ক্রিকেট
সাকিব ও আমি যখন মাঠে নামি, তখন আমাদের জন্য অন্য কিছু গুরুত্ব রাখে না: তামিম
সাকিব ও আমি যখন মাঠে নামি, তখন আমরা দুজনই শতভাগ দিচ্ছি, অন্য কিছু এখানে কোনও বিষয় নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
তিনি বলেন, ‘যখন সাকিব ও আমি বাংলাদেশের জার্সি পরে মাঠে নামি, তখন আমাদের জন্য অন্য কিছু গুরুত্বপূর্ণ নয়। আমাদের একমাত্র লক্ষ্য আমাদের সামর্থ্য অনুযায়ী বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে খেলা।’
রবিবার (২৬ ফেব্রুয়ারি) ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজের আগে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তামিমের এসকল মন্তব্যের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বাংলাদেশের ড্রেসিংরুমের ‘অস্বাস্থ্যকর অবস্থা’ সম্পর্কে খোলামেলা কথা বলেছেন।
এমনকি নাজমুল হাসান তামিম ও সাকিবের মধ্যকার টানাপোড়েনের কারণে ‘দুশ্চিন্তা’ হওয়ার ইঙ্গিতও দিয়েছেন।
তামিম জল্পনা-কল্পনার সত্যতা অস্বীকার করেননি এবং তবে জোর দিয়ে বলেন যে মাঠের বাইরের বিষয়গুলোর চেয়ে মাঠের পারফরম্যান্সকে অগ্রাধিকার দেয়া উচিত।
আরও পড়ুন: টস জিতে প্রোটিয়াদের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, নেই তামিম
রবিবার তামিমের মিডিয়ায় উপস্থিতির আগে বিসিবি সভাপতি ক্রিকবাজের কাছে দেয়া এক সাক্ষাৎকারে জানান, দলের প্রধান দুই খেলোয়াড়ের মধ্যে ‘বিরোধ’ সমাধান করার চেষ্টা করেছিলেন।
সাকিব ও তামিমকে কেন্দ্র করে ড্রেসিংরুমে দলাদলির গুজবও রয়েছে কলে জানান নাজমুল।
তবে তামিম এ বিষয়টি অস্বীকার করেন।
তামিম বলেন, আমি ১৭ বছর ধরে খেলছি বাংলাদেশ জাতীয় দলে। যখন দল ভালো খেলত না, তখনই এই গ্রুপিং বিষয়টি উঠে আসে।
তিনি আরও বলেন, ‘আমি অতীতেও গ্রুপিং সংস্কৃতির গুজব শুনেছি, কিন্তু আমি ড্রেসিংরুমে এটি কখনও দেখিনি। যেহেতু আমি গত ছয় মাস জাতীয় দলের বাইরে ছিলাম, আমি এই জাতীয় সংস্কৃতির সাম্প্রতিক উত্থানের বিষয়ে জানি না।’
আরেক প্রশ্নের জবাবে বাংলাদেশ ওডিআই অধিনায়ক কৌশলী উত্তর দেন।
তামিম বলেন, আমার কাছে যেটা মনে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা যখন বাংলাদেশ দলের জার্সি পরি, মাঠে যখন নামি, আমি যদি নিজের শতভাগ দেই, সে যদি শতভাগ দেয়, আমি যদি অধিনায়কত্ব করি এবং তার কাছ থেকে কোনো পরামর্শ চাইলে সে সহায়তা করে, সে অধিনায়কত্ব করার সময় কোনো পরামর্শ চাইলে আমি যদি প্রস্তুত থাকি, তাহলে অন্য আর কিছুর কোনো মূল নেই।
তামিম আরও বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ সিরিজ। আমরা সিরিজে ভাল করার বিষয়ে মনোনিবেশ করছি।’
আরও পড়ুন: আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা তামিমের
১১৯৪ দিন আগে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন সৌরভ গাঙ্গুলী
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেছেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
আরও পড়ুন: বায়োপিকে নিজের চরিত্রে হৃত্বিককে চান সৌরভ গাঙ্গুলি!
ভক্তদের কাছে দাদা নামে পরিচিত গাঙ্গুলী বেশ কয়েক বছর পর বৃহস্পতিবার একান্ত সফরে ঢাকায় এসেছেন।
ঢাকার গুলশানের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গাঙ্গুলী বলেন, ‘যতবার এখানে আসি, ঢাকার মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পাই। মাঝে মাঝে ভুলে যাই এটা ভারত না বাংলাদেশ।’
প্রাক্তন বাঁ-হাতি ব্যাটার ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্টে ভারতের অধিনায়ক ছিলেন। সাবেক ভারতীয় এই অধিনায়ক বলেছেন, ‘আমার জীবনের অনেক মূল্যবান মুহূর্ত বাংলাদেশে রয়েছে।’
গাঙ্গুলী একটি মাদকমুক্ত জাতি গঠনে প্রধানমন্ত্রী হাসিনার প্রচেষ্টার প্রশংসা করেন এবং বলেছেনন যে এই লক্ষ্য অর্জনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেট বোর্ডে চলবে সৌরভের ‘দাদাগিরি’
আইসিসি ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলি
১১৯৬ দিন আগে
সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল
২০১৬ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দল।
মূলত ২০২১ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে নির্ধারিত এই সফরটি কোভিড-১৯ মহামারির কারণে স্থগিত করা হয়েছিল। এই সফরে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি-টোয়েন্টি) ম্যাচ ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ২০২২ সালের ডিসেম্বরে বলেছিলেন যে তিনি বাংলাদেশে বিশ্ব চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেয়ার জন্য আগ্রহী, এমন একটি দেশ যেখানে তারা ২০১০ সালের পর থেকে কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি। তিনি স্বাগতিকদের কাছ থেকে একটি চ্যালেঞ্জিং প্রতিযোগিতা আশা করেন।
আগামী ১ মার্চ থেকে ঢাকায় শুরু হতে যাওয়া সিরিজের জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরও পড়ুন: ‘অভিজ্ঞ’ চন্ডিকার লক্ষ্য খেলার নিজস্ব পরিকল্পনা করা
এই সিরিজে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করবেন চন্ডিকা হাথুরুসিংহে। রাসেল ডোমিঙ্গোর বিদায়ের পর দুই বছরের জন্য হাথুরুসিংহেকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। হাথুরুসিংহে ক্রিকেটের তিন ফরম্যাটের দায়িত্বে থাকবেন এবং দলের সঙ্গে তার ভালো কাজ চালিয়ে যাওয়ার আশায় বাংলাদেশে ফিরে আনন্দ প্রকাশ করেছেন।
আগামী ১ ও ৩ মার্চ ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম দুই ওয়ানডে এবং ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। সবগুলো ওয়ানডে শুরু হবে স্থানীয় সময় দুপুর আড়াইটায়।
আগামী ৯ মার্চ চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ। ১২ ও ১৪ মার্চ ঢাকায় আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সব ধরনের টি-টোয়েন্টি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।
আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিলেন চন্ডিকা হাথুরুসিংহে
১১৯৬ দিন আগে
ডিএনসিসি মেয়র কাপ-২০২৩, সিজন-২ উদ্বোধন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র কাপ-২০২৩, সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।
মেয়র কাপ-২০২৩, মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলতে তিন ধরনের খেলা- ক্রিকেট, ফুটবল এবং ভলিবল মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে।
আরও পড়ুন: বিপিএল ২০২৩ ফাইনাল: ৭ উইকেটে স্ট্রাইকার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স
সৌরভ গাঙ্গুলী এখন একটি ব্যক্তিগত সফরে ঢাকায় আছেন।১৯৮৯ সালে যখন তিনি এশিয়া কাপে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিলেন তখন থেকে বাংলাদেশের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে।
প্রাক্তন বাঁ-হাতি ব্যাটার ২০০০ সালে ঢাকায় বাংলাদেশের উদ্বোধনী টেস্টে ভারতীয় অধিনায়ক হিসাবে অভিষেক হয় তার।
তার সফরের সময় গাঙ্গুলি তরুণদের জীবনে খেলাধুলা এবং সঙ্গীতের তাৎপর্যের ওপর জোর দেন। তাদের এই কার্যকলাপের সঙ্গে সংযুক্ত থাকতে এবং মাদক এড়াতে আহ্বান জানান।
আরও পড়ুন: ‘অভিজ্ঞ’ চন্ডিকার লক্ষ্য খেলার নিজস্ব পরিকল্পনা করা
১১৯৭ দিন আগে
‘অভিজ্ঞ’ চন্ডিকার লক্ষ্য খেলার নিজস্ব পরিকল্পনা করা
দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নেয়া চন্ডিকা হাথুরাসিংহে বলেছেন, তিনি বাংলাদেশ দলের জন্য আরও ভালো খেলার পরিকল্পনা করার দিকে বেশি মনোযোগ দেবেন।
বুধবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি সাংবাদিকদের সঙ্গে তার নতুন দায়িত্ব নিয়ে প্রথম আলাপচারিতায় এ কথা বলেন।
চন্ডিকা তার আগের কাজের তুলনায় নিজেকে বেশি অভিজ্ঞ বিচার করেছেন, সামনের চ্যালেঞ্জগুলোর জন্য তার উত্তেজনা এবং অনুপ্রেরণার কথা বলেছেন।
চন্ডিকা বলেছেন, বাংলাদেশের কোচ হিসেবে তার নতুন পদে তিনি টেস্ট এবং টি-টোয়েন্টিতে বাংলাদেশের খেলার পরিকল্পনা তৈরির দিকে বেশি মনোযোগী।
তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট খুবই প্রতিযোগিতামূলক। টি-টোয়েন্টি এখন বেশি জনপ্রিয়। তাই সেই অনুযায়ী আমাদের নিজেদের খেলার পরিকল্পনা বের করতে হবে। জাতি হিসেবে
আমরা জানি কিভাবে ওয়ানডে ক্রিকেট খেলতে হয়। আমাদের অন্যান্য ফরম্যাটেও ভালো করতে হবে।’
চন্ডিকা ২০১৭ সালে টাইগারদের প্রধান কোচ হিসেবে চার বছরের মেয়াদ শেষ করে বাংলাদেশ ছেড়েছিলেন। তবে বাংলাদেশ ক্রিকেটের দিকে সব সময় নজর রাখতেন তিনি।
চন্ডিকা বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের প্রতি আমার সবসময়ই একটা সফট কর্ণার ছিল। আমি একদিন বাংলাদেশে ফিরে আসতে চেয়েছিলাম।’
বাংলাদেশ দলে পুনরায় যোগ দেয়ার অনুপ্রেরণা ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের হয়ে অনেক খেলোয়াড়ই ভালো খেলেছে। তরুণ খেলোয়াড়রাও উঠে এসেছে এবং ভালো করছে। তাই সেই দলের সঙ্গে থাকা সবসময়ই দুর্দান্ত।’
চন্ডিকা আসন্ন সিরিজে খেলোয়াড়দের পর্যবেক্ষণ করার পরিকল্পনা করেছেন এবং দল সম্পর্কে আরও বিস্তৃত ধারণা পেতে অন্যান্য সদস্যদের মতামতের ওপর নির্ভর করছেন। তিনি এই বছর ৫০ ওভারের বিশ্বকাপসহ আসন্ন আইসিসি ইভেন্টগুলোতে দলের জন্য একটি ভাল সমন্বয় তৈরি করার দিকে মনোনিবেশ করছেন।
সিনিয়র খেলোয়াড়রা বাংলাদেশের হয়ে ভালো পারফর্ম করছে।
আরও পড়ুন: বিপিএল ২০২৩ ফাইনাল: ৭ উইকেটে স্ট্রাইকার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স
চন্ডিকা বলেছেন, তিনি তার নতুন মেয়াদে তাদের ভূমিকা খুব বেশি পরিবর্তন করতে দেখছেন না। তিনি বিশ্বাস করেন তার বর্ধিত অভিজ্ঞতা এবং বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে ভালো বোঝার পাশাপাশি স্থানীয় কোচদের সহায়তায় তিনি দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
তিনি এবার কোচ হিসাবে পরিবর্তন করতে চলেছেন এমন প্রশ্নের জবাবে তিনি মজা করে বলেন, তিনি বাংলাদেশের কোচ হিসাবে আগের সময়ের তুলনায় এবার একটু বেশি বয়সী।
৫৪ বছর বয়সী এই কোচ বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে স্নেহের সঙ্গে কথা বলেছেন যা মূলত শ্রীলঙ্কার কোচ থাকাকালীন উদ্ভূত হয়েছিল।
২০১৭ সালে তিনি বাংলাদেশ ছাড়ার পরপরই বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন যে চন্ডিকা দলের জন্য সাকিব আল হাসানের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু এখন চন্ডিকাকে সাকিবের সঙ্গেই কাজ করতে হবে, যিনি ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে অধিনায়ক। যখন তাকে একই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, চন্ডিকা নিরাপদে খেলা বেছে নিয়ে বলেছিলেন যে তিনি বিসিবি সভাপতির মন্তব্য সম্পর্কে অবগত নন।
বাংলাদেশ দল এখন ১ মার্চ থেকে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিলেন চন্ডিকা হাথুরুসিংহে
১১৯৮ দিন আগে
বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিলেন চন্ডিকা হাথুরুসিংহে
চন্ডিকা হাথুরুসিংহে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি সোমবার ঢাকায় পৌঁছান এবং নতুন ভূমিকায় তার প্রথম দিন হিসেবে মঙ্গলবার দলের অনুশীলন সেশনে যোগ দেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাথুরুসিংহেকে প্রধান কোচ হিসেবে তার সফল প্রথম কার্যকালের পর পরবর্তী দুই বছরের জন্য পুনরায় নিয়োগ দিয়েছে।
তার প্রথম মেয়াদে বাংলাদেশ দেশে ও বিদেশে বেশ কয়েকটি ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছে, যার মধ্যে রয়েছে- ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি বিখ্যাত জয় এবং পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়।
মঙ্গলবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামসহ গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে দেখা যায় হাথুরুসিংহেকে।
তবে তিনি এখনও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। বুধবার একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে, যেখানে হাথুরুসিংহে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং দলের জন্য তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।
আগামী ১ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল।
আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘন করায় বিপিএলের ৪ খেলোয়াড়, কোচের জরিমানা
বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদে ফিরতে পারেন চন্ডিকা হাথুরুসিংহে
১১৯৯ দিন আগে
বিপিএল ২০২৩ ফাইনাল: ৭ উইকেটে স্ট্রাইকার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৩ -এর ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে সাত উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই জয়ের মধ্য দিয়ে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুললো কুমিল্লা।
এর আগে সিলেট স্ট্রাইকার্স ২০ ওভারে সাত উইকেটে ১৭৬ রানের টার্গেট দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।
সিলেট প্রথম বারের মতো ফাইনালে খেললেও শিরোপা জয়ের স্বাদ নিতে ব্যর্থ হলো।
বৃহস্পতিবারে এই ম্যাচে সিলেট স্ট্রাইকার্স এর হয়ে নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম, উভয়েই একটি করে হাফ সেঞ্চুরি করে দলকে এগিয়ে নিয়েছিল।
কুমিল্লার ফিল্ডাররা আশ্চর্যজনকভাবে পিচ্ছিল ছিল, ভুল ফিল্ডিং এবং ড্রপ ক্যাচের কারণে কমপক্ষে ২৫ থেকে ৩০ রান হারায়। তবুও শেষমেষ জয়ের স্বাদ নিতে ভুল করেনি তারা।
অন্যদিকে এই বিপিএলে পাঁচটি অর্ধশতক হাঁকান তৌহিদ হৃদয়। সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দ্বিতীয় কোয়ালিফায়ারে যেমন করেছিলেন তিন নম্বরে ব্যাট করতে। কিন্তু এবারের পরিকল্পনা তার কাজে আসেনি।
তাই দলকে বাঁচানোর দায়িত্ব ছিল শান্ত ও মুশফিকের ওপর। আর তৃতীয় উইকেট জুটি দু’জনে ৫৬ বলে ৭৯ রান যোগ করেন।
শান্ত তার ৪৫ বলে ৬৪ রানে ৯টি চার এবং একটি ছক্কা মেরেছেন। ম্যাচের ১৩তম ওভারে মঈন আলীর বলে আউট হয়ে সিলেটকে তিন উইকেটে ১০৫ রানে-এ ছেড়ে দেয় শান্ত।
ইনিংস এগিয়ে নিতে থাকেন মুশফিক। তিনি ৪৮ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৭৪ রান করে অপরাজিত থাকেন। তিনি রায়ান বার্লের (১৩) সঙ্গে ২৯ রান যোগ করেন। এরপর তিনি ১৬তম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে মোসাদ্দেক হোসেনের হাতে ধরাশায়ী হন।
আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘন করায় বিপিএলের ৪ খেলোয়াড়, কোচের জরিমানা
১৮তম ওভারে মুস্তাফিজুরের বলে লিটন দাসের হাতে ক্যাচ দেয়ার আগে চার মারেন জর্জ লিন্ডে (৯)। শেষ ওভারে মঈন আলীর বলে রানআউট হন জাকির হাসান (১)।
শেষ চার বলে মুশফিকের সঙ্গে যোগ দেন তানজিম হাসান সাকিব এবং শূন্য রানে অপরাজিত থাকেন।
কুমিল্লার হয়ে, মুস্তাফিজুর ছিলেন সবচেয়ে সফল বোলার, চার ওভারে ৩১ রানে দুই উইকেট নেন। একটি করে উইকেট নেন মঈন আলী, তানভীর ইসলাম, সুনীল নারিন ও আন্দ্রে রাসেল।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার পর প্রথম বিপিএল ফাইনাল খেলছে সিলেট স্ট্রাইকার্স।
গত বছরের ফাইনালে রংপুর রাইডার্সকে সাত উইকেটে হারিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আরও পড়ুন: বিপিএল ২০২৩: ফাইনালে উঠল সিলেট ফ্র্যাঞ্চাইজির স্ট্রাইকাররা
১২০৪ দিন আগে
বিপিএল ফাইনাল লাইভ স্ট্রিমিং ২০২৩: কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট স্ট্রাইকার্স ফাইনাল ম্যাচ কীভাবে ও কোথায় দেখবেন, সম্ভ্যাব্য একাদশ
ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বিপিএল ২০২৩ এর ফাইনাল ম্যাচ (BPL Final 2023 Live)।
মাশরাফি বিন মুর্তজা বিপিএলের আট আসরে চারবারই ট্রফি হাতে তুলেছেন। মাশরাফি এবার আরও একটি ফাইনালে নামার অপেক্ষায়। আজ সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে নামবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।
বিপিএলের দ্বিতীয় সফলতম অধিনায় ইমরুল কায়েস। এই বাঁহাতি ব্যাটসম্যানের নেতৃত্বে দুবার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। এবার খেলবে টানা দ্বিতীয় এবং সর্বশেষ চার আসরের মধ্যে তৃতীয় ফাইনাল।
২০২২-২৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে মিরপুরে আজ সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। গত মঙ্গলবার কোয়ালিফায়ার ১-এ সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চলুন দেখে নেয়া যাক কোথায় লাইভ বিপিএল ২০২৩ ফাইনাল দেখা যাবে।
টুর্নামেন্টের ১১তম ম্যাচের পর থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স একটিও ম্যাচ হারেনি। তারা তাদের শেষ মিটিংয়ে স্ট্রাইকারদের সহজে পরাজিত করেছে এবং এই ম্যাচে তাদের ট্রফি রক্ষায় খুব আত্মবিশ্বাসী করেছে।
সিলেট স্ট্রাইকার্সের মৌসুমের শেষটা অসামঞ্জস্যপূর্ণ হলেও মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে ক্লোজ খেলায় অসাধারণ পারফর্ম করেছে। এই ফাইনালে জিততে হলে তাদের সেরাটা দিতে হবে।
আরও পড়ুন: বিপিএল ২০২৩: ফাইনালে উঠল সিলেট ফ্র্যাঞ্চাইজির স্ট্রাইকাররা
বিপিএল ফাইনাল ২০২৩ কীভাবে দেখবেন
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট স্ট্রাইকার্স বিপিএল ফাইনাল লাইভ স্ট্রিমিং টিভি চ্যানেল-
এই ম্যাচটি জিটিভি, সনি লিভ, জিও সুপার, উইলো টিভি এবং নাগরিক টিভিতে সরাসরি দেখানো হবে।
বিভিন্ন দেশ থেকে বিপিএল লাইভ ২০২৩
বাংলাদেশ: দারাজ ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশিরা বিপিএল ২০২৩ এর ফাইনাল ম্যাচটি লাইভ স্ট্রিম দেখতে পারবেন।
পাকিস্তান: যারা পাকিস্তান থেকে দেখতে চান তারা জিও এবং পিটিভিতে দেখতে পারেন।
যুক্তরাষ্ট্র: ESPN+ ম্যাচগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রচার করবে।
যুক্তরাজ্য: ভায়াপ্লে যুক্তরাজ্যে বিপিএলের লাইভ স্ট্রিমিং প্রদান করবে।
আরও পড়ুন: পিএসএল: পেশোয়ার জালমিতে যোগ দিচ্ছেন সাকিব আল হাসান
বিপিএল ফাইনাল ২০২৩ ভারত থেকে লাইভ
ভারতে, দর্শকরা ফ্যানকোডে অ্যাকশনটি লাইভ স্ট্রিম করতে পারে। টিভিতে খেলা দেখতে ইচ্ছুক ভক্তরা ইউরোস্পোর্টে তা করতে পারেন।
অন্যান্য দেশ থেকে বিপিএল ফাইনাল ম্যাচ 27thsports.com-এ দেখা যাবে
বিপিএল ফাইনাল ২০২৩ ইউটিউব এবং ফেসবুকে লাইভ
বিভিন্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলোও লাইভ স্ট্রিম করবে বিপিএল ফাইনাল ম্যাচ|
আরও পড়ুন: বিপিএল: লিগ পর্বে রংপুরকে হারিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করল কুমিল্লা
কবে, কোথায় আয়োজিত হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স?
১৬ ফেব্রুয়ারি, ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট স্ট্রাইকার্সের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬-৩০ মিনিটে।
বিপিএল ফাইনাল ২০২৩ পিচ রিপোর্ট
এই পিচে পেস, বাউন্স আছে এবং ফাস্ট বোলারদের মুখোমুখি হওয়া বিপজ্জনক হবে বলে আশা করা হচ্ছে। সমানভাবে, মিরপুরে স্ট্রোক তৈরির ব্যাটাররা সাফল্য পেয়েছে ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স সম্ভ্যাব্য একাদশ
লিটন দাস, ইমরুল কায়েস (অধিনায়ক), সুনীল নারিন, জনসন চার্লস, মঈন আলী, মোসাদ্দেক হোসেন, জাকের আলী (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মুকিদুল ইসলাম
সিলেট স্ট্রাইকার্স সম্ভ্যাব্য একাদশ
মাশরাফি মুর্তজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), রায়ান বার্ল, রুবেল হোসেন থিসারা পেরেরা, তানজিম হাসান সাকিব, জর্জ লিন্ডে, লুক উড
আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘন করায় বিপিএলের ৪ খেলোয়াড়, কোচের জরিমানা
১২০৪ দিন আগে
বিপিএল ২০২৩: ফাইনালে উঠল সিলেট ফ্র্যাঞ্চাইজির স্ট্রাইকাররা
চলতি বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে প্রথমবারের মতো পৌঁছে ভক্তদের চূড়ান্ত বাসন্তী উপহার দিয়েছে সিলেট স্ট্রাইকার্স।
মঙ্গলবার রাজধানীর মিরপুরে রংপুর রাইডার্সকে ১৯ রানে হারিয়ে শিরোপা জয়ের পথে এগিয়ে যায়।
মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন স্ট্রাইকার্স ১৬ ফেব্রুয়ারি ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে। এবারই প্রথম সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজি বিপিএলের ফাইনালে খেলবে।
আরও পড়ুন: শেষ পর্যন্ত বিপিএলে ডিআরএস!
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে শেষ ওভারে রংপুরের প্রয়োজন ছিল ২৮ রান। রুবেল হোসেন প্রথম দুই বলে দু’টি বাউন্ডারি দেন। কিন্তু শেষ তিন বলে তিনি প্রত্যাবর্তন করেন এবং স্ট্রাইকারদের জয় নিশ্চিত করেন।
শেষ ওভারে ২৮ রান করতে ব্যর্থ হওয়ার আগে রাইডার্স ভালোই খেলছিল। চতুর্থ উইকেট জুটিতে স্কোরকার্ড ভাসিয়ে রাখেন নুরুল হাসান সোহান ও রনি। তারা ৫২ বলে ৮২ রান করে। মুশফিকুর রহিম মাঠে ফিরলে নাটকীয়তার অবতারণার পর জুটি ভেঙে যায়।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাঠের বাইরে ছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তার অনুপস্থিতিতে স্ট্রাইকারদের হয়ে উইকেট কিপিং করেন বিকল্প ফিল্ডার আকবর আলী। যাইহোক, মুশফিক যখন ১৭তম ওভারের আগে মাঠে ফিরে আসেন। খেলার অবস্থার প্রেক্ষিতে তাকে স্ট্রাইকারদের মনোনীত উইকেটরক্ষক হিসাবে পুনরায় তার ভূমিকা পালন শুরু করতে হয়। অজ্ঞাত কারণে এই দায়িত্ব নিতে পারেননি মুশফিক।
এই পরিস্থিতিতে, স্ট্রাইকারদের কাছে দুটি বিকল্প ছিল: হয় মুশফিকুরকে গ্লাভস দেয়া এবং আকবরের জায়গায় নেয়া বা ওই দায়িত্ব পালনের জন্য একাদশ থেকে অন্য কাউকে বেছে নেয়া। জাকির হাসানকে গ্লাভস পরানোর সিদ্ধান্ত নেয় স্ট্রাইকাররা। এই নাটকীয়তার কারণে কয়েক মিনিট স্থায়ী ম্যাচে বিরতি দেয়া হয়েছিল।
এর মধ্যেই গতি হারিয়ে ফেলেন নুরুল ও রনি। ১৭তম ওভারের প্রথম বলে নুরুলকে আউট করেন সাকিব। একই ওভারে জাকিরের বলে রানআউটের ফাঁদে পড়েন রনি। এরপর আর গতি ফিরে পায়নি রাইডার্স।
দাসুন শানাকা এবং মেহেদী হাসান, এমন দুই ব্যাটারের রাইডার্সকে এগিয়ে নেয়ার দায়িত্ব ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ। রাইডার্স ২০ ওভারে আট উইকেটে ১৬৩ রান করে।
স্ট্রাইকারদের পক্ষে লুক উড তিনটি এবং রুবেল ও সাকিব দু’টি করে উইকেট নেন।
এর আগে টসে জিতে স্ট্রাইকার্সকে প্রথমে ব্যাট করতে পাঠায় রাইডার্স। ফর্মে থাকা তৌহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্ত প্রথম উইকেটে ৯ ওভারে ৬৫ রান সংগ্রহ করে।
হৃদয়কে হাসান মাহমুদ ফেরত পাঠানোর পর মাশরাফি তিন নম্বরে ব্যাট করে অনেককে চমকে দেন। তিনি কিছু পুরানো ব্যাটিং ঝলকও দেখান, মাত্র ১৬ বলে ২৮ রান করেন এবং স্কোর ১৭৫ গড়েন। থিসারা পেরেরা এবং জর্জ লিন্ডেও প্রত্যেকে ২১ রান করে ভাল অবদান রাখেন।
দুটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও দাসুন শানাকা। কিন্তু স্ট্রাইকারদের সাকুল্যে কমের মধ্যে সীমাবদ্ধ করার জন্য তাদের প্রচেষ্টা যথেষ্ট ছিল না।
আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘন করায় বিপিএলের ৪ খেলোয়াড়, কোচের জরিমানা
বিপিএল: লিগ পর্বে রংপুরকে হারিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করল কুমিল্লা
১২০৫ দিন আগে
পিএসএল: পেশোয়ার জালমিতে যোগ দিচ্ছেন সাকিব আল হাসান
আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি করেছে পেশোয়ার জালমি।
সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়েছেন সাকিব।
রংপুর রাইডার্সের কাছে হেরে ফরচুন বরিশাল বিপিএল থেকে ছিটকে গেলেও টুর্নামেন্টে ভালো রান করেছেন সাকিব। তিনি ১৩ ম্যাচে ৩৭৫ রান করেন এবং ১০ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘন করায় বিপিএলের ৪ খেলোয়াড়, কোচের জরিমানা
জালমি মিডিয়া টিম সোমবার জানিয়েছে, সাকিব একজন পরিপূরক খেলোয়াড় হিসেবে পেশোয়ার জালমিতে যোগ দেবেন এবং ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত খেলতে পারবেন।
সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, পিএসএলে যোগ দিতে এবং বিশ্বের সেরা কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে খেলতে পেরে উচ্ছ্বসিত এই অলরাউন্ডার।
পেশোয়ার জালমি ২০১৭ সালে তাদের প্রথম এবং একমাত্র পিএসএল শিরোপা জিতেছিল। তারপর থেকে তারা ধারাবাহিকভাবে একটি শীর্ষ পারফর্মিং দল হয়ে উঠেছে। ২০১৯ ও ২০২১ সালে রানার্স আপ হয়েছিল দলটি।
আরও পড়ুন: বিপিএল: লিগ পর্বে রংপুরকে হারিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করল কুমিল্লা
১২০৬ দিন আগে