খেলাধুলা
জয়ের ফেরার রাতে ২ খেলোয়াড় হারানোর শঙ্কায় রিয়াল
লা লিগায় মাদ্রিদ ডার্বি ড্র করার পর চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিপক্ষে হারে রিয়াল মাদ্রিদ। তবে ভিয়ারিয়ালের বিপক্ষে জিতে ফের ইতিবাচক ধারায় ফিরেছে কার্লো আনচেলত্তির দল। তবে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট নিয়ে মাঠ ছাড়া বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান লা লিগা চ্যাম্পিয়নদের।
লা লিগার নবম রাউন্ডের ম্যাচে সান্তিয়াগো বের্নাবেউতে শনিবার রাতে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের চতুর্দশ মিনিটে ফেদেরিকো ভালভার্দের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ভিনিসিউসের গোলে জয় নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা।
তবে ম্যাচের ৭৯তম মিনিটে চোটের কারণে ভিনিসিউসকে উঠিয়ে নিতে বাধ্য হন আনচেলত্তি। মাঠ ছাড়ার সময় তাকে কাঁধের পেশিতে বারবার চাপ দিতে দেখা যায়।
এরপর নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের শেষের দিকে হাঁটুতে গুরুতর চোট পান দানি কারভাহাল। তার অবস্থা এতটাই গুরুতর ছিল যে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিতে হয়। ফলে ভিনিসিউসের বিষয়ে খুব বেশি আতঙ্কিত না হলেও করভাহালকে কতদিন মাঠের বাইরে থাকতে হয়, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ক্লাবটি।
আরও পড়ুন: প্রথম দেখাতেই রিয়ালকে হারিয়ে দিল লিল
এদিন ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিতে থাকে ভিয়ারিয়াল। তবে প্রথম শটটি নেয় রিয়াল মাদ্রিদই।
চতুর্থ মিনিটে বক্সের মধ্যে লুকা মদ্রিচের দেওয়া ক্রসে প্রথম ছোঁয়াতেই জোরালো শট নেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু তার শটটি ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
দশম মিনিটে সের্হি কারদোনার পাস থেকে নিকোলাস পেপের শটটি লক্ষ্যভ্রষ্ট হয়। এর চার মিনিট পর গোল করে ম্যাচে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
ম্যাচের চতুর্দশ মিনিটে মদ্রিচের পাস ধরে প্রতিপক্ষের বক্সের সামান্য বাইরে থেকে বাঁ পাশের পোস্টঘেঁষা জোরালো শট নেন ফেদেরিকো ভালভার্দে। শটে গতি থাকায় তা গোলরক্ষক দিয়েগো কন্দেকে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়।
গোল খাওয়ার দুই মিনিট পরই অবশ্য সমতায় ফিরতে পারত ভিয়ারিয়াল, কিন্তু পেপের বুলেট গতির শটটি ক্রসবারে লেগে বাইরে বেরিয়ে যায়। ফলে হতাশ হয় ভিয়ারিয়াল সমর্থকরা।
পরের মিনিটে ভিয়ারিয়ালের আরও একটি হেডার ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়।
ম্যাচের ৩৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে শট নেন জুড বেলিংহ্যাম, কিন্তু শট গোলপোস্টের ধারেকাছেও ছিল না।
এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ভালো একটি দলীয় আক্রমণে ওঠে ভিয়ারিয়াল। তবে কর্নারের বিনিময়ে তা প্রতিহত করে রিয়াল মাদ্রিদ। ফলে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।
৬৬৭ দিন আগে
দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে আর্সেনালের অপরাজেয় যাত্রা অব্যাহত
প্রথমার্ধে আধিপত্য বিস্তার করেও জলের দেখা পেল না আর্সেনাল। এরপর দ্বিতীয়ার্ধে মাঠে নেমে শুরুতেই গোল খেয়ে বসল তারা। তবে হতাশা ঝেড়ে ফেলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়েই মাঠ ছেড়েছে মিকেল আর্তেতার দল।
এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে সাউদ্যাম্পটনকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল।
ম্যাচের সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৫তম মিনিটে ফরোয়ার্ড ক্যামেরন আর্চারের গোলে এগিয়ে যায় সাউদ্যাম্পটন। এর তিন মিনিট পরই আর্সেনালকে সমতায় ফেরান কাই হাভার্টস। এরপর ৬৮তম মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় দলটি। আর ৮৮তম মিনিটে তৃতীয় ও শেষ গোলটি করেন আগের দুই গোলে অবদান রাখা বুকায়ো সাকা।
আরও পড়ুন: দুর্দান্ত জয়ে নিজেদের রেকর্ড ছুঁয়েছে সিটি
এই জয়ের পর ৭ ম্যাচে পাঁচটি জয় ও দুটি ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে আর্সেনাল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে, এমনকি গোল ব্যবধান এক থাকার পরও দ্বিতীয় স্থানে সিটি; আর ৬ জয়ে ১৮ পয়েন্ট চূড়ায় লিভারপুল।
আজকের ম্যাচটি জিতে চলতি মৌসুমে নিজেদের অপরাজেয় যাত্রা অব্যাহত রাখল আর্সেনাল। সব প্রতিযোগিতা মিলিয়ে দশ ম্যাচের কোনোটিতে হারের মুখে দেখেনি মিকেল আর্তেতার শিষ্যরা। এর মধ্যে তিনটি ম্যাচ ড্র করা ছাড়া তারা জিতেছে বাকি সাতটি।
দশ ম্যাচের মধ্যে পাঁচটিতেই ক্লিনশিট ধরে রাখতে সক্ষম হয়েছে আর্সেনাল। এই সময়ে প্রতিপক্ষের জালে ২২ বার বল পাঠিয়ে মাত্র ৭ গোল হজম করেছে গানাররা।
আরও পড়ুন: শীর্ষস্থান সংহত করার ম্যাচে আলিসনকে হারাল লিভারপুল
৬৬৭ দিন আগে
দুর্দান্ত জয়ে নিজেদের রেকর্ড ছুঁয়েছে সিটি
টানা ম্যাচ জিতে সিটির চেয়ে চার পয়েন্ট এগিয়ে গিয়েছিল লিভারপুল। তবে নিজেদের ম্যাচটি জিতে পয়েন্ট ব্যবধান ফের কমিয়ে আর্নে স্লটের দলের ওপর চাপ অব্যহত রাখল পেপ গার্দিওলার শিষ্যরা।
ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে শনিবার ফুলহ্যামকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
এই জয়ে প্রিমিয়ার লিগে টানা ৩০ ম্যাচ অপরাজিত রইল পেপ গার্দিওলার দল। গত ডিসেম্বরে অ্যাস্টন ভিলার বিপক্ষে সর্বশেষ হারে দলটি। এর ফলে নিজেদেরই গড়া সর্বোচ্চ টানা অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়েছে ম্যানচেস্টার ক্লাবটি।
এর আগে ২০১৭ সালের এপ্রিল থেকে পরের বছরের জানুয়ারি পর্যন্ত টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিল তারা। আগামী ২০ অক্টোবর উলভারহ্যাম্পটনের বিপক্ষে হার এড়াতে পারলেই নিজেদের রেকর্ড ভেঙে তা আরও উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে ক্লাবটির সামনে।
শুধু তা-ই নয়, ঘরের মাঠে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৫০ ম্যাচ অপরাজিত রইল সিটি। সবশেষ ২০২২ সালের নভেম্বরে ইতিহাদে সর্বশেষ হেরেছিল তারা।
আরও পড়ুন: শীর্ষস্থান সংহত করার ম্যাচে আলিসনকে হারাল লিভারপুল
এদিন সিটির পক্ষে জোড়া গোল করেন মিডফিল্ডার মাতেও কোভাচিচ এবং অন্য গোলটি আসে জেরেমি দকুর পা থেকে। অন্যদিকে, আন্দ্রেয়াস পেরেইরা গোলে শুরুতে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে ব্যর্থ হয় ফুলহ্যাম। তিনটি গোল খাওয়ার পর ম্যাচের একেবারে শেষ দিকে ব্যবধান কমান রদ্রিগো মুনিস।
শুরু থেকেই এদিন ফুলহ্যামের ওপর চাপ ধরে রাখে সিটি। ম্যাচজুড়ে ২০টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখে তারা। অপরদিকে, ফুলহ্যামের ১১টি শটের চারটি লক্ষ্যে ছিল।
৬৬৭ দিন আগে
শীর্ষস্থান সংহত করার ম্যাচে আলিসনকে হারাল লিভারপুল
ক্রিস্টাল প্যালেসের মাঠে জিতে লিগে নিজেদের অবস্থান সংহত করলেও বড় দুঃসংবাদ শুনতে হয়েছে লিভারপুলকে। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে এদিন মাঠ ছেড়েছে গোলের সামনে তাদের নির্ভরযোগ্য নাম আলিসন বেকার।
প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে শনিবার প্যালেসকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়েছে আর্নে স্লটের লিভারপুল।
এদিন ম্যাচের ৩০ সেকেন্ডের মধ্যেই লিভারপুলের জালে বল পাঠায় প্যালেস, তবে অফসাইডের কারণে গোলবঞ্চিত হয় তারা। এরপর ম্যাচের নবম মিনিটে একমাত্র গোলটি করে দলের জয়ে ভূমিকা রাখেন লিভারপুলের পর্তুগিজ উইঙ্গার দিয়োগো জোতা।
বল দখলের লড়াইয়ে লিভারপুল ম্যাচে একক আধিপত্য বিস্তার করলেও আক্রমণে তাদের চেয়ে মোটেও পিছিয়ে ছিল না ‘ঈগলস’।
আরও পড়ুন: সিটি-আর্সেনালের সঙ্গে লড়াই-ই করতে পারবে না চেলসি: মারেসকা
ম্যাচজুড়ে ৬৮ শতাংশ সময় বলের দখল রেখে মোট ১৬টি শট নেয় লিভারপুল যার চারটি লক্ষ্যে রাখতে পারে তারা। অন্যদিকে, ৩২ শতাংশ সময় বল নিজেদের দখলে থাকলেও ৯টি শটের পাঁচটি লক্ষ্যে রাখে প্যালেস।
ম্যাচটি জয়ের দিন বড় ধাক্কা খেয়েছে আর্নে স্লটের দল। এদিন ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে পায়ের পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় লিভারপুলের ব্রাজিলীয় গোলরক্ষক আলিসন বেকারের।
মাঠ ছাড়ার সময় তাকে ডান পায়ের পেছনে হাত দিতে দেখা যায়। সে সময় তার স্থানে লিভারপুলের জার্সিতে অভিষেক হয় ২৩ বছর বয়সী চেক গোলরক্ষক ভিটেস্লাভ ইয়ারোশের।
৬৬৭ দিন আগে
ভারত সিরিজ দিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির শুরু চান শান্ত
পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইটওয়াশ করার পর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে বাংলাদেশকে। তবে টেস্টের হারের দৃঃস্মৃতি পেছনে রেখে টি-টোয়েন্টি সিরিজ জেতার ব্যাপারে আশার বাণী শুনিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
গোয়ালিয়রে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে আগামীকাল (রবিবার)। তার আগে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে ভালো করার প্রত্যয় ঝরেছে শান্তর কণ্ঠে।
সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা সবাই জানি, টেস্টে আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি। তাই এই মুহূর্তে আগে কী হয়েছে সেটা নিয়ে ভাবতে চাই না; সামনের দিকে এগিয়ে যেতে চাই, এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি পুরো ভিন্ন বলের খেলা। নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে সে–ই জিতবে।’
‘টি-টোয়েন্টি ক্রিকেটে আপনি কিছুই অনুমান করতে পারবেন না। ম্যাচের দিন যে দল ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, সব বিভাগে ভালো করবে, তারা জিতবে। এখানে বড় নাম, ছোট নাম বলে কিছু নেই। ওইদিন ভালো ক্রিকেট খেলাটাই বেশি গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে সাকিবের বিকল্প কে?
গোয়ালিয়রের মাঠ নিয়ে তিনি বলেন, ‘এই মাঠটি নতুন, তেমন কোনো ধারণা নেই মাঠটি নিয়ে। তবে গত কয়েকদিন আমরা অনুশীলন করেছি। উইকেট কেমন হতে পারে তা নিয়ে ধারণা নেওয়ার চেষ্টা করছি। আন্তর্জাতিক দল হিসেবে যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে। আশা করছি, ভালো ক্রিকেট উপহার দিতে পারব।’
ভারতের বিপক্ষে এই সিরিজকে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির প্রাথমিক পর্যায় হিসেবে দেখছেন শান্ত।
এ বিষয়ে তার বক্তব্য, ‘আমার মনে হয় এ সিরিজে কিছু খেলোয়াড় আছে, সে সংখ্যাটা চার বা পাঁচের মতো যারা ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে। সুতরাং, আমার মনে হয় এ সিরিজ দিয়ে আমাদের প্রস্তুতি সঠিকভাবে শুরু হচ্ছে।’
টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে আগ্রাসী ক্রিকেট খেলার বিষয়ে ইঙ্গিত দেন শান্ত। এমনকি সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেন তিনি।
‘সত্যি বলতে আমরা সিরিজটি জিততে চাই। আক্রমাণাত্মক ক্রিকেট খেলতে চাই। আপনি যদি (গত) টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর দেন, তাহলে দেখবেন আমরা সেমিফাইনাল খেলার অনেক কাছে ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তা সম্ভব হয়ে ওঠেনি। এবার আমাদের নতুন দল। আমি আশা করব, সব ক্রিকেটার ভালো খেলা উপহার দেবে।’
আরও পড়ুন: বিপিএলে সাকিবকে পাওয়া নিয়ে সংশয়ে রংপুর
তিনি আরও বলেন, ‘আপনারা দেখতে পাবেন, আমাদের খেলোয়াড়রা নতুন এক পদ্ধতিতে খেলা শুরু করবে। সবাই জেতার জন্য খেলে।’
হিন্দু ধর্মাবলম্বী সংগঠনগুলোর আন্দোলনের মুখে ভারত-বাংলাদেশের ম্যাচ ঘিরে গোয়ালিয়রকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও আশঙ্কা এড়াতে একগুচ্ছ নির্দেশনাও জারি করেছে স্থানীয় প্রশাসন।
এসবের মাঝেই রবিবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর যথাক্রমে দিল্লি ও হায়দরাবাদে।
৬৬৭ দিন আগে
বিপিএলে সাকিবকে পাওয়া নিয়ে সংশয়ে রংপুর
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বজুড়ে ঘরোয়া লিগগুলোতে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা আগেই জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে ঘরের মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন টুর্নামেন্টে তার অংশগ্রহণ করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিবের দেশে আসা কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন সবার মনেই। ইতোমধ্যে তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, জালিয়াতির অভিযোগে গুনতে হয়েছে জরিমানাও। সব মিলিয়ে পরিস্থিতি একদমই তার অনুকূলে নেই।
এরই মাঝে আগামী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে বিপিএলের পরবর্তী আসর। ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। তার আগে টুর্নামেন্টে অংশ নেওয়া সাতটি দলকে তাদের রিটেইন ও ডাইরেক্ট সাইনিং লিস্ট জমা দিতে হবে।
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে সাকিবের বিকল্প কে?
গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এবারের আসরেও রংপুর রাইডার্স তাকে পাবে কিনা, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
শনিবার (৫ অক্টোবর) বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফ্র্যাঞ্চাইজিটির টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। সম্ভব হলে সাকিবকে নিয়েই বিপিএল খেলার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।
এ বিষয়ে তানিম বলেন, ‘সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ডাউট (সন্দেহ) আছে তার এভেইলেবেলেটি (প্রাপ্যতা) নিয়ে। এটা আমার হাতে নাই। নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে আসেন কিনা। এখানে আসলে একটা বড় ছবি পাওয়া যাবে যে হয়তো পরে বিপিএলও খেলতে আসবেন। উনার অবস্থার ওপর নির্ভর করবে রাখতে পারব নাকি না।’
আরও পড়ুন: খেলোয়াড় হিসেবে যতটুকু প্রয়োজন ততটুকু নিরাপত্তা পাবেন সাকিব আল হাসান: ক্রীড়া উপদেষ্টা
তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, সাকিবকে ক্রিকেটার হিসেবে চিনি। রাজনীতিবিদ হিসেবেও চিনি না বা ব্যক্তিগত জীবনে কী করেন বা কী ব্যবসা করেন- এটা আমার আইডিয়া নাই। ব্যক্তিগতভাবে ক্রিকেটার সাকিবের যদি কোনো খুঁত দেখতে চাই, এটা সম্ভব না। ক্রিকেটের ম্যানেজম্যান্ট বলেন, ফ্যান বলেন আমি নিশ্চিত, বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না সাকিব বিপিএল খেলুক; এটা আমরাও চাই। আমাদের ফ্র্যাঞ্চাইজি হোক, অন্য ফ্র্যাঞ্চাইজি হোক, বিপিএলের জন্য হোক, বাংলাদেশের জন্য হোক; সাকিব আল হাসান সবসময় সম্পদ।’
৬৬৭ দিন আগে
মুলতানে প্রথম টেস্ট খেলা হচ্ছে না স্টোকসের
চোট থেকে ফিরে পাকিস্তান সফরে প্রথম টেস্ট খেলার যে ইঙ্গিত দিয়েছিলেন বেন স্টোকস, শেষ পর্যন্ত তা হয়ে উঠছে না। চোট কাটিয়ে উঠলেও ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট হতে পারেননি ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক।
গত আগস্টে ‘দ্য হান্ড্রেড’ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় স্টোকসকে। তারপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হয়নি ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডারের।
কিছুদিন আগে তিনি নিজেই জানিয়েছিলেন যে পাকিস্তানে সফরে তারা খেলার সম্ভাবনা বাড়ছে। তবে শেষ পর্যন্ত সিরিজ শুরু করা হয়ে উঠছে না তার।
আরও পড়ুন: ইংলিশ ক্রিকেটের তিন সংস্করণেরই দায়িত্বে ম্যাককালাম
বিবিসি স্পোর্টসকে স্টোকস বলেন, ‘(প্রথম টেস্ট) খেলার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু শরীর সায় দিচ্ছে না।… খেলতে না পারাটা সবসময়ই হতাশার। তবে এই ম্যাচটি না খেলতে পারলেও (মাঠে ফেরার জন্য) নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করছি।’
মুলতানে তিন টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে সোমবার। এর আগে শুক্রবার সেখানে প্রথম অনুশীলন করে ইংল্যান্ড দল। এদিন শুরুতে আলাদাভাবে অনুশীলনের পর নেটে কিছুক্ষণ ব্যাটিং করেন স্টোকস। এরপর কিছুক্ষণ বোলিংও করেন তিনি, তবে পূর্ণ গতি পাচ্ছিলেন না। এরপর প্রথম টেস্টে না থাকার কথা জানান তিনি।
স্টোকসের অনুপস্থিতিতে কপাল খুলেছে ডানহাতি পেসার ব্রাইডন কার্সের। এখন পর্যন্ত ১৯টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেললেও থ্রি লায়ন্সের জার্সিতে লাল বলের ক্রিকেটে মাঠে নামা হয়নি তার। ফলে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টেই অভিষেক হতে যাচ্ছে ২৯ বছর বয়সী এই পেসারের।
আরও পড়ুন: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
প্রথম টেস্টের দুদিন আগে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। এই টেস্টে দুই স্পিনার জ্যাক লিচ ও শোয়েব বাশিরকে দলে রেখেছেন ব্রেন্ডন ম্যাককালাম। এছাড়া আঙুলের চোট কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার জ্যাক ক্রলি। ঊরুর সমস্যা কাটিয়ে প্রথমবার দেশের বাইরে টেস্ট খেলবেন পেসার গাস অ্যাটকিনসনও।
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জ্যাক লিচ ও শোয়েব বাশির।
৬৬৭ দিন আগে
টি-টোয়েন্টিতে সাকিবের বিকল্প কে?
দীর্ঘদিনের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই আগামী ৬ অক্টোবর থেকে টি-টোয়েন্টির লড়াই শুরু করবে বাংলাদেশ দল। সম্প্রতি টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়ক। তার এই ঘোষণা দলের ওপর ফেলেছে বাড়তি চাপ, রেখে গেছে কঠিন এক প্রশ্ন- টি-টোয়েন্টি ফরম্যাটে কে হবেন সাকিবের বিকল্প?
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলার কথা ছিল সাকিবের। তবে কানপুরে দ্বিতীয় টেস্টের আগে সবাইকে চমকে দিয়ে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব।
পরে তার জায়গায় মেহেদী হাসান মিরাজকে দলে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে প্রশ্ন থেকে যায়, এই ফরম্যাটে সাকিবের অভাব পূরণ করতে পারেন মিরাজ? সত্যিই কি সাকিবের বিকল্প হতে পারবেন তিনি?
সাকিব ১২৯টি টি-টোয়েন্টি খেলে আড়াই হাজারের বেশি রান করেছেন এবং উইকেট নিয়েছেন ১৪৯টি। অন্যদিকে মেহেদি মাত্র ২৫টি টি-টোয়েন্টি খেলে ২৪৮ রান এবং উইকেট নিয়েছেন ১৪টি।
এই পরিসংখ্যানই প্রমাণ করে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সাকিবের তুলনা কেবল সাকিবই। মিরাজ সাকিবের মতো স্পিনিং অলরাউন্ডার হলেও সাকিবের জায়গায় পৌঁছানো মিরাজের পক্ষে সহজ হবে না।
সাকিব চলে যাওয়ায় যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তা মিরাজ মোকাবিলা করতে পারবেন বলে আশা করছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তিনি মিরাজকে সাকিবের বিকল্প মানতে নারাজ।
শান্ত বলেন, ‘এখন মানিয়ে নেওয়া একটু কঠিন হবে। প্লেয়িং ইলেভেন সাজাতে কিছুটা চ্যালেঞ্জে পড়তে হবে। সাকিব ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যালেন্স করতে পারত। আমরা মিরাজকে দলে এনেছি, আশা করছি সে দ্রুত এই ভূমিকায় মানিয়ে নেবে।
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও একই মনোভাব প্রকাশ করলেন। সাকিবের বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে বলে জানান তিনি।
বিস্ময়করভাবে দুই দিন খেলে হেরে যাওয়া কানপুর টেস্টের পর সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে সাকিবের হঠাৎ অবসরের ঘোষণায় বিস্ময় প্রকাশ করেন।
টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। তবে সাকিব আছেন ফর্মে, যে কারণে বিদেশে বিভিন্ন লিগগুলোতে খেলা সুযোগ মিলছে তার। বাংলাদেশ এই ফরম্যাটে ভালো পারফর্ম করার মতো কাউকে খুঁজে পেলেও সাকিবের অনুপস্থিতি নিঃসন্দেহে বেশ খানিকটা সময়ের জন্য দলকে অস্বস্তিতে ভোগাবে।
৬৬৭ দিন আগে
সিটি-আর্সেনালের সঙ্গে লড়াই-ই করতে পারবে না চেলসি: মারেসকা
এনসো মারেসকার তত্ত্বাবধায়নে চলতি মৌসুমটা দারুণ শুরু করেছে চেলসি। দশ ম্যাচ খেলে তার সাতটি জিতেছে লন্ডনের ক্লাবটি। তবুও এবার ম্যানচেস্টার সিটি বা আর্সেনালের সঙ্গে লড়াই-ই করতে পারবে না বলে মনে করছেন এনসো মারেসকা।
চলতি মৌসুমে সিটির বিপক্ষে ২-০ গোলে হেরে প্রিমিয়ার লিগ শুরু করার পর থেকে দারুণ ছন্দে রয়েছে চেলসি। তার পরের পাঁচ ম্যাচে চারটি জয় ও একটি ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা।
এছাড়া সব টুর্নামেন্ট মিলিয়ে সবশেষ টানা পাঁচ ম্যাচ জিতেছে ব্লুজরা। এ সময় তিনটি ক্লিনশিটসহ ১৭ গোল করেছে দলটি; হজম করেছে মাত্র চারটি।
গতরাতে কনফারেন্স লিগের ম্যাচে বেলজিয়ান ক্লাব গেন্টকে ৪-২ গোলে হারিয়েছে তারা। ওই ম্যাচের পর সংবাদ সম্মেলনে কথা বলেন ব্লুজ বস মারেসকা।
আরও পড়ুন: মাদুয়েকের হ্যাটট্রিকে গোল উৎসব করে জয়ে ফিরল চেলসি
তার দলের যে পারফরম্যান্স, তাতে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগসহ সম্ভাব্য শিরোপাগুলো জয়ের সম্ভাবনা দেখছেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ৪৪ বছর বয়সী এই কোচ বলেন, ‘আমার মনে হয় না যে চলতি মৌসুমে আমরা সিটি কিংবা আর্সেনালকে টক্কর দিতে পারব। আমার সত্যিই তা মনে হয় না, কারণ আমরা এখনও (পুরোপুরি) প্রস্তুত নই।’
বিষয়টির ব্যাখ্যা তিনি দিয়েছেন এভাবে, ‘সিটির দিকে তাকান। দলটি গত ৯ বছর ধরে একই কোচের তত্ত্বাবধায়নে খেলছে; (মিকেল) আর্তেতার তত্ত্বাবধায়নে আর্সেনাল খেলছে পাঁচ বছর যাবত। যদি বড় কিছুর জন্য লড়াই করতে চান, তবে ওইরকম সময় প্রয়োজন।’
মারেসকা বলেন, ‘আর্সেনাল যখন পিএসজিকে (চ্যাম্পিয়ন্স লিগে) হারাল, তখন লুইস এনরিকেও একই কথা বলেছিলেন! সেদিক থেকে আমাদের দেখুন, মাত্র তিন মাস হয়েছে আমি (চেলসির) দায়িত্ব নিয়েছি।’
‘ফলে এই জায়গায় একটি বড় ব্যবধান রয়েছে। তাই ওইসব ক্লাবের সঙ্গে যে আমরা (এবার) লড়াই-ই করতে পারব না, এ ব্যাপারে আমি নিশ্চিত।’
আরও পড়ুন: এনকুঙ্কুর হ্যাটট্রিকে লিগ কাপে চেলসির গোল উৎসব
তবে ধীরে ধীরে ওইসব ক্লাবগুলোর পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তেই আমরা ওই পর্যায়ে যাওয়ার চিন্তা করছি না। আবার ঠিক কবে নাগাদ অমন হয়ে উঠতে পারব, তা-ও নিশ্চিত করে বলা যায় না। তবে আস্তে আস্তে সব সমস্যার সমাধান করে একটু একটু করে এগোনোই আমাদের লক্ষ্য।’
প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন উত্তেজনা শুরু হলে রোমান আব্রাহামোভিচ একপ্রকার বাধ্য হয়ে ক্লাব ছাড়ার পর শক্তিশালী দলগঠনে গত পাঁচ মৌসুম ধরে দলবদলে টাকার ফোয়ারা ছুটিয়েছে চেলসি। এই সময়ে দেড় বিলিয়ন ইউরোর বেশি খরচ করে যেখানে যত প্রতিভাবান তরুণ ফুটবলার পেয়েছে, তাকেই মোটা অঙ্কের বিনিময়ে দলে ভিড়িয়েছে ক্লাবটি।
শিরোপাজয়ের আশায় এই সময়ের মধ্যে চারজন কোচ পাঁচবার ক্লাবটির দায়িত্ব নিয়েও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। সর্বশেষ ১ জুলাই পাঁচ বছরের জন্য লেস্টার সিটি থেকে মারসেকাকে ক্লাবে নিয়ে আসে টড বোহেলি ও ক্লিয়ারলেক ক্যাপিটালের নেতৃত্বাধীন চেলসি কর্তারা।
আরও পড়ুন: পালমারের চার গোল, চেলসিতে বিধ্বস্ত ব্রাইটন
তারা এত ফুটবলার কিনেছে যে মারেসকা দায়িত্ব নেওয়ার পর তার স্কোয়াডে সদস্য সংখ্যা ছিল ৪৪ জন। ফলে দায়িত্ব নিয়েই তিনি খেলোয়াড় বিক্রি ও ধারে অন্য ক্লাবে পাঠানোর মাধ্যমে যতটা সম্ভব স্কোয়াড ছোট করেন। এরপর নিজের পছন্দের স্কোয়াড নিয়ে এগিয়ে চলেছেন এই কোচ।
৬৬৮ দিন আগে
২০২৫ সালে খেলোয়াড় কিনতে ‘বাড়তি সুযোগ’ পাবে রিয়াল ও আতলেতিকো
নতুন ফরম্যাটে আগামী বছর শুরু হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। ট্রান্সফার মৌসুমের মাঝামাঝি এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বিধায় দলবদলের অসুবিধা এড়াতে একটি বিশেষ নিয়ম চালু করেছে ফিফা, যা থেকে সুবিধা পেতে পারে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ।
২০২৪-২৫ মৌসুমের ঠাসা সূচি শেষ হওয়ার পরই ২০২৫ সালের জুনে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। আগামী বছরের ১৫ জুন এই টুর্নামেন্টটি শুরু হয়ে পর্দা নামবে ১৩ জুলাই।
এর ফলে পুরো মৌসুম ফুটবল খেলে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্লাবগুলোর খেলোয়াড়দের ওপর পড়বে বাড়তি চাপ। আবার চোটের সমস্যাও উড়িয়ে দেওয়া যায় না একেবারে। এর সঙ্গে আবার রয়েছে দলবদল কর্মযজ্ঞ। টুর্নামেন্টটির কারণে ফুটবলারদের দলবদল কার্যক্রমেও পড়বে বাধা।
আরও পড়ুন: বার্সেলোনাকে খুশি করে সমতায় শেষ মাদ্রিদ ডার্বি
এসবকিছু মাথায় রেখে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য আগামী বছরের ১ থেকে ১০ জুন পর্যন্ত একটি বিশেষ ট্রান্সফার উইন্ডো রাখার অনুমতি দিয়েছে ফিফা। ওই সময়ে চোটের কারণে কোনো দলের স্কোয়াড ছোট হয়ে গেলে কিংবা ৩০ জুন যেসব খেলোয়াড়ের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, তারাও বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত ক্লাবে থেকে যেতে পারবে।
স্পেন থেকে আসন্ন ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করবে মাদ্রিদের দুটি ক্লাব। আর এর ফলে চাইলে ওই সময়ে নিজেদের স্কোয়াড শক্তিশালী করার সুযোগ পাবে ক্লাব দুটি।
তবে শেষ পর্যন্ত এই সুবিধা কাজে লাগায় কিনা রিয়াল ও আতলেতিকো মাদ্রিদ, তা পুরোপুরি নির্ভর করবে তাদের স্কোয়াডের পরিস্থিতির ওপর।
আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুতেই হবে ২০২৫ ক্লাব বিশ্বকাপ ফাইনাল
৬৬৮ দিন আগে