয়োগ করেছি, এই বছর আমাদের প্রথম ম্যাচ থেকে এটি থাকবে। বোর্ড আইসিসির মধ্যস্থতায় এই পরিষেবার জন্য তিন বছরের চুক্তি স্বাক্ষর করেছে।’
আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘন করায় বিপিএলের ৪ খেলোয়াড়, কোচের জরিমানা
শেষ পর্যন্ত বিপিএলে ডিআরএস!
১০৭৬ দিন আগে
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের
আগামী মাসে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজের জন্য আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডে সিরিজের জন্য সাকিব আল হাসানকে অন্তর্ভুক্ত করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।
এবারে দলে ফিরেছেন ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ মিস করা তামিম ইকবাল এবং এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তিনি।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট: ৫৪৬ রানের রেকর্ড ব্যবধানে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ
আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল।
এদিকে, আফগানিস্তানের বিরুদ্ধে একক টেস্টে বাংলাদেশ ৫৪৬ রানের ব্যবধানে একটি দুর্দান্ত জয় পেয়েছে। যা এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে তাদের সবচেয়ে বড় জয়।
এছাড়া এই জয়টি গত ৮৯ বছরে যে কোনো টেস্ট দলের সবচেয়ে বড় ব্যবধানে জয়।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাঈম শেখ।
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ে বড় জয়ের আশা বাংলাদেশের
বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট: ৩৭০ রানে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ
১০৮৩ দিন আগে
বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট: ৫৪৬ রানের রেকর্ড ব্যবধানে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ
রানের বড় ব্যবধানে বড় টেস্ট জয়ের জন্য যেন মঞ্চ তৈরি করাই ছিল এবং বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে সুযোগটি কাজে লাগাতে কোনো ভুল করেনি।
দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে স্বাগতিকদের জয় নিশ্চিত করতে আট উইকেটের প্রয়োজন ছিল, আর অবশিষ্ট দুই দিনে ৬০০-র বেশি রান করার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল আফগানিস্তান।
আফগানিস্তান পিছিয়ে পড়তে থাকায় বাংলাদেশ ৫৪৬ রানের বিশাল ব্যবধানে ম্যাচটি জয়লাভ করে, যা ১৯৩৪ সালের পর টেস্ট ইতিহাসে একটি রেকর্ড ভাঙা জয়। কারণ সেসময় অস্ট্রেলিয়া ওভালে ইংল্যান্ডকে ৫৬২ রানে পরাজিত করেছিল। ফলে, এই শতাব্দীর রানের দিক থেকে এটিই হচ্ছে সবচেয়ে বড় জয়।
আট উইকেট হাতে রেখে দিন শুরু করলেও সকালের সেশনেই সবকটি হারায় আফগানিস্তান।
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ে বড় জয়ের আশা বাংলাদেশের
আফগানিস্তানের পক্ষে রহমত শাহ সর্বোচ্চ ৩০ রান করেন, অন্য কোনো আফগান ব্যাটসম্যান ২০ রান স্পর্শ করতে পারেনি।
বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৩৭ রান দিয়ে ৪টি এবং শরীফুল ইসলাম ৩টি উইকেট নেন।
নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মাহমুদুল হাসান জয়ের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৮২ রান তোলে বাংলাদেশ।
অভিষেকম্যাচে নিজাত মাসুদ আফগানিস্তানের হয়ে পাঁচ উইকেট নেন। দ্বিতীয় আফগান বোলার হিসেবে টেস্ট অভিষেকে পাঁচ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।
জবাবে আফগানিস্তান ১৪৬ রানে অলআউট হয়ে যায় এবং পেসারদের অনুকূলে থাকা পিচে ইবাদত হোসেন বাংলাদেশের পক্ষে চারটি উইকেট নেন। ফলস্বরূপ, প্রথম ইনিংসে ২৩৪ রানের লিড পায় বাংলাদেশ।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট: ৩৭০ রানে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ
শান্ত দ্বিতীয় ইনিংসে তার শক্তিশালী পারফরম্যান্স অব্যাহত রেখে আরও একটি সেঞ্চুরি করেন। মুমিনুল হকের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়লেন তিনি।
বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ৪২৫ রান করে আফগানিস্তানকে ৬৬১ রানের বিশাল লক্ষ্য দেয়।
এই কঠিন লড়াইয়ের মুখোমুখি আফগান ব্যাটসম্যানরা যথাযথ মনোবলের সঙ্গে তাদের ব্যাটিংয়ের দিকে এগিয়ে যেতে ব্যর্থ হয় এবং তৃতীয় দিনের শেষ সেশনে দুটি উইকেট হারায়।
আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে গোল্ডেন ডাকে আউট করেন শরীফুল ইসলাম। পরের ওভারে আবদুল মালিকের উইকেট নেন তাসকিন আহমেদ।
তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী জুলাইয়ে বাংলাদেশে আসবে আফগানিস্তান।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট: নিজাতের পাঁচ উইকেটে প্রথম ইনিংসে ৩৮২ রানে অলআউট বাংলাদেশ
১০৮৩ দিন আগে