লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মডেল খালের পানি নিষ্কাশন ব্যবস্থাপনা উন্নয়ন ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে খালের পাড়ে কোদাল দিয়ে মাটি কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এরপর প্রধানমন্ত্রী পুনঃখনন করা খালের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও হাস অবমুক্ত করেন।
প্রধানমন্ত্রী পুনঃখনন করা খালের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও হাস অবমুক্ত করেন। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
এ সময় স্থানীয় পর্যায়ে জলাশয় ও খাল সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন এবং জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
পরে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।