আওয়ামী-লীগ
শ্রমিক-কর্মচারীদের মামলায় ড. ইউনুসের শাস্তি হয়েছে: তথ্যমন্ত্রী
প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের মামলায় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুসকে সাজা দিয়েছেন আদালত। এতে সরকারের কোনো দায় নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনুসকে আদালত দণ্ডিত করেছেন। এরপর আপিল করার শর্তে তাকে আবার জামিনে দেওয়া হয়েছে। এ নিয়ে দেশে-বিদেশে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা আছে এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে। এখানে সরকার কোনো পক্ষ নয়, মামলাও করেনি, মামলা করেছে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীরা। সেই মামলায় শাস্তি হয়েছে।’
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর লেনের ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বিভিন্ন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, গ্রামীণ টেলিকমের আইনি বাধ্যবাধকতা রয়েছে যে লাভের ৫ শতাংশ তার কর্মচারীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। অথচ এ পর্যন্ত কখনও তা দেওয়া হয়নি। এটি না দেওয়ায় শ্রম আইনের ৪,৭, ৮, ১১৭ এবং ২৩৪ এর অধীনে মামলা দায়ের করেছে শ্রমিক-কর্মচারীরা।
মন্ত্রী বলেন, 'গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে দুইজন শ্রমিক নেতাকে ম্যানেজ করার চেষ্টা করা হয়েছিল এবং দুইজন শ্রমিক নেতাকে ৬ কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল। কিন্তু সাধারণ শ্রমিকরা টাকা না পাওয়ায় মামলা করেছে। সুতরাং এখানে স্পষ্টত একটি অপরাধ সংঘটিত হয়েছে এবং এই অপরাধ সংঘটিত হওয়ার কারণেই মামলা হয়েছে, শাস্তিও হয়েছে।'
ড. হাছান বলেন, 'গ্রামীণ টেলিকমের এক দশকের বেশি সময় ধরে নিয়ম ভঙ্গ, কর ফাঁকি, তার কর্মচারীদের কল্যাণ তহবিল আত্মসাৎ এবং বিভিন্ন অনুমোদিত সংস্থা থেকে ৩ হাজার কোটি টাকা অপব্যবহার করার অভিযোগ আছে।’
১৯৯৯ সালের জুলাইয়ে অনুষ্ঠিত পরিচালক বোর্ডের ৫২তম সভায় আইন ভঙ্গ করে রেজুলেশনে ড. মুহাম্মদ ইউনূসকে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত এমডি হিসেবে নিশ্চিত করে।
এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এটি গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের অনুচ্ছেদ ১৪ এর ৪ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। অধিকন্তু, তার এই নিয়োগের অসৎ উদ্দেশ্যে পরে তা প্রমাণ হয়েছে।
সম্প্রচার মন্ত্রী ড. হাছান বলেন, 'বাংলাদেশ দণ্ডবিধির ২১ এবং ১২ এর ২ ধারা অনুসারে গ্রামীণ ব্যাংকের এমডিকে একজন পাবলিক সার্ভেন্ট হিসাবে বিবেচনা করা হয়। যেখানে ড. মুহাম্মদ ইউনূস পাবলিক সার্ভেন্ট হিসাবে তার চাকরির শর্তাবলী লঙ্ঘন করেছেন। একজন পূর্ণ-সময়ের সরকারি কর্মকর্তা হিসাবে কাজের জায়গায় তার ঘন ঘন অনুপস্থিতি ছিল এবং সেই অনুপস্থিতির ক্ষেত্রে সরকারের অনুমোদন কখনো নেওয়া হয়নি।'
পৃথিবীতে বহু নোবেল লরিয়েটের বিরুদ্ধে দেশে দেশে মামলা হয়েছে, অনেকে শাস্তি ভোগ করেছেন, কারাগারেও ছিলেন উল্লেখ করে সম্প্রচার মন্ত্রী ড. হাছান বলেন, 'এ ধরনের অনেক ঘটনা আছে, যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন, পুরস্কারের অর্থ কে কত টাকা পাবেন, এ নিয়েও নোবেল লরিয়েটরা একে অপরের বিরুদ্ধেও মামলা করেছেন। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশে আদালত স্বাধীন, স্বধীনভাবেই কাজ করেছে।'
তিনি বলেন, 'ডেভিড বার্গম্যান বাংলাদেশের রাজনীতি-নির্বাচন নিয়ে একটি নিবন্ধ লিখেছেন। তিনি ড. কামাল হোসেনের মেয়ের জামাই এবং তিনি একজন ইহুদী, যে ইহুদীরা ফিলিস্তিনে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত করছে। ডেভিড বার্গম্যানকে একটু জিজ্ঞেস করেন, এ নিয়ে তার কী বক্তব্য। এ নিয়ে একটি নিবন্ধ যদি সে লিখত, তাহলে আমরা তার অবস্থানটা জানতে পারতাম।'
'ড. ইউনুসকে কখনো শহীদ মিনার কিংবা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে দেখা যায় না, তিনি কার প্রতিনিধিত্ব করেন' সাংবাদিকদের এমন প্রশ্নে ড. হাছান মাহমুদ বলেন, আমি এককভাবে কারো নাম বলছি না, আমাদের দেশে কিছু লোক আছে, তারা দেশের প্রতিনিধিত্ব করে না, তারা বিদেশিদের প্রতিনিধিত্ব করে। দুর্ভাগ্য হচ্ছে, আমরা তাদের বক্তব্যগুলো ভালো করে প্রচার করি। এটা না দিলে কিন্তু তাদের বাজার মূল্যটা কমে যেত। আমরাই বাজার মূল্যটা বাড়িয়ে দিই।'
৮৮৪ দিন আগে
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফরিদপুরে আ. লীগের নেতা-কর্মীদের উপচেপড়া ভিড়
প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা উপলক্ষে ফরিদপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা নৌকার মিছিল ও স্লোগান নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়েছেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মঙ্গলবার বিকালে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।
তিনি জেলার ৪টি আসনে নৌকার প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন।
জনসভার মঞ্চটি নৌকার আকারে নির্মাণ করা হয়েছে এবং সমাবেশকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শহর জুড়ে ১০০ টিরও বেশি মাইক স্থাপন করা হয়েছে।
আরও পড়ুন: উন্নয়নের মূলমন্ত্র গণতন্ত্রের ধারাবাহিকতা: মোমেন
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ আশা করছেন, প্রায় এক লাখ মানুষের সমাগম হবে।
সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী শামীম হক।
ফরিদপুরের আরও তিনটি আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেখানে উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: আওয়ামী লীগ নয়, ড. ইউনূসকে সাজা দিয়েছেন আদালত: কাদের
৮৮৪ দিন আগে
আওয়ামী লীগ নয়, ড. ইউনূসকে সাজা দিয়েছেন আদালত: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ড. ইউনূসকে আদালত সাজা দিয়েছে এবং এ ব্যাপারে তার দল কোনোভাবেই দায়ী নয়।
মঙ্গলবার (২ জানুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ড. ইউনূসের সাজা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘যেসব শ্রমিক তাদের পাওনা থেকে বঞ্চিত হয়েছেন তারা মামলা করেছেন। এখানে আওয়ামী লীগ সরকারের সমালোচনা হচ্ছে কেন?’
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হবে, কিন্তু বিএনপি ও তার মিত্ররা একতরফাভাবে নির্বাচনের বিরোধিতা করছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, লিফলেট বিতরণ বিএনপির একটি 'রহস্যময়' কর্মসূচি এবং তারা হঠাৎ সহিংস হয়ে উঠতে পারে।
আরও পড়ুন: অপতৎপরতার জবাব দিতে দলে দলে ভোটকেন্দ্রে আসুন: কাদের
তিনি ‘কিন্তু তারা যতই নির্বাচনে বাধা সৃষ্টি করুক না কেন, নির্বাচন বন্ধ করা যাবে না।’
জাতীয় পার্টির কয়েকজন প্রার্থীর নির্বাচন থেকে প্রত্যাহারের বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, জাতীয় পার্টির দুই-একজন প্রার্থী ব্যক্তিগত সমস্যার কারণে নির্বাচনে অংশ নাও নিতে পারেন। কিন্তু তার মানে এই নয় যে তারা দল হিসেবে নির্বাচন থেকে সরে যাবে।
আরও পড়ুন: সারাদেশে জাপা প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে: জিএম কাদের
৮৮৪ দিন আগে
উন্নয়নের মূলমন্ত্র গণতন্ত্রের ধারাবাহিকতা: মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, উন্নয়নের মূলমন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ধারাবাহিকতা।
তিনি বলেন, আওয়ামী লীগ শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে বিশ্বাসী। আওয়ামী লীগ আছে বলে দেশের উন্নয়ন হচ্ছে, রিজার্ভ বাড়ছে। আর উন্নয়নের মূলমন্ত্র হচ্ছে গণতান্ত্রিক ক্ষমতার ধারাবাহিকতা। তাই দেশের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে।’
সোমবার (১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে ‘দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত সিলেটের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগসংক্রান্ত আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি এখন নালিশ পার্টি। তারা অযথা লবিং করে বেড়াচ্ছে। এগুলো ঠিক নয়। কারণ বাস্তব অবস্থা সবাই জানে। কাজেই কোনো ব্যক্তি বিশেষ বা কারো প্রোপাগান্ডায় কোনো কিছু হবে না। বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসগুলো তাদের কথায় প্রভাবিত হবে না।
তিনি সিলেটের অর্থনৈতিক উন্নয়নে সিলেট চেম্বার অব কমার্সের গুরুত্বপূর্ণ প্রস্তাবনার প্রশংসা করেন এবং প্রস্তাবগুলো বাস্তবায়নের ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ বলেন, বর্তমান সরকারের গত ১৫ বছরের মেয়াদে সিলেটে অনেক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে, যার ফলে সিলেটের সাধারণ জনগণ ও ব্যবসায়ীমহল উপকৃত হয়েছেন। আগামীতেও নির্বাচিত হয়ে বর্তমান সরকার দেশের উন্নয়ন অব্যাহত রাখবেন।
তাহমিন আহমদ সিলেট চেম্বারের উদ্যোগে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহী মো. ফয়সালের সহযোগিতায় প্রস্তুত করা সিলেট জেলার ১৩টি উপজেলায় বিনিয়োগের সম্ভাবনাময় খাতসংক্রান্ত গবেষণাপত্র এবং সিলেটের অর্থনৈতিক উন্নয়নে সিলেট চেম্বারের পক্ষ থেকে ১৬টি প্রস্তাব লিখিতভাবে পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন।
আরও পড়ুন: আমি দৌঁড়াতে পারি বলেই নড়াইলে মেগা প্রকল্প আসছে : মাশরাফি
প্রস্তাবনার মধ্যে ছিল- সিলেট রেলওয়ে স্টেশনে ইন্টার কন্টেইনার ডিপো (আইসিডি) স্থাপন, ইসলামপুরে অবস্থিত বিটিএমসির নিয়ন্ত্রণাধীন সিলেট টেক্সটাইল মিলের জমি প্লট আকারে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের বরাদ্দ প্রদান, সিলেট থেকে যুক্তরাজ্য ও ইউরোপে তাজা শাক-সবজি ও ফলমূল রপ্তানির লক্ষ্যে সিলেটে প্যাকিং হাউজ ও সার্টিফিকেশন ল্যাব নির্মাণ, সিলেট-চট্টগ্রাম হাইওয়ে ৬ লেনে রূপান্তর, সিলেটে এনআরবি ইকোনমিক জোন প্রতিষ্ঠা, সিলেটের পর্যটন খাতের বিকাশ ঘটাতে “সিলেট পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ” গঠন, সিলেটে নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে নতুন একটি বিসিক শিল্প নগরী স্থাপন, ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশনে ইমিগ্রেশন চালু, সিলেট-ঢাকা ও ঢাকা-সিলেট রুটে বাংলাদেশ বিমানের সান্ধ্যকালীন ফ্লাইট প্রতিদিন চালু।
সিলেট চেম্বারের সিনিয়র কর্মকর্তা মিনতি দেবীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক 0মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক ও সাবেক সভাপতি আবু তাহের মো. শোয়েব।
আরও পড়ুন: মোড়েলগঞ্জে নৌকা প্রতীকের অফিসে অগ্নিসংযোগ
৮৮৫ দিন আগে
মোড়েলগঞ্জে নৌকা প্রতীকের অফিসে অগ্নিসংযোগ
মোড়েলগঞ্জে নৌকা প্রতীকের অফিসে অগ্নিসংযোগবাগেরহাট-৪ আসনে (মোড়েলগঞ্জ-শরণখোলা) আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগের একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রবিবার(৩১ ডিসেম্বর) গভীর রাতে মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের এই ঘটনা ঘটে।
দুষ্কৃতকারীরা ওই আগুন দিয়েছে বলে মনে করছেন প্রার্থী ও স্থানীয় প্রশাসন। তবে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দাখিল করা হয়নি।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের নাশকতা ঠেকাতে ৭ জানুয়ারি ভোট দিন: শেখ হাসিনা
নৌকার প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, দুষ্কৃতকারীরা তার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে। তাদের খুঁজে বের করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছি।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে সামান্য ক্ষতি হয়েছে। দুষ্কৃতকারীরা আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ খালিদ হোসেন জানান, ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়াতে বলা হয়েছে। একই সঙ্গে আগুনের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আমি দৌঁড়াতে পারি বলেই নড়াইলে মেগা প্রকল্প আসছে : মাশরাফি
৮৮৫ দিন আগে
আমি দৌঁড়াতে পারি বলেই নড়াইলে মেগা প্রকল্প আসছে : মাশরাফি
নড়াইল-২ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘আমি একটা কাজে লেগে থাকতে পারি। আমি কষ্ট করতে পারি। আমি দৌড়াতে পারি মন্ত্রণালয়ে। অফিস থেকে অফিসে আমি দৌড়াদৌড়ি করেছি বলেই আজকে মেগা প্রকল্প নড়াইলে আসছে।’
সোমবার (১ জানুয়ারি) নির্বাচনী প্রচারে বের হয়ে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা প্রাথমিক বিদ্যালয়ে মাঠে পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন মাশরাফি।
বিকাল সাড়ে ৪টার দিকে মাশরাফি উপজেলার নোয়াগ্রাম ইউপি ও শালনগর ইউপির ১০/১৫টি পথসভায় বক্তব্য দেন।
এসব পথসভায় তিনি বলেন, ‘আইটি পার্ক, ইঞ্জিনিয়ারিং কলেজ এগুলো আপনাদের বাড়ির পাশেই হয়েছে। এগুলো যদি না আসে আপনাদের ছেলে-মেয়েরা পড়ালেখা করবে কোথায়, ট্রেনিং করবে কোথায়। সন্তানরা বড় হয়ে তাদের পরিবারকে সাপোর্ট দেবে, নিজেরা ভালো থাকতে পারবে। তবে সেই জায়গাটা আমাদের তৈরি করে দিতে হবে। ৭ জানুয়ারি আপনারা কষ্ট করে ভোটকেন্দ্রে গিয়ে মূল্যবান ভোটটি দেবেন। আমি নৌকা প্রতীক নিয়ে এসেছি। আমি বিশ্বাস করি আপনারা আপনার সন্তানকে ভোটটা দিয়ে আপনার সন্তানদের জন্য কাজ করার সুযোগ করে দেবেন।’
আরও পড়ুন: ফরিদপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা
এসময় উপস্থিত ছিলেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আইয়ুব আলী, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আ. হান্নান রুনু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনসী আলাউদ্দীন, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিযুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল হক রোম, কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, মো. ওবায়দুর রহমান বিপ্লবসহ প্রমুখ।
নড়াইল জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নড়াইল-২ আসনে দুটি পৌরসভা ও ২০টি ইউনিয়নের মোট ভোটার ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এর মধ্যে ১ লাখ ৮১ হাজার ৯৯০ পুরুষ ভোটার ও ১ লাখ ৮৩ লাখ ৭৩৬ জন নারী ভোটার রয়েছেন।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের নাশকতা ঠেকাতে ৭ জানুয়ারি ভোট দিন: শেখ হাসিনা
৮৮৫ দিন আগে
বিএনপি-জামায়াতের নাশকতা ঠেকাতে ৭ জানুয়ারি ভোট দিন: শেখ হাসিনা
আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোট দিয়ে বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগের উপযুক্ত জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
তিনি বলেন, 'শুধু ভোট দেবেন না, ভোট রক্ষাও করবেন। অগ্নিসংযোগ, জঙ্গি ও সন্ত্রাসী বিএনপি ও জামায়াতকে উপযুক্ত জবাব দিন।’
সোমবার (১ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডির কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: নির্বাচনী জোয়ারে বিএনপির নেতা-কর্মী সমর্থকরাও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী
বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করতে চায় বলে তাদের বিরুদ্ধে সর্বদা সজাগ থাকার জন্য বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি।
তিনি বলেন, বিএনপি-জামায়াত আগামী নির্বাচনে অগ্নিসংযোগের মাধ্যমে আপনাদের ভোট কেড়ে নিতে চায়।
প্রধানমন্ত্রী ৭ জানুয়ারি সকালে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান, যাতে কেউ তাদের ভোটাধিকার ও নির্বাচন কেড়ে নিতে না পারে।
আরও পড়ুন: ফরিদপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা
৮৮৫ দিন আগে
ফরিদপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা
আগামীকাল মঙ্গলবার (২ জানুয়ারি) ফরিদপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বিকাল ৩টায় ফরিদপুর জেলা শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জনসভাকে ঘিরে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে।
সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের পূর্ব পাশে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ জানান, আওয়ামী লীগ সভানেত্রীর সফরকে সামনে রেখে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
সমাবেশকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জেলা শহরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি জনসভায় আসা পুরুষ ও নারী সমর্থকদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া রাস্তার পাশে গাছ ও সমাবেশস্থল রঙ করা হয়েছে।
আরও পড়ুন: নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের টেলিগ্রাম চ্যানেল চালু
প্রায় ১ লাখ লোকের সমাগম হবে বলে আশা করছেন ইশতিয়াক।
এতে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী শামীম হক।
এছাড়াও আওয়ামী লীগ সমর্থিত ফরিদপুরের আরও তিনটি আসনের প্রার্থীরা সেখানে উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ২৯ মার্চ ফরিদপুর সফর করেন এবং একই স্থানে এক জনসভায় ভাষণ দিয়েছিলেন।
আরও পড়ুন: নির্বাচনী জোয়ারে বিএনপির নেতা-কর্মী সমর্থকরাও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী
৮৮৫ দিন আগে
নির্বাচনী জোয়ারে বিএনপির নেতা-কর্মী সমর্থকরাও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'সারাদেশে নির্বাচনের জোয়ার তৈরি হয়েছে এবং বিএনপির নেতা-কর্মীরাও এতে শামিল হয়েছে। বিএনপির অনেক নেতা-কর্মী ও সমর্থকরা এই নির্বাচনে ভোট দিতে যাবে এবং তারা নৌকা মার্কায় ভোট দেবে।'
তিনি আরও বলেন, 'নির্বাচন বানচাল করার জন্য এখন ঢাকা-চট্টগ্রাম শহরে লিফলেট বিতরণ করা হচ্ছে। কিন্তু এই লিফলেট কেউ দেখেও না, কেউ পড়েও না। বিএনপির যেসব নেতা লিফলেট বিতরণ করে, তারা হঠাৎ বিতরণ করে আবার হারিয়ে যায়। লিফলেট বিতরণকারীরা এখন ভয়ে আছে, জনগণ কখন তাদের ধাওয়া করে।'
রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম ৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাছান মাহমুদ রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের রামগতিরহাটে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। এ দিন তিনি বেতাগীর বড়ুয়াপাড়া, মির্জাখীল, বালুচর এলাকায় গণসংযোগকালে পথসভায় বক্তব্য রাখেন।
হাছান মাহমুদ বলেন, 'বিএনপি-জামাত আগুন সন্ত্রাস করে, পেট্রোল বোমা মেরে, রেললাইন উপড়ে ফেলে নির্বাচনকে ভণ্ডুল করার অপচেষ্টা চালিয়েছিল, সেটি তারা করতে পারেনি। এখন চেষ্টা করছে কোনো কোনো প্রার্থীর ওপর হামলায় যাতে নির্বাচন ব্যাহত হয়। সেটিও কখনো সফল হবে না।'
আরও পড়ুন: অপতৎপরতার জবাব দিতে দলে দলে ভোটকেন্দ্রে আসুন: কাদের
নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র আছে উল্লেখ করে সম্প্রচারমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই কারণে ষড়যন্ত্রকারীরা আজকে গর্তের মধ্যে ঢুকে গেছে। বিএনপি গর্তের মধ্যে থেকে মাঝে মাঝে উঁকি দিয়ে প্রেস ব্রিফিং করে।'
'সেবা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আগামী ৭ জানুয়ারি আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবসহ সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানাই' বলেন ড. হাছান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ সেকান্দর চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, মেয়র শাহজাহান সিকদার, আওয়ামী লীগ নেতা ইফতেখার হোসেন বাবুল, ইদ্রিছ আজগর, শফিকুল ইসলাম, আকতার হোসেন খান, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, ইউপি চেয়ারম্যান শফিউল আলম, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, নুরুল আবছার তালুকদার, এম এ হান্নান চৌধুরী প্রমুখ গণসংযোগে অংশ নেন।
আরও পড়ুন: নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের টেলিগ্রাম চ্যানেল চালু
৮৮৬ দিন আগে
নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের টেলিগ্রাম চ্যানেল চালু
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তথ্য প্রচারের জন্য বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ একটি টেলিগ্রাম চ্যানেল চালু করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, দেশব্যাপী নির্বাচনী প্রচারসংক্রান্ত যাবতীয় তথ্য এই চ্যানেলে নিয়মিত আপডেট করা হবে। 'ডিজিটাল বাংলাদেশ'-এর রূপকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং 'স্মার্ট বাংলাদেশ'-এর অঙ্গীকার পূরণে আওয়ামী লীগের শাসন ব্যবস্থা ও দলীয় কর্মকাণ্ডে প্রযুক্তিকে সম্পৃক্ত করার বৃহত্তর কৌশলের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
টেলিগ্রাম চ্যানেলের লিংকটি https://t.me/albd1949 দলের অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করে এটি সাবস্ক্রাইব করার আহ্বান জানানো হয়েছে।
ডিজিটাল বাংলাদেশ গড়ার স্লোগানে দেশ পরিচালনার দায়িত্বে আসা আওয়ামী লীগ এবার প্রতিশ্রুতি দিয়েছে স্মার্ট বাংলাদেশ গঠনের।
দলটি ফেসবুক, টুইটার ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম প্ল্যাটফর্মে সক্রিয় উপস্থিতি বজায় রাখে।
নির্বাচনকে কেন্দ্র করে সেই যোগাযোগে যুক্ত হলো জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন টেলিগ্রাম।
৮৮৬ দিন আগে