বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন বগুড়ার উন্নয়ন ত্বরান্বিত করা এবং দেশবাসীর জীবনমান উন্নয়নে সহযোগিতা কামনা করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় সংসদ সদস্যের সঙ্গে তার স্ত্রীও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দীর্ঘ ১৯ বছর ধরে বঞ্চিত বগুড়ার উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন মোশারফ হোসেন।
পাশাপাশি সারা দেশের মানুষের জীবনমান উন্নয়নেও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাওয়ার আহ্বান জানানোর বিষয়টিও উল্লেখ করেন সংসদ সদস্য।
সাক্ষাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।