জীবনে প্রথমবার ভোট দিতে পেরে খুশি খুলনার যোবায়ের নামের এক তরুণ। তিনি শহরের আলিয়া মাদরাসার আরবি বিভাগের ছাত্র।
খুলনার মৌলভীপাড়ারএ বাসিন্দা এবারই প্রথম ভোটার হয়েছেন। খুলনা ২ নম্বর আসনের ভোটার তিনি। খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ভোটকেন্দ্রে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে খুলনা ওই ভোটকেন্দ্রের তৃতীয় তলায় ভোট দেন যোবায়ের। সে সময় পাশে দাঁড়িয়ে তার এক প্রতিবেশী তাকে নির্দেশনা দিচ্ছিলেন।
জীবনে প্রথম ভোট দিতে পেরে এবং ভোটার হতে পেরে যোবায়ের বেশ খুশি। কেন্দ্র থেকে বেরিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘ভোট দিতে পেরে ভালো লাগছে। এটাই জীবনের প্রথম ভোট। আমার কিছু বন্ধুও এবার নতুন ভোটার হয়েছে। ওদের সঙ্গে এই ভোটটা উদযাপন করব।’
তিনি বলেন, ‘আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আশা করি আমার প্রার্থী জয় লাভ করবে।’