বিনোদন
‘তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি’: জন্মদিনে শাহরুখকে মেয়ে সুহানা
২ নভেম্বর (এএনআই/ইউএনবি)-সুপারস্টার শাহরুখ খান শনিবার ২ নভেম্বর) ৫৯তম জন্মদিন উদযাপন করছেন। এ উপলক্ষে মেয়ে সুহানা খান তাকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে সুহানা ছোটবেলার কিছু মূল্যবান ছবি দিয়ে একটি কোলাজ শেয়ার করেছেন। যেখানে তিনি, তার বাবা শাহরুখ খান এবং ভাই আরিয়ান খানকে দেখা গেছে।
পোস্টটি শেয়ার করে সুহানা লিখেছেন, ‘শুভ জন্মদিন। পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি তোমাকে’।
শাহরুখ খানের ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব তার বিপুল ভক্তদের প্রভাবিত করে। "বলিউড কিং" নামে পরিচিত শাহরুখের পথচলা শুরু হয় দিল্লিতে। ১৯৮৯ সালে টিভি সিরিজ ফৌজি দিয়ে তিনি প্রথম নজরে আসেন।
আরও পড়ুন: ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে যাত্রা উৎসব-২০২৪
তার চলচ্চিত্র ক্যারিয়ার আকাশচুম্বী সাফল্য লাভ করে দেওয়ানা, ডর এবং বাজিগর এর মতো হিট সিনেমার মাধ্যমে। তবে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে তাকে প্রকৃতপক্ষে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করে। দীর্ঘ বিরতির পর, তিনি পাঠান, জওয়ান ও ডানকি ’র মতো ব্লকবাস্টারের মাধ্যমে শক্তিশালী প্রত্যাবর্তন করেছেন। এটি আবারও তাকে "বলিউডের কিং" হিসেবে প্রমাণ করেছে।
ক্যারিয়ারের দিক থেকে সুহানারও শাহরুখ খানের সঙ্গে কিং সিনেমায় স্ক্রিন শেয়ার করার সম্ভাবনা রয়েছে।
আগস্ট মাসে লোকার্নো চলচ্চিত্র উৎসবের আর্টিস্টিক ডিরেক্টর জিওনা এ নাজারোর সঙ্গে এক আলোচনায় শাহরুখ খান তার ক্যারিয়ার এবং অর্জন নিয়ে কথা বলেন। তিনি তার পরবর্তী সিনেমা কিং নিয়ে প্রস্তুতি এবং নির্মাতা সুজয় ঘোষের সঙ্গে তার সহযোগিতার বিষয়ে বিস্তারিত জানান।
শাহরুখ বলেন, “নির্দিষ্ট কিছু সিনেমা রয়েছে, যেগুলো আমি করতে চাই। সম্ভবত এগুলো বয়সের সঙ্গে মানানসই এবং গত ৬-৭ বছর ধরে আমি এ বিষয়ে ভাবছি। একদিন সুজয় ঘোষের সঙ্গে বসে এ বিষয়ে কথা বলি। তিনি আমাদের অফিসে কাজ করেন এবং আমাদের জন্য কিছু সিনেমা বানিয়েছেন। তখন তিনি বললেন, ‘স্যার, আমার একটা বিষয় আছে।’”
শাহরুখ তার কিং সিনেমার জন্য ওজন কমানো সম্পর্কেও আলোচনা করেন। তিনি বলেন, “আমার পরবর্তী সিনেমা কিং, এটির জন্য আমাকে কাজ শুরু করতে হবে, কিছুটা ওজন কমাতে হবে, কিছু স্ট্রেচিং করতে হবে।”
সিনেমাটি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
সুহানা তার অভিনয় ক্যারিয়ারের সূচনা করেন গত বছর নেটফ্লিক্সের চলচ্চিত্র দ্য আর্চিস দিয়ে, যা পরিচালনা করেছিলেন জোয়া আখতার।
আরও পড়ুন: প্রখ্যাত অভিনেতা মাসুদ আলী খান আর নেই
৫৪৯ দিন আগে
১ নভেম্বর থেকে শুরু হচ্ছে যাত্রা উৎসব-২০২৪
‘যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার (১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে যাত্রা উৎসব ২০২৪।
সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় এ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসব চলবে ৭ নভেম্বর পর্যন্ত। ৭ দিনব্যাপী এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।
এই উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিবন্ধিত ৭টি যাত্রা দল প্রতিদিন একটি করে ‘ঐতিহাসিক ও সামাজিক’ ঘটনা অবলম্বনে নির্মিত যাত্রাপালা পরিবেশন করবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পালা পরিবেশন করা হবে।
৭ দিনব্যাপী উৎসব আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘শিল্পকলা একাডেমি মনে করে, শিল্পচর্চা জনজীবনের কেন্দ্রে অবস্থিত। শিল্পচর্চার অন্যতম মাধ্যম হিসেবে এবং গ্রামীণ জনসাধারণের বিনোদনের ঐতিহ্য বিবেচনায় আমরা এই যাত্রাপালার আয়োজন করেছি। আমরা চাই, আপনারা সবাই যাত্রা শিল্পীদের পাশে থাকুন।’
মহাপরিচালক আরও বলেন, ‘শৈশবে আমরা নৈতিকতার শিক্ষা লাভ করেছি সামাজিক যাত্রাপালাগুলো দেখে। কিন্তু সময়ের পরিক্রমায় যাত্রাশিল্পকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে, সেই পরিস্থিতির আমাদের উত্তরণ ঘটাতে হবে। সুস্থ ধারার যাত্রাপালা পরিবেশনা, মানোন্নয়ন, চর্চা ও যাত্রাশিল্পীদের পৃষ্ঠপোষকতার মাধ্যমে ঐহিত্যবাহী যাত্রাপালাকে জনজীবনে ফিরিয়ে আনার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।’
উদ্বোধনী আয়োজন শুক্রবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ইসরাফিল মজুমদার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট যাত্রা শিল্পী অনিমা দে। স্বাগত বক্তব্য রাখবেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক, নাট্য নির্দেশক ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ।
৭ দিনের যাত্রাপালা:
শুক্রবার: দলের নাম- সুরুভী অপেরা, পালাকার-আগন্তক, পালার নাম- নিহত গোলাপ; পালা নির্দেশক- কবির খান।
শনিবার: দলের নাম-নিউ শামীম নাট্য সংস্থা, পালাকার-প্রসাদ কৃষ্ণ ভট্টচার্য, পালার নাম- আনার কলি; পালা নির্দেশক- শামীম খন্দকার।
রবিবার: দলের নাম-বঙ্গবাণী অপেরা, পালাকার- রঞ্জন দেবনাথ, পালার নাম- মেঘে ঢাকা তারা; পালা নির্দেশক- মানস কুমার।
সোমবার: দলের নাম- নর-নারায়ণ অপেরা, পালাকার-দেবন্দ্রনাথ, পালার নাম- লালন ফকির; পালা নির্দেশক- ব্রোজেন কুমার বিশ্বাস।
মঙ্গলবার: দলের নাম-বন্ধু অপেরা, পালাকার- শামসুল হক, পালার নাম- আপন দুলাল; পালা নির্দেশক- মনির হোসেন।
বুধবার: দলের নাম-শারমিন অপেরা, পালাকার-পুর্নেন্দু রায়, পালার নাম- ফুলন দেবী; পালা নির্দেশক- শেখ রফিকুল।
বৃহস্পতিবার: দলের নাম-যাত্রাবন্ধু অপেরা, পালাকার- শ্রী শচীননাথ সেন, পালার নাম- নবাব সিরাজউদ্দৌলা পালা নির্দেশক- আবুল হাশেম।
৫৫১ দিন আগে
প্রখ্যাত অভিনেতা মাসুদ আলী খান আর নেই
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা মাসুদ আলী খান আর নেই। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল ৪টা ২০ মিনিটে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার বয়স হয়েছিল ৯৫। মাসুদ আলী বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।
তার জানাজা ও দাফনের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মাসুদ আলী খান ১৯২৯ সালের ৬ অক্টোবর মানিকগঞ্জের পারিল নওড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকায় বাংলাদেশ টেলিভিশন প্রতিষ্ঠার পর 'ভাই ভাই সবাই' নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় অভিষেক হয় তার।
সাদেক খানের 'নদী ও নারী' (১৯৬৪) চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক হয়। এরপর 'দীপু নাম্বার টু' (১৯৯৬), 'দুই দুয়ারী' (২০০০), 'মাটির ময়না' (২০০২), 'মোল্লা বাড়ির বউ' (২০০৫) এবং 'প্রিয়তমেষু' (২০০৯) চলচ্চিত্রে অভিনয়সহ আরও অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
মাসুদ আলী খান 'কোথাও কেউ নেই', 'এই সব দিন রাত্রি', 'বাদল দিনের প্রথম কদম ফুল', '৬৯', 'সুখী মানুষ প্রকল্প', 'দিন চলে যায়', 'গুলশান এভিনিউ'সহ অনেক জনপ্রিয় টেলিভিশন নাটক ও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত।
তিনি বিভিন্ন সরকারি দপ্তরেও কাজ করেছেন। ১৯৮৮ সালে তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনের সচিব হিসেবে অবসর গ্রহণ করেন।
দেশের টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য মাসুদ আলী খান ২০২৩ সালে একুশে পদক এবং মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা ২০২৩ লাভ করেন।
তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: সুজিত সরকারের সঙ্গে অভিষেক বচ্চনের নতুন ছবি 'আই ওয়ান্ট টু টক'
৫৫১ দিন আগে
সুজিত সরকারের সঙ্গে অভিষেক বচ্চনের নতুন ছবি 'আই ওয়ান্ট টু টক'
এবার পরিচালক সুজিত সরকারের ফিরছেন অভিনেতা অভিষেক বচ্চন। গতকাল বুধবার তাদের নতুন ছবির এক ঝলক উন্মোচিত হয়েছে।
'আই ওয়ান্ট টু টক' শিরোনামের ছবিটি ২০২৪ সালের ২২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ইনস্টাগ্রামে অভিষেক একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে আমরা দেখা যাচ্ছে, অভিষেকের মুখ একটি বাবলহেডে রাখা হয়েছে। ব্যাকগ্রাউন্ডে অভিনেতার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, 'আমি শুধু কথা বলতে ভালোবাসি না, আমি কথা বলার জন্যই বাঁচি। আমি শুধু জীবন ও মৃত্যুর মধ্যে এই মৌলিক পার্থক্যটাই দেখতে পাই। যারা বেঁচে আছেন তারা কথা বলতে পারেন; যারা মারা গেছে তারা পারবে না।’
ওই পোস্টের ক্যাপশনে অভিষেক লেখেন, ‘আমরা সবাই জানি যে একজন মানুষ কথা বলতে ভালোবাসে। এখানে এমন একজন ব্যক্তির গল্প বলা হয়েছে, যিনি সর্বদা জীবনের উজ্জ্বল দিকটি দেখেন; জীবন তাকে যেটাই দিক না কেন! আপনার পরিচিত ব্যক্তিকে ট্যাগ করুন যিনি কথা বলার জন্য বেঁচে আছেন।’
চলতি বছরের মার্চে মুম্বাইয়ে প্রাইম ভিডিওর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। এই পরিচালক ও অভিনেতা জুটি আশ্বাস দিয়েছিলেন, প্রকল্পটি দর্শকদের মুখে হাসি ফোটাবে।
সুজিচত বলেন, ‘আমি সাধারণ জীবন নিয়ে সিনেমা বানাই এবং সেই সাধারণ চরিত্রগুলোকে অসাধারণ করে তোলার চেষ্টা করি। এই ছবি আপনাকে হাসাবে এবং আপনাকে উষ্ণতা দেবে।’
প্রকল্পের অফিসিয়াল সারসংক্ষেপে লেখা ছিল, কখনো কখনো জীবন আমাদের দ্বিতীয় সুযোগ দেয়। অর্জুন নামে এক ব্যক্তি 'দ্য আমেরিকান ড্রিম' এর সন্ধানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসতি স্থাপন করেছিলেন। এটি তার মেয়ের সঙ্গে তার বন্ধনকে পুনরায় আবিষ্কার এবং আলিঙ্গন করার একটি সুযোগ।
এতে আরও লেখা হয়েছে, সুজিত সরকার এই সিনেমা বাবা ও কন্যার সম্পর্ক নিয়ে তৈরি করেছেন। একটি অন্তরঙ্গ আবেগঘন যাত্রা, যেখানে তারা জীবনের অপ্রত্যাশিত ঘটনাগুলোকে মোকাবিলা করে একটি কাহিনীর মাধ্যমে। চলচ্চিত্রটি আমাদের জীবনের ক্ষণস্থায়ী মুহূর্তগুলোর সত্যিকারের মূল্য আবিষ্কার করে, প্রত্যেককে লালন করতে শিখে।
রাইজিং সান ফিল্মস এবং কিনো ওয়ার্কস প্রযোজিত এই ছবিতে আরও রয়েছেন জনি লিভার, অহল্যা বামরু এবং জয়ন্ত কৃপলানি।
৫৫৮ দিন আগে
মার্চে মুক্তি পাচ্ছে সি শঙ্করন নায়ারকে নিয়ে নির্মিত অক্ষয় ও করণ জোহরের ছবি
ভারতীয় আইনজীবী ও রাষ্ট্রনায়ক সি শঙ্করন নায়ারের গল্প অবলম্বনে নির্মিত বহুল প্রতীক্ষিত অক্ষয় কুমারের সিনেমা বড় পর্দায় মুক্তি পাচ্ছে। সিনেমাটি ২০২৫ সালের ১৪ মার্চ হিট হতে যাচ্ছে।
শুক্রবার (১৮ অক্টোবর) করণ জোহরের ধর্ম প্রোডাকশনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। ছবিটির নাম এখনও ঠিক হয়নি। এতে তামিল অভিনেতা রঙ্গনাথান মাধবন (আর. মাধবন হিসেবে বেশি পরিচিত) এবং অনন্যা পান্ডেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
আরও পড়ুন: বিবি টাঙ্গা, এরিক কেরিজ, মিঠুন চক্র ও সাদ চৌধুরী সমন্বিত ফিউশন পপ কনসার্টের আয়োজন
কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রটি ব্যারিস্টার সি শঙ্করন নায়ারের অসাধারণ জীবন নিয়ে নির্মিত হয়েছে। সি শঙ্করন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং ভারতের ঔপনিবেশিক ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায়ের সময় সংঘটিত নৃশংসতা প্রকাশের জন্য লড়াই করেছেন।
রঘু পলাত এবং পুষ্পা পলাতের ‘দ্য কেস দ্যাট শক দ্য এম্পায়ার’ বই থেকে নেওয়া এই কাহিনীটি মূলত গণহত্যাকে জনসাধারণের নজরে আনার নায়ারের যে লড়াই তাকে কেন্দ্র করেই। অতুলনীয় তাৎপর্যপূর্ণ একটি আদালতের নাটকে ব্রিটিশ প্রশাসনকে চ্যালেঞ্জ জানায়।
ব্রিটিশ বাহিনী ১৯১৯ সালে সংঘটিত জালিয়ানওয়ালাবাগে শত শত নিরস্ত্র ভারতীয় নাগরিকের ওপর গণহত্যা চালিয়েছিল। যা ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত।
ধর্ম প্রোডাকশনের এক আনুষ্ঠানিক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘একটি গণহত্যার মর্মান্তিক ধামাচাপা দেওয়ার বিষয়ে শিরোনামহীন চলচ্চিত্রটি ভারতের শীর্ষ ব্যারিস্টার সি শঙ্করন নায়ারকে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে একটি অভূতপূর্ব লড়াইয়ে বাধ্য করে।’
আরও পড়ুন: '৫ কোটি রুপি না দিলে বাবা সিদ্দিকির মতো পরিণতি হবে': সালমান খানকে হুমকি
চলচ্চিত্রটি বাস্তব জীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত এবং 'দ্য কেস দ্যাট শক দ্য এম্পায়ার' বই অবলম্বনে নির্মিত।
করণ সিং ত্যাগি পরিচালিত এই ছবিটি কোর্টরুম ড্রামা হবে বলে আশা করা হচ্ছে। যদিও প্লটটির আরও বিশদ বিবরণ গোপন রয়েছে। এটি একটি কঠোর আখ্যান হওয়ার প্রতিশ্রুতি দেয়, যেখানে অক্ষয় কুমার নায়ারের প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
অক্ষয় কুমার বক্স অফিসে একটি চ্যালেঞ্জিং পর্বে রয়েছেন। সম্প্রতি তার কমেডি হাউসফুল ৫ এর চিত্রগ্রহণ শেষ করেছেন। বিদেশে এটির বিদেশি শুটিং করার পরিকল্পনা ছিল।
বক্স অফিসে অভিনেতার সাম্প্রতিক সংগ্রাম সত্ত্বেও তার আসন্ন চলচ্চিত্রগুলোর একটি প্রতিশ্রুতিবদ্ধ অগ্রগতি রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে জলি এলএলবি ৩, সিংহাম এগেইন (যেখানে তিনি একটি বিশেষ উপস্থিতি তৈরি করেন) এবং স্কাই ফোর্স।
অক্ষয় কুমারের ভক্তরা ঐতিহাসিক নাটকগুলোর মতো একইভাবে চলচ্চিত্রটির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা আশা করছেন, এটি ভারতের আইনি ইতিহাসে কম পরিচিত, তবে গভীরভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের জীবন ও কৃতিত্বের উপর আলোকপাত করবে।
সূত্র: ভারতীয় গণমাধ্যম
আরও পড়ুন: 'আপনাকে অজ্ঞ বলতে বাধ্য করবেন না’: উপদেষ্টা নাহিদকে অভিনেতা সোহেল রানা
৫৬৪ দিন আগে
'৫ কোটি রুপি না দিলে বাবা সিদ্দিকির মতো পরিণতি হবে': সালমান খানকে হুমকি
পাঁচ কোটি রুপি না দিলে বলিউড অভিনেতা সালমান খানের পরিণতিও বাবা সিদ্দিকির মতো হবে বলে মুম্বাই ট্রাফিক পুলিশের কাছে একটি বার্তা পাঠানো হয়েছে।
ওই বার্তায় আরও বলা হয়েছে, এই অর্থের বিনিময়ে তাকে কারাবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে দ্বন্দ্বের সমাধান করতে হবে।
বার্তা প্রেরক নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ বলে দাবি করেছেন।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, 'মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি হুমকি বার্তা পাঠানো হয়েছে, যেখানে লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান ঘটাতে অভিনেতা সালমান খানের কাছ থেকে ৫ কোটি রুপি দাবি করা হয়েছে।’
বার্তা প্রেরক বরেন, ‘এটিকে হালকাভাবে নেবেন না, যদি সালমান খান বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে শত্রুতা শেষ করতে চান তবে তাকে ৫ কোটি টাকা দিতে হবে। টাকা না দিলে বাবা সিদ্দিকির থেকেও খারাপ পরিণতি হবে সালমান খানের।’
মুম্বই পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে এবং মামলার তদন্ত শুরু করেছে।
সম্প্রতি ভারতীয় রাজনৈতিক দল এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুন হয়ছেন।
এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করা শিবকুমার গৌতম ও জিশান আখতারের বিরুদ্ধে লুক আউট সার্কুলার (এলওসি) জারি করেছে মুম্বাই পুলিশ।
মুম্বাই পুলিশ প্রাথমিকভাবে শুধু শুভম লোঙ্কারের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করেছিল এবং এখন এই দুজনের বিরুদ্ধেও এটি জারি করেছে, পুলিশ সন্দেহ করছে যে তারা নেপালে পালিয়ে যেতে পারে।
পুলিশ জানিয়েছে, প্রতিটি সীমান্ত ও বিমানবন্দরে অভিযুক্ত সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে এবং অভিযুক্তদের সন্ধান চলছে।
এনসিপি নেতা বাবা সিদ্দিকীর ছেলে জিশান সিদ্দিকি তার বাবা ও পরিবারের জন্য ন্যায়বিচার দাবি করেছেন।
এখনও পর্যন্ত মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, তিনজন পলাতক রয়েছে, পুলিশ সক্রিয়ভাবে তাদের সন্ধান করছে।
এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী সিদ্দিকিকে নির্মল নগরে তার অফিসের বাইরে গুলি করা হয়। এ সময় তার বুকে দুটি গুলি লাগে। তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন তিনি মারা যান।
৫৬৪ দিন আগে
বিবি টাঙ্গা, এরিক কেরিজ, মিঠুন চক্র ও সাদ চৌধুরী সমন্বিত ফিউশন পপ কনসার্টের আয়োজন
৬৫ বছর পূর্তি উপলক্ষে আফ্রো-বাংলা পপ সাউন্ডের ফিউশন উপস্থাপনায় ফিউশন পপ কনসারর্টের আয়োজন করেছে আলিয়ঁস ফ্রঁসেজ ডি ঢাকার (এএফডি)।
বৃহস্পতিবার রাতে আলিয়ঁস ফ্রঁসেজ প্রাঙ্গণে এ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
প্রখ্যাত ফরাসি সংগীতশিল্পী বিবি টাঙ্গা ও এরিক কেরিজের পাশাপাশি বাংলাদেশের সংগীত শিল্পী মিঠুন চক্র ও সাদ চৌধুরী সংগীত পরিবেশন করেন কনসার্টে।
বিশ্ববিখ্যাত শিল্পী বিবি টাঙ্গা আফ্রোবিট, ফাঙ্ক ও সোল সংগীতের মিশ্রণের জন্য পরিচিত। তিনি দুজন প্রতিভাবান বাংলাদেশি পপ শিল্পীর সঙ্গে মঞ্চে উঠেন। আফ্রো ও বাংলা পপের এই সংমিশ্রণ আফ্রিকান ও বাংলাদেশি সংগীত ঐতিহ্যের সমৃদ্ধ ছন্দ এবং সুরের মিশ্রণের মাধ্যমে সংগীত প্রেমীদের মুগ্ধ করেছিল।
আলিয়ঁস ফ্রঁসেজের মতে, এটি কেবল একটি কনসার্ট নয়, এটি সেই সাংস্কৃতিক সংযোগের উদযাপন, যেখানে মহাদেশ থেকে মহাদেশের সম্পর্ক গড়ে তুলতে পারে সংগীত। বৈচিত্র্যময় শব্দগুলোকে একত্রিত করে এই কনসার্টে আলিয়ঁস ফ্রঁসেজ ডি ঢাকার চেতনাকে তুলে ধরা হয়েছে- যা বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরি এবং সংগীতের সর্বজনীন ভাষার মাধ্যমে সৃজনশীলতার বিকাশ ঘটায়।
মর্যাদাপূর্ণ ফরাসি শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি সম্প্রতি দেশে তার ৬৫তম বার্ষিকীর অংশ হিসেবে বেশ কয়েকটি আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করেছে।
৫৬৪ দিন আগে
'আপনাকে অজ্ঞ বলতে বাধ্য করবেন না’: উপদেষ্টা নাহিদকে অভিনেতা সোহেল রানা
আট জাতীয় দিবস বাতিলের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন জনপ্রিয় অভিনেতা ও মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সোহেল রানা লিখেছেন, 'ভাই নাহিদ, আপনার জন্মই হয়নি এমন সময়ের দেশ ও নেতাদের নিয়ে কথা বলা আপনার জন্য বেমানান। আপনাকে অজ্ঞ বলতে বাধ্য করবেন না।’
শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের স্মরণে এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যার দিনসহ আটটি জাতীয় দিবস বাতিলের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আনুষ্ঠানিক ঘোষণার বিষয়ে গণমাধ্যমে নাহিদের মন্তব্যের পর তিনি এ পোস্ট দেন।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার নাগরিকদের ওপর বেশ কয়েকটি দিবস চাপিয়ে দিয়েছিল উল্লেখ করে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকারন করে না।
আরও পড়ুন: বঙ্গবন্ধুকে জাতির জনক মনে করে না এই সরকার: উপদেষ্টা নাহিদ
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা-রাজনীতিবিদ সোহেল রানাসহ সর্বস্তরের মানুষের প্রতিক্রিয়ার বন্যা বয়ে যায়।
সেই পাবলিক পোস্টের কমেন্ট বক্সে জনপ্রিয় মঞ্চ অভিনেত্রী ও পরিচালক নূনা আফরোজ মন্তব্য করেন, ‘এ দেশের মাটিতে জন্ম নিয়ে কীভাবে ৭১, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে মুছে ফেলতে পারে! তারা আসলে কারা?’
এর পরপরই আরেকটি পোস্টে সোহেল রানা আরও লেখেন, ‘ইউটিউবার টেলিভিশন আপনার ইন্টারভিউ নিচ্ছে। ৭ মার্চের ভাষণের ব্যাপারে আপনার বক্তব্যের পর ওদের স্থান ত্যাগ করা উচিত ছিল।’
ঢালিউডের 'স্বর্ণযুগ'র খ্যাতিমান অভিনেতা ও রাজনীতিবিদ সোহেল রানা সম্প্রতি 'বাংলাদেশ জাস্টিস পার্টি' নামে নতুন রাজনৈতিক দল চালু করেছেন।
আরও পড়ুন: ফ্যাসিস্ট ও গণহত্যার সমর্থক-জড়িত সাংবাদিকদের বিচার হবে: নাহিদ ইসলাম
৫৬৫ দিন আগে
হোটেলের বারান্দা থেকে পড়ে ওয়ান ডিরেকশন ব্যান্ডের লিয়াম পেইনের মৃত্যু
হোটেলের বারান্দা থেকে পড়ে মারা গিয়েছেন ওয়ান ডিরেকশনের সাবেক সদস্য জনপ্রিয় গায়ক লিয়াম পেইন।
বুধবার আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের পালেরমো এলাকার কাসা সুর হোটেলের তৃতীয় তলার এক বারান্দা থেকে পড়ে ৩১ বছর বয়সি এই গায়কের মৃত্যু হয়।
চিকিৎসকরা ঘটনাস্থলেই তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলে এক বিবৃতিতে জানায় বুয়েন্স আয়ার্স পুলিশ।
বুয়েন্স আয়ার্সের নিরাপত্তা মন্ত্রণালয়ের যোগাযোগ পরিচালক পাবলো পোলিচিও বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক বিবৃতিতে বলেন, 'পেইন তার কক্ষের বারান্দা থেকে লাফিয়ে পড়েন। স্থানীয় সময় বিকেল ৫টার পর ‘মাদক বা অ্যালকোহলের প্রভাবে আক্রমণাত্মক অবস্থায় থাকা এক ব্যক্তির বিষয়ে খবর পেয়ে হোটেলটিতে যায় পুলিশ।
৯১১ নম্বরে কল করে পুলিশকে খবর দিয়েছিলেন হোটেল ম্যানেজার।
দেশটির টোডো নোটিসিয়াস টিভি চ্যানেলকে আর্জেন্টিনার রাষ্ট্রীয় জরুরি চিকিৎসা ব্যবস্থার প্রধান আলবার্তো ক্রিসেন্তি জানান, কর্তৃপক্ষ লিয়াম পেইনের মৃত্যুর বিষয়ে তদন্ত করছে। ময়নাতদন্তের পর আরও তথ্য পাওয়া যাবে।
মদ্যপানের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে সোচ্চার ছিলেন পেইন। গত বছরের জুলাইয়ে তার ইউটিউব চ্যানেলে নিজেকে নিয়ন্ত্রণের বিষয় তুলে একটি ভিডিও শেয়ার করেছিলেন।
পেইনের মৃত্যুর বিষয়টি ছড়িয়ে পড়লে কাসা সুর হোটেলের সামনে ওয়ান ডিরেকশন ভক্তদের ভিড় জমে যায়, যা নিয়ন্ত্রণে পুলিশি পাহারা বসাতে হয়।
হোটেলের বাইরে একটি অস্থায়ী স্মৃতিস্তম্ভ তৈরি করে সারি সারি মোমবাতি ও ফুলের তোড়া দিয়ে পেইনের প্রতি শ্রদ্ধা জানান ভক্তরা।
২০১০ সালে ব্রিটিশ গানের প্রতিযোগিতা সিরিজ ‘দ্য এক্স ফ্যাক্টর’ এ অডিশন দিতে যাওয়া পাঁচ জন- লিয়াম পেইন, জেইন মালিক, হ্যারি স্টাইলস, নিয়াল হোরান এবং লুই টমলিনসন মিলে গড়ে তুলেছিলেন ওয়ান ডিরেকশন।
ব্যান্ডটি পপ গানের ধরনের জন্য এবং ‘হোয়াট মেকস ইউ বিউটিফুল’, ‘নাইট চেঞ্জেস’ ও ‘স্টোরি অফ মাই লাইফ’ এর মতো রোমান্টিক গানগুলোর জন্য জনপ্রিয়তা পায়।
পেইনের ‘স্টোল মাই হার্ট’ ও ‘চেঞ্জ ইওর টিকিট’ সহ বেশকিছু গান জনপ্রিয়তা পায়। ২০১৬ সালে ভেঙে যাওয়ার আগে ওয়ান ডিরেকশনের ৬টি গান বিলবোর্ড চার্টের শীর্ষ দশে ছিল।
৫৬৫ দিন আগে
'গানওয়ালাদের গান' কনসার্টে গাইবেন সাত গায়ক-গীতিকার
সাতজন জনপ্রিয় গায়ক-গীতিকারের সমন্বয়ে আগামী ২ নভেম্বর বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে 'গানওয়ালদের গান' শীর্ষক বিশেষ কনসার্ট।
কনসার্টের লাইন আপে থাকছেন রেজাউল করিম লিমন, জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি, শুভেচ্ছা, শুভ্র, সুহৃদ স্বাগতা ও কাকতাল ব্যান্ড। এসব শিল্পী সাম্প্রতিক বছরগুলোতে সংগীত প্রেমীদের মধ্যে বিশেষত তরুণ শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন।
অংশগ্রহণকারী শিল্পীরা সবাই গায়ক-গীতিকার। তারা প্রত্যেকেই নিজের লেখা ও সুর করা সংগীতে কণ্ঠ দিয়েছেন।
এ প্রসঙ্গে আয়োজক ও শিল্পীদের পক্ষ থেকে জয় শাহরিয়ার বলেন, 'সংগীতের জগতে যারা সুরকে নিজের ভাষায় ধারণ করেন এবং নিজের কণ্ঠে রেকর্ড করেন, তাদেরই বলা হয় 'গায়ক-গীতিকার'। আমরা তাদের নাম দিয়েছি 'গানওয়ালা'—এই শিল্পীরা একটু আলাদা।’
জয় বলেন, ‘এসব শিল্পী তাদের নিজস্ব গান পরিবেশন করেন কারণ প্রত্যেকেরই কথা বলা, দর্শন ও দৃষ্টিভঙ্গির একটি অনন্য পদ্ধতি রয়েছে। বাংলা সংগীতে এই শিল্পীদের যাত্রা শুরু থেকেই একই রকম এবং শ্রোতাদের মধ্যে এর প্রভাব ব্যাপক।’
জয় শাহরিয়ার জানান, জনপ্রিয় এই শিল্পী ও তাদের অসাধারণ সৃষ্টির ওপর আলোকপাত করতে এই বিশেষ কনসার্টের আয়োজন করছে আজব কারখানা।
'গানওয়ালাদের গান'-এর টিকিট পাওয়া যাচ্ছে getsetrock.com থেকে।
৫৬৬ দিন আগে