গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের পোশাক কারখানার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকার অবস্থিত কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।
তবে এ ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে সারাবো ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়।