খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে তাদের প্রতিনিধিদের হাতে তিন কোটি টাকার সরকারি অনুদানের চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী এ চেক হস্তান্তর করেন বলে তার উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানিয়েছেন।
গত বছর বরাদ্দ দেওয়া দুই কোটি টাকার তুলনায় এবার অনুদানের পরিমাণ এক কোটি টাকা বাড়ানো হয়েছে।
যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে বড়দিন উদযাপনে খ্রিষ্টান সম্প্রদায়কে সহায়তা করতে বর্ধিত অনুদানের অনুমোদন দেন তারেক রহমান।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ অন্যরা উপস্থিত ছিলেন।